রম্য রচনা: 'আলেয়ার আলো'র বদলে যাওয়ার অনুরোধে একজন করিম মিয়ার আপত্তি
আদনান ওয়াসিম
করিম মিয়া এলাকার সহজ সরল মানুষ। দেশ বিদেশের খোজ রাখেন নিয়মিত। তাইতো দেশে বা দেশের বাইরে কোথায় কি ঘটছে না ঘটছে, কোনটা নিয়ে বিতর্ক, কোনটা নিয়ে আপত্তি, কোনটা নিয়ে লুকোচুরি--- সববিষয়েই মোটামুটি খবর থাকে তার কাছে। এগুলো নিয়ে আলোচনা�" করেন তিনি। এলাকায় তার সাহস এবং সত্যবাদিতার সুনাম�" আছে। একই এলাকার সুশিতি এবং পরিপাটি রহমান সাহেবের সাথে তার দহরম মহরম সম্পর্ক। রহমান সাহেব নিজেকে এলাকার সুশীল সমাজের নেতা দাবী করেন। করিম মিয়া এমন এক মহান নেতার সাহচর্যে গর্ববোধ করেন। অবশ্য রহমান সাহেব গর্ববোধ করেন আরেকটা কারনে। সেটা হলো, তিনি এসময়ের সেরা সুশীল পত্রিকা 'আলেয়ার আলো' পড়েন এবং এবিষয়ে বেশ ভাল জ্ঞান রাখেন।
করিম মিয়া প্রায়ই দেশীয় �" আন্তর্জাতিক বিষয়ে আলোচনার জন্য রহমান সাহেবের কাছে আসেন। রহমান সাহেব এব্যাপারে আবার বেশ আন্তরিক লোক। আজ আলোচনার শুরুতেই করিম মিয়া সহজ সরল ভাষায় রহমান সাহেবকে প্রশ্ন করে বসল, আচ্ছা রহমান সাহেব, পিলখানা ট্রাজেডির কি তদন্ত-বিচার সব শেষ?
করিম মিয়ার এমন প্রশ্নে রহমান সাহেব যারপরনাই অবাক হলেন। রহমান সাহেব ভালকরেই জানেন করিম মিয়া নিয়মিত পত্রিকা পড়েন। তারপর�" কেন এমন বোকার মত প্রশ্ন করল সেটি বুঝার জন্যই পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি পত্রিকা পড়া বাদ দিয়া দিছ নাকি মিয়া?
করিম মিয়া বলল, না। পত্রিকা পইড়াইতো এমন কথা মনে হইছে।
এবার রহমান সাহেব রেগে গিয়ে বললেন, তোমার বুদ্ধি-সুদ্ধি সব গেছে। আমার সামনে এমন কথা তুমি কইলা কেমনে মিয়া?
সহজ সরল করিম মিয়া কারণ দর্শানো শুরু করল। গতকয়দিনের 'আলেয়ার আলো' পত্রিকা পইড়াই তার এমন বিশ্বাস জন্মাইছে। যা কিছু ভাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তার সঙ্গেই 'আলেয়ার আলো', এমন শিক্ষাতো রহমান সাহেবের কাছ থেকেই পাইছে সে। কিন্তু গত কয়েকদিনের 'আলেয়ার আলো' যেহেতু খ্বুব গুরুত্বের সাথে পিলখানার হত্যাযজ্ঞের ঘটনাকে এড়াইয়া চলতাছে, এবং তারচেয়ে�" সময়োপযোগী �" অধিক গুরুত্বপূর্ণ মনে করিয়া কয়েক বছর আগের দশ ট্রাক অস্ত্র মামলার তদন্তে কি ঘটল, কোন এলাকার মানুষ পানি পাইতাছে না অথবা পাট শিল্পের ই হইল, এইসব বিষয়ের খবর প্রকাশ করতাছে, তাই তার এমন বিশ্বাস জন্মাইছে। আর 'আলেয়ার আলো'র খবর অস্বীকার করাতো মারাত্মক আহম্মকি; তাই না?
রহমান সাহেব ব্যাপারটা বুঝতে পেরে সুশীল কথা-বার্তা শুরু করলেন। 'আলেয়ার আলো' জন্মের পর থেকে কিভাবে দেশ �" জাতির মহা খেদমতে লিপ্ত রয়েছে তার অতি সামান্য কিছু বর্ণনা দে�"য়া শুরু করলেন। করিম মিয়াকে বললেন শোন, দেশের পত্রিকা জগতে যখন দলীয় পপাতিত্বের গোলামী চলতাছিল, তখনই 'আলেয়ার আলো' এক নিরপেতার বিপ্লব ঘটাইছিল।
করিম মিয়া আমতা আমতা করে বলল, কিন্তু সেই কথিত নিরপেতাইতো এখন চরম স্বার্থবাদিতায় রূপ নিছে।
রহমান সাহেবের রাগ বেড়ে যাচ্ছে। ধমকের স্বরে করিম মিয়াকে বললেন, তুমি জাননা মিয়া 'আলেয়ার আলো' একটা জাতীয় সম্পদ? করিম মিয়া প্রতিবাদ করল। বলল, জাতীয় না �"টা আন্তর্জাতিক সম্পদ। কারণ এদেশে আন্তর্জাতিক মহলের স্বার্থ রাই তার জাতীয় দায়িত্ব। আর.........
আরো কি বলতে চেয়েছিল করিম মিয়া কিন্তু রহমান সাহেব থামিয়ে দিয়ে বললেন, এদেশের সমাজ উন্নয়নে কি 'আলেয়ার আলো' সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাই?
করিম মিয়া বলল, অবশ্যই। এদেশের আনস্মার্ট সমাজকে 'আলেয়ার আলো'ই তো সুশীলতায় রূপ দিয়াছে। অনেক কুব্যাক্তিদের বিখ্যাত হ�"য়া এবং বক্তব্য বা মতামত প্রদানের বিনিময়ে রুটিরুজির ব্যাবস্থা করে দে�"য়া�" তো �"ই পত্রিকার প্রকল্প। এছাড়া�"........
এবার�" থামতে হলো করিম মিয়াকে। রহমান সাহের ঘামতে শুরু করেছেন। ইতোমধ্যেই কিছুটা প্তি হয়ে উ� েছেন। এবার বললেন, দেশের উন্নয়নে 'আলেয়ার আলো'র অবদানকে কি তুমি অস্বীকার করবা?
করিম মিয়া বলে উ� ল, ত�"বা ত�"বা! এমন দু:সাহস এদেশের কারো নেই। উত্তর আধুনিকতা, নারীবাদ, সাম্য, সুবিচার, প্রগতিশীলতা, যুদ্ধাপরাধী, দুর্নীতিবাজ এবং এজাতীয় আরো অনেক বিষয়ের ব্যাখ্যা দে�"য়ার একমাত্র স্বত্ত্বাধীকারী হইতাছে 'আলেয়ার আলো'� । এসব বিষয়ের স� িক, সময়পোযুগী প্রয়োগ এবং ব্যাখ্যা জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রাখছে। এছাড়া�" প্রয়োজনমাফিক সরকার পরিবর্তনে সেরা ভূমিকা �"টার ছিল।
রহমান সাহেব উচ্চকণ্� ে বলে উ� লেন, দেশের পা� কপ্রিয়তায় 'আলেয়ার আলো' শীর্ষে, জানো?
করিম মিয়া নিচু কণ্� ে বলল, সেইটাতো চাকচিক্য, ধোকাবাজিতা এবং হলুদ সাংবাদিকতা ফল। আরো আছে নকলের অভিনবত্ব।
রহমান সাহেব চিৎকার করে বলে উ� লেন, 'আলেয়ার আলো' আবার নকল করল কবে?
করিম মিয়া � ান্ডা স্বরে বলল, কেন বারাক �"বামার পবিরর্তনের শ্লোগান? সেটাকে-ইতো আরেকটু পরিবর্তন কইরা 'বদলে যা�" বদলে দা�"' হইছে।
রহমান সাহেব আর ধৈর্য ধরতে পারলেন না। চেয়ার থেকে উ� ে দাড়িয়ে সর্বোচ্চ জোড়ে চিৎকার করে একনাগারে বললেন, হ্যা, � িকই তো। তোকে বদলতে হবে, তোর মানসিকতা বদলাতে হবে, তোর দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, তোর কথা-বার্তা বদলাতে হবে।
করিম মিয়া যা�"য়ার সময় আস্তে আস্তে বলল, তার আগে 'আলেয়ার আলো'কে বদলাতে হবে।
খুবই সুন্দর এবং তীক্ষ্ণ স্যাটায়ার। তবে প্রথম আলোর বেশ কিছু ভালো দিকও রয়েছে। গুণগতমানের দিক থেকে অন্য পত্রিকাগুলো তার থেকে বেশ পিছনে রয়েছে। পত্রিকাটি মিথ্যা বললেও গুছিয়ে বলে, সত্যের মত করে বলে।
11
২
লন্ডন থেকে হাসান লিখেছেন,
২২ মার্চ ২০০৯; সকাল ০৫:১৫
্দারুন লেখা......
21
৩
Bangladesh থেকে Mahathir লিখেছেন,
২২ মার্চ ২০০৯; সকাল ১০:২১
বদলে যাও ,বদলে দাও শ্লোগানধারী সুশীলদের মুখপত্রটি কি বদলেছে একফোটা ?