উদোম করে দেশকে মারে
লটকিয়ে দেয় কাটা তারে,
কর্তা দেশের বলে তাতে নাই অপমান।
আল্লা তুমি বাঁচাও বাংলাদেশের মান।
ও ভগবান,
বাঁচাও তুমি বাংলাদেশের কূলমান।
অশুর খেলায় রক্ত ঝরে
আর্জি গ্রহণ হয়না ঘরে,
সুযোগে তাই শত্রু করে হেয় জ্ঞান।
আল্লা তুমি বাঁচাও বাংলাদেশের মান।
ও ভগবান,
বাঁচাও তুমি বাংলাদেশের কূলমান।
হেলায় মরি রামের দেশে
দুষ্ট রাবণ রাজার ত্রাসে,
ঘরে মোদের নাইক স্থানের কোন শান।
আমরা কাদি দেশটা কাদে
চোখের জল গড়ায় নদে,
পাষাণ হৃদে উছলে নাক মায়ার বাণ।
আল্লা তুমি বাঁচাও বাংলাদেশের মান।
ও ভগবান,
বাঁচাও তুমি বাংলাদেশের কূলমান।
দেশের রক্ত নিত্য ঝরে
মুক্ত নহে আপন ঘরে,
থেমে গেছে প্রতিবাদের বজ্র তান।
মরছি দানব আগ্রাসনে
দেশটা মরে অপমানে,
দেশের অভিভাবক করে লজ্জা দান।
আল্লাহ তুমি বাঁচাও বাংলাদেশের মান।
ও ভগবান,
বাঁচাও তুমি বাংলাদেশের কূলমান।