রবিবার, ২৩ মাঘ ১৪১৯; ০৫ ফেব্রুয়ারি ২০১২; রাত ০৯:৩৯ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

বৈরী বলয়ে ত্রাস

দেলাওয়ার জাহান

নিয়মের শৃঙ্খল যখন আমাকে বেঁধে রাখতে চায়
বিধবা রহিমনের প্রানপ্রিয় ছাগলটির মত সারাটাবেলা,
এগিয়ে দেয় মোরগের খুঁদকূড়ো সন্ধ্যায়
উচ্ছিষ্ট, পরিত্যক্ত লোকমা,
যখন প্রচলিত প্রপঞ্চগুলো প্রতিনিয়ত প্রতারণা করে যায়
প্রবঞ্চণার খেরোখাতা মনের অষ্পৃশ্য দেয়ালটিকে মাড়ানোর জিঘাংসায় যখন তৎপর,
আমি প্রতিবাদী হতে শিখি।

ওরা বলে, তুই বধির হয়ে যা
এসব দেখে শুনে তোর কাজ নেই।
সান্তনার নির্লজ্জ ‘বাণী’ ওদের মুখেই শোভা পায়।
প্রগতির নিশাচররা যখন চুরি করে নিয়ে যায়
মৃত পিতার গোরের কাফন
ওরা বলে, তওবা আস্তাগফিরুল্লাহ
নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ!

অতঃপর ঘিরে রাখে বাঁশের দেয়ালে পুরনো কবর-
দ্বিতীয়বার;
স্লোগান দেবার সৎসাহস ওদের নেই,
চোর, ভন্ড, প্রাগৈতিহাসিক সাদা লেবাসের বিপরীত স্রোতে
ভাটা পড়ে যায় ওদের উচ্চারণের জোয়ার!
না জানি ঘুম ভেঙে যায়
গোরস্থানের বিদেহী আত্মার!
জীবিত এই সব লোকের আত্মাই আসলে মৃত,
সবচেয়ে পরাভূত।

প্রত্যুষে ঘুম থেকে জেগে ওঠার উৎসাহটুকু
আজ অবধি ওদের জেগে ওঠেনি।
ভোরের সূর্যকে ওদের খুব ভয়,
আমাকে নিয়েও ততটা সন্ধিহান, ততটা ভীত।

লেখকঃ সলিমুল্লাহ্ মুসলিম হল, ঢাবি






http://www.sonarbangladesh.com/articles/DelawarJahan
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
সিলেট থেকে আলোচক লিখেছেন, ১৬ জানুয়ারি ২০১১; সন্ধ্যা ০৭:৩২
মানুষ হিসেবে আপনি ভালো বলে আপনাকে বলছি, এই জায়গাটা আপনার না...
45933
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy