বৃহস্পতিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৭ মে ২০১২; রাত ১১:২৮ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।
পুরনো কলাম
ছেলে-বাবার কথোপকথন (ছড়া) (১৪/০৪/২০১০)
আগের লেখা
637
ছেলে-বাবার কথোপকথন (ছড়া)
আবু হোরায়রা মাহমুদ
-বলোতো খোকন কোন দিন আজ?
-কেন বাবা New year?
-ছিঃ বাবু, এইভাবে বোলো নাকো
Oh Son, My Dear!
-তোমার জন্যে এনেছি ইলিশ
জানো এর দাম কত?
-Oh, Salmon? হায় পাপা
আমি খাব আজ পারি যত!
-জানো বাবু আজ পাঞ্জাবি গায়ে
যাবো তো বটের তলে,
-ছিঃ বাবা, পায়ে কাদা লেগে যাবে
তোমার un-control-এ!
-পান্তা কি তুমি চেনো বাবু
বলো তো একটুখানি-
-চিনি বাবা, এটা পঁচে যাওয়া ভাতে
ঢেলে দেয়া পঁচা পানি।
-আজকে আমরা তাই খাবো বাবা
কারণ আজ নববর্ষ,
-ছিঃ বাবা! তুমি ছোবে না আমায়
করবে না স্পর্শ।
(ছড়াকার: বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)
http://www.sonarbangladesh.com/articles/AbuHurairaMahmud
<<আগের লেখা
পরের লেখা>>
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Home
১
ঢাবি থেকে মারুফ আল্লাম লিখেছেন,
১৪ এপ্রিল ২০১০; দুপুর ০৩:৫৯
চমৎকার হয়েছে! ধন্যবাদ কবিকে।
13702
২
নোয়াখালী থেকে হাসানুজ্জামান লিখেছেন,
১৫ এপ্রিল ২০১০; সকাল ০৮:০৫
-আজকে আমরা তাই খাবো বাবা
কারণ আজ নববর্ষ,
-ছিঃ বাবা! তুমি ছোবে না আমায়
করবে না স্পর্শ।
চমৎকার লেগেছে।
13773
৩
ঢাকা থেকে শাওন রনি লিখেছেন,
১৬ এপ্রিল ২০১০; সন্ধ্যা ০৬:১১
ভালো লেগেছে। এরকম সমকালীন ছড়া নিয়মিত চাই।
13925
৪
সিডনি থেকে সোহাগ লিখেছেন,
১৬ এপ্রিল ২০১০; রাত ১০:২২
অন্ত মিল ভালো হলেও ছন্দ বেশ দুর্বল।
13950
৫
ঢাকা থেকে আহমেদ শিবলি লিখেছেন,
১৭ এপ্রিল ২০১০; সন্ধ্যা ০৭:৪৬
সিডনি থেকে সোহাগ লিখেছেন, অন্ত মিল ভালো হলেও ছন্দ বেশ দুর্বল।
কোথায় ছন্দ দুর্বল, তা তো বললেন না?
ছন্দ আর অন্ত্যমিলের পার্থক্য জানেন তো ভাই?
আপনি যে 'অন্ত্যমিল' বানানটা ভুল করেছেন, সেটা লক্ষ্য করেছেন?
14039
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড
Bijoy
UniJoy
Phonetic
(Help)
English
Home
নাম:
স্থান:
ই-মেইল:
মন্তব্য:
লেখক পরিচিতি
© Sonar Bangladesh, 2002-2011. E-mail:
editor@sonarbangladesh.com
.
Privacy Policy