মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; দুপুর ০৩:৪৪ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।
পুরনো কলাম
বৈশাখ মানে হলো বন্ধনঃ মিতালী (১৪/০৪/২০১২)
গরম শেষে আরাম (০৭/০৪/২০১২)
এই বেশ ভাল আছি (১৭/১২/২০১১)
দুষ্টুমি (০৩/১২/২০১১)
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে (২৮/০৫/২০১১)
তোমাদের জন্য (কবিতামালা) (০৭/০৫/২০১১)
ঢাকার বাস সার্ভিস: মহিলাদের যাতায়াত কতটা নিরাপদ (৩০/০৪/২০১১)
আগের লেখা
130
বৈশাখ মানে হলো বন্ধনঃ মিতালী
হিমায়িত হিন্দোল
বৈশাখ এসে তুই কতো রঙে রাঙালী
জোর করে হতে হলো ‘ওয়ান টাইম বাঙালী’
শেকড়কে ভুলে গিয়ে নোংড়ামী মাখালি
অবশেষে মিছিমিছি আধুনিক সাজালি।
আমাদের সভ্যতা কৃষ্টি ও চামেলী
ভাষার ক্ষেত্রেও তো, “ওহ! নো রিয়েলি”?
ভদ্রতা- শিষ্টতা লজ্জাও হারালি,
স্যাটেলাইট চ্যানেল এসে কতকছু শিখালি।
বৈশাখে কেন করো ভিনদেশী হয়ালি
মূল ভুলে আমরা কি, হয়ে যাবো কাঙ্গালী?
কেন ভরা গোলাটাকে এইভাবে খোয়ালি?
তুই কেন মাথাটাকে এইভাবে নোয়ালি?
বৈশাখ মানে হলো নতুনের জয়ালি
ঝড় আর দমকাতে নষ্টতা তাড়ালি,
নতুন দিনের তরে শুভ্রতা ছড়ালি
ঐক্যের আহ্বানে মন-প্রাণ ভরালি।
বৈশাখ মানেই তো আমাদের মিতালি
হাতে-হাত ধরে করো মৈত্রীর গীতালি,
পুরাতন-অপবাদ-জরা আর ভুয়ামি
পঁচা সব বাদ দাও; ধরো ফুল শেফালী।
বোশেখের ঘোষণা: ‘ছাড়ো সবে দালালি’
ভাদা-ভাকু-চামচারা কোথা তোরা পালালি?
দেশের প্রশ্নে মোরা ‘সবে এক’ বাঙ্গালি
গালাগালি ছেড়ে দিয়ে, বন্ধন, মিতালী।
গলাগলি ধরে বলো: ‘বন্ধন, মিতালী’।
http://www.sonarbangladesh.com/articles/HimaitoHindol
<<আগের লেখা
পরের লেখা>>
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Home
১
করোনেশন রোড, মোমেনশাহী থেকে আব্দুল্লাহ তাসনীম লিখেছেন,
১৫ এপ্রিল ২০১২; রাত ১১:০৬
বৈশাখকে বরণের নামে বিজাতীয় সংস্কৃতির এতটা উলঙ্গ অনুকরণ পূর্বে কখনো দেখিনি। মাঝ থেকে নিজের অজান্তেই বাঙালী তার বাঙালিত্ব খোয়াচ্ছে!
82940
২
ঢাকা থেকে জয় লিখেছেন,
১৭ এপ্রিল ২০১২; দুপুর ০৩:৫৮
বোশেখের ঘোষণা: ‘ছাড়ো সবে দালালি’
ভাদা-ভাকু-চামচারা কোথা তোরা পালালি?
দেশের প্রশ্নে মোরা ‘সবে এক’ বাঙ্গালি
গালাগালি ছেড়ে দিয়ে, বন্ধন, মিতালী।
গলাগলি ধরে বলো: ‘বন্ধন, মিতালী’।
চমৎকার লিখেছেন।
83008
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড
Bijoy
UniJoy
Phonetic
(Help)
English
Home
নাম:
স্থান:
ই-মেইল:
মন্তব্য:
লেখক পরিচিতি
© Sonar Bangladesh, 2002-2011. E-mail:
editor@sonarbangladesh.com
.
Privacy Policy