শুক্রবার, ৪ জ্যৈষ্ঠ ১৪১৯; ১৮ মে ২০১২; রাত ০২:০৬ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

স্বাধীনতা ও প্রশ্ন (কবিতা)

ফজলে রেজওয়ান করিম

মাগো তোমার জন্য
বস্তির ছেলেগুলো অস্ত্র ধরেছিল
মাগো তোমার জন্য
কৃষক-তাঁতী আর বাওয়ালীরা
স্বাধীনতার স্বপ্ন বুনেছিল,
মাগো তোমার জন্য
কত ফুল কলিতেই ঝরেছিল
মাগো তোমার জন্য
শত ছাত্র আর আমজনতারা
মিছিলে রাজপথ রাঙিয়েছিল।।

মাগো তোমারই ছায়াতলে
কেন এত বিভেদ মানুষে মানুষে
মাগো তোমারই ছায়াতলে
সৃষ্টি আর অনাসৃষ্টি এখনো কেন চলে,
মাগো তোমারই ছায়াতলে
সুখ আর দুঃখ কেন রয়েছে দুইভাগে।

তোমার জন্য লড়াকু সেই
তরুন যুবকটি আজ আর
স্বপ্ন দেখে না;
স্বপ্নের বাগানে ফুটন্ত ফুলগুলোয়
বাসা বেঁধেছে অজস্র কীট
অপূর্ন বাসনায় তবে কি রইবে আজীবন।।
http://www.sonarbangladesh.com/articles/FazleRezwanKarim
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
নাটোর থেকে রকি লিখেছেন, ১২ নভেম্বর ২০০৯; রাত ০৩:৫০
সুন্দর কবিতা........ আরো চায় তোমার কবিতা বা লেখা
5278
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy