রবিবার, ২৩ মাঘ ১৪১৯; ০৫ ফেব্রুয়ারি ২০১২; রাত ০৯:০৬ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
অরক্ষিত সীমান্ত পরাধীন দেশ (২২/০১/২০১২)
ছাত্রলীগের নতুন গডফাদার (১৫/০১/২০১২)
ফালানীর কবরে ফুল ফুটেছে (০৭/০১/২০১২)
দেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে (২৮/১২/২০১১)
ভারতের আশ্বাস এবং বাংলাদেশের বিশ্বাস (১০/১২/২০১১)
ভারতের বন্ধুত্বের মুখোশ (২২/১১/২০১১)
জনপ্রতিনিধি হত্যাকাণ্ড (০৩/১১/২০১১)
আরব বিশ্বে নতুন রাজনৈতিক শক্তির উত্থান (২৯/১০/২০১১)
ভারতের ট্রানজিটে বাংলাদেশের ভর্তুকি (২২/১০/২০১১)
ভারতের মানসিকতার পরিবর্তন হয়নি (০৮/০৯/২০১১)
গাদ্দাফির পতন না দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধ (২৪/০৮/২০১১)
ইকোনমিস্ট কি মিথ্যা বলছে? (০৮/০৮/২০১১)
সমীক্ষা ছাড়াই ট্রানজিট চুক্তি হতে যাচ্ছে (০৭/০৮/২০১১)
অস্বাভাবিক মৃত্যুর মিছিল (২৪/০৭/২০১১)
কে কার রক্ষক (১৬/০৭/২০১১)
লাঠি মেরে শান্তি প্রতিষ্ঠার পরিণাম (১২/০৭/২০১১)
তুরস্কে একেপির বিজয় ও বাংলাদেশের রাজনীতি (১৯/০৬/২০১১)
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও ইসির নীরবতা (১৩/০৬/২০১১)
দৃষ্টি ঘুরিয়ে দেয়ার রাজনীতি (০৭/০৬/২০১১)
পাক-চীন সম্পর্ক ও এশিয়ায় নতুন সমীকরণ (২৯/০৫/২০১১)
পানি বন্টন চুক্তির পর (১৬/০৫/২০১১)
ছাত্রলীগের জন্য লুটপাটের প্রকল্প (২৪/০৪/২০১১)
শেয়ারবাজার কারসাজির পলিটিক্যাল কানেকশন (১৭/০৪/২০১১)
অসভ্য দেশের প্রধানমন্ত্রীর সভ্য উপদেষ্টা (০৯/০৪/২০১১)
উইকিলিকসে বিডিআর বিদ্রোহ (৩০/০৩/২০১১)
তেলের যুদ্ধে গণ-আকাঙ্ক্ষার পরাজয় (২৩/০৩/২০১১)
বেঁচে থাকা নয় চাই রেমিটেন্স (০১/০৩/২০১১)
অনিশ্চিত ভবিষ্যতের পথে লিবিয়া (২৫/০২/২০১১)
গোর্খা আন্দোলনে মাওবাদের ছায়া (১৬/০২/২০১১)
রাজনৈতিক আন্দোলনে নারীর অংশগ্রহণ (আরব বিশ্ব এবং বাংলাদেশ) (১২/০২/২০১১)
আগের লেখা
266


অরক্ষিত সীমান্ত পরাধীন দেশ

আলফাজ আনাম

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আত্মরক্ষার জন্য বাংলাদেশের নাগরিকদের ওপর গুলি চালিয়ে থাকে- এ দাবি করেছিলেন বিএসএফের সাবেক মহাপরিচালক রমন শ্রীবাস্তব। তিনি গত বছরের জানুয়ারিতে ঢাকায় বসে বিজিবি-বিএসএফ মহাপরিচালকপর্যায়ের বৈঠকে এ দাবি করেন। তার আরো দাবি ছিল- বাংলাদেশী চোরাকারবারিদের প্রতিরোধ করতে তারা গুলি চালিয়ে থাকেন।

এই লেখা যখন লিখছি, তখন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির একজন সদস্যকে ভারতীয় চোরাকারবারিরা অপহরণ করে নিয়ে যাওয়ার ২১ ঘণ্টা পর ফেরত দিয়েছে। আহত অবস্থায় তাকে এখন ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে বিবিসির খবরে বলা হয়, বিজিবির হাবিলদার লুৎফর রহমান চোরাকারবারিদের হাতে অপহরণের পর হামলায় আহত অবস্থায় ত্রিপুরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভারতের মাদক চোরাকারবারিদের বাধা দিতে গেলে তাদের সাথে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাকে অপহরণ করা হয়। বিজিবি সদস্যরা পাঁচ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। অপহরণের পর বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও তাকে ফেরত দেয়ার বিষয়টি সম্পন্ন হতে ২১ ঘণ্টা লেগে যায়। এ জন্য বিজিবির মহাপরিচালককে বিএসএফের মহাপরিচালকের সাথে কথা বলতে হয়েছে। শেষ পর্যন্ত বিজিবির সদস্যকে রক্তাক্ত অবস্থায় হস্তান্তর করা হয়েছে। মাথায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। দাঁত ভেঙে দেয়া হয়েছে।

বিএসএফ বরাবর দাবি করে থাকে, বাংলাদেশের চোরাকারবারিদের ঠেকাতে তারা বর্ডারে গুলি চালিয়ে বাংলাদেশী নাগরিক হত্যা করতে বাধ্য হয়। কিন্তু এই বিজিবি সদস্য অপহরণ ও আহত অবস্থায় উদ্ধারের মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে, ভারতের চোরাকারবারিদের সাথে বিএসএফের গভীর সখ্য রয়েছে। এমন হতে পারে, চোরাকারবারিদের হাতে বিজিবি সদস্য অপহরণের সাথে বিএসএফের সম্পৃক্ততা রয়েছে। কারণ এই চোরাকারবারিদের ঠেকাতে বিজিবি গুলি চালিয়েছিল। এ গুলির শব্দ বিএসএফের না শোনার কথা নয়। অথচ এর পরও চোরাকারবারিরা নাকি বিজিবি সদস্যকে সঙ্ঘবদ্ধ হয়ে ধরে নিয়ে যায়। শুধু তা-ই নয়, তার ওপর এতটাই নির্যাতন করা হয় যে, বিএসএফের ক্যাম্প নয়, হাসপাতালেও ভর্তি করাতে হয়েছে। তাহলে এই বিজিবি সদস্যকে ধরে নিয়ে যাওয়া এবং নির্যাতনের সময় কোথায় ছিল বিএসএফ?

এ ঘটনার এক দিন আগে ভারতের গণমাধ্যমে বিএসএফের বর্বরতার একটি খবর ব্যাপকভাবে প্রচার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নগ্ন করে বাঁশের সাথে বেঁধে পিটিয়ে আহত করা হয়েছে। এই বাংলাদেশী যুবকের কাছে বিএসএফ মোবাইল ফোন, টর্চ লাইট ও টাকা ঘুষ চেয়েছিল, তা দিতে না পারায় তার ওপর বর্বর নির্যাতন চালানো হয়। ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি নির্যাতনের পুরো দৃশ্য প্রচার করে। নির্যাতনের পর বিএসএফ তাকে মৃত ভেবে সীমান্তে ফেলে রেখে যায়। এই বর্বর নির্যাতনের দৃশ্য আবার মোবাইল ফোনে ধারণ করে দুই সীমান্ত এলাকায় ছড়িয়ে দেয়া হয়।

এই দু’টি ঘটনা প্রমাণ করে, সীমান্তে ভারতীয় চোরাকারবারি ও বিএসএফ এখন যৌথভাবে বাংলাদেশী নাগরিক ও বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনার মধ্য দিয়ে সীমান্ত ব্যবস্থাপনা পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। বিএসএফ বারবার বলে আসছে, আত্মরক্ষার জন্যই নাকি বাংলাদেশীদের ওপর গুলি চালানো হয়। কিন্তু আজ পর্যন্ত এরা কোনো বাংলাদেশী নাগরিককে অস্ত্রসহ ধরতে পারেনি। আত্মরক্ষা করতে গিয়ে এখন পর্যন্ত কোনো বিএসএফ সদস্য আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। যাদের হত্যা করা হয়েছে তারা সবাই সাধারণ নিরীহ বাংলাদেশী নাগরিক। কিশোরী ফালানীকে কাঁটাতারে যখন হত্যা করা হয়, তখন বিএসএফের কি কোনো আত্মরক্ষার প্রয়োজন ছিল? গুলির নিশানা পরীক্ষা ছাড়া বিএসএফের আর কোনো উদ্দেশ্য ছিল না। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হাবিবুর রহমানকে ধরে নিয়ে বিএসএফের নির্যাতনের যে দৃশ্য টেলিভিশনে প্রচার করা হয়েছে, তাতে এই বাহিনীর মধ্যে ন্যূনতম মানবাধিকারের ধারণা যে দেয়া হয় না, তারই প্রমাণ বহন করে। বিএসএফের একের পর হত্যাকাণ্ড ও বর্বর নির্যাতন প্রমাণ করে, তারা বাংলাদেশের মানুষকে শত্রুজ্ঞান করে। তাদের সেভাবেই প্রশিক্ষিত করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচসহ অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এই বাহিনীকে একটি খুনে বাহিনী হিসেবে অনেক আগেই তুলে ধরেছে। হিউম্যান রাইটস ওয়াচ তথ্য দিয়ে বলছে, বিএসএফ ১০ বছরে এক হাজার বাংলাদেশী নাগরিক হত্যা করেছে।

বেশ কিছু দিন আগে কানাডা বিএসএফকে বর্বর কিলার ফোর্স হিসেবে আখ্যা দিয়ে বিএসএফের একজন সাবেক মহাপরিচালককে ভিসা দিতে অস্বীকার করে। দুর্ভাগ্য, বিএসএফ যখন আন্তর্জাতিকভাবে বর্বর বাহিনী হিসেবে পরিচিত হচ্ছে, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বাহিনীর সাথে যৌথ সীমান্ত ব্যবস্থাপনার নামে যৌথ টহলের। এর আগেও ত্রিপুরা সীমান্তে মদ্যপ অবস্থায় বিএসএফ বাংলাদেশে ঢুকে বাংলাদেশী নাগরিকদের ওপর নির্যাতনের চেষ্টা চালায়। সীমান্তে ভারতীয় চোরাচালানিদের সাথে বিএসএফ একধরনের যৌথ ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এখন বিজিবিকেও এরা এর আওতার মধ্যে আনতে চায়।

বাংলাদেশী নাগরিক নির্যাতনের খবর গণমাধ্যমে প্রচারের পর স্বরাষ্ট্রমন্ত্রী আত্মতুষ্টি নিয়ে বলেছিলেন, এ ঘটনায় আট বিএসএফ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যেন বিএসএফের পক্ষে সাফাই গাইছেন। বাংলাদেশের যেখানে উচিত প্রতিবাদের সাথে এ ধরনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা, আন্তর্জাতিক পর্যায়ে সীমান্তরক্ষী বাহিনীর বর্বরতা তুলে ধরা দরকার ছিল, তখন বাংলাদেশের মন্ত্রী খুশি সাসপেন্ডের ঘটনায়। নিরীহ মানুষকে হত্যা ও নির্যাতনের শাস্তি কি কাউকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলছে বাংলাদেশী তরুণ হাবিবুরের ওপর বিএসএফের অত্যাচারের যে ভিডিও প্রচারিত হয়েছে, সীমান্তে প্রতি মাসে সে রকম বহু ঘটনা ঘটছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যে কতটা ব্যাপক, এ ঘটনা তার আভাস মাত্র। অ্যামনেস্টি বলছে, বিএসএফ তাদের আট সদস্যকে বরখাস্ত করায় এটা প্রমাণিত হয় না যে, তারা মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সতর্ক। এ রকম বহু ঘটনায় জড়িত থাকার পরও বিএসএফের বিরুদ্ধে অতীতে ব্যবস্থাই নেয়া হয়নি। পশ্চিম বাংলার আরেকটি মানবাধিকার সংস্থা মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) বলছে- চর মৌসুরি বর্ডার আউটপোস্টের কাছে গত ১৪ জানুয়ারি এ ঘটনা ঘটেছে। ইউটিউবে এই দৃশ্য আপলোড করার পর এক দিনে ২৫ হাজার লোক এই দৃশ্য দেখেছেন।

মানবাধিকার সংস্থাটি ঘটনায় জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বা গ্রেফতার না করায় হতাশা প্রকাশ করেছে। সংস্থাটি বলছে, বাংলাদেশী এই নাগরিককে যখন গ্রেফতার করা হয়, তখন তিনি কোনো অপরাধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। তিনি বিএসএফের নিরাপত্তা হেফাজতে ছিলেন। বিএসএফ সদস্যরা তাকে উলঙ্গ করেছে। তার হাত বেঁধে নির্যাতন করেছে। আহত অবস্থায় বারবার তাকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করেছিলেন। মানবাধিকার সংস্থাটি বলছে, বিএসএফের এ ধরনের আচরণ অমানবিক এবং গুরুতর অপরাধ।

অ্যামনেস্টি ও মানাবাধিকার সুরক্ষা মঞ্চ বিএসএফের বর্বরতার ব্যাপারে যে অবস্থান নিতে পেরেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ততটুকুও দাবি করতে পারেননি। শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, ভারত-বাংলাদেশ বন্ধুত্বের বাণী প্রচারে অধীর পররাষ্ট্র মন্ত্রণালয়ও এখন নিশ্চুপ। দায়সারা গোছের একটি বিবৃতির মধ্যে যেন তাদের কর্মকাণ্ড এখন সীমিত হয়ে পড়েছে। কিছু দিন যাবৎ ভারত-বাংলাদেশ সম্পর্কের নানা আশার বাণী নিয়ে দীপুমনিকেও দেখা যাচ্ছে না। কলকাতার আনন্দবাজার পত্রিকা ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলছে- নয়াদিল্লি মনে করে, বাংলাদেশী যুবককে নগ্ন করে মারধর করার ছবি প্রচারের পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইর মদদে মৌলবাদীদের হাত রয়েছে। বাংলাদেশ সরকার যেমন সব কিছুর মধ্যে যুদ্ধাপরাধীদের হাত আবিষ্কার করছে, ভারত তেমনি সব কিছুতে আইএসআই ও মৌলবাদের সংযোগ আবিষ্কার করছে। মনে হচ্ছে বিএসএফকেও এখন মৌলবাদীরা নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া বিএসএফে যদি আইএসআই তৎপর থাকে তাহলে বলতেই হবে ভারতীয় নিরাপত্তা বাহিনী অকার্যকর হয়ে পড়ছে।

সীমান্তে বিজিবি সদস্যকে অপহরণ করা হয়েছে তার একটি কারণ- বিজিবি সীমান্তে সক্রিয় থাকুক তা বিএসএফ যেমন চায় না, তেমনি চোরাকারবারিরাও চায় না। আর বিএসএফ তো চোরাকারবারিদের মদদদাতার ভূমিকা পালন করছে। এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ডগত নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন, তারা কতটা অসহায় হয়ে পড়েছেন। ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি গতকাল পেট্রাপোলে বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর বলেছেন, বিএসএফের নির্যাতনকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখে লাভ নেই। মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে থাকে। প্রণব মুখার্জির বক্তব্যে এটা স্পষ্ট- তারা এ ধরনের ঘটনাকে স্বাভাবিক বিষয় হিসেবে মনে করেন। অপর দিকে এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সীমান্তে এ ধরনের ঘটনায় রাষ্ট্র চিন্তিত নয়। বাহ, চমৎকার! রাষ্ট্রের একজন নাগরিককে বিদেশী সীমান্তরক্ষী বাহিনী উলঙ্গ করে নির্যাতন করার পরেও সেই রাষ্ট্রের মন্ত্রী বলছেন, তারা এ নিয়ে চিন্তিত নন। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে পিটিয়ে থেঁতলে ও দাঁত ভেঙে দেয়ার পরও চিন্তিত নন। তাহলে রাষ্ট্র কী নিয়ে চিন্তিত? টিপাইমুখ ড্যাম নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়, তিস্তার পানিবণ্টন নিয়ে চিন্তা নেই, নিরীহ বাংলাদেশী নাগরিক হত্যা নিয়ে চিন্তা নেই, শেয়ারবাজার লুটপাট নিয়েও চিন্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চিন্তা নেই- এক কথায় এ দেশের মানুষ নিয়েই রাষ্ট্রের চিন্তা নেই। চিন্তা শুধু একটাই প্রতিবেশী রাষ্ট্রটি কিসে খুশি হবে।

বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাকারবারিদের হাতে সীমান্তরক্ষী বাহিনীর এভাবে অপহৃত হওয়ার ঘটনা এই প্রথম। এ ঘটনার মধ্য দিয়ে এই বার্তা দেয়া হলো, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী আজ চোরাকারবারিদের হাত থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম নয়। আজকে আমাদের নতুন করে উপলব্ধির সময় এসেছে, বাংলাদেশের সীমান্ত আজ কতটা নিরাপদ। সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের, তাদের সক্ষমতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ৫৭ জন চৌকস সেনাকর্মকর্তা হত্যার মধ্য দিয়ে বিডিআর ধ্বংসের পর বাংলাদেশ সীমান্ত যে আজ কতটা অরক্ষিত তার সর্বশেষ উদাহরণ এই বিজিবি সদস্যের অপহরণ। আত্মমর্যাদাহীন ও নতজানু সরকার তার নাগরিকদের যেমন রক্ষা করতে পারছে না, তেমনি সীমান্তরক্ষী বাহিনীকেও দুর্বল করে ফেলা হয়েছে।

বিডিআর ধ্বংসের পর থেকে সীমান্তে একের পর এক বিএসএফ নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এত দিন এই নৃশংসতার শিকার হয়েছেন সাধারণ বাংলাদেশী নাগরিকেরা, এখন শিকার হচ্ছেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। অরক্ষিত সীমান্ত যে পরাধীন দেশের প্রতিচ্ছবি তা কি আমরা উপলব্ধি করতে পারছি? অনুগত সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, তখন সাধারণ মানুষের এই উপলব্ধি খুবই জরুরি। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষার কঠিন দায়িত্বে তাদের ভূমিকাই বেশি।
[সূত্র : নয়া দিগন্ত-২২/০১/১২]
http://www.sonarbangladesh.com/articles/AlfazAnam
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Pacific Island থেকে Abu Mazhar Bowal লিখেছেন, ২২ জানুয়ারি ২০১২; সকাল ০৮:৫৮
Erainaki muktizuddher-shapokkher-shakti! shame on ashraful- what comment we hear from your mouth! " অনুগত সরকার রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে যেভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে, তখন সাধারণ মানুষের এই উপলব্ধি খুবই জরুরি। কারণ স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষার কঠিন দায়িত্বে তাদের ভূমিকাই বেশি।" timely call for the patriotics. Thanks to your excellent article
76898
Virginia,U.S.A. থেকে Twice Wounded Freedom Fighter লিখেছেন, ২২ জানুয়ারি ২০১২; সকাল ১১:১৮
This is outrageous,apalling and extremely disturbing to watch the brutal,barbaric and inhuman torture of the Bangladeshi unarmed civilian by the trigger happy,blood thirsty, savage BSF.This is a crime against humanity.Accidentally this has been leaked,many such crimes happening unnoticed.For India it is a routine and normal practice.Indian Forces are comitting these crimes every day in Kashmir and elsewhere.So it is nothing surprising when Pronob Mukherjee,condone such henious crimes.But it is a shame when the Bangladeshi ruling class leaders speak like Indians.It is disgusting that these leaders claim to be standard bearers of the founding father Bongobondhu and other founding leaders like Syed Nazrul.They don't have even an iota of courage,dedication and patriotism that Bongobondhu and other leaders had.This is a total mockery that they say they are following their ideals.Finally Bangladeshis must wake up and look at those who dont have homeland ie Palestine,Kashmir and others.It is time to rise up and uphold the honour and sovereignity of the country.Remember this is your country,you have to preserve its sovereignity at any cost.
76904
UK থেকে Dr K M A Malik লিখেছেন, ২৩ জানুয়ারি ২০১২; সকাল ০৬:১২
Interested persons may read the following essay that appeared in the daily New Nation in December last.

Human Rights Violations at the India-Bangladesh Border
More than 1000 killed in 10 years

Dr. K. M. A. Malik
http://www.thenewnationbd.com/newsdetails.aspx?newsid=23728

Introduction

One of the most significant but least discussed violations of human rights of Bangladeshi (some Indian) citizens occurs along the India-Bangladesh border. Mainstream media including the TV channels and most of the otherwise outspoken members of the ‘civil society’ in Bangladesh remain mostly silent on the barbaric ‘shoot-to-kill’ policies of India’s Border Security Force (BSF) along the border.
Sadly, international attention hardly focused on the issue until some reports appeared in the widely circulated western media including the Time Magazine, New York Times, The Economist and The Guardian. Several reports in the internet media have also highlighted the issue. The prestigious Tehelka magazine of India published a detailed report (Blood on the Border, October 8, 2011) on the rights violations by BSF along the India-Bangladesh border.

Trigger happy BSF violates HR with impunity

The problems along the border are not something new. There are cross-border movements of people living in the border area, without official permission. These movements are of course illegal, and anybody doing this may be arrested, but the Indian BSF adopts a ‘shoot-to-kill’ policy. This has resulted in regular and systematic violations of human rights by BSF.

According to press reports and records by various rights organisations such as Odhikar (Dhaka), MASUM (Kolkata), The Asian Human Rights Commission (AHRC), Amnesty International (AI) and Human Rights Watch (HRW) the violations include indiscriminate shooting, killings, torture, kidnapping, rape, mugging and looting. In some places, BSF soldiers entered illegally into Bangladesh villages and caused panic and terror among the inhabitants.

A report released by HRW (Trigger Happy) in December 2010 (based on over 100 interviews with victims, witnesses, human rights defenders, journalists, and India’s BSF and Bangladesh Rifles’ (BDR) members), the report portrayed a pattern of grave abuses by BSF against both Bangladeshi and Indian civilians in the border area.

Odhikar and other human rights organizations compile annual report on the number of people who become victims of BSF atrocities. According to Odhikar, 158 Bangladeshi citizens were killed, wounded, or otherwise harmed by the BSF and in a few cases by Indian citizens in 2010. During the last 10 years, the number of such victims has been recorded at more than a thousand.
India’s inhuman policy of killing unarmed Bangladeshis along the border was highlighted in an article in the Guardian on January 23, 2011. The following extracts from this article would illustrate the point.
“Over the past 10 years Indian security forces have killed almost 1,000 people, mostly Bangladeshis, turning the border area into south Asian killing fields. No one has been prosecuted for any of these killings, in spite of evidence in many cases that makes it clear the killings were in cold blood against unarmed and defenceless local residents.
“Shockingly, some Indian officials endorse shooting people who attempt to cross the border illegally, even if they are unarmed. Almost as shocking is the lack of interest in these killings by foreign governments who claim to be concerned with human rights. A single killing by US law enforcement along the Mexican border makes headlines. The killing of large numbers of villagers by Indian forces has been almost entirely ignored.
“India has the right to impose border controls. But India does not have the right to use lethal force except where strictly necessary to protect life. Yet some Indian officials openly admit that unarmed civilians are being killed. The head of the BSF, Raman Srivastava, says that people should not feel sorry for the victims, claiming that since these individuals were illegally entering Indian territory, often at night, they were "not innocent" and therefore were a legitimate target.”
One very callous and cruel atrocity happened in the border area (Kurigram district) on January 7, 2011. A 15 year poor girl (named Felani) was caught in the barbed wire fence while crossing the border; BSF shot her in cold blood and kept the dead body hanging on the barbed wire for five hours. The incident was heavily condemned not only in Bangladesh and India, but also by the Economist (Felani’s Last Step, February 3, 2011) in the UK.

The incident aroused so much indignation and condemnation nationally and internationally that the BSF DG was obliged to express sorrow with a promise that such killings would not happen again. But the response of Bangladesh government was unclear and to some extent ‘evasive’. Faced with public outcry over indiscriminate border killings, the home minister Ms Shahara Khatun responded by saying that she would request the BSF to use ‘rubber bullets’ instead of live ammunitions!
During the last few months the shootings and killings at the border have been reduced to some extent, but the practices such as abduction, torture and intimidation have continued unabated. An AHRC statement quoting a MASUM report revealed only last week (AHRC-UAC-232-2011, November 11, 2011) that BSF stooped six farmers (all Indian Muslim nationals “for questioning while they were on their way to their farmlands. The BSF brutally assaulted the farmers until some other villagers intervened and pleaded the officers to stop. The BSF suspected the farmers to be cross-border smugglers.”
The incident shows, once again, that the continued violence and brutality practiced by the BSF against the innocent and poor villagers in the border areas of both countries have not stopped as committed by the Indian authorities.

Where is the international outrage?
Frank D. Cipriani, the founder and CEO of the US-based The Gatherer Institute, in a recent article, has termed India’s border policy as ‘state-sanctioned murder’ (bdnews24.com, May 15, 2011). He expressed his disgust at the lack of protests and calling India to task for its brutality. He terms to BSF brutality as “The Border Massacres” and says,
“I would proclaim it the duty of every Bangladeshi, and of all friends of Bangladesh to make the world see that the torture and killing of children, women and men is as outrageous when it befalls the poor and Muslim as it is when it befalls any other human being. This new killing, sheds light on 15-year-old Felani’s death in January, the fact that she was kept hanging on the fence crying for water, as she bled to death was intentional torture on behalf of the individuals India chooses to arm.” He also asks the questions, “What sort of inhuman troops does India arm to patrol the Bangladesh border? Where is the outrage?”
According to Mr. Cipriani,
“India is not interested in justice. Talks will continue (between the BSF and BGB), smiles, handshakes and photo ops will be the outcome. Soulless border guards will continue to patrol and India will send another smiling someone to make yet another promise. But the killings will continue.”
In his opinion, Bangladesh is an “easy target” and there is not enough international attention. The main reason for such neglect towards Bangladesh seems to be its identity as a Muslim country. “If the perpetrators had been Muslim and the victims Indian,” says Mr Cipriani, “the news would have made headlines in every newspaper in the world.”

Why people move across the border?

Bangladesh shares 4023 kilometer (2,500 miles) of border with five Indian states, located on the west (West Bengal), the north (Assam and Meghalaya) and the east (Tripura and Mizoram). The two countries are not separated by any natural barriers. Also the border line, drawn in a hurry according to the Radcliffe Award in 1947, is very porous and runs mostly through plain agricultural lands with people of the same village or community living on both sides of the border.

The people move across the border not because of any ulterior motives, but simply for survival, out of family, social and economic necessities. They have very little time and opportunity for obtaining official permits and crossing the bureaucratic hurdles. They are victims of circumstances and also ‘abandoned’ by their governments sitting at distant capital cities. Finding no other work or employment, some of them do carry out smuggling of goods across the border and earn about Tk 200-500 per trip. They have to pay bribes to the border guards of both countries (for example, payment of Tk 5000 for one pair of cows). Incidentally, there are no reports of shooting at powerful arms or drug smugglers and traffickers of poor women and children.

What is to be done

The current Bangladesh government has given to India much more on different issues (trade, transit, security, etc) than what the latter could rationally expect. It is high time India proves its goodwill and friendship towards Bangladesh by taking reciprocal and concrete measures including the following measures:

1. Totally stop the killings, abduction and all other forms of human rights violations by BSF along the border.
2. Bring to justice those members of BSF who are responsible for serious human rights abuses along the border.
3. If any person crosses the border illegally or carry on unlawful activities across the border, put the person for trial in a civil court, but do not violate his civil and human rights.
4. Dismantle the disgraceful BWF, which is an assault on the dignity of Bangladesh as a peaceful, sovereign state. A security guard can not expect ‘friendship’ from somebody in iron-chains.
76947
Old Deraiya, Riyadh. থেকে Habib লিখেছেন, ২৩ জানুয়ারি ২০১২; দুপুর ০২:১৮
"অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা " লিখেছেন সেক্টর কমান্ডার আব্দুল জলিল .........উনার কথা আজ খুব মনে পড়ছে ......বইটি সকলকে পড়তে অনুরুধ করছি ...
77015
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
লেখক: সাংবাদিক

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy