বৃহস্পতিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৭ মে ২০১২; রাত ১১:১০ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

এপ্রিলের বোকা

এ.এইচ.এম. আবদুল হামিদ আল-ফারুকী

অনুপ্রবেশ ও নৈতিক অধঃপতনের প্রেক্ষিতে ১৪৯২ খ্রিষ্টাব্দের মধ্যেই স্পেনে মুসলিম শাসনে কালো ছায়া নেমে আসে। মুসলিম সেনারা মত্ত হয়ে পড়ে ভোগ বিলাসে। পিরিনীজ পর্বতমালা অতিক্রমকারী দূর্ধ্বর্ষ মুসলিম বাহিনী যদি হটানো না যায়, তাহলে আগামী দিনগুলোতে ইউরোপীয় সকল গীর্জা থেকে মুসলমানদের আজান ধ্বনী শোনা যাবে - এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সুযোগ বুজে তদানীন্তন খৃষ্টান রাজা ফান্ডিন্যান্ড বিয়ে করল পর্তুগীজ রাণী ইসাবেলাকে। বিয়ের পর মুসলিম বিরোধী যৌথবাহিনী নিয়ে তারা খুঁজতে থাকে স্পেন দখলের সুযোগ। অবশেষে মুসলমানদের অসতর্কতার সুযোগে খৃষ্টান বাহিনী স্পেনের রাজধানী গ্রানাডা আক্রমন করে বসে। মুসলিমরা অতর্কিত এই পাশবিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়ে।

মুসলমানদের বিমুঢ়তায় পাইকারী হত্যাযজ্ঞ চালানোর কৌশল খুঁজতে থাকে খৃষ্টান সম্প্রদায়। সমস্ত মুসলিম জনপদ অবরোধ করে রাখে খৃষ্টান সৈন্য বাহিনী। অতঃপর ফান্ডিন্যান্ড অবস্থা পর্যবেক্ষণ করে চলচাতুরীর আশ্রয় গ্রহণ করে। সে তার সৈন্যদের মসজিদের আশে-পাশে গোপন স্থানে ওৎপেতে থাকার পরামর্শ দেয় এবং মুসলমানদের আহবান জানায় অস্ত্র পরিত্যাগ নির্ভয়ে মসজিদে আশ্রয় নিতে। মসজিদে আশ্রয় নিলে তাদেরকে নিরাপত্তা দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

কিন্তু যুদ্ধ এড়ানো ও শান্তির আশায় মুসলমানগণ যখন দলে দলে মসজিদে এসে আশ্রয় নেন, তখন চতুর্দিক থেকে আগুন লাগিয়ে মুসলমানদের মসজিদের ভিতরেই সমুলে পুড়িয়ে মারে।

মুসলমানদের এই সকরুণ পরিণতি দৃষ্টে খৃষ্টান ফান্ডিন্যান্ড উল্লাসিত হয়ে ওঠে এবং খুশিতে আত্মহারা হয়ে স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে “Oh Muslims How Fool You are” হায় মুসলিম ! তোমরা এত বোকা।” সে তারিখটি ছিল ১৪৯২ সালের পহেলা এপ্রিল। এরপর থেকেই খৃষ্টানরা পহেলা এপ্রিল মুসলমানদেরকে ধোকা দেয়ার নিষ্ঠুর ইতিহাস স্বরণার্থে April Fool উৎসব পালন করে আসছে।

http://www.sonarbangladesh.com/articles/AbdulHamid
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
k s a থেকে Ibrahim patwary লিখেছেন, ০৮ এপ্রিল ২০১২; সকাল ১১:৩৭
sottiy sob muslimky ai sob ettihas jana dorker..... thanks hamed vai
82524
india থেকে dirtroad লিখেছেন, ০৯ এপ্রিল ২০১২; সকাল ১১:৩৪
This is a completely false and mythical story. Please read a little more on the fall of Grenada.
82580
chittagong থেকে bijoy লিখেছেন, ১৭ এপ্রিল ২০১২; রাত ০৪:১৮
Thapraiya tor shob dat falai dewa dorkar. itihas na poirai lekha chaira dili.
82994
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy