টিপস ১
গলা ব্যাথায় আলু সিদ্ধ
চারটি মাঝারি আলু খোসা সহ সিদ্ধ করে নিই। কিছুটা ঠান্ডা হলে, খোসা ছিলে, হাত দিয়ে ভেঙ্গে একটি পরিষ্কার কাপড়ে পেঁচিয়ে গলার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাই। খুব ভাল হয় যদি পাতলা রুমাল বা গামছায় পেঁচিয়ে গলার সাথে এক ঘন্টা বেঁধে রাখা হয়। সাবধান! আলু যাতে এত বেশি গরম না থাকে, যাতে গলা পুড়ে যাবার ভয় থাকে!
টিপস ২
খুসখুসে কাশি??
এক কাপ কুসুম গরম দুধ+এক চা চামচ মধু। ব্যস হয়ে গেল খুসখুসে কাশির সহজ ও কার্যকরি চিকিৎসা। গরম দুধ গলাকে আরাম দেয়, তাই শুষ্ক কাশিতে এটা খুবই উপকারি। তবে সাবধান! কফযুক্ত কাশিতে কিন্তু এটা ব্যবহার যোগ্য নয়। তাতে উলটো ফল দেবে। আর হ্যা! অবশ্যই এই টিপস এক বছরের কম বয়সি শিশুদের জন্য ও নয়!
মায়ের যত্ন
গর্ভবতি মায়েরা, যারা বেশি পরিমাণে সবজি খান, তারা তাদের অনাগত সন্তানকে টাইপ ১ ডায়াবেটিস বা জুভেনাইল ডায়াবেটিসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করেন। সুইডিশ ইউনিভার্সিটি GOTEBORG এর একটি গবেষণায় এ তথ্য পাওয়া যায়। গবেষক গণ ৬০০০ জন ৫ বছর বয়স্ক শিশুদের মধ্যে এই গবেষণা চালান। তাদের মধ্যে তিন শতাংশ অসুস্থ্য অথবা ঝুঁকিপূর্ণ শিশু পাওয়া যায়। এই ঝুঁকি সেই সব শিশুদের মধ্যে দ্বিগুন পরিমাণে দেখা যায়, যাদের মায়েরা গর্ভকালীন সময়ে খুব কম পরিমাণে সবজি খেতেন। যেসব মায়েরা এ সময়ে প্রতিদিন সবুজ সবজি খেয়েছেন, তাদের মধ্যে এই ঝুঁকি খুবই কম।
সূত্রঃ http://www.baby-und-familie.de
|