মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; দুপুর ০৩:৪১ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

চাঁদকে চুমি

হাসানুজ্জামান হাসান

কোন এক বনে
খুব নির্জনে
একা আনমনে
হেঁটে চলি আমি,

নেমে এলো সাঁঝ
চারদিকে গাছ
বিদঘুটে সাজ
ভয় পেয়ে থামি।

তার ক্ষণ পরে
নীলিমার চরে
জোছনার ভরে
এলে চাঁদ তুমি,

কেটে গেল ভয়
জড়তার ক্ষয়
যেন দুর্জয়
তোমা তাই চুমি।

লেখকঃ শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
http://www.sonarbangladesh.com/articles/HasanuzzamanHasan
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে আরিফ সিদ্দিকী লিখেছেন, ১৯ জানুয়ারি ২০১১; দুপুর ১২:০৮
ভাল লাগা থেকে ভালবাসার জন্মহয়। সেই ভালবাসা আর ভাললাগা যদি মানুষের মঙ্গলের ভাল হয়। তবে তাতে কোন ক্ষতি নেই। ক্ষয় হতে পারে না। জগৎ জুড়ে যে সকল মনীষি তাদের তীক্ষ দৃষ্টি আর ক্ষুরধার লেখুনি দিয়ে আমার মতো সাধারণ পাঠাকের মনে দাগ কেটে দিয়ে গেছেন এবং যাচ্ছেন। আমরা শুভকামনা তাদের কাছে। তারা আরও মানসম্মত লেখা আমাদের মতো সাধারণ পাঠাকের জন্যে লিখে উপহার দিকে কৃতজ্ঞভাবে শ্রদ্ধা নেবেন। এই টুকরো প্রত্যাশার বিনিয়োগ ছাড়া আমার মতো পাঠাকের দেবার কিছু নেই সেই উপহারকারী/উপহারকারীনীকে। সবাই ভাল থাকবেন। বেশী বেশী লিখবেন। আমাদের পড়তে সুযোগ দিবেন এই প্রত্যাশা জানিয়ে আবারও পাবনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এডওয়ার্ড কলেজের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে রইলো প্রাণ ঢালা অভিনন্দন আর লাল গোলাপের শুভেচ্ছা।
46156
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy