মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; দুপুর ০৩:৪৩ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

বাংলাদেশ রাইফেলস্

হিমাদ্রী রেহান

একটু আগেও প্রাণোচ্ছল ছিল যে দেহ
SA Node এর সক্রিয় স্পন্দন ,
সেই দেহেই শুরু হয় পচন
যাচ্ছে না লাশ সনাক্তকরণ .......॥

যখন আহাজারি- কান্না -আর্তনাদে কম্পিত পিলখানা থেকে কামরাঙ্গীরচর---
ফরেনসিক বলে দেয় সেই দৃশ্যপট
কি আকুতি করেছিল; বলতে চেয়েছিল যা,
প্রাণহীন চোখে-মুখে তার ছাপ স্পষ্ট বিদ্যমান ॥

গুলজার’র ত্যাগ ও কর্ম স্মৃতি বলে মানতে চায়না কেউ
মুছেনি মাজহার’র হাতের মেহেদীর রঙ
প্রতিধ্বনি হয়ে ফিরে আসে বারবার
বাধনের আর্তনাদের ঢেউ ॥

যখন মেজর আশরাফ এর স্ত্রী কন্যা
ঘরে যাবেনা ফিরে তাকে বনানী রেখে ---
আমি দেখেছি সুবেদার শহীদ’র স্ত্রীর কর্তৃক ঢামেক মর্গে
গলিত স্বামীর পা ছুঁয়ে ...শেষবারের মত মা প্রার্থনা, শ্রদ্ধার্ঘ্য অর্পণ ॥

শাকিল আহমেদ -আবদুল্লাহ আল মামুন-এনশাদ আমিন
চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে পাদুয়া-বড়াইবাড়ী’র শহীদদের মত
ফেলানীরা তাই আজ ঝুলে থাকে বৈদ্যুতিক তারে
হায়েনার দোসরেরা ফাকা বুলি ঝাড়ে ॥
" সীমান্তের অতন্দ্র প্রহরী "
এখন আর নির্ঘুম চোখে দেয়না পাহারা
ইউরেনিয়াম এর লোভে জৈন্তাপুর থেকে
চুনোপুটি টাকি মাছ ধরে নিয়ে যায় ওপারের দাদারা ॥

আর কবে নিবৃত হবে শকুনের শ্যেণ দৃষ্টি
ভাগের আশে লোভাতুর কুকুর,
সুচতুর কৌশলে বিলাবে সতীত্ব কতকাল??

আরও কত বছর -শতাব্দী হায়েনার মাসি ম্যাও
বলবে আমারেও ভাগ দেও তোমার শিকার থেকে
সর্বগ্রাসী শেয়ালের করাল গ্রাসে আর কতকাল রবে বাংলাদেশ???
http://www.sonarbangladesh.com/articles/HimadriRehan
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy