শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ০১:৪১ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
রমজানের প্রস্তুতি (০৭/০৮/২০১০)
মা ও সোনামণির যত্ন (০১/০২/২০১০)
নারীর কর্মক্ষেত্র-একটি বিশ্বজনীন প্রশ্ন (১৬/০৭/২০০৯)
২০১০ সালের মধ্যে মৃত্যুর প্রধান কারনে পরিনত হতে যাচ্ছে ক্যান্সার (১৪/০৪/২০০৯)
আমার ডয়েস শেখা আর অমর একুশে (০১/০২/২০০৯)
সম্ভব অসম্ভব (ছোট গল্প) (০১/০১/২০০৯)
মেনোপজ... জীবনের অন্য ধাপ (১৫/১২/২০০৮)
প্রসূতির মনোরোগ : 'বেবি ব্লু ' অথবা 'পোষ্টপার্টাম ডিপ্রেসন' (০১/১১/২০০৮)
প্রসূতির মনোরোগ : “বেবি ব্লু” অথবা “পোষ্টপার্টাম ডিপ্রেসন” (২০/১১/২০০১)
শিশু কিশোরদের ডায়াবেটিসঃ টাইপ ১ বা জুভেনাইল ডায়াবেটিস (০১/০৮/২০০৮)
ব্লাড গ্রুপ নিয়ে সতর্কতা (১৫/০৭/২০০৮)
আগের লেখা
710


রমজানের প্রস্তুতি

ডা. রোকাইয়া জাহান

রমজান আসন্ন। এটা মহিমান্নিত মাস, যাতে আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। এ মাসে বেহেশ্তের দরজা গুলো খোলা থাকে আর দোজখের দরজা গুলো বন্ধ থাকে। এবং শয়তান কে শিকল পরিয়ে রাখা হয়। এখানে হাজার মাসের উপকারী রাত রয়েছে। যে ব্যক্তি এর মহিমা কে অস্বীকার করল, মুলত সে বঞ্চিত! ( আবু হুরাইরাহ রা. থেকে বর্নিত হাদিস)

রমজানের বাকি মাত্র এক সপ্তাহ! জীবনের যে কোন বিষয়ে সফলতা আনতে চাইলে, অথবা কোন বিষয়ে লক্ষ্য নির্ধারন করলে, তার প্রথম ধাপ হচ্ছে নিজের মন মানসিকতা কে স্থির করা এবং গোছানো হওয়া। পুরুষের ক্ষেত্রে একটু ভিন্ন, কিন্তু একজন নারী, বিশেষ করে যারা এখনও একাডেমিক পড়ালেখায় নিয়োজিত, তাদের কে পড়ালেখা,পরিবার পরিচালনা এবং সন্তানের দেখাশোনা সব গুলো কাজই করতে হয়। তাই তাদের জন্য এটা কোন সহজ কাজ নয়। রমজান নিয়ে সবারই কিছু না কিছু লক্ষ্য থাকে। নিজের ক্ষেত্রেই বলি, জীবনের অনেক রমজান এসেছে , আবার চলে ও গেছে। কত কিছু ইচ্ছা ছিল, বাস্তবে কিছুই করা হয়ে ওঠেনি। কিন্তু কেন? অনেক ভেবে দেখেছি, এর একমাত্র কারন দূর্বল পরিকল্পনা।যদিও রমজানের ইস্পিত সফলতা দানের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা, তবুও শক্ত পরিকল্পনা এবং নিজের গোছানো হওয়া এক্ষেত্রে বড় ভুমিকা রাখে বলে আমার বিশ্বাস।

এখানে প্রস্তুতির কিছু বিষয় নিয়ে আলোচনা করা হল, হয়তো এগুলো আমাদের সবারই কাজে আসবে, ইনশাআল্লাহ!

