বৃহস্পতিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৭ মে ২০১২; রাত ১১:১১ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পথকার

আবদুল হক

সবাই কি আর স্বপ্ন বুনতে জানে,
বোঝে কি অপার অলোক লোকের ভাষা?
আপনাকে চাই সকলের মাঝখানে,
আপনার কাছে বড় কিছু প্রত্যাশা।

পথিকৃৎই তো তৈরি করেন পথ,
পথযাত্রীরা তাঁরই পথ ধরে ছোটে—
ইকবাল হোক সেই দিকপালবৎ,
মর্মের রঙ ফুল হয়ে যেন ফোটে।

প্রজ্ঞা-প্রতিভা কিচ্ছু আমার নাই,
ক্ষুদ্র আমাকে বড় নেশা তবু টানে—
স্বপ্নের চাষে আপনাকে পাশে চাই,
আপনাকে চাই মানুষের মাঝখানে।

ভাবিনে জীবন ক্ষয় করে কী যে পাবো,
ক্ষয়ে উর্ধ্বে কিছু বীজ যাবো রেখে—
এসেছি যখন অগোচরে কেন যাবো,
কালের কপালে স্বাক্ষর যাবো এঁকে।

(উদ্দেশ : ইকবাল হুসাইন)

শাহবাগ, জকিগঞ্জ
ফেব্রুয়ারি ২০, ২০১২
http://www.sonarbangladesh.com/articles/AbdulHaque
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
সিলেট থেকে জসিমুদ্দিন মারুফ লিখেছেন, ০২ মার্চ ২০১২; দুপুর ০৩:৩৩
কবিতা পড়ে অনেক মুগ্ধ হলাম। কবির প্রতি রইল অনেক শুভেচ্ছা
80402
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy