বৃহস্পতিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৭ মে ২০১২; রাত ১১:১৬ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

চল্লিশ বছর গেল...?

আব্দুল মান্নান মুন্সী

স্বাধীনতার চল্লিশ বছর গেল,
এখনো পরাধীনতা গেলনা,
একি শুধু কাগুজে স্বাধীনতা?
নাকি স্বাধীনতার প্রহসন?
স্বাধীন অভিমত নিষেধ,
প্রতিবাদী জনগণ দেশদ্রোহী,
চারিদিকে না পাওয়ার হাহাকার,
গদিতে তৃপ্তির তৈলাক্ত হাসি,
স্বাধীনতা আজ শহীদ মিনারে,
লাল সবুজ পতাকার ঘুড়ি,
তার নিচে চেতনার বাহাদুরি,
সীমান্ত দেয়ালে রক্তের ধারা,
নিষ্পাপ দেহের নিথর স্তুপ,
প্রতিবাদ করলে অকৃতজ্ঞ জাতি!
বন্ধুত্বের দক্ষিণায় জীবন দান!
ক্ষমতার লাগি স্বার্থ জলাঞ্জলী!
দাম্ভিক মুখে তৃপ্তির ঢেকুর!
যেন বিশ্ব-জয়ের বাহাদুরি!
চল্লিশ বছর গেল, অধিকার এলোনা?
স্বাধীন হলো, পরাধীনতা গেলোনা?
http://www.sonarbangladesh.com/articles/AbdulMannanMunshi
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
ঢাকা থেকে এস, এম, ইমদাদুল ইসলাম লিখেছেন, ২৫ ডিসেম্বর ২০১১; সকাল ১১:৪২
ভাল লিখেছেন । আমার মনে হয় আমাদের জন্য এই পংতি দুটো প্রযোজ্য । আমরা ছেলেবেলায় ভাব সম্প্রসারণ করতাম-
"বানরের গলে দিলে মুক্তোর হার,
ছিড়ে কেটে করে তারে সব চুরমার"
গত ৪০ বছরে আমরা সেই কাজই করে আসছি । সত্যি এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।
74471
হারা,রিয়াদ,সউদি আরব। থেকে মামুনুর রশীদ লিখেছেন, ২৫ ডিসেম্বর ২০১১; সকাল ১১:৪৮
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমন আবেগময় কবিতা আমাদের উপহার দেবার জন্যে।
74473
কানাডা থেকে সাদাদুল লিখেছেন, ২৬ ডিসেম্বর ২০১১; রাত ০২:৩৮
চল্লিশচোর চুরি করেই গেল, আলীবাবার সাথে তো অার দেখা হলো না। এখন "ভাদাদের" মুখোশের রঙে রঙিণ চারদিক, সাথে রঙিলা মীরজাফর। আজকের "চগিয়াল" দাবার চাল চেলেছে "সিকিমদেশে" রাজা বাজীমাৎ হওয়ার অপেক্ষায়! এই অপেক্ষার প্রহরে আব্দুল মান্নান মুন্সীর "আক্ষেপ অার শোক" শক্তিতে পরিণত হবে কি? নাকি, শোকবইয়ে স্বাক্ষর দেওয়ার জন্য তারুন্যের লাইন ক্রমশই বড় হচ্ছে?
74522
করোনেশন রোড, মোমেনশাহী থেকে আব্দুল্লাহ তাসনীম লিখেছেন, ২৬ ডিসেম্বর ২০১১; রাত ১১:২৯
চমৎকার আবেগী ঢঙে বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য কবিকে ধন্যবাদ।
74580
আমেরিকা থেকে মোহনা লিখেছেন, ২৬ ডিসেম্বর ২০১১; রাত ১১:৫৪
এ আকাশ মেঘে ঢাকা রবেনা আলোই আলোই হেসে উঠবে.............
74583
বুয়েট,ঢাকা থেকে আবু বকর সিদ্দিক লিখেছেন, ০১ জানুয়ারি ২০১২; সকাল ১০:২৮
আব্দুল মান্নান মুন্সী। আমার দাদা গ্রামের মুন্সী ছিলেন একদিনে তিন/চাব বাড়ীতে দাওয়াত দিত মিলাদ পড়ত আর হাতরে মুঠে হাদীয়া দিত। আপনি মুন্সী সাহেব দাওয়াত পাচ্ছেন না। তা কবিতা লিখতে শুরু করেছেন। মুন্সী সাহেব কুরআন বুঝেন তো তা হলে কুরআর ধরুন কুরআন পড়ুন কুরআন অনুযায়ী জীবন গড়ুন সাথে আমাদেরকেও নি ন। কুরআনের রাজ কায়েম করুন তবেই স্বর্থক হবে নচেত নয়। ধন্যবাদ আপনাকে আমার জন্য দোয়া করুন ।
75085
Riyadh থেকে Hamid khan লিখেছেন, ০৫ জানুয়ারি ২০১২; দুপুর ০৩:৪৬
nice poem
try to more write about our country so we wakeup
75477
রিয়াদ সৌদি আরব থেকে এম এ শহীদ লিখেছেন, ০৬ জানুয়ারি ২০১২; বিকেল ০৪:২৮
স্বাধীনতার গান গাই,স্বাধীন হলাম কই? কাঁটা তারের বেড়ায় বন্দি আমরা স্বাধীন নই।
সুন্দর লিখেছেন,
75533
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy