শুক্রবার, ২৮ মাঘ ১৪১৯; ১০ ফেব্রুয়ারি ২০১২; রাত ০৮:৪৭ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
অপেক্ষা সেই দিনের (০৪/০২/২০১২)
জ্বীন পরীতে বিয়ে (০৭/০১/২০১২)
খুশির বিজয় দোলা (০০/০০/০০০০)
সংবাদ ও সাংবাদিকতার সোনালী অতীত (০৩/১২/২০১১)
ফররুখ (১৫/১০/২০১১)
ফুল-কবিতার আস্তরণ (০৮/১০/২০১১)
এইদিন দিন নয় আরো দিন আছে (০১/১০/২০১১)
সচেতন শিল্পী হিসেবে আমাদের পারফরমেন্স (১৭/০৯/২০১১)
স্বপ্নজয়ের গান (১০/০৯/২০১১)
বাংলাদেশে রোজা-ঈদ উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা (২৭/০৮/২০১১)
এপিটাফ : কবি মতিউর রহমান মল্লিক (০৬/০৮/২০১১)
মাগো আমি হইনি তোমার পর (২৩/০৭/২০১১)
ঘুম ভাঙানোর গান (০৯/০৭/২০১১)
ফিলিস্তিনীদের গান (০২/০৭/২০১১)
আশাহত পলাশী এবং আমাদের বাংলাদেশ (২৫/০৬/২০১১)
কদম ফোটার দিন (১৮/০৬/২০১১)
স্মৃতির এ্যালবামে মরহুম লোকমান হাকিম, আবদুল গফুর ও আবদুর রহমান ফকির (১১/০৬/২০১১)
হায়রে দেশের হাল (০৪/০৬/২০১১)
কাজী নজরুল ইসলামের সমকাল ও আমাদের জাতিসত্ত্বা (২৮/০৫/২০১১)
ঝড় উঠেছে ঝড় (০৯/০৪/২০১১)
রাসূল মুহাম্মদ (০২/০৪/২০১১)
টুকরো পঙক্তি : বিদায় সংবর্ধনা (২৭/০৩/২০১১)
ক্যান গো তবু চুপ! (০৫/০৩/২০১১)
আমার সাক্ষী যখন আমিই (২৬/০২/২০১১)
শুকরিয়া : আমাকে মানুষ বানানো হয়েছে (১২/০২/২০১১)
নিষেধ (০৫/০২/২০১১)
সব কথা ক্যান এক করো (২২/০১/২০১১)
কলকাতার চিঠি (১৫/০১/২০১১)
হায় স্বাধীনতা, হায়রে স্বদেশ (০১/০১/২০১১)
ফিরিয়ে দাও (২৫/১২/২০১০)
আগের লেখা
163


অপেক্ষা সেই দিনের

ড. মাহফুজুর রহমান আখন্দ

বিয়ে বাড়ির উৎসবে
জ্বীন পরীরা আসলো সেজে
গোল পাকালো ভূতসবে

মণ্ডা মিঠাই ফলফলাদি
বিয়ে বাড়ির খাবার
ভূতের পার্টি বসলো এসে
করলো খেয়ে সাবাড়

কোরমা পোলাও পিঠা পায়েস
খায় মিটিয়ে মনের খায়েস
ভাঙলো তবু টেবিল চেয়ার
করলো নাকো থোরাই কেয়ার
ধমকে বলে নালিশ গেলে
আসবো ফিরে আবার

