শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ১২:৩৪ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

রুদ্ধ কপাট

আশরাফ আল-দীন

দরোজা বন্ধ ছিল কথাটা এমন নয়
আমার গৃহের কভু ছিল না কপাট,
বিস্তীর্ণ জমীনটাকে আঙ্গিনা বানিয়ে
জুড়েছি আকাশটাকে নিবাসের ছাদ;
এইভাবে বুনে তোলা গেরুয়া জীবনে
ধাতস্থ আমার সুখ দেশজ বিলাস।

হাতে ধরা কতটুকু মানচিত্র আমার
এঁটে দেবো কপাট বা বিভেদ প্রাচীর!
খাল নদী সাগর আর অবারিত মাঠ
দেখে দেখে আমিও যে উঠেছি বেড়ে,
নিন্দুকের কথায় সেই সুখের সংসারে
দিওনা প্রতিহিংসার আগুন জ্বালিয়ে;
ষোল কোটি সন্তানের হা-অন্ন সংসারে
একসাথে এগাতে চাই সকলকে নিয়ে।
গরীবের সংসার যেন না-ভাঙ্গে না-ভাঙ্গে!
http://www.sonarbangladesh.com/articles/AsrafAlDin
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
ঢাকা থেকে শেখ আবুল কাসেম মিঠুন লিখেছেন, ২৪ জুলাই ২০১১; সন্ধ্যা ০৭:৩৭
একটি ঐক্যবদ্ধ জাতি গঠনে কবির আকুল আবেদন। শ্রদ্ধা কবির প্রতি।
63794
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy