শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ১২:৫৭ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।
এ বিজয় রাখবো ধরে
বিলাল হোসাইন নূরী
‘বিজয়’ আমার জন্মদিনের প্রথম আলো -
তাই তো আমি হৃদয় খুলে হাসতে পারি ;
হতাশা আর পরাজয়ের শেকল ভেঙে -
সবুজ সবুজ স্বপ্ন-ভেলায় ভাসতে পারি।
আমার বুকে সাতটি রঙের আকাশ আছে,
চোখে আছে লক্ষ ভোরের কিরণ-মালা ;
আরও অনেক বিজয় ঘরে আনবো বলে
সাজাই এখন ফুল ফসলের বরণ-ডালা।
আমাকে আর কেউ বলো না ছোট্ট খোকা
কারণ আমি নিশান হাতে ছুটতে পারি ;
লাল সবুজের প্রতীক আমার প্রেরণা, তাই
পাহাড় বেয়ে শীর্ষ চূড়ায় উঠতে পারি।
ভাবতে পারো এত সাহস কই পেয়েছি,
কে দিয়েছে আমার প্রাণে আগুন জ্বেলে ;
আমি তো ভাই পাঠ করেছি বিজয়গাঁথা,
তা না হলে যায় কি চলা চরণ ফেলে ?
মা ও মাটির গল্প যাদের হয় না জানা,
তারা থাকে চিরকালই অলস-ভীতু ;
কেমন করে তারা আবার পাল ওড়াবে
জন্ম যদি না নেয় কোন সিরাজ-তিতু ?
মনে করো, আমিও এক তরুণ সিরাজ -
কষ্টে পাওয়া বিজয়টাকে রাখবো ধরে ;
শপথ-রাঙা দৃপ্ত হাতের বিমল ছোঁয়ায়-
সুখের ফসল ওঠবে আবার ঘরে ঘরে।
বাড়ি : ২/এ, রোড : ৩১, সেক্টর : ০৭, উত্তরা, ঢাকা।
http://www.sonarbangladesh.com/articles/BilalHossainNuri
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
লেখক পরিচিতি
"মনে করো, আমিও এক তরুণ সিরাজ -
কষ্টে পাওয়া বিজয়টাকে রাখবো ধরে ;
শপথ-রাঙা দৃপ্ত হাতের বিমল ছোঁয়ায়-
সুখের ফসল ওঠবে আবার ঘরে ঘরে।"
শেষ চারটা লাইন হৃদয়ছোঁয়া...!
just keep it up brother...!