মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; দুপুর ০৩:৫০ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

অর্থের কেরামতি (কবিতা)

ইবনে হাসেম

সব মানুষের বাঁচার একটাই শর্ত
সকাল সন্ধ্যায় সন্ধান কর অর্থ,
অর্থ প্রাপ্তি মানুষের চিরন্তন সাধনা
অর্থহানিতে তার রয়না চেতনা।
অর্থ থাকেতো মন থাকে ভালো,
অর্থের সূত্র জ্বালে মনে আলো।
অর্থাভাবে করে মানুষে উপাস
স্ত্রীর ভালোবাসা,সেও অর্থেরই দাস।

বিত্তহীন ব্যক্তির নেই কোন মান
অর্থ দিয়ে তাই কিনে নেয় সম্মান,
টাকা দিয়ে যায় বাঘের চোখ কেনা,
কপর্দকহীন ব্যক্তি হয় সবার অচেনা।

অর্থাভাবে ভদ্রলোকের যায় নাক কাটা
অর্থের কামড়ে অনেকে হয় রগচটা,
অর্থ বিনে সম্মূখে একপা চলা দায়
অর্থ পিছে দৌড়ে সবে সকাল সন্ধ্যায়।
পেটের ক্ষিদে কভূ তার মিটে না মিটে
সম্পদ লাভের আশ মানুষের কভূ না মিটে;
সম্পদের পাহাড় গড়তে প্রয়োজন অর্থ,
পাহাড়চূর্ণ করনের মোক্ষম অস্ত্র এ অর্থ।
গরীবের বন্ধূ অর্থ, ধনীর দুলালী অর্থ,
ধনী আর গরীবের ব্যবধান রচে এ অর্থ;
অর্থ বিনে নারীর স্বপ্ন রয়ে যায় অপূর্ন
অর্থের পেছনে দৌড়ে সবে হয় গলদঘর্ম।

ভায়ে ভায়ে শত্রুতার কারণ এ অর্থ,
সব অঘটন ঘটন পটিয়সী এ অর্থ;
সংসার সূখের হয় রমনীর গুনে,
সে সূখে হায় গ্রহন লাগে অর্থ বিনে।
বিয়ে সাদী উৎসবেতে লাগে অর্থের জোর.
অর্থ মাঝেই লুকিয়ে সব আনন্দের ডোর;
অর্থ চিন্তা সাধকেরও সাধনার অন্তরায়
প্রাপ্তিযোগে তার হৃদয় ও আনন্দে উথলায়।

সুদিনে মানুষের বন্ধুর অভাব কভূ না হয়
বিত্তহীন স্বামীসনে হায় স্ত্রীও কথা না কয়,
সংসারে আনন্দবার্তা আনে অর্থ সমাগম
উপার্জনহীন পূত্র পায়না তার পিতার মন,
প্রেম-প্রীতি ভালোবাসা আজ অর্থ নির্ভর
অর্থাভাবে গভীর রক্তসম্পর্ক ও হয় পর,
বিত্তহীনে কেউ না পুছে এ ধরনী পরে
অর্থশালীর চারপাশে লোকে গুনগুন করে।

অর্থনীতির চালিকা শক্তি এই অর্থ
রাষেট্রর উত্থান পতনের সূত্র এ অর্থ;
সমাজের রূপ বদলে প্রয়োজন অর্থ
ভোটপ্রার্থীর ভোট কেনায় লাগে অর্থ,
বিরোধী কণ্ঠ স্তব্ধকরণে লাগে অর্থ
চাঁদাবাজের চাঁদার ভেট হয় এ অর্থ;
চাকুরীপ্রার্থীর ঘুষের বলি হয় এ অর্থ
কন্যাদায়গ্রস্তের মহাসমস্যা এ অর্থ,
চোর ডাকাতের লক্ষবিন্দু এ অর্থ
বিদেশগামীর সোনার হরিণ এ অর্থ;
নারীর সতীত্বের নীলাম ডাকে এ অর্থ
জজ-উকিলের বিবেক কিনে নেয় এ অর্থ;
ধনীর আকাশচুম্বী দালান গড়ে এ অর্থ
গরীবের বসিত উচ্ছেদের কার্যকারণ এ অর্থ,
জীবনেও অর্থ মানবের মরণেও অর্থ,
যাবতীয় অনর্থের মূলেও রয় এ অর্থ।
http://www.sonarbangladesh.com/articles/IbneHashem
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
কানাডা থেকে মোহাম্মদ আবদুল খালেক লিখেছেন, ০৪ সেপ্টেম্বর ২০১০; রাত ১০:৪১
অর্থ নিয়ে অর্থপূর্ণ এই লেখা ভালো লেগেছে।
জনাব ইবনে হাসেম, "অর্থ" এর শতভাগ "প্যাথলোজিক্যাল টেষ্ট" করেছেন ও এর সর্বগ্রাসী চরিত্র নিরুপন করেছেন। সততার অর্থই জীবনকে সুন্দর করে আর অসততার অর্থ জীবনকে অন্ধকার গুহায় নিয়ে যায়, যেখান থেকে দুনিয়ার আলো কিংবা অাখেরাতের আলো কোনটারই সন্ধান পাওয়া যায়না। এই "ব্লাকহোল" এর চটকদার হাতছানি থেকে নিজেদের রক্ষা করার ইমানী চেতনায় বলীয়ান হওয়ার শক্তি যেন আল্লাহতালাহ অামাদের সকলকে দেন।
সমাজসচেতনামূলক বিষয়ের উপর লিখবার জন্য জনাব ইবনে হাসেমকে অনেক অভিনন্দন ও আল্লাহতালাহ যেন আপনাকে আরোও লেখবার তৈফিক দেন সেই দোয়াই করছি।
34322
ঢাকা থেকে ইবনে হাসেম লিখেছেন, ০৫ সেপ্টেম্বর ২০১০; রাত ০৩:৩৯
কবিতাটির উপর সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছো। আগাম ঈদ মোবারক। তোমাদের ঈদ কি ১০ তারিখে? আমাদের সাদা ভাইর ঈদ প্রস্তুতি কেমন হলো?
34365
দুবাই থেকে শরীফ মিরাজ লিখেছেন, ০৬ সেপ্টেম্বর ২০১০; রাত ০২:১৭
ধন্যবাদ, ভাইজান সময়ের পেক্ষাপটে সময় উপযোগী কবিতা লেখার জন্য। বিষয় টি নির্বাচন করার জন্য আপনাকে আরেকবার ধন্যবাদ। শাহাজান ভাইয়ের লেখার উপর আপনার যুক্তি নির্ভর মন্তব্য ্গুলো অসাধারন। আশাকরি আপনার কলম সত্যের সেনানী হয়ে আমাদের সমাজের কিছু কালীমা দুর করবে।আপনার পরবর্তী লেখা পড়ার জন্য অপেক্ষায় রইলাম।
34480
ঢাকা থেকে ইবনে হাসেম লিখেছেন, ০৬ সেপ্টেম্বর ২০১০; সকাল ০৫:৩৪
মিরাজ ভাইকে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার পরিবারে নূতন অতিথির আগমনে অাপনাদের আনন্দের শরীক আমরাও। তা ভাই, মিষ্টি কখন খাবো। আগাম ঈদ মোবারক
34489
ঢাকা থেকে ইকবাল সাগর লিখেছেন, ০৬ সেপ্টেম্বর ২০১০; দুপুর ১২:৪৬
বিষয়গতভাবে এটি ভালো;
তবে কবিতা বলা সম্ভবত ঠিক হবেনা।
লেখককে ধন্যবাদ।
34513
আবুধাবী, ইউ.এ.ই থেকে দেলোয়ার লিখেছেন, ০৮ সেপ্টেম্বর ২০১০; দুপুর ০৩:৪৩
জীবনেও অর্থ মানবের মরণেও অর্থ,
যাবতীয় অনর্থের মূলেও রয় এ অর্থ।

জনাব, ইবনে হাসেম ভাই, চমৎকার লেগেছে আপনার কবিতাটি। আপনার গদ্য কবিতার খুব ভক্ত ছিলাম, ছন্দের তালে তালে সুন্দর ভাবে বিষয়টি তুলে ধরতে পেরেছেন।
অর্থের উপস্থিতি এবং অনুপস্থিতি দুটুই সমস্যার কারন হয়ে দাড়াতে পারে। যে অর্থ আখেরাতে আমাদের অশান্তির কারন হতে পারে, আমরা যেন সে পথে অর্থ উপার্জন থেকে বিরত থাকতে পারি। আপনার লিখা থেকে এ শিক্ষাই যেন গ্রহন করতে পারি।
পরবর্তী লিখার অপেক্ষায় রইলাম। সবাইকে ঈদ-উল ফিতরের আগাম ঈদ মোবারক।
34691
ঢাকা থেকে ইবনে হাসেম লিখেছেন, ১৬ সেপ্টেম্বর ২০১০; সকাল ০৬:৫৭
ধন্যবাদ দেলোয়ার ভাই আপনার মন্তব্যের জন্য। আমার পরবর্তী লিখাটি শীঘ্রই আসছে। সেখানে আপনার মন্তব্য প্রয়োজন।
35115
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy