শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ১২:০৫ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

শিক্ষক পেটানো ছাত্রনেতা ও একজন শিক্ষকের আর্জি

আল-আমিন খান চৌধুরী

শিক্ষাজীবনের প্রাথমিক স্তরে 'শিক্ষকের মর্যাদা' নামে একটা কবিতা পড়েছিলাম। মনে হয় সেখান থেকেই এই পেশার প্রতি নিজের অজান্তেই একটা আকর্ষণ অনুভব করতাম।জানিনা, এই ডিজিটাল সময়ে সেই কবিতাটি এখন পড়ানো হয় কিনা। কেন জানি মনে হচ্ছে, দিন বদলের সাথে সাথে শিক্ষকতা পেশার সম্মানটুকুও বদল হয়ে গেছে।আমি সমালোচক নই, সমালোচনা করা আমার কাজ নয়। উচ্চশিক্ষার জন্য হাজারও মাইল দূরে প্রবাস জীবন যাপন করছি। জন্মভূমির প্রতি ভালবাসার টান অনুভব করি সবসময়। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান বলেই হয়তো বাংলাদেশের খারাপ ঘটনাগুলো অনেক বেশি কষ্ট দেয়। প্রতিদিন আর যাই করিনা কেন, বাংলাদেশের বেশ কয়েকটি পত্রিকা একবার করে হলেও পড়ার চেষ্টা করি। পত্রিকাগুলোর নিয়মিত খবর হলো, উপাচার্যের কুশপুত্তলিকা দাহ, উপাচার্যের অফিসে তালা, ভাংচুর, শিক্ষক অবরুদ্ধ, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ। নব সংযোজন, শিক্ষককে পেটালেন ছাত্রনেতা! অসাধারণ খবর বটে! শিক্ষকতা পেশার এই প্রাপ্তিটুকুই বাকি ছিল শিক্ষকদের। ক্ষমতাসীন দলের ছাত্র নামধারী কিছু অমানুষ সেই মহান কাজটি করে দিলেন। বরাবরের মতই সরকার নির্বিকার। বাহ! এই না হলো, দিন বদলের স্বপ্ন, ডিজিটাল বাংলাদেশ! প্রতিটি ঘটনার সাথেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা জড়িত। তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন সাংসদ, মেয়র বা প্রভাবশালী স্থানীয় নেতা। আমার প্রশ্ন হলো কেন? কেন মেনে নিতে হবে এই অন্যায়? কেন ছাত্র নামধারী অছাত্ররা রাজনৈতিক দলের স্বার্থরক্ষার জন্য পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কলংকিত করছে? শিক্ষকদের এই অবস্থার জন্য দায়ী কে? আমি বলবো, আমরাই, শিক্ষকেরা। কেন বেছে নিয়েছি এই পেশা, আমাদেরতো এটাই প্রাপ্য। ছাত্রজীবনে কঠোর পরিশ্রম করে ভাল ফলাফল করতে কে বলেছে? কেন সে হয়নি ছাত্রনেতা, এত বড় ভুল করে কিভাবে এর চেয়ে ভাল অবস্থা আশা করে?

ছাত্রনেতা হলে কত সুবিধা; সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি করে অল্প সময়ে বিপুল সম্পত্তির মালিক হওয়া যায়। এখন তো ছিনতাই পেশাটাও ছাত্রনেতাদের দখলে। এরাই আবার সাংসদ, মেয়র হবেন। উপাচার্য নিয়োগ দিবেন। অবশ্য সব শিক্ষকদের এই অবস্থা না। যারা তাদের বিবেক কে পায়ে ঠেলে, রাজনৈতিক দলের স্বার্থরক্ষার জন্য সারাক্ষণ ব্যস্ত থাকেন, নেতা নেত্রীদের তোষামোদ করাই যাদের কাজ, তারা তো উপাচার্য ও হন। তারাও তো শিক্ষক! আপনি যদি এদের মত শিক্ষকও না হতে পারেন, দোষতো আপনারই। ডিজিটাল বাংলাদেশে আপনার প্রথম কাজ হবে ন্যায়-নীতি বিসর্জন দেয়া, নেতা নেত্রীদের তোষামোদ করা, তাহলেই আপনি হবেন আদর্শ শিক্ষক। বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে পদকও পেয়ে যাবেন।

এখন প্রশ্ন হলো, কেন তাহলে আমি এই লেখা লিখছি? একটা কারণ হতে পারে, নিজের ভুলগুলোকে বুঝার চেষ্টা করছি। হয়ত রাজনৈতিক নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রাইমারী স্কুলের শিক্ষক ভাবেন। এটা অস্বাভাবিক না, কারণ অনেক নেতারই প্রাইমারীর গন্ডি পার হওয়া হয়নি, বিশ্ববিদ্যালয় তো অনেক দূরের পথ। অবশ্য টাকার অংকে বিচার করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের সাথে তুলনা করা যায়, যদিও অনেক মাধ্যমিক স্কুলের শিক্ষক প্রাইভেট টিউশনি করে অনেক টাকা উপার্জন করেন। যেখানে রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই অবস্থা করে রেখেছে, এর চেয়ে আর বেশি কি আশা করা যায়।

আসলে খুব সহজে যা পাওয়া যায়, তার মূল্য মানুষ কখনও দেয় না। যেখানে বিশ্ববিদ্যালয় থেকে মোটামুটি রেজাল্টসহ একটা ডিগ্রী নিয়ে বি সি এস পরীক্ষা দিয়ে হওয়া যায় উচ্চপদস্থ কর্মকর্তা, বিচারক, যাদের পিছনে রাষ্ট্রকে বিশাল ব্যয় করতে হয়, অফুরন্ত সুযোগ দিতে হয়, পৃথক বেতন কাঠামো চিন্তা করতে হয়, সেখানে যদি নামমাত্র বেতনে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভাল রেজাল্টধারী ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে পাওয়া যায়, তাদের মূল্যায়ন তো এভাবেই হবে।

পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী এর কাছে একটাই অনুরোধ, শিক্ষকদের জন্য আর কিছু করতে না পারলেও, অন্ততপক্ষে সম্মানটুকু নিশ্চিত করুন। সম্ভব হলে ছাত্রনেতাদের অপকর্মের লাগাম টেনে ধরুন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনুন। কেবলমাত্র তাহলেই স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে।

লেখকঃ সহকারী অধ্যাপক (অন লীভ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পি এইচ ডি অধ্যয়নরত
ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা, ইমেইল, alamin47.me@gmail.com
http://www.sonarbangladesh.com/articles/Al-AminKhanChowdhuri
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
সুইডেন থেকে পাশা লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; রাত ১২:১০
খুব সুন্দর লেখেছেন।
6494
Toronto,Canada থেকে Golam Mohammed লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; সকাল ০৬:৪৬
Thanks you Mr.Chowdhury for your observation on our students and so called teachers & politicians.

In fact we need a Leader of Vision who will show us our
future impartally. We don't need any leader who is like our
present PM & others. We don’t need any YES SIR ministers or bureaucrats or teachers. Only a nationalist leader
who love Bangladesh & its social, culture & our rich values, can lead to a healthy Bangladesh.

We can work from our individual position and do our utmost to motivate others to think in postive directon.

Regards
Golam Mohammed
Toroto,Canada
6500
Sohar,Oman থেকে Anwar hossain লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; সকাল ১১:৪১
Thanks you Mr.Chowdhury for your observation on our students and so called teachers & politicians.
In fact we need a Leader of Vision who will show us our
future impartally. We don't need any leader who is like our
present PM & others. We don’t need any YES SIR ministers or bureaucrats or teachers. Only a nationalist leader
who love Bangladesh & its social, culture & our rich values, can lead to a healthy Bangladesh.

We can work from our individual position and do our utmost to motivate others to think in postive directon.
6511
চট থেকে আ লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; দুপুর ১২:০৭
িডিিজটাল ছ্াত্র!!!
6516
ইটালী থেকে পলাশ লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; দুপুর ১২:৪২
স্যার, আপনার মতো মেধাবী লোকেরা আজ পলিটিক্স নিয়ে মাথা ঘামাচ্ছেন বলেই আমাদের এতো দুরাবস্থা। আপনি লিখেন দেশের কথা, ছাত্রদের কথা। কিভাবে তাদের ভালো করা যায়, সেই কথা। ধন্যবাদ।
6519
ঢাকা থেকে তুহিনা লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; দুপুর ১২:৪৫
আপনার কাছে, কানাডার higher study infos, experiences, tips নিয়ে কিছু লেখা পেলে আমরা যারা higher study নিয়ে ব্যস্ত তারা উপক্রত হতাম। লিখুন প্লিজ। লিখবেন কিন্তু।
6520
Kagoshima, Japan থেকে Bangali Raj Khan লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; রাত ০৮:১৯
Dear Mr. Chowdhury, Thank you for your nice presentation on our Digital politics, its shame for our nation. Did you observe that even no one talking against it. As you know most of the Hindus seem that Digital Awami league and Satro league are safe for them. But what happend this time ! Please write more on this issue. Thank you again.
6534
কানাডা থেকে আল-আমিন খান চৌধুরী লিখেছেন, ০৩ জানুয়ারি ২০১০; রাত ১১:৪৯
@ Mr Pasha,Golam Mohammed,Anwar hossain,Bangali Raj Khan: Thanks a lot...
@ Polash: আসলে, পলিটিক্স নিয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। এই রকম কিছু নোংরা ঘটনায় কষ্ট লাগে, তাই এই লেখা...
@তুহিনাঃ I will try to write.....
6540
Newcastle, UK থেকে Ruhul Amin khan (Biotechnologist) লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; সকাল ০৭:০৩
Dear Chaudhury,,appreciate for the theme. lot of things to write. bangladesh needs now intellectual politician where were intellectual and moral in their student life...
::::one criticism::: u mentioned Uni teacher should be more respected than primary teachers.... I dont agree with u in this point. Still when I see any of my school teacher I take salam from their feet keeping courtesy in islamic sharia..As a teacher we have to respect them in the same level,,,but in case of intellectuality uni teacher should be treated in different height. ,,,

I am fade up with the BAL. Sometime I feel I am in war feild. My blood sometimes burned.

I appreciate ur writing. Dont take my criticism other way.
6552
১০
সন্দ্বীপ থেকে আবদুর রহিম লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; সকাল ০৭:৩১
আল আমিন স্যার আপনি তো দেশের সর্বোচ্চ একটি বিদ্যাপীঠে রয়েছেন। আমরা যারা দেশের মফস্বল শহরগুলোতে সরকারী কলেজসমূহে রয়েছি, আমাদের অবস্থা কী তা বলার মত নয়। কলেজে রেজিস্ট্রেশন বাতিল হয়েছে এমন নেতারা অধ্যক্ষ মহোদয় থেকে ভর্তির সময় টাকা সহ বিভিন্ন সময় চাঁদা নেন। অন্যথা কলেজে গোলমাল লাগিয়ে দেবে বলে হুমকি দেয়। ঐ সকল ছাত্রনেতাদের সম্মানে অনেক সময় রাস্তা ছেড়ে আমাদেরকে রাস্তার নীচে দাঁড়াতে হয়। কারণ কুকুর কাকে কখন কামড় দেয় তার কি হিসাব আছে?
6554
১১
জেদ্দা, সৌদি আরব থেকে ইউসুফ বিন রফিক লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; সকাল ১০:২১
০১) আল-আমিন খান চৌধুরী কে ধন্যাদ, লিখার জন্য।
০২) মি, পলাশ, আপনি কি চাননা শিক্ষকদের অধিকার নিয়ে কেও কিছু লিখুক ? ওই ছাত্র (নামের) যা, করল, তা কি সমথন করা যায়? যা করল সরকার?
ধন্যবাদ।
6557
১২
কানাডা থেকে আল-আমিন খান চৌধুরী লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; দুপুর ০১:৪০
@ইউসুফ বিন রফিক: ধন্যবাদ।
@আবদুর রহিমঃ আপনার মতামত আমাকে ভবিষ্যতে লেখার অনুপ্রেরণা দিয়েছে। এই সব অন্যায় এর প্রতিবাদ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
@Ruhul Amin khan: I am grateful to you for the valuable criticism. I also do the same like u to my teachers. Actually, I dont want to mean anything like that...Anyway, your comments and criticism will help me to write better in future..
6563
১৩
Rampura থেকে Nowrose Rahman লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; দুপুর ০১:৫৮
অনেক ভালো লেগেছে । ত্রক কথায় অসাধারন ।
6564
১৪
জাপান থেকে উত্তম কুমার লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; বিকেল ০৫:১৩
স্যার আপনার লেখাটা খুব ভাল লেগেছে। আমি মনে করি একজন শিক্ষক হিসেবে আপনারাই পারেন ছাত্রদের সপ্ন দেখাতে, তাদেরকে দেশ প্রেমিক বানাতে। এ নোংরা পলিটিক্সের বিরুদ্ধে আপনার প্রচেষ্টা অব্যহত রাখবেন আসা করি। নিজেকে একা ভাববেননা, আমরা আছি আপনাদের সাথে। পরবর্তি আর্টিক্যাল পড়ার অপেক্ষায় থাকলাম।ধন্যবাদ।
6569
১৫
পর্তূগাল থেকে পল্লব লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; সন্ধ্যা ০৬:০৮
"ছাত্র নং অধ্যয়ন" এই কথাটির সাথে প্রত্যেক শিক্ষিত ব্যক্তি পরিচিত। কিন্তু ডিজিটাল যুগে নেতা-নেত্রীর বর্তমানে তা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে
১) ছাত্র নং কু-ডিজিটালায়ন
২) ছাত্র নং নেত্রীর বাণীর চাটুকারায়ন
৩) ছাত্র নং টেন্ডার ছিনতাইকারী পরিচায়ন
৪) ছাত্র নং ছাত্র-শিক্ষক পিটায়ন
৫) ছাত্র নং বোমাবাজি করায়ন
৬) ছাত্র নং ধর্ষণে সেঞ্চুরি পালনায়ন
৭) ছাত্র নং গণতন্ত্র হরণায়ন
৮) ছাত্র নং প্রতিষ্ঠান দখলায়ন
৯) ছাত্র নং দলীয় করায়ন
১০) ছাত্র নং বাক্‌স্বাধীনতার কন্ঠরোধায়ন..................................।ইত্যাদি..........।ইত্যাদি
6571
১৬
রাজশাহী ইউনির্ভাসিটি থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; রাত ০৯:১৫
যথার্থই বলেছেন, তবে সম্ভবত এ অবস্থার জন্য আমরা শিক্ষরাও কম দায়ী নই। রাজনৈতিক লেজুরবৃত্তি করতে গিয়ে সরকারের তোষমোদির চুড়ান্ত পর্যায়ে পৌঁছতেও দ্বিধা করিনা। তাইতো সোনার ছেলেদের অপরাধকে অপরাধ মনে হয়না। এর একটা রিএ্যাকশন তো হবেই। এ অবস্থার প্রতিকার চাই। কিন্তু কার কাছ থেকে চাইব? েসটাই ভাববার বিষয়। আপনাকে আবারও ধন্যবাদ।
6575
১৭
USA থেকে হক-কথা লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; রাত ১০:০২
জনাব ইটালীর পলাশ,

জনাব আল-আমিন খান চৌধূরীর লেখা পড়ে আপনার আঁতে একটু ঘা লেগেছে তা আমরা বুঝতে পারছি। আর কারণ টা অনুমান করতে পারছি। হয়ত আপনে নিজেও ওরকম (অ)ছাত্রদের একজন, নয়ত আপনি রাজনীতি বা পলিটিক্স এর আসল উদ্দেশ্য অনুধাবন করতে পারেননা। রাজনীতির জন্ম হয়েছে নিপিড়িত এবং অধিকার বণ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থেকে। রাজনীতিকে বলা হয় নীতির রাজা। তাই প্রতিটি বিবেকবান মানুষের অবশ্যই উচিত্ রাজনীতি করা। আর শিক্ষকরা তো হচ্ছেন জাতীর বিবেক। তাঁরা যদি রাজনীতি না কারেন তাহলে কারা করবেন? আজ আমাদের দেশের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ভালো লোকদের রাজনীতিতে আসা। ভালো লোকেরা বিবেকবান লোকেরা রাজনীতি ছেড়ে দেওয়াতেই তো নোংরা লোকেরা রাজনীতি করতেছে। আশা করি আমার কথাটা আপনার বোধগোম্য হবে। ধন্যবাদ।
6578
১৮
London থেকে ৃৃAbdur Rahman লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; রাত ১১:২৮
This is face of chhatra league.
6580
১৯
Cardiff, UK থেকে Imtiaz লিখেছেন, ০৪ জানুয়ারি ২০১০; রাত ১১:৫৬
What is the definition of ভালো লোক?
What is the difference between ভালো লোক and বোকা লোক?

Stduent politics were there since Pakistan peroid - Bogobundhu, Tofail, NSF these were there when ভালো লোক used to roam in then East Pakistan...
6582
২০
Newcastle, UK থেকে Ruhul Amin khan (Biotechnologist) লিখেছেন, ০৫ জানুয়ারি ২০১০; রাত ০৩:৪৫
bhai imtiaz,,
we must know first what for the politics and what is democracy. the democracy we r trying to establish in our country,,it is not democracy. the democracy in india is not democracy,,the democracy in europe and usa are not democracy. these democracy is not able to solve any human problem....think deeply and search all the research journal of politics include islamic democracy...
6586
২১
LLB(Hons)dhaka university থেকে Monir লিখেছেন, ০৫ জানুয়ারি ২০১০; দুপুর ০২:৩৩
i inform u my heart-felt congratulation to u for writing such kind of article.
6600
২২
Cardiff, UK থেকে Imtiaz লিখেছেন, ০৫ জানুয়ারি ২০১০; বিকেল ০৫:১৫
Ruhul Bhai,

I searched "Islamic Democracy" and found that 3 out of 4 Khalifas, who were Sahaba to the Prophet Mohammod (PBH) were assassinated. While in "Bangla democracy" only 2 out of 19 Presidents were assassinated..

PLEASE PLEASE keep religion out of politics, otherwise Bangladesh will have fate like Pakistan where mosques being bombed by fellow Muslims.
6603
২৩
USA থেকে হক-কথা লিখেছেন, ০৬ জানুয়ারি ২০১০; রাত ০৪:১৩
@ ইমতিয়াজ,

Please donot confuse Islam with other relegion. Islam is the complet code of life which includes politics as well as other things. 3 out of 4 khalifas were assassinated by Munafiqs and Jews. Do you think Islam has any thing to do with it or do you blame Islam for that? Please study Islam and it's purpos, why Allah, the allmighty, reveald Islam on Earth and sent so many prophets to human kind of all times.

Thanks,
6615
২৪
Bahrain থেকে Mohammad Mostafa লিখেছেন, ০৬ জানুয়ারি ২০১০; সকাল ১১:৪৮
Sh. Hasinas digital Bangladesh is only a dream. Where is now media world? Where is the sushil somaj who would make this a big issue if this was conducted by chatradal/shibir. Then they will colour it as a communal issue because the victim is a believer in hindu religion.
6619
২৫
Dhaka থেকে Mirza Adwit Rahman লিখেছেন, ০৬ জানুয়ারি ২০১০; দুপুর ১২:০৩
Sir, thnx for ur valuable observation. I am in d dept. of English in DU. I am also worried about this. So, I want to share some of my experiences with u. I am used to teaching cls 5-10 in a coaching center for 3 yrs. Usually, d students were afraid of me coz I always pretend to b angry b4 them nd sometimes beat them in extreme cases. Once, I bit a cls 8 student with a wooden ruler on his hand for 2 times nd d next day i had a phn call threatening me of filing attemt to murder case nd army harrassment as the father of dat student was an air-force clerk. even he threatened me of harrassment by d local political leaders.
Again, as a university student I hv seen teachers involved in politics. I found teachers speaking of unity in d cls nd make groups with d same minds outside d room to defend d other group. Once i had a clash with a political leader of d campus. he along with his supporters came to my clsroom to beat me. then my escorted me to d office. there i knew was sitting dat leader bargaining to handover me with d chairman. then d teacher assured me nd sent me to d proctor's office. dat leader also called d proctor nd d proctor agreed to him to handover me to them sitting b4 me but ensured me dat nothing is going to be happened.
So, if these r d cases, then whom will u blame for the present condition?
my school teachers can still remember me, even my first ever teacher after long 24 yrs. why? did they get anything from me to remember? i think , yes. i respected them more than anything. and still now they embrace me from their core of the heart. i hv also learnt how to teach nd behave with d students in return.
So, i want to say that, this present situation resulted from negligence from parents, students nd teachers. d parents are failing to guide their children to respect d teachers, even they are influencing their children by supporting their misdeeds. d parents cannot get above their love for their children for their betterment. As, when the students are not getting proper assistance nd guiding from home they cannot behave properly with their teachers. some of them, who try to respect their teachers, find nothing to respect those teachers who cannot teach them, who does not hv any dignity, who r politically corrupted, who r not proficient nd who are concerned about only their career rather than the students security.
so, how can we expect a frindly teacher-student relation??
6620
২৬
রা বি থেকে আনসারী লিখেছেন, ০৮ জানুয়ারি ২০১০; রাত ০২:২৯
স্যার ,আপনাকে অনেক ধন্যবাদ ।
6667
২৭
Sylhet থেকে Saikat Chowdhury লিখেছেন, ০৮ জানুয়ারি ২০১০; সকাল ০৮:৩২
Dear Sir, Thank you for your nice presentation on our Digital politics. It is matter of great sorrow that our present educational environment is very poisonous. Some of our varsity teachers are practice bad politics. I think if universities are free from politics then educational environment again batter. Thanks a lot for your writing.
6677
২৮
dubai থেকে Ruhul amin লিখেছেন, ০৯ জানুয়ারি ২০১০; রাত ১১:৩০
there is no student leader .who has student life or admission in any college or university. and there is no rule in politicale party that what tipe of quality need a student activitis .so a non student how to respect the teacher. this is our student politics .but in future there is no way to change .beacouse we are in locker .pls u try heard still there is some popel they will be with u .we have every thing only we need some body to led .
6707
২৯
Abudhabi থেকে Mahbubur Rahman লিখেছেন, ১১ জানুয়ারি ২০১০; রাত ০১:৪৯
arai holo sonar banglar sonar chela
6743
৩০
কানাডা থেকে শাহ মোঃ রাজিউর রহমান লিখেছেন, ১৩ জানুয়ারি ২০১০; রাত ০১:২৭
জনাব চৌধুরী সাহেব,

অতি চমৎকার লিখেছেন। ধন্যবাদ।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে রাজনীতির নামে দলীয় লেজুরবৃত্তির অপসংস্কৃতি চালু হয়েছে তা সত্যিই একটি ভাবনার বিষয় । আজ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে অবস্থা বিরাজ করছে তার দায় আমাদের সকলেরই। আমাদেরই দূর্বলতার সুযোগকে কতিপয় স্বার্থবাদী নোংরা লোক নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগাচ্ছে। চিন্তার বিষয় এইযে, আমরা কোন প্রতিবাদ করছিনা। আমরা যেন এটাকেই আমদের ভবিতব্য মেনে নিয়েছি। এই ঘোর অমানিশায় আপনার এই ছোট্ট কিন্তু কার্যকর লেখাটি যেন প্রতিবাদের এক বিমূর্ত প্রতীক।

আমি আশাবাদি মানুষ এবং বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রী দেশের উচ্চশিক্ষার গুরুত্ব উপলব্ধি করে কার্যকর পদক্ষেপ নিবেন। স্বপ্ন দেখি, দলীয় রাজনীতি মুক্ত এক একটি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার আঁধার হয়ে উঠেছে।

আপনি আরও লিখুন এই শুভ কামনা থাকলো।
6799
৩১
কুষ্টিয়া থেকে মোঃ ইমারত হোসাইন মিনু লিখেছেন, ২০ জানুয়ারি ২০১০; দুপুর ১২:২৭
আল-আমিন খান চৌধুরী স্যারকে সাদুবাদ জানাচ্ছি, এমন অভিমত প্রকাশের জন্য। আপনি দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। আপনার সম্মান সর্বক্ষেত্রে থাকার কথা। অথচ ছাত্র নামধারী পোষা গোন্ডা কর্তৃক সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকরা শারীরিকভাবে লাঞ্চিত হচ্ছেন এ খবর জেনে আপনি আতঙ্কিত। আপনার কথার সাথে আমি একমত এ জন্য শিক্ষকগণই দায়ী। স্যার আপনি এ ঘটনা সহ্য করতে পারছেননা অথচ ঐ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ এ ঘটনা স্বাভাবিক ভাবে মেনে নিয়েছেন। ছাত্রের হাতে মার খাওয়া অভ্যাসে পরিনত হয়েছে। প্রতিবাদ করার মত সাহস তাদের নেই। আপনি দেশের বাইরে থেকেও শিক্ষকদের দুর্দিনে লেখনীর মাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।আপনার এই সাহসিকতাপূর্ন লেখনীর জন্য আবারো সাদুবাদ জানাচ্ছি।
7112
৩২
আবুধাবী থেকে কাজী েমাহাম্মদ আব্চার লিখেছেন, ২৭ জানুয়ারি ২০১০; সন্ধ্যা ০৬:০২
অেনক ধনী
7401
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy