এমন যদি হতো,
কোন এক শিশির ভেজা সোনালী সকালে
ঘুম থেকে জেগে দেখি বদলে গেছে সকলে
পতাকা, ভাষা, ভূখন্ড আছে ঠিকঠাক মত
পেছনে পড়ে আছে ব্যর্থতা আর গ্লানী যত
সন্ত্রাস, দূনীতি, হিংসা হানাহানী বিদ্বেষ
সব কিছু ভুলেছে জাতি নেই রেশারেশ
হাসিনা-খালেদা, মুজিব-জিয়া নেই বির্তক
দেশের কল্যাণে তারা আজ সদা সর্তক
নিজের স্বার্থ ভুলে তারা প্রজা নিয়ে ব্যস্ত
দলের বিভেদ ভুলে সবাই দেশের অস্ত্র
মীর জাফরা আতংকিত দেশের কি হলো?
মোদের রাজত্ব বুঝি খতম হয়ে গেলো
ক্ষমতার লোভে পথেঘাটে হয়না কেহ খুন
দক্ষিণা জানালা দিয়ে এসেছে নব ফাগুন।