শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ১২:৫৭ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

বৃষ্টির ছড়া

বিল্লাল হোসেন কলতান

রিম ঝিম রিম ঝিম বৃষ্টি ঝরে
তারি সাথে হরষে কচি প্রাণ নড়ে
থৈ থৈ মাঠ-ঘাট ছল ছল নদী
যেন ঝরে বৃষ্টি হ্নদয় 'পরে ৷

ঝম্ ঝম্ ঝম্ ঝম্ ঝরে বৃষ্টি
নব প্রাণ খুঁজে পায় স্রষ্টার সৃষ্টি
হিল্লোল তুলে আজ কবি সব হৃদয়ে
বাতায়ন খুলো আর দাও খুলে দৃষ্টি ৷

টিপ টপ টিপ টপ বৃষ্টি ঝরে
উড়ে যায় সাদা বক নিজ নিজ ঘরে
মাঠগুলো থৈ থৈ সৃষ্টি সাগর
ঢেউ এসে লাগে তায় হৃদয় 'পরে ৷

ঝর ঝর বৃষ্টি ঝরে পাতার ফাঁকে
কদমেরা হাসে ঐ কদমের শাখে
রঙ তুলি নিয়ে তাই বসে যত শিল্পী
বর্ষার শত ছবি শতরূপে আঁকে ৷

বৃষ্টিতে পাখি সব নীড়ে যায় ছুটে
দীঘির ঐ কালো জলে শাপলারা ফুটে
ঘ্যাঁ ঘোঁ ঘ্যাঁ ঘোঁ সুরে ব্যাঙ ডাকে
বৃষ্টিতে কৃষকের কাজ নাহি জুটে ৷

হৈ হৈ রৈ রৈ ছেলেদের দল
বৃষ্টিতে করছে শত কোলাহল
চারিদিকে প্রাণ খুলে হের তুমি আজ
প্রকৃতিতে নামছে খুশীর ঢল ৷

লেখক : সহকারী শিক্ষক, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, চাঁদপুর ৷
email: bh.k7977@yahoo.com

http://www.sonarbangladesh.com/articles/BillalHosenKaltan
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, ১৮ জুন ২০১১; রাত ০৯:৩৩
ছড়ার জন্যে ধন্যবাদ
59930
চাঁদপুর থেকে বিল্লাল হোসেন কলতান লিখেছেন, ১৮ জুন ২০১১; রাত ১১:২৪
ছড়াটি পড়ে মন্তব্য করার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ ৷ আপনার মত একজন মহান ব্যক্তির কাছ থেকে ধন্যবাদ পাওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি ৷ স্যার, ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ৷ দোয়া চাচ্ছি ৷
59949
সিলেট থেকে কামরুল আলম লিখেছেন, ০১ জুলাই ২০১১; সন্ধ্যা ০৭:২২
ছড়াটি ভাল লাগলো। ধন্যবাদ জানবেন।
61304
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy