মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; দুপুর ০৩:৩৪ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
ভাবনায় তুমি (২৪/০৩/২০১২)
প্রবাসের সুখ দুঃখের অনুভূতি (২৫/০২/২০১২)
স্মৃতিতে উজ্জ্বল আজও তাহার মুখ (প্রয়াত সৈয়দ স্যার) (২৪/০৯/২০১১)
জীবন (১০/০৯/২০১১)
অতীত স্মৃতির পাতায় ভর করে আসে 'প্রবাসী ঈদ' (০৪/০৯/২০১১)
নক্ষত্রের আলো মিলিয়ে যাবার পূর্বে আবার স্বমহিমায় জ্বলে উঠুন (২৭/০৮/২০১১)
বন্ধুর শূন্যতায়.... (২০/০৮/২০১১)
রাজনীতিতে দরকার পারস্পরিক সৌহার্দ ও শ্রদ্ধাবোধ (১৩/০৮/২০১১)
মুখোশের আড়ালে ব্যক্তি স্বার্থ (১৬/০৭/২০১১)
মা (১৮/০৬/২০১১)
প্রিতু… (০৪/০৬/২০১১)
বঞ্চিতের বেদনা (পর্ব- ২) (১৯/০৩/২০১১)
বঞ্চিতের বেদনা (১২/০৩/২০১১)
আমার 'মা' আমার প্রথম পাঠশালা - ১ (২৬/০২/২০১১)
দেশের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী ভাবনা (১৯/০২/২০১১)
একুশ আমার চেতনায়, একুশ আমার বিশ্বাস (০৫/০২/২০১১)
দোহারের সাম্প্রতিক রাজনীতি ও কিছু এলোমেলো ভাবনা (২৯/০১/২০১১)
নুরনাহারের ভালবাসা ও দ্বিতীয় সংসার (১৫/০১/২০১১)
প্রশাসনিক দুর্নীতির আদি ও মূল রূপ হলো 'ঘুষ' (০৮/০১/২০১১)
যুদ্ধের স্মৃতি! অশ্রুসজল নয়নের বারিবর্ষণ (০১/০১/২০১১)
প্রবাসে অবসরের ভাবনা (১৮/১২/২০১০)
নুর নাহারের প্রেম, একটি স্বপ্ন ও সম্ভাবনার অকাল মৃত্যু (১১/১২/২০১০)
আগের লেখা
129


ভাবনায় তুমি

হামিদুর রহমান (পলাশ)

তুমি আমার আগমনী বৈশাখের ঝড়ো হাওয়া
বৈশাখী প্রকৃতির ফুলেল উৎসব।
বহু প্রতীক্ষিত কয়েক ফোঁটা জলের আস্বাদ
লন্ডভন্ড প্রকৃতির শান্ত বিকেল।
তুমি আমার জৈষ্ঠ্যের মধুমাসের
ভিন্ন স্বাদে গন্ধে ভরপুর সুমিষ্ট ফল।
তুমি আমার আষাঢ়ের যৌবনবতী নদীর,
উপচে পড়া জলের ধারা।

অবিরাম বর্ষণে সদ্য ফোটা কদম ফুল।
তুমি আমার শ্রাবণের কাশফুলের ঘন বন-
যেখানে মন হারায় বার বার কল্পনায়।
তুমি আমার ভাদ্রের পূর্নিমা রাতে
ভরা চাঁদের পরিপূর্ণ জোসনা।
যে জোসনায় ঘা ভাসিয়ে একসাথে চলা যায় দীর্ঘপথ।
তুমি আমার আশ্বিনের প্রভাতী শিশির,
স্বচ্ছ শিশির সিক্ত অপার্থিব প্রফুল্লতা ও সজীবতা।
মরা নদীর শুকিয়ে যাওয়া ধারা
যে ধারা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়,
সবুজ শ্যামল বাংলার চির যৌবনা রূপ।
যে রূপের টানে মন ছুটে যায় চির সবুজ বাংলায়।

তুমি আমার কার্তিকের ফসল ভরা মাঠ,
কৃষকের মুখের হাসি।
শীত শীত অনুভূতি।
শিশিরের টুপটাপ শব্দের সাথে
ঝরে পড়া শিউলি ফুলের সুবাস;
কাঁচা রোদে ঘাসের ডগায় আলোর ঝলকানি।
তুমি আমার অগ্রহায়নের সূর্য ডুবার মুহূর্ত;
প্রবাসী বিরহী আত্মার হৃদয়ের স্পর্শ,
কুয়াশার চাঁদরে ঢাকা মাতোয়ারা নবান্ন উৎসব।
তুমি আমার পৌষের রাতের বেদনাবিধূর শেষ প্রহর।
‘প্রাকৃতিক শরবত' খ্যাত সুমিষ্টি খেজুর রসের আমোদন।
ভোরের মিঠে রোদে পিঠ ঠেকানো লোভনীয় দেয়াল।
লাউয়ের লকলকে ডগার ওপর মুগ্ধ শিশির কণা।

তুমি আমার মাঘ মাসের শুক্লা দ্বাদশীর ভরা পূর্ণিমা।
লাল বেনারশি পরা গ্রাম্য বধূর অপরূপা নারীর প্রতিচ্ছবি।
তুমি আমার ফাল্গুনের কোকিল কন্ঠী গায়িকা,
নতুন সাজে সজ্জিত ঝলমলে বাংলার চির সবুজ প্রকৃতি।
তুমি আমার চৈত্রের খরতাপে শীতল বৃষ্টি।
তারায় ভরা রাত।

তুমি আমার সত্য সুন্দরের আলোয় আলোকিত শিখা।
তুমি আমার অন্ধকারের কালিমায় চাপা পড়ে যাওয়া হৃদয়ের সৌন্দর্য।
তুমি আমার শুভ্র আকাশ আর দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ।
তুমি আমার সত্য সুন্দরের রোদ্দুরে আলোয় আলোকিত সমাজ।

লেখকঃ দাম্মাম, আল-খোবার, সৌদি আরব।
http://www.sonarbangladesh.com/articles/HamidurRahman(Polash)
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy