শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ০১:২৭ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
দৃষ্টির সোনারোদ (১২/০৫/২০১২)
স্বাধীনতার মাস : নাগরিক অনুভূতি (৩১/০৩/২০১২)
দেশদরদী ঐক্য গড়ো (১৭/০৩/২০১২)
অপেক্ষা সেই দিনের (০৪/০২/২০১২)
জ্বীন পরীতে বিয়ে (০৭/০১/২০১২)
খুশির বিজয় দোলা (০০/০০/০০০০)
সংবাদ ও সাংবাদিকতার সোনালী অতীত (০৩/১২/২০১১)
ফররুখ (১৫/১০/২০১১)
ফুল-কবিতার আস্তরণ (০৮/১০/২০১১)
এইদিন দিন নয় আরো দিন আছে (০১/১০/২০১১)
সচেতন শিল্পী হিসেবে আমাদের পারফরমেন্স (১৭/০৯/২০১১)
স্বপ্নজয়ের গান (১০/০৯/২০১১)
বাংলাদেশে রোজা-ঈদ উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা (২৭/০৮/২০১১)
এপিটাফ : কবি মতিউর রহমান মল্লিক (০৬/০৮/২০১১)
মাগো আমি হইনি তোমার পর (২৩/০৭/২০১১)
ঘুম ভাঙানোর গান (০৯/০৭/২০১১)
ফিলিস্তিনীদের গান (০২/০৭/২০১১)
আশাহত পলাশী এবং আমাদের বাংলাদেশ (২৫/০৬/২০১১)
কদম ফোটার দিন (১৮/০৬/২০১১)
স্মৃতির এ্যালবামে মরহুম লোকমান হাকিম, আবদুল গফুর ও আবদুর রহমান ফকির (১১/০৬/২০১১)
হায়রে দেশের হাল (০৪/০৬/২০১১)
কাজী নজরুল ইসলামের সমকাল ও আমাদের জাতিসত্ত্বা (২৮/০৫/২০১১)
ঝড় উঠেছে ঝড় (০৯/০৪/২০১১)
রাসূল মুহাম্মদ (০২/০৪/২০১১)
টুকরো পঙক্তি : বিদায় সংবর্ধনা (২৭/০৩/২০১১)
ক্যান গো তবু চুপ! (০৫/০৩/২০১১)
আমার সাক্ষী যখন আমিই (২৬/০২/২০১১)
শুকরিয়া : আমাকে মানুষ বানানো হয়েছে (১২/০২/২০১১)
নিষেধ (০৫/০২/২০১১)
সব কথা ক্যান এক করো (২২/০১/২০১১)
আগের লেখা
82


দৃষ্টির সোনারোদ

ড. মাহফুজুর রহমান আখন্দ

বাবলা গাছটা এখনো আগের মতোই দাঁড়িয়ে
রোদেলা দুপুরে এখনো জিরিয়ে নেয় মুসাফির
রৌদ্র কণায় ঝলমল করে বাতাসের দোল
শুধু তুমি- সেই তুমি নেই আর আগের মতোন

তোমার চোখের তারায় তারায় ঝুলছে নতুন স্বপ্ন
দিন বদলের চৈতি হাওয়া পাগল করেছে তোমাকে
বিশ্বায়নের মাদকতা ফুল ছড়ায় মনের কোণায় কোণায়

পৃথিবীটাকে হাতের মুঠোয় আনতে চলছে আরেক যুদ্ধ
এখন তোমাকে এগুতেই হবে
তবে ভুলিওনা সোনালী অতীত- শেকড়ের টান
সাইমুম ঝড়ে বাঁচতে চাওয়া উটের মতোন
সর্বাত্মক চেষ্টা করলে মন্দ কি!

দোহাই বন্ধু
আমার প্রেম, হৃদয়কাঠি অত রেখো
তোমাকে নিয়েই তো অনবরত পথ চলা, গান
তোমার জন্যই আমার মহল, দৃষ্টির সোনারোদ।














http://www.sonarbangladesh.com/articles/DrMahfuzurRahmanAkanda
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
ঢাকা থেকে শিশির ভেজা ভোর লিখেছেন, ১৪ মে ২০১২; বিকেল ০৪:০০
অনেকদিন আপনার কোনো লেখা পাই না। মাশাল্লাহ অনেক সুন্দর লিখেছেন। জাজাকাল্লা খায়রান।
84270
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিরিন সুলতানা লিখেছেন, ১৫ মে ২০১২; রাত ১০:৫৭
খুব সুন্দর কবিতা।
মানসম্মত কবিতা পড়তে ভালোই লাগে।
আপনাকে নিয়মিত চাই
84339
rajshahi university থেকে maruf লিখেছেন, ১৬ মে ২০১২; দুপুর ০৩:৩২
দোহাই বন্ধু
ভুলিওনা সোনালী অতীত- শেকড়ের টান

অনেক সুন্দর
84369
বাংলাদেশ থেকে আক্কাস রফিক লিখেছেন, ১৬ মে ২০১২; রাত ১০:২১
“তোমার চোখের তারায় তারায় ঝুলছে নতুন স্বপ্ন
দিন বদলের চৈতি হাওয়া পাগল করেছে তোমাকে”

হ্যাঁ, দিন বদলের চৈতি হাওয়া পাগল করেছে তোমাকে।

ধন্যবাদ। পড়ে বেশ ভালো লাগলো।
84387
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
মাহফুজুর রহমান আখন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম মোজাফফর রহমান আখন্দ এবং মাতার নাম মর্জিনা বেগম। নিজ এলাকায় ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বগুড়ায় অধ্যায়ন করেছেন দীর্ঘসময়। তিনি ১৯৯৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফাষ্টক্লাশ ফাষ্ট হয়ে এম. এ করেছেন; অতঃপর ২০০০ সালে এম.ফিল এবং ২০০৫ সালে পিএইচ.ডি ডিগ্রীও অর্জন করেন।
অধ্যাপনা ও গবেষণার পাশাপাশি তিনি ছড়া-কবিতা, গান, প্রবন্ধ-নিবন্ধ লেখেন নিয়মিত। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা, পদ্মাপাড়ের ছড়া, (যৌথ), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০০৪; ধনচে ফুলের নাও (ছড়া), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০০৭; মামদো ভূতের ছাও (ছড়া), শব্দশিল্প প্রকাশনী, চট্টগ্রাম, ২০০৮; গুমর হলো ফাঁস (লিমেরিক), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০০৭, স্বপ্নফুলে আগুন (ছড়া), পরিলেখ প্রকাশনী, রাজশাহী, ২০১০; তোমার চোখে হরিণমায়া (প্রেমের পঙক্তিমালা), অন্ত্যমিল প্রকাশনী, বগুড়া,২০১০; রোহিঙ্গা সমস্যা : বাংলাদেশের দৃষ্টিভংগী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, গবেষণা বিভাগ, ঢাকা, ২০০৫; প্রভৃতি। এছাড়াও হৃদয় বাঁশির সুর, (গানের বই); সংস্কৃতি ও বিনোদন (প্রবন্ধ), আরাকানের মুসলমানদের ইতিহাস (গবেষণা); দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ইতিহাস (গবেষণা) তাঁর প্রকাশিতব্য গ্রন্থ। সম্পাদনা করেছেন সাহিত্যের ছোটকাগজ সমন্বয়, বিজয়ের ছড়া প্রভৃতি।
সেইসাথে তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ এর সদস্য; বাংলাদেশ ইতিহাস পরিষদ এর জীবন সদস্য; বাংলাদেশ লিমেরিক সোসাইটি’র নির্বাহী সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম এর সভাপতি।
ইতোপূর্বে তিনি বগুড়ার সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর প্রতিষ্ঠাতা পরিচালক, ঢাকা সাহিত্য শতদল এর পরিচালক এবং বাংলাদেশ সংস্কৃতিকেন্দ্রের সহকারী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের পিতা।

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy