শুক্রবার, ১৯ ভাদ্র ১৪১৭; ২৩ রমজান ১৪৩১; ০৩ সেপ্টেম্বর ২০১০; দুপুর ০১:০৭ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

এশিয়ান হাইওয়ে: মানচিত্র কথা বলে

গোলাম আহমেদ তুহিন


এশিয়ান  হাইওয়ের  উদ্দেশ্য  কি?

ইউনাইটেড নেশনস্‌ ইকোনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক (ESCAP) এর বর্ণনা অনূসারে এশিয়ান হাইওয়ের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে

১. রাজধানী থেকে রাজধানীর যোগাযোগ স্থাপন (Capital to Capital links), ২. প্রধান প্রধান কৃষি ও শিল্পভিত্তিক শহরগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, ৩. প্রধান প্রধান সমূদ্র ও নদীবন্দরগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, ৪. প্রধান প্রধান কনটেইনার টার্মিনাল ও ডিপোগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন এবং ৫. প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন।

বাংলাদেশের  বর্তমান পারিপার্শিক  অবস্থা
বাংলাদেশ ইতিমধ্যেই বিভিন্ন হাইওয়ের মাধ্যমে ভারতের সাথে সংযুক্ত। তার মধ্যে উল্লেখযোগ্য সীমান্ত বর্ডার সমূহ হচ্ছে বেনাপোল (যা যশোর সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ কে সংযুক্ত করে), সোনামসজিদ সীমান্ত (চাঁপাই নাবাবগঞ্জ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ কে সংযুক্ত করে), হিলি (যা দিনাজপুর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ কে সংযুক্ত করে), তামাবিল ও জকিগঞ্জ (যা সিলেট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় ও আসাম রাজ্যকে সংযুক্ত করে), আখাউড়া (যা কুমিল্লা দিয়ে ভারতের ত্রিপুরা কে সংযুক্ত করে)। এছাড়াও আরো অসংখ্য সীমান্ত দিয়ে ভারতের সাথে বাংলাদেশের বানিজ্যিক যোগাযোগ রয়েছে।

প্রতিদিন এইসব সীমান্ত বর্ডার দিয়ে অসংখ্য ভারতীয় পন্য বাংলাদেশে আমদানি হচ্ছে অন্যদিকে বাংলাদেশ থেকে অতি অল্প পরিমান পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। পরিসংখ্যান অনূযায়ী যে পরিমান ভারতীয় পন্য বাংলাদেশে আমদানি হয়ে থাকে ভারতের বিভিন্ন শর্তাবলী আরোপের কারনে বাংলাদেশ তার দশভাগের একভাগও মালামাল ভারতে রপ্তানী করতে পারেনা।

বাংলাদেশ এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হলে সহজেই ভারত, চীন (কুনমিং শহর), মিয়ানমার(বার্মা), থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার সাথে যুক্ত হতে পারবে যা কিনা বাংলাদেশের সাথে এইসব দেশগুলোর ব্যাবসা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক হবে। কিন্তু যেহেতু বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন হাইওয়ের দ্বারা ভারতের বিভিন্ন অঞ্চলের সাথে সংযুক্ত সেহেতু নতুন করে এশিয়ান হাইওয়ের দ্বারা ভারতের কাছ থেকে বানিজ্যিকভাবে অতিরিক্ত লাভবান হবার কোন সম্ভাবনা নাই। বিষয়টি নিম্নে মানচিত্র দেখলে সহজেই পরিস্কার হওয়া যায়। এখানে আরেকটু পরিস্কার করে বলা দরকার যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত যেসব পন্য চট্টগ্রাম সমূদ্রবন্দরে খালাস হয়ে থাকে তার কিছুটা অংশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (Seven sister states)  সরাবরাহ করে বাংলাদেশ ভারতের সাথে কিছুটা বানিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করে।

ভারত প্রস্তাবিত এশিয়ান  হাইওয়েতে  বাংলাদেশের  ক্ষতি কি কি?

১। চীনের কুনমিং কিংবা দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলোতে পৌছানোর জন্য প্রথমে মিয়ানমারের একটি নির্ধারিত স্থানে যেতে হবে যেখান থেকে কুনমিং, রেঙ্গুন, থাইল্যান্ড, হ্যানয়(ভিয়েতনাম), সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যাবার বিভিন্ন পথ ভাগ হয়ে গেছে। ভারত প্রস্তাবিত রূট অনুযায়ী এই নির্ধারিত স্থানে যেতে হলে প্রথমে আমাদের ঢাকা বা চট্টোগ্রাম থেকে সিলেট হয়ে ভারতের মেঘালয় রাজ্য তারপর যথাক্রমে আসাম, নাগাল্যান্ড ও মনিপূর রাজ্য পার হয়ে মিয়ানমারের উত্তরের বিশাল পাহাড়ি এলাকা পার হয়ে পৌঁছাতে অতিরিক্ত এক হাজার কিলোমিটারের বেশী পাহাড়ি পথ পাড়ি দিতে হবে। এক কথায় বাংলাদেশের যে কোন মালবাহী যানকে অতিরিক্ত দুই দিনের বেশী ভ্রমণ করতে হবে (ছবি নং ২ দেখুন)। অথচ চট্টগ্রাম হয়ে মিয়ানমারেএকই স্থানে পৌঁছাতে মাত্র ৩০ মাইল পথই যেখানে যথেষ্ট।

নিচের মানচিত্রগুলো লক্ষ্য করুণ (ছবি - ১, ২ ও ৩):
 


ছবি - ১
 


২। উপরে বর্নিত কারণে অতিরিক্ত পাহাড়ি পথ পাড়ি দেওয়া কোনভাবেই লাভজনক না হওয়ায় বাংলাদেশের পক্ষে চীন কিংবা অন্যান্য দক্ষিন-পূর্বাঞ্চলের দেশগুলোর সাথে ব্যবসা-বানিজ্য কোনভাবেই সম্ভব হবেনা। উপরন্তু ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে যাতায়াত সহজ হওয়ায় ভারত সহজেই এইসব দেশের সঙ্গে ব্যবসা-বানিজ্য বৃদ্ধি করতে পারবে অর্থাৎ এইসব অঞ্চলে ভারত এককভাবে বানিজ্য নিয়ন্ত্রন করতে পারবে। এইক্ষেত্রে ভারতকে বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করতে হবেনা।

৩।উপরে বর্নিত একই কারণে বাংলাদেশের চট্টগ্রাম সমূদ্র বন্দরের চাহিদা কমে যাবে, বাংলাদেশ যেটুকু পন্য ভারতে সরাবরাহ করে তা কমে যাওয়ায় দেশের জিডিপি কমে যাবে। ফলস্বরূপ বাংলাদেশ আরো গরীব রাষ্ট্রে পরিনত হবে।

৪। ভারত প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে দ্বারা বাংলাদেশ সংযুক্ত হলে ভারতীয় পন্য সহজেই পশ্চিমবঙ্গ-যশোর-সিলেট রুট ব্যবহার করে সেভেন সিস্টার রাজ্যগুলোতে যেতে পারবে যার ফলে এইসব রাজ্যে বাংলাদেশী পন্যের আর কোন প্রয়োজন হবেনা।

৫। বাংলাদেশে আরো সহজে (পশ্চিমবঙ্গ এবং সেভেন সিস্টার রাজ্যগুলো থেকে) ভারতীয় পন্যে সয়লাব করে দেয়া সম্ভব হবে।


আমাদের  কেন চট্টগ্রাম হয়ে এশিয়ান হাইওয়েতে  যুক্ত হওয়া জরুরীঃ

১। চট্টগ্রামের সাথে মিয়ানমারের মধ্যে দিয়ে এশিয়ান হাইওয়েতে বাংলাদেশ সংযুক্ত হলে মিয়ানমারের একই স্থানে পৌঁছাতে আমাদের মাত্র ৩০ মাইল পথ পাড়ি দিতে হবে যেখান থেকে সহজেই চীনের কুনমিং, রেঙ্গুন, হ্যানয়, থাইল্য্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া যাওয়া যাবে। এক্ষেত্রে অতিরিক্ত হাজার কিলোমিটারের বেশী পথ পাড়ি দেবার প্রয়োজন হবেনা।

২। বাংলাদেশ এই হাইওয়ে দ্বারা সহজেই ভারত, নেপাল, ভুটান ও সিকিমের সাথে সংযুক্ত হতে পারবে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে বাংলাদেশকে নেপালে যেতে ভারতের মধ্য দিয়ে মাত্র ৪০ মাইলেরও কম ট্রানজিট প্রয়োজন। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে কারণ বহির্বিশ্ব থেকে আগত মালামাল সহজেই চট্টগ্রাম বন্দর হয়ে নেপাল বা ভুটানে এমনকি ভারতেও সরাবরাহ করা সহজ হবে।

৩। বাংলাদেশ ও ভারত উভয়ই আরো সমৃদ্ধ হবে এবং নিরাপত্তাজনিত সমস্যার সৃষ্টি হবেনা।

৪। ভারত চট্টগ্রাম বন্দর থেকে পন্য আমদানি করে আরো লাভবান হতে পারবে।

ভারত সেভেন সিস্টার রাজ্যগুলোর  জন্য কি করতে পারে ?

১। ভারত সহজেই উত্তরে পশ্চিমবঙ্গ ও মেঘালয় সীমান্ত এলাকায় মাত্র ১০০ মাইলেরও কম রাস্তা নির্মাণ করে এশিয়ান হাইওয়েতে সংযুক্ত হয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে পশ্চিমাঞ্চলীয় রাজ্যের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে ভারতের জন্য নেপাল, ভুটান ও সিকিমের যোগাযোগ আরও সহজ হবে।

২। ভারত সহজেই হিমাচল প্রদেশের উত্তর দিয়ে চীনের সাথে এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে পারে। এছারা ভারত আসাম-মেঘালয়-মনিপুর-মিয়ানমার রুট ব্যাবহার করে সহজেই চীনের কুনমিং কিংবা দক্ষিন-পূর্ব এশীয় দেশগুলোর সাথে বানিজ্য বৃদ্ধি করতে পারে।


সাধারণ জিজ্ঞাসা

উপরে উল্লেখিত মাণচিত্রটি ঠিকভাবে লক্ষ্য করে থাকলে বা সেখান থেকে পুরো ধারণা পেয়ে থাকলে যে কোন বাংলাদেশী নাগরিকের মনে নীচের কয়েকটি সাধারণ প্রশ্নের উদ্রেক হতে পারেঃ

১। ভারত প্রস্তাবিত এশিয়ান হাইওয়েতে যুক্ত হলে বাংলাদেশের আদৌ কোন লাভ আছে কি? কেউ কি একটি মাত্র দৃষ্টান্ত দিতে পারবেন?

২। অনেকে হয়তো বলবেন ভারতীয় যানবাহন বাংলাদেশের ভিতর দিয়ে যাতায়াত করতে দিলে সেখান থেকে বাংলাদেশ টোল আদায়ের মাধ্যমে কিছু অর্থ উপার্জন করতে পারবে। কিন্ত সঠিকভাবে হিসাব করলে সহজেই বোঝা যায়  যে  কিছু টোলের  টাকা আদায় করতে গিয়ে আমরা ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যেটুকু পন্য রপ্তানী করে থাকি সেটা একেবারেই হারিয়ে ফেলবো। হারানো রপ্তানীর পরিমান কি এই টোলের অর্থের চেয়ে কয়েকশো গুন বেশী নয়?

৩। ভারত প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে কি শুধুমাত্র ভারতের লাভের জন্য নয়?

৪। আমরা কেন চট্টোগ্রাম থেকে মাত্র ৩০ মাইল রাস্তা তৈরী করে মিয়ানমারের নির্দিষ্ট স্থানে সংযোগ স্থাপন করতে পারিনা? ভারত প্রস্তাবিত এই রুটটি কি বাংলাদেশের জন্য ESCAP প্রস্তাবিত পাঁচটি উদ্দেশ্যের যে কোন একটির মধ্যে পড়ে? চট্টগ্রাম হয়ে মাত্র ৩০ মাইল রাস্তার সংযোগ দিলে সেটা কি বাংলাদেশ ও ভারতের জন্য ESCAP এর সবগুলোই উদ্দেশ্য পূরণ করেনা?

৫। অনেকে বলে থাকেন, এশিয়ান হাইওয়েতে যুক্ত না হলে বাংলাদেশ ইউরোপের সাথে সড়কযোগে সংযোগ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপের সাথে কি বাংলাদেশ পূর্ব সীমান্ত নাকি পশ্চিম সীমান্ত দিয়ে যুক্ত হবে? এখানে সিলেট সীমান্ত (পূর্ব সীমান্ত) দিয়ে যুক্ত হবার প্রস্তাব কি হাস্যকর নয়?

আসুন, আমরা জুজুর ভয় না দেখিয়ে বা না দেখে বরং কোন্‌ পন্থায় বাংলাদেশের উন্নতি হবার সম্ভাবনা আছে সেই দিকটা চিন্তা করি। ওয়ার্ল্ড ব্যাঙ্ক (WB) বা এশিয়ান উন্নয়ন ব্যাঙ্কের (ADB) যেসব  উচ্চ পদস্থ কর্মকর্তারা ভারত প্রস্তাবিত পথে এশিয়ান হাইওয়েতে যুক্ত হবার জন্য তদবির করছেন বা বাংলাদেশেকে পরামর্শ দিচ্ছেন তাঁদেরকে অনুরোধ করি, বাংলাদেশ ছোট দেশ বলে একে উপেক্ষা করে শুধু ভারত নির্দেশিত পথের পক্ষে অবস্থান না নিয়ে বাংলাদেশের সুবিধা-অসুবিধাটা একটু দেখুন আর উন্মুক্ত গোল টেবিলে একসঙ্গে বসে জনগনকে একটি মাত্র উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়ে যান যে আপনারা যেভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন তাতে বাংলাদেশ কিভাবে লাভবান হবে? আর বাংলাদেশীরা যারা অনেকেই না বুঝে এর পক্ষে কথা বলছেন, তাদেরকেও অনুরোধ, কিছু স্বার্থান্বেষী মহলের হীন চক্রান্তে পা না দিয়ে, গাছে কাঁঠাল আর গোফে তেলের মতো টোলের টাকার স্বপ্নে বিভোর না থেকে বরং বাংলাদেশ কিভাবে নিজের পায়ে দাড়াতে পারে তার স্বপ্ন দেখান। দেশবাসী আপনাদেরকে চিরদিনের জন্য স্মরণ করবে।

 

উপরের মানচিত্রে লাল বৃত্ত দ্বারা ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো (মেঘালয়, আসাম, অরুনাচল,
নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম এবং ত্রিপুরা) দেখানো হয়েছে ।


Data source:

http://en.wikipedia.org/wiki/Asian_Highway_Network

http://www.unescap.org/TTDW/index.asp?MenuName=AsianHighway

http://www.atimes.com/atimes/Asian_Economy/HF14Dk01.html

লেখকঃ  গোলাম আহমেদ তুহিন, আমেরিকায় হোন্ডা মোটর কোম্পানীর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারে কর্মরত একজন উর্ধতন প্রকৌশলী ও কম্পিউটার বিশেষজ্ঞ এবং আমেরিকান সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স ও সোসাইটি অব অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স এর সদস্য ও একজন ফ্রি ল্যান্স জার্নালিস্ট।
ইমেইলঃ  golam2001@hotmail.com
 
http://www.sonarbangladesh.com/articles/GolamAhmedTuhin
পাঠকের মন্তব্য:
Tokyo থেকে Mezbah লিখেছেন, ১৬ সেপ্টেম্বর ২০০৯; সন্ধ্যা ০৭:৫৯
Thank you for making me hopeful,but will they pay heed to this logic?......
3675
সল্টলেক থেকে অজয় লিখেছেন, ২১ সেপ্টেম্বর ২০০৯; সকাল ০৮:৩৬
বাংলাদেশের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। আমরা তাকে সহায়তা করতে চাই। আমরাই বন্ধুত্বের প্রমাণ রেখেছি, বাংলাদেশকে স্বাধীন করেছি। কিন্তু, বাংলাদেশকে তো বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। এশিয়ান হাইওয়ে হলে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে, তাতে বাংলাদেশই উপকৃত হবে। আমি লেখককে অনুরোধ করছি অন্ধ ভারতবিরোধী অবস্থান থেকে সরে এসে দুই দেশের কল্যাণের কথা ভাবতে।
3734
ঢাকা থেকে SAULAT KAMRAN লিখেছেন, ২৩ সেপ্টেম্বর ২০০৯; সকাল ০৬:৩২
Dhaka-Chittagong new expressway proposal to all
THE news about the proposed four-lane Dhaka-Chittagong Expressway that was published in some national dailies was welcome. This is more particularly so, because it is expected to be constructed, as the reports said, by a Malaysian company. We would like to see Bangladesh's road & highway sector being developed and modernised, as was done in the case of Malaysia. In this connection, I would like to propose an idea relating to the proposed Dhaka-Chittagong expressway.

We now reach Chittagong in six to seven hours' time by crossing 264 km distance from Dhaka. If we can build a short highway of 180 km from Dhaka to Chittagong, and drive at 90 km speed per hour, then we can reach Chittagong within two hours from Dhaka.

The construction cost for a straight and smooth road will be less than that of zigzag-type ones. This road should facilitate tourism and business and attract both local and foreign tourists. The coastal belt area will become the tourist zone when the road will pass by the sea beach as is the case in many foreign countries. It will also provide good opportunities for maximising the benefits from the Asian highway.

In this connection, the proposed road should run from Dhaka to the south-east, connecting Keraniganj-Narayanganj-Bondor over Shitalakkhay and the Meghna rivers. After the two bridge crossings, we can directly arrive, via the north of Matlab, Hajiganj-Shaharasti- Laksham and then proceed through Shenbagh-Dagonbhuiyan to the south of Sonagazi. Following that, we can cross the coastal belt via the last point of the river Feni in the south (a new bridge over the river Feni in the south may be constructed.) Then the road will enter the south-west zone of Mirersharai coastal belt before reaching Chittagong by crossing a total distance of 180 km. If Sylhet can now be four hours' journey from what was earlier a 10/12-hour one, then why cannot Chittagong become a two-hour journey by modifying the road?

Saulat Kamran
saulat@dhaka.net
www.southasianunion.net
3762
Newyork থেকে M.Ahmed লিখেছেন, ২৪ সেপ্টেম্বর ২০০৯; রাত ০৮:৩০
Br. Tuhin thank you for your writing.Continue writing on different national interest.
3803
কানাডা থেকে শাহীন লিখেছেন, ২৫ সেপ্টেম্বর ২০০৯; সকাল ০৫:০০
চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। বেশ সহজভাবে সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন।
3810
USA থেকে Kayser লিখেছেন, ২৫ সেপ্টেম্বর ২০০৯; সন্ধ্যা ০৬:৩২
Mr. Ajoy from Salt Lake,
Thank you for your post. A friendly neighbor never dictates how to build one's road & highways, never tries to still one's gas and sell back the electricity, never interferes with internal issues, have respect for them, does not block natural waterways to convert neighbor into dessert, does not create artificial flood by releasing water when they do not need it, does not steal crops, livestocks, cows from border cities with help of their own arms guards. A friendly neighbor does not export narcotics to his neighbors, does not industrialize its own border cities to produce illegal drug only to export to the neighboring country, does not exploit poor economically disadvantaged neighbors, does not raise the price of rice when neighbor needs it most, does not know how to share international water, does not claim neighbor's newly grown islands within their own international maritime territiry, does not search for natural recsources within neighbors territory, does not show any respect for all treaties signed in last 39 years. I think you need to define your friendship with action, not by propaganda. Thank you for your hypocracy.
3818
সিংগাপুর থেকে এবাদুল্লাহ লিখেছেন, ২৫ সেপ্টেম্বর ২০০৯; রাত ০৮:৫৪
অজয় বাবু, কথাটা কিন্তু ঠিক বলেন নাই। স্বাধীনতা যুদ্ধে ভারত সহযোগীতা করেছে, স্বাধীন করেনি, স্বাধীন করেছে বাংলারই দামাল ছেলে ও মেয়েরা। ভারত সম্ভবত: ৪ঠা ডিসেম্বরে যুদ্ধে যোগ দেয়। তার মানে ভারত স্বাধীন করেছে এটা কখনই হতে পারেনা। বরং ভারত সরাসরি যুদ্ধে জড়িত না হলে সেটা আমাদের জন্য আরো ভালো হোত। আপনি এ ধরণের হীন মন্তব্য করে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন, আবার বন্ধুত্বের দাবী করেন, লজ্জা করে না? তদুপরি, ভারত তার নিজের স্বার্থেই ওটুকু করেছে, বন্ধুত্বের জন্য নয়। তৎসত্বেও এ যাবৎ ঐ এক শিবের গীত গাইতে গাইতে সেই ৭১ সাল থেকেই বাংলাদেশকে শুষে খেয়ে চলেছেন আপনাদের ভণ্ডামী আর শঠতা দিয়ে। মুজিব-ইন্দিরা চুক্তি আজো ভারত বাস্তবায়ন করেনি, গঙ্গায় বাঁধ দিয়ে গঙ্গার পানির ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে চলেছে, পাখির মত গুলি করে সীমান্তে আমাদের নিরীহ মানুষ হত্যা করে চলেছে ভারত। এ রকম অসংখ্য শত্রুতা মূলক উদাহরণ আমাদের আছে, যা বলে শেষ করা যাবে না...। এখন আবার টিপাইমুখ বাঁধ। কিন্ত আপনি ঐ এক শিবের গীত ছাড়া আর কোন বন্ধুত্বের নিদর্শন কি দেখাতে পারবেন? পারবেন না। হ্যাঁ এশিয়ান হাইওয়ে হলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে, তবে তা ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে ঢোকার রুট নয়, মিয়ানমার ঢোকার রুট (রুট ৪১) -ই আমাদের জন্য ভালো। তাতে আমার অতি সহজেই ইয়াঙ্গুন হয়ে চীনের বেইজিং যেতে পারবো। যুক্ত হতে পারবো, বাকী বিশ্বের সংগে, পুরানো সিল্ক রোড ধরে। সত্য কথা বলতে কি বন্ধুত্বের সংজ্ঞাটাই হয়তো আপনার জানা নেই। পারলে ভালো কোন অভিধান দেখে জেনে নেবেন।
3819
সিংগাপুর থেকে এবাদুল্লাহ লিখেছেন, ২৫ সেপ্টেম্বর ২০০৯; রাত ০৯:১৩
ভাই তুহিন, তথ্য বহুল লেখাটির জন্য অসংখ্য ধন্যবাদ। তবে বড় দুঃখ হ্য় আমাদের তথাকথিত দেশ-প্রেমিক রাজনীতিবিদরা এই সহজ সত্যটাকেই অনুধাবন করতে চায়না। শুধুই যার যার পকেট ভারী করতে আর ভারতের দালালীতে ব্যষ্ত।
3820
U K থেকে M Alam লিখেছেন, ২৬ সেপ্টেম্বর ২০০৯; সকাল ০৫:২৯
Hi, Tuhin
You are a great man for opening our eyes by producing such a remarkable report. No matter how important this information is and how urgently Bangladesh government should act upon it, it's no use. Shrimoti Hasina Debi is busy in setting her sister (Rehana) up for power. Besides, she does not know the difference between 30 and 3000 miles. If you tell her the truth she will not hear because she had a hearing problem in past! And rest of her team is busy fighting for their pocket. There are lots of 'Ajay' in Bangladesh who eat in Bangladesh but will praise to India. There is a saying in Bangladesh "Bhat khay bhatarer, gaan gay naanger." Don't give up. Keep on writings on your findings. There are people who will appreciate it. Who knows things might change through you.
3824
১০
chittagong থেকে shawrin tasneem punam লিখেছেন, ২৯ সেপ্টেম্বর ২০০৯; রাত ১২:৪৭
congratulation for your article
3887
১১
bangladsesh থেকে omar shaddat shinchon লিখেছেন, ২৯ সেপ্টেম্বর ২০০৯; রাত ০১:০৬
It's really fine. we should be awarded
3888
১২
DHAKA থেকে SAULAT KAMRAN লিখেছেন, ২৯ সেপ্টেম্বর ২০০৯; রাত ১০:১৪
Subject: A proposal to build a South Asian Union (SAU) like European Union by expanding SAARC states.
His Excellencies,
Presidents, Prime Ministers, Kings, Head of Governments & States, Political & Religious Leaders, Intellectuals, Educationists, Economists, Welfare Organizations, Mass People of South Asian region.
Peace be upon all of you, history is repeating from the creation of human life till now and will be repeated until the last final judgment of Creator. Actually, Creator created us as his best creation of life but we divided it into different nations, religions, cultures, languages, ideologies, etc in several thousands of years since the appearance of 1st human Adam (PBUH). We don’t know when the human life on earth will be finished for ever on dooms day, but some think that human life never stop repeating it’s wrongs. Now we have seen that the days of the human being are becoming more critical, insecure, divided among our selves in different ideas, increasing of poverty, and destruction of economy of some nations in comparison with the economy of some rich countries of the west. So the time for South Asian nations to unite as a strong body which is most caring for the inhabitants of this region has come, and in this way, we can develop ourselves. I have no right to waste your valuable time, but my heart is pressing me to place this proposal or advice to the holy hearts of our great rulers of the people of SAARC countries.

Proposal for future South Asian Union (SAU)

1. The mass people of this region want to abolish visa system for them selves in order to enjoy traveling facility freely and free trade among the regional countries like EU states. We can include Saudi Arabia, Yemen, Oman, United Arab Emirates, Qatar, Bahrain, Kuwait, Iraq, Jordan, Lebanon, Palestine, Syria, Turkey, Cyprus, Iran, Azerbaijan, Turkmenistan, Uzbekistan, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Afghanistan, Myanmar, Thailand, Cambodia, Laos, Vietnam, Malaysia, Indonesia, Singapore, Brunei, China, Mongolia, North Korea, South Korea, Japan & Philippine. The Afghan president his Excellency Mr. Hamid Karzai and his Government already joined into SAARC.

2. If we can include thirty seven more countries (Saudi Arabia, Yemen, Oman, United Arab Emirates, Qatar, Bahrain, Kuwait, Iraq, Jordan, Lebanon, Palestine, Syria, Turkey, Cyprus, Iran, Azerbaijan, Turkmenistan, Uzbekistan, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Afghanistan, Myanmar, Thailand, Cambodia, Laos, Vietnam, Malaysia, Indonesia, Singapore, Brunei, China, Mongolia, North Korea, South Korea, Japan & Philippine) with the seven countries of SAARC (Pakistan, India, Nepal, Bhutan, Bangladesh, Sri Lanka and Maldives), then this organization or union will be one of the strongest unions. Then we can establish a powerful single currency like EURO as, for example SACU (South Asian Currency), dollar, or any other selected by the forum. And currency value can be fixed by averaging the currency values of the nations concerned.

3. All states will keep there own national flags as state flag and one common union flag, like that of EU.

4. We can establish joint military command council for the defense of the whole region like EU. That means we can unite in a union to ensure human life security along with a strong economy like European Union.
I do not know when the people of this region of South Asia will start to feel love and affection for each other, and will be united. But we should try to establish a golden future for ourselves. If successful, then generation after generation of this region will remember you for your kindness. God bless us with eternal & external peace.

Yours,
Saulat Kamran
E-Mail Address: saulat@dhaka.net
Website: http://www.southasianunion.net
House No -28, Road No-4, Dhanmandi R/A.
Dhaka, Bangladesh.



Proposal for Future South Asian Union (SAU)

The Proposed countries are Saudi Arabia, Yemen, Oman, United Arab Emirates, Qatar, Bahrain, Kuwait, Iraq, Jordan, Lebanon, Palestine, Syria, Turkey, Cyprus Iran, Azerbaijan, Turkmenistan, Uzbekistan, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Afghanistan, Pakistan, India, Nepal, Bhutan, Bangladesh, Sri Lanka, Maldives Myanmar, Thailand, Laos, Cambodia, Vietnam, Malaysia, Singapore, Indonesia, Brunei, China, Mongolia, North Korea, South Korea, Japan and Philippine.

South Asia (Political Map) 1999
3900
১৩
Uk থেকে Jahid লিখেছেন, ০৮ অক্টোবর ২০০৯; দুপুর ১২:৪৫
Thnx for your research and valuable info....i believe we need to raise more strong voice in national level regarding this issue.I been wondered why the BD medias are not publishing more articles and expert consensus about Asian Highway.I got a query ,is it possible that we can be connected with route 1 and 2 together ,or if the WB is not interested with route 2 then we can think of locally to get connected with route 2.Up to my knowledge we have already established road link with Myanmar and Govt. may negotiate with the Myanmar to develop the existing road for further bilateral trade.Its always a better option to have more than one route if we want to have uninterrupted connectivity with other Asian countries.
4177
১৪
সবুজনাগ,পটু্য়াখলী থেকে সান লিখেছেন, ০৯ অক্টোবর ২০০৯; রাত ০৩:২০
ভাই তুিহন আপনােক িক বলে যে আপনােক ধন্যবাদ দেই....
4194
১৫
সন্দ্বীপ থেকে আবু জুবায়ের লিখেছেন, ০৯ অক্টোবর ২০০৯; সকাল ০৯:৫৭
জনাব তুহিনকে ধন্যবাদ এরকম সুন্দর তথ্যবহুল একটি লেখার জন্য। আমাদের দেশে যারা ট্রানজিটের পক্ষে আছেন তাদের বেশীর ভাগ এ জন্যই পক্ষে থাকেন যে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষ এর বিপক্ষে আছেন এ জন্য। ঠিক ট্রানজিট বিরোধীদের অবস্থাও অনেকটা একই রকম। ট্রানজিটের পক্ষে এ রকম তথ্যবহুল কোন লেখা এখনো আসেনি। এখানে রাজনৈতিক বা সেভেন সিস্টার্স এর স্বাধীনতা সংক্রান্ত আলোচনা এখানে বাদ দিয়েই আলোচনা করা হয়েছে। যারা ট্রানজিটের পক্ষে রয়েছেন, তাদের কাছে বিনীতভাবে বলছি। এদেশ আমার-আপনার সকলের। এর স্বার্থকে বিসর্জন দিয়ে আমরা যে দলই করিনা কেন তা মেনে নেব কেন? সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে দলের প্রতি আমাদের আনুগত্য অবশ্যই প্রয়োজন, কিন্ত্ত দেশের স্বার্থে আঘাত লাগলে কোন দেশপ্রেমিক ব্যক্তি দলীয় অন্ধ আনুগত্যে নিজেকে আবদ্ধ রাখতে পারে না। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, এদেশের স্বাধীনতা রক্ষা ও অগ্রগতির সংগ্রামেও আওয়ামীলীগ নেতৃত্ব দেবে -এটাই আমাদের প্রত্যাশা। আর যদি ব্যর্থ হয়, তাহলে এটা মনে রাখতে হবে যে স্বাধীনতা, সার্বভৌমত্বের পরীক্ষা ১৯৭১ সালে শেষ হয়ে যায়নি, এ পরীক্ষা এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। ১৯৪৭ সালে যারা পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা ঐ সময়ের মুক্তিযোদ্ধা। আবার সেই পাকিস্তানকে রক্ষা করতে গিয়ে ১৯৭১ এ তারা রাজাকার হয়ে গেছে। ভারত আমাদের স্বাধীন করে দেয়নি, কিন্ত্ত স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে। এ সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। সহযোগিতার ভেতরে আঞ্চলিক প্রেক্ষাপটে তাদের অন্য কোন স্বার্থ ছিলো কিনা তা ভিন্ন বিষয়। আমরা কৃতজ্ঞতা জানাবো, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। কিন্ত্ত কৃতজ্ঞতা বশত এমন কোন কিছু করবো না যাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, অর্থনৈতিক ভাবে আমরা পঙ্গু হয়ে পড়ি। ইতোমধ্যে আমাদের পক্ষ থেকে উদারতা বা ত্যাগ আমরা কম দেখাইনি। ফারাক্কা বাঁধের অনুমতি বঙ্গবন্ধুই দিয়েছেন। তবে তা ছিলো পরীক্ষামূলক। পরীক্ষামূলক চালু করে ভারত তা আর বন্ধ করেনি। আঙ্গুরপোতা-দহগ্রাম আমরা দিয়েছি, বিনিময়ে কিছু পাইনি। আমরা ছোট। প্রতিবেশী বড় রাষ্ট্রের সাথে খারাপ সম্পর্ক করে লাভ নেই। কিন্ত্ত ভালো সম্পর্কের অজুহাতে স্বদেশের স্বার্থ জলাঞ্জলি দেয়া বা নিজ ভূখণ্ড উপহার দেয়া মুক্তিযুদ্ধের চেতনাও নয়, দেশপ্রেমের অঙ্গও নয়। টিপাইমুখ ও করিডোর নিয়ে আমাদের মন্ত্রীদের যে সকল বক্তব্য শুনি, তাতে মাঝে মধ্যে বিশ্বাস করতে কষ্ট হয়, আমরা কি ভারতের লোকসভার মন্ত্রীদের কথা শুনছি নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী আওয়ামীলীগের মন্ত্রীদের কথা শুনছি। তাই আওয়ামীলীগের দেশপ্রেমিক কর্মীভাইদের কাছে অনুরোধ করবো-আসুন, দেশ রক্ষার এ পরীক্ষায় সবাই একসাথে কাজ করি। আওয়ামী নেতৃত্বের একটি অংশ দেশবিক্রির এ চুক্তিতে আবদ্ধ হতে পারে, গোটা আওয়ামীলীগ কখনো হতে পারেনা। বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার পক্ষেও এটা মেনে নেয়া সম্ভব নয়।
4206
১৬
Dhaka, Bangladesh থেকে ম: তাজিন আলম লিখেছেন, ১৯ অক্টোবর ২০০৯; রাত ০৪:০০
EXCELLENT & INFORMATIVE WRITE UP. This should be properly promoted... and general people should know about this more... I am sure our politicians specially our Prime Minister & Our Opposition Party Leaders are not absolutely ignorant about the well being about the country!!!!
PLEASE RAISE VOICE.. and FORWARD THIS TO ANYONE YOU KNOW.. Thanks & Regards -
Engr. Md. Tazin Alam
4526
১৭
DHAKA থেকে SAULAT KAMRAN লিখেছেন, ০১ নভেম্বর ২০০৯; রাত ০৮:৪২
Traffic jam of Dhaka
Traffic jam of Dhaka can be solving. If government can take initiatives properly in perfect time. Here I will propose to government and those are responsible for making policy.
Proposals / Suggestions:
1. Government can shift all wholesale markets, government administrative offices, BDR Headquarter, Dhaka University, Dhaka central jail, all industries, tanneries, to outside of Dhaka city. Industrializations should be based on upozila it should not depend on metropolitan cities. Then rural areas will grow up step by step.
2. Big business centre can move to Comilla, Feni, Shitakudo, Mirersharai, Chittagong, Khulna Mongla etc or near it because that’s are linked with export or imports. only industrializations can remove Poverty from the country here is no other way to safe our life.
3. All import-export connected offices should go to near port areas of Chittagong or Mongla, or in on the way to any port where they can send the goods easily for shipment.
4. All offices should start at 7.30AM and all education institutes should start at 8 AM, Banking should start at 9 AM and all can be end within just 2.30 PM, 4.30 PM and 4 PM.
5. All main roads should be one way. All type car parking must band in all roads. Stopping of buses in middle of roads should be band except bus stops. All type stands of buses trucks, taxies, cngs etc should band in the roads. Clear all foot paths for pedestrians.
6. Sky train should implement in Dhaka city like Bangkok Singapore within 3 years. Underground monorail may be not easy to us for more expensive. I think here open sky train may easy to us.
7. Water transport should be established like other developed countries surrounding Dhaka city.
8. Highways should be shorter then now.
9. Population control must be implementing as very strictly like china, if we cannot control over the population the we cannot give the place to our next generation. From now, from today we should not take more than one child.
10. From now the capital city of Dhaka should be blocked or fixed for limited persons as who can maintain living status of education, rules-regulations, civic sense, morality, regular tax payer and good service contributor etc.
With best regards
Saulat Kamran
Dhanmondi -Dhaka
Saulat@dhaka.net
4972
১৮
সিয়াটেল থেকে দিগন্ত লিখেছেন, ১৩ নভেম্বর ২০০৯; রাত ০৪:১৫
আপনার বক্তব্য আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমানে মায়ানমারের মধ্যে রাস্তাঘাট কেমন আছে তাও জেনে নেওয়া ভাল। প্রসঙ্গত উল্লেখ্য, এশিয়ান হাইওয়ে উপলক্ষ্যে কোনো নতুন রাস্তা তৈরী হচ্ছে না (অন্তত এই অঞ্ছলে নয়), তবে পুরোনো জাতীয় সড়কগুলোকেই এশিয়ান হাইওয়েতে উন্নীত করা হচ্ছে। এখন আপনি মায়ানমারের অভ্যন্তরে যে অংশের ম্যাপ দেখিয়েছেন (আপনার ম্যাপে নীল রঙে), সেই অঞ্ছলে মায়ানমারের কোনো জাতীয় পর্যায়ের সড়ক নেই। আমার দেঅয়া নিচের ছবিতে দেখুন। http://farm3.static.flickr.com/2532/4098447497_3143ef7c36_o.jpg এখন এই নীল রঙে চিহ্নিত অংশে নতুন করে রাস্তা তৈরী করতে গেলে পয়সা লাগবে। এই পয়সা কে দেবে? ভারত-মায়ানমার সংযোগকারী রাস্তা মায়ানমারের ৩৯ নম্বর জাতীয় সড়ক, তাই দেশের সরকার তাকে এশিয়ান হাইওয়েতে উন্নীত করতে আগ্রহী। অপরদিকে, মায়ানমার বাংলাদেশ রাস্তা বাংলাদেশের স্বার্থে মায়ানমার বানিয়ে দেবে এমনটা আপনি কেন ভাবছেন সেটা আমি জানি না। বাংলাদেশ নিজে এরকম প্রস্তাব রেখেছে বলে কখনও শুনিনি, আপনি জেনে থাকলে লিঙ্ক দিন। বাংলাদেশের জন্য এখনকার মত সর্বোত্তম পন্থা হল এশিয়ান হাইওয়েতে যোগ দিয়ে থাইল্যান্ড, চিন ও মায়ানমারের সাথে বোঝাপড়ায় যাওয়া যাতে ওই রাস্তা পরে অন্তত তৈরী করা হয়। পেগু ইয়োমার পাহাড় ও জঙ্গলের মধ্যে দিয়ে নতুন একটা রাস্তা একা মায়ানমারের পক্ষে বানানো সম্ভব নয়। ভারত-মায়ানমারের মধ্যের মায়ানমারের অংশের রাস্তা বানানো হয়েছিল (ব্রিটিশ, জাপানী ও আজাদ হিন্দ বাহিনী আংশিকভাবে বানিয়েছিল) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পরাজিতদের বন্দী করে গাধার মত খাটানো সম্ভব ছিল। এখন সেই রাস্তা শুধু মেরামত করা হয় - তাও অনেকটাই ভারত করে। রাস্তা বানানো ও পরে মেরামতের জন্য খরচা বাংলাদেশের পক্ষে কি যুক্তিসঙ্গত, যেখানে জলপথে সস্তায় পরিবহন সম্ভব?
5286
১৯
ওহাইও থেকে মনন লিখেছেন, ০৩ ডিসেম্বর ২০০৯; সকাল ১০:৪৫
এশিয়ান হাইওয়ে স্হাপনার মূল উদ্দেশ্যগুলোর মধ্যের প্রথমটিই হল রাজধানী থেকে রাজধানী যোগাযোগ স্হাপন করা। অথচ ভারত প্রস্তাবিত রুট এই বৃহৎ উদ্যোগের প্রাথমিক উদ্দেশ্যকেই ব্যহত করে। যদিও নূতন রাস্তা তৈরী না করে বিদ্যমান সড়ক ব্যবহার করেই রুট পরিকল্পনার কথা বলা হয়েছে নির্দেশনা স্মারকে, যেখানে রাস্তা নেই (missing link) সেখানে নূতন রাস্তা তৈরীর বিষয়ও উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা নিয়েই রাস্তা তৈরীর প্রয়োজনীয়তা রয়েছে, এটা কেবলমাত্র বাংলাদেশ কিংবা মায়ানমারের দায়িত্ব হতে পারেনা। আন্চলিক বৃহত্তর প্রতিবেশি হিসেবে ভারত ও চীন এক্ষেত্রে এগিয়ে আসতে পারে। এরকম আন্চলিক সহযোগিতার বেশ কয়েকটি উদাহরন এশিয়ান হাইওয়ের ইতিহাসে রয়েছে। একই ভাবে রুট পরিকল্পনা নিয়ে দ্বিমত এবং তা বাস্তবায়নের অমিমাংসিত সমস্যা বিভিন্ন অন্চলে এখনো অপেক্ষমান। সুতরাং এ বিষয় নিয়ে বাংলাদেশের তড়িঘড়ি করা সমিচীন হবে না। আর সিয়াটেল থেকে দিগন্তের মতামত অনুযায়ী এখনকার মত এশিয়ান হাইওয়েতে যোগ দিয়ে পরে ওই রাস্তা নিয়ে বোঝাপড়ার আশা করা হবে ফারাক্কা বাঁধের পরীক্ষামূলক অনুমতির মতো আরেকটি মারাত্মক ভুল যার মাশুল আমরা আজো গুণে চলেছি।
5744
২০
Dhaka, Bangladesh. থেকে Saulat Kamran লিখেছেন, ১১ ডিসেম্বর ২০০৯; সকাল ০৮:৫১
Congratulation to Dr. Mohammad Yunus.
Thank you Dr. Yunus for proposing to build a South Asian Union (SAU) In South Asian region. I am already proposing and propagating idea since 2005 by different websites, news papers and news media of the world. I thanks again to Noble Prize holder Dr. Yunus for proposing at proper place in Indian parliament I am. I think about that, who can put up this proposal in proper place in government level like parliament or in ministry levels of my proposed 44 countries of South Asia because I am common man of the country. I have web site www.southasianunion.net . I like to approach it in all levels of all government places of 44 South Asian countries. I also gave 12 point road map to implement South Asian Union (SAU).
Process of South Asian Union (SAU) Implementation
1. Forming union by including 44 countries as mentioned above.
2. The Nations of the region can form South Asian Parliament by approving the appointment of Presidents, Kings, Prime ministers, Foreign ministers, Home ministers, Defense ministers & ministers for trade & commerce as members of the SAU parliament.
3. Establishing a powerful single currency like EURO, for example South Asian Currency (SACU) or dollar or any other selected by the forum. And valuation can be fixed by averaging the currency values of the nations concerned.
4. Abolishing visa system in order to promote traveling freely, and adopting free trade among the regional countries.
5. Forming a joint military council to establish security of state, countries of the union & for common people.
6. Paving ways for the people of the Union to seek jobs according to their capabilities.
7. Making good uses of cultural and sports organizations through which the participating nations can establish their identity to understand each other.
8. Funding should be made by member nations to establish Research Centers for medicines, incurable diseases, and science & technology for the benefit of general people.
9. Establishing Bank such as Union Bank of South Asia to educate mass population, provide fund for natural disaster. Also making ways to drive homeless and astray people into employment through cottage industries to make their livelihood better so as to stop them from becoming smugglers, miscreants, or terrorists.
10. Regarding child labor, concrete steps should be taken by providing free education established by the Union in the form of NGO. Orphans to be included in this establishment.
11. Each state should be responsible to stop smuggler from drug/ arms trafficking. Also find ways to stop women & children trafficking.
12. State to State disputes should be resolved for the best interest of the people. If necessary, the SAU may be called in the process of settlement.

South Asia (Political Map) 1999

Proposal for Future South Asian Union (SAU)
The Proposed countries are Saudi Arabia, Yemen, Oman, United Arab Emirates, Qatar, Bahrain, Kuwait, Iraq, Jordan, Lebanon, Palestine, Syria, Turkey, Cyprus Iran, Azerbaijan, Turkmenistan, Uzbekistan, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Afghanistan, Pakistan, India, Nepal, Bhutan, Bangladesh, Sri Lanka, Maldives Myanmar, Thailand, Laos, Cambodia, Vietnam, Malaysia, Singapore, Indonesia, Brunei, China, Mongolia, North Korea, South Korea, Japan and Philippine.
Yours,
Saulat Kamran
E-Mail Address: saulat@dhaka.net
Website: http://www.southasianunion.net
House No -28, Road No-4, Dhanmandi R/A.
Dhaka, Bangladesh.
5894
২১
Dhaka, Bangladesh. থেকে Saulat Kamran লিখেছেন, ১২ ডিসেম্বর ২০০৯; সকাল ০৭:৫২
Congratulation to Dr. Mohammad Yunus.

Saulat Kamran Dr. Mohammad Yunus
Thank you Dr. Mohammad Yunus for proposing to build a South Asian Union (SAU) In South Asian region. I am already proposing and propagating my idea since 2005 by different websites, news papers and news media of the world. More than 190 websites including newspapers of the world published my article as a letter “A proposal to build a South Asian Union (SAU) like European Union by expanding SAARC states’, you can see even until now many websites are keeping this letter. I thanks again to Nobel Peace Prize winner Dr. Yunus for proposing at proper place in Indian parliament I think about that, who can put up this proposal in proper place in government level like parliament or in ministry levels of my proposed 44 countries of South Asia because I am common man of the country. I have web site www.southasianunion.net . I like to approach it in all levels of all government places of 44 South Asian countries. I also gave 12 point road map to implement South Asian Union (SAU).
Process of South Asian Union (SAU) Implementation
1. Forming union by including 44 countries as mentioned above.
2. The Nations of the region can form South Asian Parliament by approving the appointment of Presidents, Kings, Prime ministers, Foreign ministers, Home ministers, Defense ministers & ministers for trade & commerce as members of the SAU parliament.
3. Establishing a powerful single currency like EURO, for example South Asian Currency (SACU) or dollar or any other selected by the forum. And valuation can be fixed by averaging the currency values of the nations concerned.
4. Abolishing visa system in order to promote traveling freely, and adopting free trade among the regional countries.
5. Forming a joint military council to establish security of state, countries of the union & for common people.
6. Paving ways for the people of the Union to seek jobs according to their capabilities.
7. Making good uses of cultural and sports organizations through which the participating nations can establish their identity to understand each other.
8. Funding should be made by member nations to establish Research Centers for medicines, incurable diseases, and science & technology for the benefit of general people.
9. Establishing Bank such as Union Bank of South Asia to educate mass population, provide fund for natural disaster. Also making ways to drive homeless and astray people into employment through cottage industries to make their livelihood better so as to stop them from becoming smugglers, miscreants, or terrorists.
10. Regarding child labor, concrete steps should be taken by providing free education established by the Union in the form of NGO. Orphans to be included in this establishment.
11. Each state should be responsible to stop smuggler from drug/ arms trafficking. Also find ways to stop women & children trafficking.
12. State to State disputes should be resolved for the best interest of the people. If necessary, the SAU may be called in the process of settlement.





South Asia (Political Map) 1999

Proposal for Future South Asian Union (SAU)
The Proposed countries are Saudi Arabia, Yemen, Oman, United Arab Emirates, Qatar, Bahrain, Kuwait, Iraq, Jordan, Lebanon, Palestine, Syria, Turkey, Cyprus Iran, Azerbaijan, Turkmenistan, Uzbekistan, Kazakhstan, Kyrgyzstan, Tajikistan, Afghanistan, Pakistan, India, Nepal, Bhutan, Bangladesh, Sri Lanka, Maldives Myanmar, Thailand, Laos, Cambodia, Vietnam, Malaysia, Singapore, Indonesia, Brunei, China, Mongolia, North Korea, South Korea, Japan and Philippine.
Yours,
Saulat Kamran
E-Mail Address: saulat@dhaka.net
Website: http://www.southasianunion.net
House No -28, Road No-4, Dhanmandi R/A.
Dhaka, Bangladesh.
5919
২২
কুমিল্লা থেকে মোঃ শাহরিয়ার কবির লিখেছেন, ০৩ মে ২০১০; সন্ধ্যা ০৭:৪৭
ধন্যবাদ গোলাম মোহাম্মদ তুহিন ভাই. । বাংলাদেশের মানিচত্র অন্য দেশের সাথে তুলনা করে তা নির্ভুভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।আমি বাংলাদেশের প্রতিদিন কোনোমতে রোজগার করা আর তা থেকে নিরন্তর ক্ষুধা মেটানো দলের লোক। অতি সাধারণ আমার জীবন চলা। এই অতি অল্প সাধারণ গ্ঞানের মধ্যে এ পর্যন্ত যা বুয়েছি তাতে ট্রানজিটের ব্যাপারে ভারত আমাদের কোনোরকমের উপকারে আসবে বলে মনে হয় না। এবাদুল্লাহ ভাইয়ের কথার প্রেক্ষিতে বলতে চাই ভারত এ পর্যন্ত আমাদের কোনো উপকারে আসতে পেরেছে বলে আমার মনে হয় না।কি বলবেন স্বাধীনতা যুদ্ধে বা অন্য কোন সময়, ভারত সব সময় বাংলাদেশ থেকে তার সুবিধা আদায় করা ব্যতীত এক কদম ও সামনে বা পিচনে বাড়াবেনা বা বাড়ায়নি।তাহলে ভারত আমাদের খরার সময়ে এদেশে বন্যা হচ্ছে, হাজার হাজার হেক্টর ধান পানির নিছে তলিয়ে যাচ্ছে অথচ এদেশের স্বার্থন্বেশী মহল নিরব। অথচ যারা বড় বড় কথা বলেন তারা নিচ্ছুপ , কিন্তু ক্ষতি হচ্ছে কার ? আমার মতো দিন মজুর মানুষের যাদের শেষ সম্বল বলতে একমাত্র ওই জমি বা জমির ধানটুকু। তাহলে এদেশের মানুষের কি উপকারে আসবে।তাই সবার আগে এ দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করুন। এর পর ট্রানজিটের ব্যাপারে চিন্তা করবেন।
16202
২৩
ঢাকা থেকে এস. এম. আশীস লিখেছেন, ২৭ জুলাই ২০১০; রাত ১০:৪১
Mr. Golam Ahmed Tuhin
Firstly We should say thanks to you for your informative articles on the basis of your research about Asian Highway. Bangladeshi Decision Makers Should take the decisions on the favor of our countrymen before give transit facilities to India. In the age of Globalization We should link up each & every capital & place between countries for our own benefit. But We should take the decisions on the basis of priority. I think our first priority work is to join the missing link between Chittagong & Myanmar. India Should take the initiative help as a friend country to create this 40 miles of roads for their own trading facilities also. Now I think both of the routes can be launched by the help of the both the countries for their on benefits. But we should understand our own priority of interest then give priority the friends' interest. So they should be careful to make decision. After-all in a words it is an excellent articles & absolutely it is helpful for our decision makers. thank to all who make their valuable comments.
29231
২৪
Dhaka থেকে Shamim লিখেছেন, ২৮ জুলাই ২০১০; রাত ১২:০২
Dear Mr.Tuhin,
Thank u very much for such a constructive, really informative articles. Hope it will act as a transparent demonstration in what route is actually feasible for Bangladesh. Thanks again.
29239
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2010. E-mail: editor@sonarbangladesh.com.