|
জীবনের সাজঘরে (কবিতা)
যুথিকা বড়ুয়া |
|
জীবনের সাঁজঘরে এলে যে আবার তুমি ফিরে
জানিনা সাঁজাতে তোমায় পারবো কি আগের মতো করে!
বাঁধা বীণার বেসুরে গিয়েছিল যে গান থেমে,
জানিনা গাইতে সে গান পারবো কি আগের মতো করে!
জীবনের সাঁজঘরে।
মনে পড়ে সেইদিন, সহেছি যেদিন
একলা বসে নীরবে ব্যথা,
দেখাতে পারিনি আমি, বোঝাতে পারিনি
আমার মনের কথা।
ভুলেছিল সব অনাদরে, করালে মনে কেন তারে ফিরে!
জানিনা সইতে ব্যথা পারবো কি আগের মতো করে!
জীবনের সাঁজঘরে।
আমার এ মন নিয়ে তুমি খেলেছ খেলা
ভালো না বেসে করেছ শুধু অবহেলা!
দিয়েছিলে ঠাঁই মোরে হৃদয়ে তোমার
হাজার হাজার চোরাবালির মাঝে,
ছলনায় দিয়েছ ফাঁকি, জলেতে ভরালে আঁখি
তুমিই নিজে!
যে মালা নিয়েছ কেড়ে, ফেলেছ তুমিই নিজে ছিঁড়ে!
জানিনা গাঁথতে সে মালা পারবো কি আগের মতো করে!
জীবনের সাঁজঘরে।
লেখকঃ কানাডার টরোন্ট প্রবাসী লেখক ও সঙ্গীত শিল্পী, ইমেইল, jbarua1126@gmail.com
|
| |
| http://www.sonarbangladesh.com/articles/JuthikaBarua |
| |
|
| |
|
|
|
|
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন: |
|
|
|
| |
|
| লেখক পরিচিতি |
| |
| |
| |
| কানাডার টরোন্ট প্রবাসী লেখক ও সঙ্গীত শিল্পী |
|