সত্য সাহস দেশচেতনা
বক্ষে কাবার ছবি
মেঘের দাপট যতই উড়–ক
উঠবে জ্বলে রবি।
কয়েদখানার বন্ধ ঘরে
নতুন আবেগ বসত করে
সেই আগুনে পুড়বে জ্বালা
আসবে ফিরে জয়ের মালা
দেশের মানুষ দেখতে পাবে
নতুন জয়ের ছবি
উঠবে জ্বলে রবি।
কাঁটার পাশেই ফুলটা ফোটে
আঁধার ঠেলেই সুরুজ ওঠে
গহীন রাতই দেয় বলে দেয়
সূর্য ওঠার খবর-
দেখবে জাতি আলোর মেলা
অন্ধকারের কবর
একটুখানি সবর;
পাইবে মানুষ নতুন সাথী
খেলবে শিশু চড়–ইভাতি
আঁকবে খুশির ছবি
উঠবে জ্বলে রবি।
লেখক : গবেষক ও শিক্ষক
E-email: abualmuntasir@gmail.com
অসাধারণ পঙক্তি-
কাঁটার পাশেই ফুলটা ফোটে
আঁধার ঠেলেই সুরুজ ওঠে
গহীন রাতই দেয় বলে দেয়
সূর্য ওঠার খবর-
দেখবে জাতি আলোর মেলা
অন্ধকারের কবর
একটুখানি সবর;
জাতি সে প্রত্যাশাতেই সবর করে আছে।
ধন্যবাদ লেখককে।
26491
২
ঢাকা থেকে মো. শাহজাহান লিখেছেন,
১২ জুলাই ২০১০; সকাল ০৫:৪৪
সুন্দর ছন্দময় এক কবিতা। তৌহিদী জনতা কি ঘুমিয়ে পড়েছে? নেতারা সব জেলে অথচ দেখ ওদের কারো সাড়া নেই। ওরা কি তাহলে এতদিন মিথ্যেই রাজনীতি করেছে? এদিকে লোকজন যে ইতোমধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে। ওদের ঘুম জাগানিয়া সুন্দর জ্বালাময় এক কবিতা দেখতে চাই আপনার এই পাতায়। ধন্যবাদ।
26567
৩
বাহরাইন থেকে মোহাম্মদ নুর লিখেছেন,
২২ জুলাই ২০১০; সন্ধ্যা ০৭:৩৮
সালাম ভাই লেখক , এমন কবিতা পড়ে জাতি অনেক বুঝতেছে আশারাখি আরো লিখবেন। ধন্যবাদ
28309
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কাঁটার পাশেই ফুলটা ফোটে
আঁধার ঠেলেই সুরুজ ওঠে
গহীন রাতই দেয় বলে দেয়
সূর্য ওঠার খবর-
দেখবে জাতি আলোর মেলা
অন্ধকারের কবর
একটুখানি সবর;
জাতি সে প্রত্যাশাতেই সবর করে আছে।
ধন্যবাদ লেখককে।