কাণ্ড দেখে পেলো সবাই
মেজাজ গরম জ্বীনের
মনকে বলে সবর করো
অপেক্ষা সেই দিনের।
http://www.sonarbangladesh.com/articles/DrMahfuzurRahmanAkanda
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বুয়েট,ঢাকা থেকে আবু বকর সিদ্দিক লিখেছেন, ০৬ ফেব্রুয়ারি ২০১২; সন্ধ্যা ০৭:১৭
অপেক্ষা সেই দিনের। কোন দিনের বিস্তারিত লিখুন
78025
ঢাকা থেকে আব্দুল্লাহ মাহমুদ নজীব লিখেছেন, ০৭ ফেব্রুয়ারি ২০১২; রাত ০৮:১৩
সত্যিই আমরা সে দিনের অপেক্ষায় প্রহর গুণছি.............. অনেক অনেক ধন্যবাদ প্রিয় স্যার।
78091
বলনিয়া/ ইতালি থেকে মিন্টু লিখেছেন, ০৮ ফেব্রুয়ারি ২০১২; রাত ০১:৪৬
বলতে পারেন সেই দিনটা আর কত দূর পিঠ দেওয়ালে লেগে গেছে।
78114
জাপান থেকে আহমেদ ইমতিয়াজ বুলবুল লিখেছেন, ০৮ ফেব্রুয়ারি ২০১২; দুপুর ১২:১৩
দিন তো শুধু যাচ্ছেই...সেই/ওই দিনটাতো আসছে মোটেও। তবুও অপেক্ষায় রইলাম।
78133
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে Muhammad Fourkan Ahmaed লিখেছেন, ০৮ ফেব্রুয়ারি ২০১২; রাত ০৮:১৫
Sirer kobitati khub valo hoyeche. Tai sir k oshonko thanks.
78155
কানাডা থেকে মোহাম্মদ আবদুল খালেক লিখেছেন, ০৮ ফেব্রুয়ারি ২০১২; রাত ১০:১৮
ভূত আর জ্বীন-পরীর যুদ্ধ চলছে। উড়ছে মরা গরু। বিজাতীয় ছয় ঘোড়ায় সওয়ার হয়েছে বেঈমান। পতাকা পুড়ছে, পদানত মাটি, মানুষ ও মা। জেগে উঠার নব্বান্ন চারদিকে। গুন্ডারা পথে পথে পাহারা বসিয়েছে। কিন্তু, শেকড় উপড়ানো প্রত্যয়ে বাংলাদেশ। এই প্রত্যয়ে প্রতিষ্ঠিত হবেই নতুন একাত্তর, ইনশাআল্লাহ্্!
অপেক্ষা সেই দিনের একটি সুন্দর কবিতার জন্য ড. মাহফুজুর রহমান আখন্দ ভাইকে ধন্যবাদ।
78161
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
মাহফুজুর রহমান আখন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম মোজাফফর রহমান আখন্দ এবং মাতার নাম মর্জিনা বেগম। নিজ এলাকায় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বগুড়ায় অধ্যায়ন করেছেন দীর্ঘসময়। তিনি ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাষ্টক্লাশ ফাষ্ট হয়ে এম. এ করেছেন; অতঃপর ২০০০ সালে এম.ফিল এবং ২০০৫ সালে পিএইচ.ডি ডিগ্রীও অর্জন করেন।
অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি তিনি ছড়া-কবিতা, গান, প্রবন্ধ-নিবন্ধ লেখেন নিয়মিত। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা, পদ্মাপাড়ের ছড়া, (যৌথ), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০০৪; ধনচে ফুলের নাও (ছড়া), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০০৭; মামদো ভূতের ছাও (ছড়া), শব্দশিল্প প্রকাশনী, চট্টগ্রাম, ২০০৮; গুমর হলো ফাঁস (লিমেরিক), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০০৭, স্বপ্নফুলে আগুন (ছড়া), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০১০; তোমার চোখে হরিণমায়া (প্রেমের পঙক্তিমালা), অন্ত্যমিল প্রকাশনী, বগুড়া,২০১০; রোহিঙ্গা সমস্যা : বাংলাদেশের দৃষ্টিভংগী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, গবেষণা বিভাগ, ঢাকা, ২০০৫; প্রভৃতি। এছাড়াও হৃদয় বাঁশির সুর, (গানের বই); সংস্কৃতি ও বিনোদন (প্রবন্ধ), আরাকানের মুসলমানদের ইতিহাস (গবেষণা); দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস (গবেষণা) তাঁর প্রকাশিতব্য গ্রন্থ। সম্পাদনা করেছেন সাহিত্যের ছোটকাগজ সমন্বয়, বিজয়ের ছড়া প্রভৃতি।
সেইসাথে তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর সদস্য; বাংলাদেশ ইতিহাস পরিষদ এর জীবন সদস্য; বাংলাদেশ লিমেরিক সোসাইটি’র নির্বাহী সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম এর সভাপতি।
ইতোপূর্বে তিনি বগুড়ার সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা পরিচালক, ঢাকা সাহিত্য শতদল এর পরিচালক এবং বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্রের সহকারী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের পিতা।

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy