বৃহস্পতিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৭ মে ২০১২; রাত ১১:৫১ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
প্রধানমন্ত্রীর কানাডা সফরঃ মিথ্যা কত প্রকার ও কি কি (২৮/০৫/২০১১)
আওয়ামী লীগে যুদ্ধাপরাধী - ৭ (শেষ পর্ব) (১৬/০৪/২০১১)
আওয়ামী লীগে যুদ্ধাপরাধী - ৬ (০৯/০৪/২০১১)
আওয়ামী লীগে যুদ্ধাপরাধী - ৫ (২৬/০৩/২০১১)
আওয়ামী লীগে যুদ্ধাপরাধী - ৪ (১৯/০৩/২০১১)
আওয়ামী লীগে যুদ্ধাপরাধী-৩ (২২/০১/২০১১)
আওয়ামী লীগে যুদ্ধাপরাধী-২ (০৮/০১/২০১১)
আওয়ামী লীগে যুদ্ধাপরাধী-১ (০১/০১/২০১১)
বিরোধীদল দমন, একদলীয় পথে সরকার? (০৩/০৭/২০১০)
'ধর্মভিত্তিক রাজনীতি আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না' (০৮/০৫/২০১০)
কেমন হলো বিচারপতি নিয়োগ? (২৪/০৪/২০১০)
কেমন হল ট্রাইব্যুনাল গঠন? (০২/০৪/২০১০)
আগের লেখা
2487


প্রধানমন্ত্রীর কানাডা সফরঃ মিথ্যা কত প্রকার ও কি কি

এ্যাডভোকেট নয়ন খান

এমন নির্জলা মিথ্যাচার কেমন করে একটা সভ্য দেশের সর্বোচ্চ স্থান থেকে হতে পারে? প্রধানমন্ত্রীর তথ্যসচিব কানাডায় এসে শিখিয়ে গেছেন মিথ্যা কাহাকে বলে আর কত প্রকারই বা তা হতে পারে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ মে বুধবার কানাডায় একান্তই পারিবারিক সফরে এসেছিলেন। সাথে নিয়ে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, একজন উপদেষ্টা, সামরিক সচিব, প্রেস সচিব সহ মাঝারী সাইজের এক লাটবহর। টরন্টোর অদূরে ছোট এক শহর অশোয়ার কোয়ালিটি ইন হোটেলে আঠারোটা রুম ভাড়া করে প্রধানমন্ত্রী মেয়ে জামাই নাতি-নাতনীদের সময় দেন। ১/১১’র সময় যারা ক্ষমতায়ে থেকে ‘সততা’র গুটি দাবড়িয়ে বেড়িয়েছেন, তারাও এরকম চুপি চুপি এসেছিলেন। শুধু আসেনই নি, এসব দূরদর্শীরা টরন্টোর আভিজাত্য এলাকায় নগদ ডলার দিয়ে বাড়ি কিনে ভবিষ্যতের পথটিও নিশ্চিত করে গিয়েছিলেন। যাহোক, ওসব কথা থাক।

কানাডা থেকে প্রকাশিত এক অনলাইন পত্রিকা জানায়, টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছে কানাডাস্থ বাংলাদেশের হাইকমিশনার এম. ইয়াকুব আলী, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, জামাতা খন্দকার মাশরুর হোসাইন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। আর বিএনপি-যুবদলের নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। দেখিয়েছে কালো পতাকা।

তাঁর পুরো সফরটিই ছিল লুকোচুরিতে ভরপুর। কানাডা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মীরা যখন ফুলের তোড়া নিয়ে আগমন গেটে অপেক্ষমান, শেখ হাসিনা তখন গোপনে বহির্গমন পথে কানাডায় প্রবেশ করেন। কোন দেশের সরকার প্রধানের এরকম লজ্জাজনক আগমন কানাডায় অতীতে ঘটেছে কিনা তা জানতে আমাদেরকে ইতিহাসের ছাত্রের কাছে ধর্ণা দিতে হবে। আর প্রধানমন্ত্রীকেই বা দোষ দিব কিসে? তিনি যেখানেই গেছেন কালো পতাকা, বিক্ষোভ তাঁর পিছু ছাড়েনি।

কানাডা আওয়ামী লীগকে একরকম অন্ধকারে রেখে হাসিনা সদলবলে অশোয়ার এক হোটেল কোয়ালিটি ইনে অবস্থান নেন। প্রথমে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী কানাডার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে কথা বলবেন। কথা বলবেন কিভাবে তাঁর পিতৃহত্যাকারী নূর চৌধুরীকে দেশে ফেরত এনে ফাঁসির রায় বাস্তবায়ন করা যায় ইত্যাদি নিয়ে। কিন্তু তার কোনটাই এ সফরে সাধিত হয়নি। বরঞ্চ প্রধানমন্ত্রী কানাডার উপর বেশ চটে গেছেন বলে মনে হয়। কানাডার বহুল প্রকাশিত মেট্রোনিউজ লিখেছে, শেখ হাসিনা সাংবাদিকদের সাক্ষাৎকারও দেননি। এর কারণ হয়তোবা কানাডার মূল ধারার পত্রিকাগুলো তাঁর আসার আগপিছে কয়েকদিন ধরে বাংলাদেশের মানবাধিকার লংঘনের সচিত্র প্রতিবেদন ও ডঃ ইউনুস নিয়ে কয়েকটি নিবন্ধ প্রকাশ করে। প্রবাসী আওয়ামীলীগারদের সংবর্ধনা অনুষ্ঠানটিও অত্যন্ত গোপনীয়ভাবে সারা হয়। মাত্র কয়েকঘন্টার নোটিশে জানানো হয় যে, ২২মে সংবর্ধনা দেয়া হবে। স্থানটি নির্ধারিত হয় নূর চৌধুরীর বাসা থেকে মাত্র ১৫ মিনিটের দুরত্বে। শেখ হাসিনা বাইরে একদল প্রবাসীর বিক্ষোভ ও কালো পতাকা পরিবেষ্টিত টরন্টো মেট্রো কনভেনশন সেন্টারের এক হল রুমে আওয়ামী লীগের এক সমাবেশে কানাডাকে উদ্দেশ্য করে বলেছেন, কানাডা যদি খুনী ও যুদ্ধাপরাধীদের অভয়ারণ্য হয়, তাহলে বাংলাদেশের সব খুনী ও যুদ্ধাপরাধীদেরকে আমরা এখানে পাঠিয়ে দিব। একজন প্রধানমন্ত্রী এরকম কাঁচা কথা কিভাবে বলতে পারেন সে চিন্তাই আজ কানাডিয়ান প্রবাসীদেরকে ভাবিয়ে তুলছে। বাবার হত্যাকারী আর দেশের স্বার্থ এক করে ফেললে প্রবাসীদের দুঃখের সীমা থাকে না। উল্লেখ্য, কানাডিয়ান আইনে মৃত্যুদন্ড অবৈধ। তারা কোন অপরাধীকেই যেদেশে মৃত্যদন্ড নিশ্চিত সেদেশে পাঠাতে পারেনা।

আগেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশোয়ার শহরের কোয়ালিটি ইনে হোটেলে অবস্থান করেন। গত ২১ মে সময় দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত কোয়ালিটি ইনে হোটেলের সামনে কানাডা বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী, মাহাবুব রব চৌধুরী ও সমাজসেবক মাসুদ আলীর নেতৃত্বে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও কালো পতাকা প্রদর্শন করা হয়।

কালো পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিএনপি - জামাত নেতা কর্মীরা যখন হোটেলের সামনে সমবেত হন, প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাহউদ্দিন মিয়াজী বিক্ষোভকারীদের বক্তব্য শুনতে এগিয়ে যান এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাদের হোটেল লবিতে আতিথেয়তার আমন্ত্রণ জানান। বিক্ষোভকারীরা সামরিক সচিবের কথায় কর্ণপাত না করে তাদের দাবী-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর আহবান জানান। মিয়াজী বিক্ষোভকারীদেরকে শেখ হাসিনার ওই মুহূর্তে হোটেলে অবস্থান না করার বিষয়টিও নিশ্চিত করেন। ইউটিউবেও (http://www.youtube.com/watch?v=I9rqHd-eodo&feature=mfu_in_order&list=UL) পুরো ঘটনাটি এভাবে দেখা যায়। এরকমই হওয়া স্বাভাবিক। অন্তত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমনই।

অথচ এই সাধারণ ঘটনাই পরদিন ঢাকার জাতীয় দৈনিকগুলোতে সম্পূর্ণ বিকৃতভাবে প্রকাশিত হয়। প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা বাসস পরিবেশিত খবরে বলা হয়, শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভপ্রদর্শনের জন্য হোটেলের সামনে বিএনপি নেতা-কর্মীদের জড়ো হওয়ার বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। তিনি কোনো প্রোটোকলের তোয়াক্কা না করে পায়ে হেঁটে পৌঁছে যান বিক্ষোভের জন্য হোটেলের সামনে জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মীদের কাছে। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। জানতে চান কানাডায় তাদের কেমন কাটছে; কেমন আছে তারা। ঘটনার আকস্মিকতায় অনেকটা হতভম্ব হয়ে যান বিএনপির নেতা-কর্মীরা। শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে চা-নাস্তার আমন্ত্রণ জানান। ব্যক্তিগত কর্মকর্তাদের নির্দেশ দেন তাদের হোটেলে আপ্যায়িত করতে। পরে প্রধানমন্ত্রী আবারও সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে হোটেলে নিজ কক্ষে চলে যান। মিডিয়াগুলো এই ঘটনাকে ‘প্রধানমন্ত্রীর বদান্যতা’ বলেও অভিহিত করে।

কি জঘন্য মিথ্যাচার! পুরো ঘটনাটি প্রবাসীদের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। ঘটনাস্থলে অবস্থানকারী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতারা যখন বলছেন, ঘটনার সময় প্রধানমন্ত্রী হোটেলেই ছিলেন না, তখন প্রধানমন্ত্রীর তথ্য সচিব ‘প্রধানমন্ত্রীর পায়ে হেটে বিক্ষোভকারীরদের কাছে’ যাওয়ার তথ্য কেন সরবরাহ করলেন তা নিয়েও নানা ধরনের মুখরোচক আলোচনার জন্ম দিয়েছে।

দিল্লীতে ট্রানজিটসহ বিভিন্ন দাসখত চুক্তি স্বাক্ষর শেষ করে ঢাকায় সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছিলেন, সুখ চাহি নাই, জয় চেয়েছিনু জয়ী আমি। কানাডা সফর শেষ করেও হয়তো প্রধানমন্ত্রী বলবেন, জয়ী আমি। কিন্তু আমাদের মত প্রবাসীদের একটাই প্রশ্ন, আপনি সত্যি জয়ী, কিন্তু একটা দেশের মাথায় কি এমনই পচন ধরেছে যে সাধারণ বোধ-জ্ঞান পর্যন্ত সম্পূর্ণভাবে লোপ পেয়েছে? দেশের মান-সম্মান, ইজ্জত নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কি মানে আছে?

গল্পে আছে- মাটিকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল, ‘মাটি তোমা থেকে এত গন্ধ বেরোয় কেন?’ মাটি নাকি উত্তর দিয়েছিল, ‘গোলাপের সাথে ছিলাম বলে।’ অর্থাৎ গোলাপ ফুল গন্ধহীন মাটিকে যেমন সুগন্ধিতে রুপান্তরিত করতে পারে আবার কোন বিষাক্ত গাছ তার চারপাশের মাটিকে মানুষের জন্য ভয়ংকর রকমের বিপদের কারণও ঘটাতে পারে।

(কৃতজ্ঞতায়ঃ মেট্রোনিউজ, আরটিএনএন ডট নেট, নতুনবাংলা ডট কম, বেংগলি টাইমস ডট কম)

লেখকঃ সিনিয়র আইনজীবী, মিশিগান, আমেরিকা
ই-মেইলঃ udarakash09@gmail.com
http://www.sonarbangladesh.com/articles/AdvNayanKhan
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বাংলাদেশ থেকে বোকালোক লিখেছেন, ২৯ মে ২০১১; সকাল ১১:৩৩
@ S.W. জয়:
কেন এডভোকেট নয়ন খানকে ধরা হবে? তাঁর অপরাধ? তিনি কি ইউএসএ এর বা বাংলাদেশের কোন আইন ভংগ করেছেন?
নাকি তিনি হোসনে মুবারক বা যাইন আল আবেদিন বেন আলী বা গাদ্দাফী বা বাশার আল আসাদ এর মত নেতৃত্বাধীন কোন দেশের আইন ভংগ করেছেন?

লজ্জা, অনুশোচনাবোধ সভ্যতার একটা উপকরন। যাদের সেটা নেই, তাদের কি বলা যেতে পারে।

শেখ হাসিনা তো বাংলার মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, অর্থনৈতিক মুক্তির জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন; না কি?

আমেরিকা ও কানাডা এ দুটো দেশের মধ্যে যদি আপনাকে তূলনা করতে বলা হয়, তাহলে কোনটাকে আপনি উত্তম দেশ হিসাবে গন্য করবেন?
58048
ঢাকা থেকে মাহবুব লিখেছেন, ২৯ মে ২০১১; দুপুর ০৩:২৫
এবার আমাদের প্রধান মন্ত্রী ও আর তার প্রেস সচিবকে এমন 'অভুতপূর্ব' মিথ্যার গল্প ফাঁদার জন্য নোবেল না দিয়ে উপায় নেই। তিনি হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবেলসকেও হার মানিয়েছেন!
58085
ঢাকা থেকে নার্গিস লিখেছেন, ২৯ মে ২০১১; দুপুর ০৩:৫৩
খবরটা পড়ে অনেক ভালো লেগেছিল ভেবেছিলাম শেখ হাসিনার বুঝি সুমতি হয়েছে কিন্তু সে আশায় গুড়েবালি এখন ঘৃণা হচ্ছে।
58091
ankara,turkey থেকে burhan uddin লিখেছেন, ২৯ মে ২০১১; দুপুর ০৩:৫৫
ata abar notun ki? atai to amader hasinar nitto diner kaj.
58092
kuwait থেকে hussain লিখেছেন, ২৯ মে ২০১১; বিকেল ০৪:১৬
noyoner noyon naai taii to hotta sorojontrer maddhome khomotai asha general ziaar ekantho onughoto sochiber daiyitto niaa likia jaiteche. aar razakar group marhaba yaa habibi bolia chitkar koria jaiteche"
khaleda europe amerikai giaa koto sotto boliache goto kal shomsher mubiner passhe bosha khaledake dekhiaa taha bhalo kotia bujiachi. president obama hoyte hilari ar englonder kemeron tekee sadaron jonogon amader khaledar joinno kemon koriaa pagol hoiloo taha amora dekhilam. nijer poroskhar nije niaa shineter boliaa chaliaa jaooaa kemon tahaa oo dekhilam. sobay to aar ondho aar pagol naa?
58099
Paris, France থেকে Habib Uddin লিখেছেন, ২৯ মে ২০১১; সন্ধ্যা ০৭:৫৬
The PM Sk Hasina and her all entourage members should be brought under Accountability immediately as she (Hasina) visited her daughter & travelled to Canada by Public Funds. Dudak must investigate her (Hasina) Canada trip & file a suit against PM.
58129
প্রবাসি থেকে মনির লিখেছেন, ২৯ মে ২০১১; রাত ০৯:১০
সাববাস নয়ন সাহেব. মাহমুদুর রহমানের বন্দু. সত্য প্রকাস হয়েছে বাল কথা .কাকে বলবেন .ওদের কোন .মান সন্মান নেহি .জাবে কোথায় থেকে.মিথ্যা কাকে বলে হাসিনা প্রকার বেদ সংঞাসহ.বলতে পারে তার জৈগ্যতম সাগরেদ কেন বলতে পারবেন না.আমলীগ. হত্যা সত্র্যাস. ধর্ষন, গুম.চান্দাবাজি.টেনডারবাজিতে পাকা তেমন মিথ্যা কথায় ও পাকা.
58148
রিয়াদ সৌদি আরব থেকে জাহেদ লিখেছেন, ২৯ মে ২০১১; রাত ১০:৩৩
এ্যাডভোকেট নয়ন খান এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, বিগতবার আপনার কলম পাই নাই আমি অপেক্ষায় ছিলাম আপনার কলমের জন্য, আসা করতেছি আপনার কলম যেন জারি থাকে। কানাডা প্রবাসিদের কে অন্তর স্থল থেকে ধন্যবাদ জানায় জালিম সরকারের বিরোদ্ধে প্রতিবাদ করার জন্য, আমরা প্রবাসীরা যদি সেচ্চার হই তা হলে রাষ্ট্রীয় অত্যাচার একদিন বন্ধ হবেই।

আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় কে
এ্যাডভোকেট নয়ন খানের কলম আওয়ামী লীগে যুদ্ধাপরাধী-১,২,৩,৪,৫,৬,৭,
আওয়ামী লীগ দলটাকে ধরাশায়ী করে পেলেছে, আওয়ামী লীগ যে যুদ্ধাপরাধীর দল, এই কলম গুলো একদিন আওয়ামী লীগের বিরোদ্ধে শাক্ষি দিবে।
58160
New York থেকে Probashi লিখেছেন, ৩০ মে ২০১১; সকাল ০৬:৫০
নয়ান খানকে ধন্যবাদ একটি সত্য ঘটনা উদঘাটন করার জন্য। মিথ্যাবাদীরা কখনও জয়ী হতে পারে না
58190
১০
kuwait থেকে hussain লিখেছেন, ৩০ মে ২০১১; সকাল ১০:৩৫
noyon saheb
khaleda begumer totakhotito sofol soforer kissha ki bolibeen? unar amerikan ongo raijjer sineter deowaa sommamonar kotaa likiben ki? jei khane oi sinet 166 botshorer etihashe oi dhoroner kichu kahake oo deinay hotat tahder matai emon ki boria geloo je gontontro dosher naiaake gontontro rokkhar jonno sormanito korilo?
ar ekbar giaa entarktikar govornor hoyte sottobaditar poroskar nitee bolibeen.
58200
১১
ভিনগ্রহ থেকে এলিয়েন লিখেছেন, ৩১ মে ২০১১; বিকেল ০৪:১০
এ্যাডভোকেট নয়ন খান
মিথ্যা কত প্রকার ও কি কি...সেটা আপনিই সম্ভবত সবচেয়ে ভালো জানেন। অতটা লাজুক হবেন না। নিজেকেই জিজ্ঞেস করুন, জবাবটা পেয়ে যাবেন।
58285
১২
Sweden থেকে Shaheen লিখেছেন, ৩১ মে ২০১১; রাত ০৯:৪৬
Mr. Noyan,
Thank you so much for the outlined of chief minister's private visit and has been taunted by the Bangladeshi due to her lack of forsightedness and since the country is now on threshold of both administrative and economic disaster.Besides, she has colonized our independent country and the otherday I heard that an Indian hindu by caste bluntly say that he does not treat Bangladesh is another state while is treated as a part od India since Hasina came in power.What Hasina thought that the Canadian Govt. will never ever extradite the hero Nur Chy. as he had sought political asylum. Canadian constitutes guarantee anybody who seeks political asylum on the ground of well founded fear being persecuted in their home land are given political status in Canada as I had been there for 4 years and left intentionally due to my unavoidable and untenable circumstances so I am well aware that Mr. Huda will never be expected by chief minister in addition to this she is absolutely unware international law while she knows only how to change the law in Bangladesh at her own accord and the awami leaguers are the most compulsive liar and hence she is innured.
58319
১৩
Deraiya, Riyadh. থেকে Habib লিখেছেন, ০১ জুন ২০১১; বিকেল ০৫:১১
Special thanks to u...sotto prokash korar jonno......Rento shaheber "Amar fashi chai" boi a onek oprio sotto kotha likhe tini problem a poresilen.......amar mone hoy apnar obosta..o Mr. Mahmudur Rahman ar moto hote pare sotto prokash korar jonno.....Karun tiger a dorle sar paben kinto gonotontrer manush konna dorle sar paben na......so take care.....
58360
১৪
টরন্টো ,কানাডা থেকে মুসাফির লিখেছেন, ০২ জুন ২০১১; সকাল ০৮:৩১
এ রকম মিথ্যাবাদী না হলে কি আর সেখ হাসিনার তথ্য সচিব হয় ,কথায় আছে রতনে রতন চিনে.। শেখ হাসিনার সৌভাগ্য খন্দকার মোশতাকের যে মন্ত্রীসভা হয়েছিল সে মন্ত্রীসভার শপথ অনুষ্টান যিনি পরিচালনা করেছিলেন আজ তিনিই তার তথ্য সচিব বিশ্ব মিথ্যাবাদী আবুল কালাম আজাদ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
58388
১৫
ঝনঝনিয়া, ফুলকি, বাশাইল, টাঙ্গাইল । থেকে হাসান খান লিখেছেন, ০২ জুন ২০১১; রাত ০৯:৫৮
ইদানিং কানাডায় আমাদের দেশের রাজনৈতিক এবং অর্থনিতির জন্য গুরুত্বপুর্ন আনেক ঘটনা ঘটে । গনপুর্ত মন্ত্রির আসামঞ্জস্য ভ্রমন, ড: ইউনুসের বাংলাদেশকে কানাডার করা আর্থিক সাহায্যের ১০% দাবি করা, এবারের প্রধানমন্ত্রির সফর নিয়ে প্রশ্ন ইত্যাদি বেশ ক'টি ঘটনা কানাডা নিয়ে আমার মনে বেশ সন্দিঘ্নতার অবতারনা করেছে ।
58459
১৬
সিডনী, অষ্ট্রেলিয়া থেকে প্রতিবাদী পথিক... লিখেছেন, ০৩ জুন ২০১১; সকাল ০৮:২১
জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। কিন্তু যোগ্য বাবা যোগ্য মেয়ে না হলে কি আর কর্ম ভালো হয়। httphhকর্ণফুলী.কম/আরটিক্যাল/মুজিব.পিডিএফ (ইংরেজীতে লিখে নিন)
http
http://karnafuli.com/article/mujib.pdf
58497
১৭
kuwait থেকে hussain লিখেছেন, ০৩ জুন ২০১১; সকাল ১১:৪১
musafir bhai
aostro hatee niyaa jejia baa unar dal mustaker shopot namaa onustahner nirapottaa bhidan korite paaree uni jodi aponader netaa hoitobee praaner bhoyee civil proshashoner kichu kormo korta oikhane upositit chilo boleeuni aar unar chouddho khandaan aooomilig kpriteparibena bolia ki kurane bhani hoiaa giache naki? aponader belay jogoinno hoitee jogonno razakar al bodor jodi shorashori halal hoy tobe aoomi liger jonno halal hoybekeno.?
58511
১৮
Country থেকে Anisur Rahman লিখেছেন, ০৩ জুন ২০১১; দুপুর ০২:৪৩
I am suspecting the author of this article is giving false information. There is a reason behind it. I heard similar incident happened during last AL gov when Hasina visited in Australia during 2000 or 2001. She stayed in Hotel in Sydney and in front that hotel BNP supporters organized protest. When Hasina arrived in the hotel then BNP supporters started slogan against gov and her then she didn't go inside hotel stood their and started to move to the BNP supporters and like to talk with them and called them to come close but one step she forward one step BNP supporters move back ward. She called them to come close to her but they instead of coming go behind and keep maintaining distance with her. In this way couple of minutes this things was going. No BNP supporter came to talk with her, they stopped slogan and kept moving backward. This incident described by some AL leaders of Sydney who were present their. This incident never came in the news media. For this reason I am suspecting Mr Nayan is giving fake news about the incident.
58517
১৯
Wollongong থেকে Stud Dickenson লিখেছেন, ০৪ জুন ২০১১; রাত ১২:০৮
Anusur Rahman, the liar finally revealed he is the taxi driver from Sydney.
58553
২০
কলকাতা থেকে বিনোদিনী গুহ লিখেছেন, ০৪ জুন ২০১১; রাত ১২:৫৯
জয়পুরহাটে আরও একজন নিহত : বিএসএফের উপর্যুপরি খুন
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবির নন্দাইল সীমান্তে গতকাল ভোরে বিএসএফের গুলিতে ফজলু মিয়া (৩৯) নামে আরও এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ফজলু জেলার পাঁচবিবি উপজেলার নন্দাইল গ্রামের কফিল উদ্দিনের ছেলে। মাত্র একদিন আগে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে আবদুুল আলিম (৩৫) নামে আরেক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে বিএসএফ।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন হাটখোলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী জানায়, ভোর ৪টার দিকে ভারত সীমান্তের ২৭৯-এর ১৮ সাব-পিলার এলাকার কাঁটাতারের বেড়ার বাইরে দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীরা বাংলাদেশী ব্যবসায়ীদের গরু দিতে আসে। বাংলাদেশী গরু ব্যবসায়ীরাও সেখানে যায়। এ সময় ভারতের সিঁধাই ক্যাম্পের বিএসএফ সদস্যরা ২ রাউন্ড গুলি ছুড়ে। তাদের গুলি ফজলু মিয়ার (৩৯) গলায় বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে বিএসএফ লাশটি ভেতরে নিয়ে যায়। বিজেবির হাটখোলা সীমান্ত ফাঁড়ি লাশ ফেরত চেয়ে ও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের সিঁধাই ক্যাম্পে একটি পত্র পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
58557
২১
Country থেকে কানা ছেলের নাম পদ্মলোচন লিখেছেন, ০৪ জুন ২০১১; রাত ০১:০০
Country থেকে Anisur Rahman কে বলছি,

এ্যাডভোকেট নয়ন খানের ব্লগ দেখেন, প্রচুর তথ্য দেয়া আছে, সব প্রমাণ পেয়ে যাবেন:
http://www.sonarbangladesh.com/blog/nayankhan/43221

আওয়ামী লীগের রিক্সাওয়ালা থেকে শুরু করে পিএইচডি হোল্ডার পর্যন্ত জানে তাদের নেত্রী মিথ্যা কথা বলতে পারেনা

মনে নাই জিল্লুর রহমান বলছিলেন, বংগবন্ধু কন্যা কখনো মিথ্যা কথা বলতে পারেনা। এরি নাম আওয়ামী লীগ!
58558
২২
Dhaka, Bangladesh থেকে Ahmed লিখেছেন, ০৪ জুন ২০১১; সকাল ০৯:৪৫
From their birth to till date, 4th June 2011 (how long more...?), AML/PAL/BAL/BAKSAL/BAL is a historically proven a bunch of thief and thugs party. Lying is their one of arms, along with log-baitha-pistol, hajari gong godfathers. They are shameless and headless as well. They only know how to tell a lie, loot, corrupt, extort, rape century, murder and dance on dead bodies...
58572
২৩
দুবাই থেকে আমিনুল হক খোকন লিখেছেন, ০৪ জুন ২০১১; সকাল ০৯:৫৬
নেত্রী আর কত মিথ্যা কথা আর বলতে পারে !
58574
২৪
ঢাকা থেকে টিপু লিখেছেন, ০৪ জুন ২০১১; সন্ধ্যা ০৬:১৩
সত্য কথা বলুন্। প্রতি ঘর থেকে ০১ জনকে চাকুরী, সার বিনা মু্ল্যে ও প্রতি কেজি চাউল ১০ টাকায় কবে দিবেন । আপনার সরকারের মেয়াদ শেষ পর্যায়।
58609
২৫
riyadh থেকে imran লিখেছেন, ০৯ জুন ২০১১; দুপুর ০১:২৬
Bangladesh total politics for this way
58989
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy