|
|
| লেখক পরিচিতি |
| |
|
| |
এ কে আজাদ
সনদপত্রীয় নামঃ আবুল কালাম আজাদ
মাতাঃ উম্মে কুলসুম, পিতাঃ ইয়াকুব আলী, জন্মঃ ২৮ নভেম্বর, ১৯৭৮ ।
জন্মস্থানঃ নাটোর জেলার সিংড়া থানাধীন ১নং শুকাস ইউনিয়নের ধাপকুড়াইল (কুড়িপাকিয়া) গ্রাম।
শিক্ষাঃ ইংরেজী সাহিত্যে বি এ (অনার্স) এম এ।
পেশাঃ ব্যাংকার।
নেশাঃ লেখালেখি। কবিতা, ছড়া, গান, গল্প, প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি।
ব্যক্তিগত জীবনঃ ২০০২ সালের ২৩ আগস্ট তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন নূর-ই-জান্নাত বিপার সাথে। এক মেয়ে কুররাতুল আইন জিশান (০৩-০৩-২০০৪) এবং এক ছেলে হাসানুল আজাদ আল্ ক্বারীব (১৪-০৭-২০০৭) এর জনক তিনি।
প্রকাশিত সাহিত্য কর্মঃ
মায়ের আঁচল গাঁয়ের ছায়া (কিশোর কাব্য- ২০০৯), মৃত্যু তোমাকেই বলছি (কবিতা - ২০১০), তুই কি আমার দুঃখ হবি (কবিতা - ২০১০), দমের ঘুড়ি [গানের সিডি (লিরিক্স)-২০১০], ছড়ামাইট [ছড়া (যৌথ) - ২০১০)] ।
পুরষ্কারঃ রকি সাহিত্য পুরষ্কার - ২০১০।
এ কে আজাদ ভেতরে বাহিরে একজন কবি। প্রকৃতি ও মানুষের কবি, প্রেম ও দ্রোহের কবি, পুষ্প ও প্রণয়ের কবি। দেশপ্রেমের আকুল আবেগে ফেঁপে ওঠা একজন কবি এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর বৃহৎ জনগোষ্ঠির বিশ্বাসের ধারক সিদ্ধহস্ত এক মায়াবী গীতিকার। এদেশের সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে প্রতিনিয়ত তিনি রেখে চলেছেন তার সুদক্ষ হাতের আঁচড়। |
|