বৃহস্পতিবার, ২৫ ভাদ্র ১৪১৭; ০১ শাওয়াল ১৪৩১; ০৯ সেপ্টেম্বর ২০১০; দুপুর ০২:৩৫ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

সঙ্ঘ-সমিতি না চললে ধর্মের নামে রাষ্ট্র চলে কি করে

তমাল রায়হান

আওয়ামী লীগ কি আবারও তার আদর্শের সাথে আপস করতে যাচ্ছে! ৭২' র ধর্মনিরপেক্ষ সংবিধানে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি ছিল দীর্ঘদিনের। যেখানে আদালতের নির্দেশ আছে ৭২' র ধর্মনিরপেক্ষ সংবিধানে ফিরে যাওয়ার সেখানে আইন মন্ত্রীর বক্তব্যে মৌলবাদের গন্ধ পাওয়া যাচ্ছে। গত ৪ জানুয়ারীতে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, হাইকোর্টের রায়ের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর ৭২ সালের মূল সংবিধান আপনা আপনিই পুনর্বহাল হচ্ছে। এর ফলে দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে এবং চার মূলনীতির ভিত্তিতে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তবে ৫ম সংশোধনী বাতিলের কারণে ৪র্থ সংশোধনীর আলোকে দেশে একদলীয় বাকশাল কায়েমের কোনো সুযোগ নেই। কেননা পরবর্তীতে রেফারেন্ডামের মাধ্যমে বাকশাল বিলুপ্ত করা হয়েছিল। আইনমন্ত্রী আরও বলেন, ৫ম সংশোধনী বাতিল হলেও বহুদলীয় গণতন্ত্র, বাকস্বাধীনতা, রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ সংবিধানে থাকবে।

এখানে বলে রাখা ভাল যে, ক্যান্টনমেন্টের উর্দিওয়ালারদের একজন (জিয়াউর রহমান) ১৯৭২ সালের সংবিধান ঘোষিত ধর্মনিরপেক্ষতা বাতিল করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহ সংযোজন করেন। আরেকজন (জেনারেল এরশাদ) অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম করেছিলেন। সংবিধানের যে পরিবর্তনের কারণে আজকে দেশ মৌলবাদের আখরায় পরিণত হয়েছে, দেশের ৬৩ জেলায় একই সাথে খৈ-এর মত বোমা ফোটে, আদালত পাড়ায় লাশের স্তুপ পড়ে তথাপি আওয়ামী লীগ পুরোপুরি ৭২' র সংবিধানে ফিরে যেতে নারাজ। তাহলে কি আওয়ামী লীগও শেষ পর্যন্ত ধর্ম ব্যবসায় নেমে পড়ল? আর এটাইবা কেমন হাস্যকর যুক্তি দেখালেন আইন মন্ত্রী-আপিল বিভাগের রায় কার্যকর হলে ধর্মের নামে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। ধর্মীয় নামযুক্ত কোন সংঘ, সমিতি ও সংগঠন করা যাবে না। কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল হলেও সংবিধানের যেসব জায়গায় বিসমিল্লাহির রাহমানির রাহিম রয়েছে, তা বহাল থাকবে। এছাড়া রাষ্ট্রধর্ম ইসলামও সস্থানে বহাল থাকবে। এটি সত্যিই গোলকধাঁধার জন্ম দিয়েছে যে, যেখানে ধর্মের নামে কোন সংঘ, সমিতি ও সংগঠন করা যাবে না সেখানে ধর্মের নামে রাষ্ট্র চলবে কি করে?

উর্দিওয়ালারা কামানের জোরে সংবিধানে একটা কিছু বসিয়ে দিল সেটা চলল তিন যুগেরও বেশী সময় ধরে আর আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেও একই ঢোল বাজাচ্ছে। আওয়ামী লীগের এ ডাবল ষ্ট্যান্ডার্ড নীতির জবাব জনগণ দিতে ভুল করবেনা। গত ২২ জানুয়ারীর না হওয়া নির্বাচনের আগে ইসলামী ঐক্যজোটের সাথে চুক্তি করে যে পাপ করেছিল এবার সেটা মোচন করার একটা সুযোগ ছিল। জানিনা আওয়ামী লীগ সে সুযোগ কাজে লাগাবে কিনা। তবে আওয়ামী লীগ ভোট কমে যাওয়ার ভয়ে সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলামকে বহাল রেখে ধর্ম ব্যবসার যে দোকান খুলা রাখতে চাচ্ছে, জনগণ ভবিষ্যতে সে সুযোগ নাও দিতে পারে।

আমরা যেমন ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ চাই, তেমনি চাই সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম এর উচ্ছেদ।

লেখকঃ রাজনৈতিক বিশ্লেষক
http://www.sonarbangladesh.com/articles/TomalRaihan
পাঠকের মন্তব্য:
Newcastle, UK থেকে Ruhul Amin khan (Biotechnologist) লিখেছেন, ০৩ ফেব্রুয়ারী ২০১০; রাত ০২:৪১
Dear Writer,
I want to tell you that,,u must know first about religion and what for the religion is. I dunno your religion. Islam is the religion that is totally different from other religions. This is given by our creator through prophet. Mohammad SW is the final messanger. Anyway..your knowledge or even any human knowledge are too limited to know what is good and what is bad for himself and for others. Quran is the complete code of life. Sunnah is its explanation. From using toilet to rule a country,,everything in the quran. If u dont agree with me..I must challenge you..

Try to understand youself and true things in the world. You will find out true solution. Allah may give u hedaya
7699
সৌদি আরব,রিয়াদ থেকে আবদুল মান্নান লিখেছেন, ০৩ ফেব্রুয়ারী ২০১০; রাত ০৪:০৭
আপনি কি মুসলমান না আওয়ামীলীগ? আপনি ধন্যবাদ পাওয়ার দাবিদার কারন আওয়ামীলীগ যে ধরমের নামে রাজনীতি করে,যেমন 'বিছমিল্লাহ' রেখে দিবে ক্ষমাতায় জাওয়ার জন্য ,এটা বুজাতে পেরােছন ।
7700
মুসলিম বাংলাদেশ থেকে বাংলার লাঠিয়াল লিখেছেন, ০৪ ফেব্রুয়ারী ২০১০; রাত ০৩:৫৩
বাংলাদেশ কে যারা বলে ধর্মনিরপেক্ষ করবার কথা, তাদের কে চ্যালেন্জ জানানো হচ্ছে যে পুরোপুরি স্বচ্ছ আনতর্জাতিক ভাবে পরিক্ষিত, OIC তথা মুসলিম দেশ সমূহের পর্যবেক্ষক দল সহ একটা রেফারেন্ডাম করা হোক যে বাংলাদেশ কি ধর্মনিরপেক্ষ হবে না হিন্দু হবে।

খেয়াল রাখতে হবে, সমাজতন্ত্র বা ওসব আজে বাজে ধর্ম নিরপেক্ষতার দোহাই দেয়া যেসব দেশ ও সমাজ বুলি ছেড়েছিলো, তারা নিজেরাই বিলুপ্ত। সোভিয়েত ইউনিয়ন বলে কিছু নাই, মার্কিন কাফির পশ্চিমাদের উন্মত্ত ইসলাম বিরোধী কর্মকান্ডে নিজেকে জড়িয়ে, এবং মুসলিম এর বেশে সেজে এসে ইসলাম এর সাথে বেঈমানী করে বাংলাদেশের মুসলিম জনগন এর আশা আকাংখার বিরুদ্ধে যেয়ে নিজেদের অস্তিত্বই টিকিয়ে রাখা নিমকহারাম আওয়ামী লীগ ও তাদের হিন্দুস্তানের তাবেদার দের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে।

আওয়ামী লীগ যে মিথ্যাচার খুন খারাপ লুট পাট দূরনীতি, তে নিজেদের রেকর্ড ছাড়াবার পরিকল্পনা করেছে তা দেশবাসী ভালো ভাবেই খেয়াল করছে। নির্বাচনের আগে বলবেন ইসলামী ঐক্যজোট এর সাথে জোট, আবার দুর্নীতিবাজ, নীতিহিন, লম্পট এরশাদ এর সাথে জোট, কিন্তু এখন তাদের মুল্য ও দিবেন না, তাদের সাথে কথার বরখেলাপ করে আবার দেশ কে ধর্ম নিরপেক্ষ তো করতেই চাচ্ছেন, বিসমিল্লাহ উঠিয়ে দিতে চাচ্ছেন।

সাবধান করে দিচ্ছ, বিসমিল্লাহ ওঠাবার মতো দুঃসাহস দেখাবে যে নিমকহারাম আওয়ামী লীগ, তারা নিজেদের ইসলাম এর শত্রু বলে ঘোষণা দিবে। পুরো বাংলাদেশের এবং তাবত দুনিয়ার মুসলিম দের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষনা করবে।

যদি, ধর্মনিরপেক্ষ করা হয় বাংলাদেশ কে, তার মানে দেশ কে হিন্দুস্তান এর কাছে বিক্রি করে দেয়া। ধর্ম ছাড়া বাংলাদেশের আলাদা কোনো অস্তিত্ব থাকতে পারে না, থাকবেও না ইনশাল্লাহ। খেয়াল রাখবেন, প্রয়াত শেখ মুজিবুর রহমান ও ইনশাল্লাহ বলেছিলেন ৭ ই মার্চের ভাষনে।

দেশ কে হিন্দুস্তান এর প্রদেশ করবার জন্য না।

খেয়াল রাখতে অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশীদেরকে কোলকাতা রায়টের কথা, আরো বহুত বন্চনা লুটপাট অত্যাচার এর কথা। মুসলিম দের অবস্থান হিন্দুস্তানের সমাজের কোন পর্যায়ে তা বলার অপেক্ষা রাখে না।

যেসব হিন্দুস্তানের তাবেদার দেশকে হিন্দুস্তানের করদরাজ্যে পরিনত করতে চায় তাদের খেয়াল রাখতে হবে, বাংলাদেশ কোনোদিনই হিন্দুস্তানের অংশ হতে দিবে না যতক্ষন মুসলিম বাংলাদেশে ইসলাম এর নাম ও নিশানা টিকে থাকবে ইনশাল্লাহ।

হিন্দুস্তানের চরেরা, সময় থাকতেই নিজেদের "লেজ গুটিয়ে" হিন্দুস্তান এ প্রস্হান করুন।
7783
London থেকে Md abu sufian mia লিখেছেন, ০৯ ফেব্রুয়ারী ২০১০; রাত ০১:৫৩
i think you are Al
8087
ঢাকা থেকে ধুর বেটা ভাগ লিখেছেন, ১২ ফেব্রুয়ারী ২০১০; বিকেল ০৫:০৮
পাগল না ছাগল? এ ছাগল গুলানরে নিয়া ঝামেলায় আছি। ভাগ, ইন্ডিয়ায় যা
8236
Jattrabari,dhaka থেকে Arif লিখেছেন, ২৫ ফেব্রুয়ারী ২০১০; রাত ০২:২৮
Beta tui muslim na ami sure.ar aei deshe thaika tor eto boro shahosh holo ki kore aei kotha bolar.BANGLADESH islamic rashtro chilo,ache ebong thakbe INSAHALLAH
9310
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2010. E-mail: editor@sonarbangladesh.com.