লক্ষ্য নির্ধারন-
এই রমজানে আমার লক্ষ্য কি? কুরানের কতটুকু আমি পড়ে ফেলতে চাই? কতটুকু বুঝে পড়তে চাই? কুরানের কতোটুকু অংশ এই রমজানে মুখস্থ করা আমার পক্ষে সম্ভব? বাহ্যিক এবং মানসিক ভাবে রমজানের পরে আমি কতটুকু পরিবর্তন দেখতে চাই নিজের মধ্যে? কোন বিশেষ বিষয় গু্লো সম্পর্কে আমার জ্ঞান কে সমৃদ্ধ করব এই বিশেষ রহমতের মাসে।
আমার জানা দুটো ওয়েবসাইট এর ঠিকানা আমি দিচ্ছি, যেখান থেকে আমরা আমাদের রমজানের পরিকল্পনা নিতে পারব সহজেই। অনেক ইসলামি বই, কুরান এবং হাদিসের সংগ্রহ রয়েছে এগুলোতে।
http://ohilibrary.blogspot.com/

http://www.islam.net.bd/

সারাদিনের খসড়া পরিকল্পনা

একজন অবিবাহিত মেয়ের জন্য রমজানে অনেক কিছু করা সম্ভব। কিন্তু একজন ব্যস্ত মায়ের জন্য তা ততটা সহজ নয়। যতটুকু পরিকল্পনা নেওয়া হয়েছে, তা সঠিক সময়ে যাতে সম্পন্ন হয়, তার জন্য সারাটি দিনের কোন সময়টিকে কাজে লাগানো যায়, তা ভেবে বের করতে হবে। কখন আপনি কুরান পড়বেন? নিজের জন্য নফল নামঞ্জ অথবা ইসলামি সাহিত্য অধ্যয়নের উপযুক্ত সময় কোনটি?তারাবিহ এবং কিয়াম, দুটোই কি সম্ভব? না কি যেকোন একটা?
বাস্তবে সারাদিনের এই সময় পরিকল্পনা অনেক সময় কাজে আসেনা। ছোট শিশু সন্তানের মায়ের জন্য ঘড়ির কাটা অনুযায়ী চলা কঠিন। তবু অন্তত এটুকু খেয়াল রাখতে হবে যে, রমজানের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আজ আমার কতোটুকু করনীয় ছিল, আর কতোটুকু হল। মায়েদের ক্ষেত্রে যখন বাচ্চারা ঘুমায়, খেলে, অথবা কিন্ডার গার্টেন কিংবা স্কুলে ব্যস্ত থাকে সেই সময়টাকে প্রাধান্য দিতে হবে।

সাপ্তাহিক খাবারের তালিকা এবং শপিং লিষ্ট
আমরা যারা দেশের বাইরে থাকি, তাদেরকে নিজেদের সব কাজ নিজেকেই করতে হয়। পুরুষেরা বাইরের কাজে ব্যস্ত থাকে। তাই দেখা যায় সংসার পরিচালনার প্রত্যেকটি দিক নিজেকেই সামলাতে হয়। রমজানে এটা আসলেই কঠিন যে, সারাদিনের ক্লান্ত শরীরে কেনাকাটা করা। এটাতে রমজানের মুল্যবান সময়ের অপচয় ও হয়। তাছাড়া হালাল শপ গুলোতে প্রচুর ভীড় থাকে।তাই সারামাস, অন্তত পক্ষে সারা সপ্তাহের খাবারের পরিকল্পনা এবং কেনাকাটা সেরে রাখা দরকার। রমজান সংযমের মাস। এমনিতেই প্রত্যেক গৃহীনির উচিত সংসারের অযথা খরচ কমানো। যা দরকার নেই, তা বর্জন করা। চাহিদার কোন সীমা নেই। কিন্তু মানুষ তার প্রয়োজনের সীমাকে নিয়ন্ত্রন করতে পারে। এই বিষয়ক একটি টিপস হচ্ছে, কম কম কেনাকাটায় বের হওয়া। গবেষনায় দেখা যায় ৬০ শতাংশ কেনাকাটা হয় তাতক্ষনিক!
রমজানে কাজের সময় কমাতে আমরা প্যাকেটজাত কাটা সবজি খেতে পারি। আসলে যতটা সময় বাচানো যায় সে চেষ্টা করা দরকার।

দুয়ার তালিকা

রমজান দোয়া কবুলের মাস। এই মাসে আল্লাহ পাকের কাছে চাইলে তিনি বান্দাহ কে ফিরিয়ে দেন না। আমরা কি চাই আমাদের এই দুনিয়ায় এবং পরবর্তী জীবনে? দোযার এই লিষ্ট আমরা এভাবে করতে পারি। দুনিয়া, আখিরাত, ইবাদাত, উম্মাহ, পারষ্পরিক সম্পর্ক ইত্যাদি । আল্লাহর কাছে পাগলের মতো দোয়া করতে হবে। মনে রাখা দরকার, আল্লাহ পাক হচ্ছেন আল মুজিব...জবাব দাতা। দোযা কবুল হবার সবচেয়ে ভাল সময় গুলোতে দোযা করি। ইফতারের সময়, নামাজে, তাহাজ্জুদ এ,শেষ দশ রাত এ। আল্লাহ আমাদের সবার সকল দোয়া কবুল করুন। আমীন।

ভাল কজের লিষ্ট

রমজান ফুরিয়ে গেলে অনেক সময় আফসোস হয়, হায়! কেন আমি রমজন এ এই ভাল কাজ টা করলাম না! সুতরাং দেরি না করে আসুন আজকেই একটা ভাল কাজের লিষ্ট বানিয়ে ফেলি।চিন্তা করে দেখি কোন কোন ভাল কাজ আমাদের পক্ষে সম্ভব।বিদেশের বাড়িতে গরিব মিসকিন কে খাওয়ানো বা দান করার সুযোগ অনেক কম। তাই এমন হতে পারে যে প্রত্যেক ইফতার ওয়াক্তে আমাদের শিশু সন্তান কে দিয়ে একটি দানবাক্সে কিছু অর্থ জমানো, যা পরবর্তীতে গরীব শিশুদের জন্য ব্যয় হবে। ব্যক্তিগত ভাবে আমি এটা খুব পছন্দ করি, কারন আমি মনে করি এতে আমার সন্তানের মধ্যে দানশীলতার গুন সৃষ্টি হবে। আমরা যে শহরে থাকি, সেখানকার ছোট ছোট শিশু বা মহিলাদের জন্য কুরান শিক্ষার ক্লাস শুরু করতে পারি। নিকটস্থ মসজিদে কুরান দান করতে পারি। ফলমুল কিনে মসজিদে রেখে আসতে পারি। আশা করা যায়, কোন রোজাদার এই ফল খেয়ে রোজা ভাংলে অথবা এই কুরানের কপিটি পড়লে তার পুরস্কার আমি ও পাব।

পরিষ্কার পরিচ্ছন্নতা
বাসায় কোন মেহমান এলে, তার আসার পূর্বেই আমরা আমাদের বাসা পরিষ্কার করে ফেলি। রমজান নামক এই পবিত্র অতিথি আসার পূর্বেও তেমনি ভাবে আমাদের চার পাশ পরিচ্ছন্ন করে নেওয়া উচিত। তবে অবশ্যই এটা সুধু পারিপার্শিক পরিচ্ছন্নতা হবে না, এটা হবে আমাদের অন্তরের পরিচ্ছন্নতা ও।

ঈদের প্রস্তুতি

ঈদ। মুমিনের খুশী। সাধ্য মতো এই খুশীতে সবাই সামিল হবে এটাই রাসুলের সুন্নাহ! রমজানের প্রস্তুতির সময় তথা রমজানের আগেই এর প্রস্তুতি নেওয়া দরকার।বেশির ভাগ মানুষই প্রস্তুতি নেয় শেষ দিকে। অথচ শেষ দশদিন অনেক গুরুত্বপূর্ন। তাই ঈদের কেনাকাটা, উপহার সামগ্রী, সারাদিনের পরিকল্পনা সব আগে ভাগে করে রাখা ভাল।


আল্লাহ পাক আমাদের সবাইকে একটা সফল রমজান পালনের মদ্ধ্য দিয়ে জীবনের আসল লক্ষ্য অর্জনে সহায়তা করুন!আর, আগাম ঈদ শুভেচ্ছা সবাইকে।

লেখকঃ জার্মানী প্রবাসী, ইমেইল, rokya_jahan@yahoo.com
http://www.sonarbangladesh.com/articles/DrRokaiyaZahan
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
ক্যানাডা থেকে পাঠক লিখেছেন, ০৭ অগাস্ট ২০১০; রাত ১১:০০
কাজের পোস্ট। ধন্যবাদ।
30850
কাতার থেকে শামীম লিখেছেন, ০৯ অগাস্ট ২০১০; সকাল ১১:২০
রমজানের পরিকল্পনা তৈরী করে দেখানোর জন্য ধন্যবাদ। আরও সুন্দর লেখার আহব্বান।
31058
America থেকে Mehedi Hassan লিখেছেন, ০৯ অগাস্ট ২০১০; সন্ধ্যা ০৭:০০
I like your writing. You are our best sister.
Specially you put two website such http://ohilibrary.blogspot.com/
http://www.islam.net.bd/
Both of the websites are best. I like it. Every Muslim should read it. Which will be helpful to become
true Muslim.
31119
dhaka থেকে hasan লিখেছেন, ০৯ অগাস্ট ২০১০; রাত ০৮:০১
good article, please continue your good works. JAK
31132
Halle(salle),Germany থেকে Mohammed Asraffuz Zaman (Repon) লিখেছেন, ১০ অগাস্ট ২০১০; সকাল ১০:৩৬
Thank you sister.May Allah give you best rewards for your
informatic article.Hope you will continue.Best wishes you &
your family.
31240
London.uk থেকে Ali Raj (king) Ibne mashhud লিখেছেন, ১১ অগাস্ট ২০১০; রাত ০৯:৪২
আসসালামু আলাইকুম।
ডাঃ মা রোকাইয়া জাহান আপনার অত্যান্ত সময় উপযোগি জ্ঞান গর্ব প্রবন্ধ টি আমাদেরকে মাহে রমজানুল মোবারাকে নেক আমল করে মহান আল্লাহ পাকের সন্তষ্টি অর্জনে সহায়ক ভুমিকা পালন করবে, এ জন্য আপনাকে আল্লাহ পাক প্রতিদান দেওয়ার জন্য দোয়া করি।
আমার জান্নাত বাসী মা রোকাইয়া বেগম ২০০৬ ইং পবিত্র হজ্জ পালনে গিয়ে হজ্জ শেষে পবিত্র মদিনা শরিফ নবী পাক জনাব মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) এর রউজা মোবারাক জিয়ারাত করতে গিয়ে ৮ দিন থাকার পর ,মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে জান্নাতের যাত্রী হয়ে, জান্নাতুল বাকীতেই, আরাম ফরমাচ্ছেন।।মহান আল্লাহ পাক আমার মা কে জান্নাতের নাজ,নিয়ামত দিয়ে মা ফাতিমা (রাঃ) সহ হাজার,হাজার সাহাবায়ে কেরাম (রাঃ) গনের উছিলায় জান্নাতুল ফেরদাউস দান করুন এবং নবী পাক (সঃ) শাফায়াত নছীব করুন আমিন ছুম্মা আমিন।।

আমার মা'য়ের নামের মত আপনার নাম এজন্য আপনাকে মা বলে সম্ভুধন করলাম
আশা করি আপনি রাগ করবেন না।
মা আপনার দেওয়া http://ohilibrary.blogspot.com/

http://www.islam.net.bd/ এই দুটি address শুধু আমা্র নয় অনেক অনেক ভাই,বোনের উপকারে আসবে। এ জন্য আপনাকে আবারও ধন্য বাদ।

আপনার দির্ঘায়ু ও মঙ্গল কামনা করে আপাতত এখানেই রাখছি।
আমাদের জন্য দোয়া করবেন ।
রমজান মোবারাক।
আল্লাহ হাফিজ।
31470
limassol cyprus থেকে tawohidul islam লিখেছেন, ১২ অগাস্ট ২০১০; রাত ০৯:৩৩
Allah bless u sister.maassalam
31586
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy