শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ১২:২৭ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।
পুরনো কলাম
দুটি কবিতা (১৫/০৫/২০১০)
আগের লেখা
309
কৃষ্ণচূড়া (কবিতা)
আনোয়ার কবির চৌধুরী
ওভাবে দাঁড়িয়ে আছো নিয়ে
লাল ফুলগুলো জমাট রক্তের মতো
সূর্যের পথরোধ করে গোরস্হানের পাশে
যেখানে এক সরূ পথ চলে গেছে
শৈশব থেকে আমৃত্যু তোমাকে ঘিরে।
শিয়রে নক্ষত্ররাজি, পদতলে শিশির বিন্দু
বাতাসে সৌরভ ছড়ায় তোমার কাদামাটি
যেখানে প্রজাপতি ডানা মেলে আহ্লাদে
আর জোনাকিরা নৃত্য করে কবরগুলো ঘিরে
মুয়াজ্বিনের গলা যখন অন্ধকারে ভেসে আসে।
সত্ত্বার আধা তোমার নীচে চলে গেছে
শিকড় হয়ে মৃত্তিকা ভালোবেসে
যারা আকাশ ভালোবাসতো
শাখা হয়ে দুলছে উত্তাল বাতাসে
ভেংগে পড়বে বলে শায়িত গোরস্হানের বুকে।
উপরে বিস্তৃত নীলাকাশ সীমাহীন, সময়হীন
বুকে পরিমিত ভালোবাসার থোকাথোকা ফুল
কতদিন আর ওভাবে দাঁড়িয়ে থাকা
শব্দহীন স্মৃতিগুলো পৌঁছে গেলে রন্ধ্রে রন্ধ্রে
টুপটাপ ঝরাও পাতা পুকুরের জলে।
http://www.sonarbangladesh.com/articles/AnwarKabirChowdhury
<<আগের লেখা
পরের লেখা>>
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Home
১
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন,
১৭ মে ২০১০; সকাল ১০:৩৬
অবশ্যই, মাথা নোয়াবার প্রশ্নই ওঠেনা। কাঙ্খিত মঞ্জিলে পৌঁছার প্রাণান্তকর চেস্টা চলছে চলবেই। ধন্যবাদ চমৎকার দুটো কবিতার জন্যে। স্বাগত আপনাকে সোনার বাংলাদেশ এ। নরওয়ে থেকেই নিয়মিত কিছু কিছু লিখুন বাংলাদেশের জন্যে।
18135
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড
Bijoy
UniJoy
Phonetic
(Help)
English
Home
নাম:
স্থান:
ই-মেইল:
মন্তব্য:
লেখক পরিচিতি
© Sonar Bangladesh, 2002-2011. E-mail:
editor@sonarbangladesh.com
.
Privacy Policy