মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; বিকেল ০৪:০৫ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।
পুরনো কলাম
অন্বেষণ (১৮/১২/২০১০)
আগের লেখা
490
অন্বেষণ
জেসমিন যুথী
হঠাৎ মাঝরাতে নিদ্রাভেঙ্গে যদি খোলে আঁখিদ্বয়
কোন মৃদু আহবান কানে ভেসে আসে,
খুঁজে নিও আমাকে সেই মৃদু আহবান।
ঊষার রবি জানালার ফাঁক দিয়ে ঊঁকি দেয়
সোনালী রোদ তোমায় যখন স্পর্শ করে যায়
সেই স্পর্শে তুমি খুজে নিয়ো আমায়।
দখিনের মৃদুমন্দ সমীরণে এসে
তোমার মনকে উদাস করে যায়,
সেই সমীরণে তুমি পাবে আমায়।
পথে একা চলতে চলতে যখন ক্লান্ত হও
পাশে চেয়ে দেখ তুমি একা নও।
তোমার হাতে হাতে রেখে দাঁড়িয়ে আছি আমিও।
যখন নীরবে বসে থাক সঙ্গীহীন,
ভয় পেয়োনা আমি আছি তোমার পাশে চির অমলিন।
কুরানের বাণী যখন তোমার কন্ঠে ধ্বনিত হয়
অন্য কারো সুর যদি তোমার সুরে একাকার হয়ে রয়
জেনো আমিই তো আছি সেই সুরে ।
যখন ঘুম আসবে তোমার চোখের পাতা ছুঁয়ে...
ভেবোনা আমি আসছি তোমার স্বপ্ন হয়ে।
তবুও আমি যায় না তোমার অন্বেষণে
কারণ তুমি আছো আমার স্বপ্ন জাগরণে।
http://www.sonarbangladesh.com/articles/JesminJuthi
<<আগের লেখা
পরের লেখা>>
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Home
১
ফেসবুক :) থেকে তরঙ্গ লিখেছেন,
১৮ ডিসেম্বর ২০১০; সন্ধ্যা ০৭:১৬
সুন্দর কবিতা ।
43526
২
ঢাকা থেকে সীমান্ত হক লিখেছেন,
১৮ ডিসেম্বর ২০১০; সন্ধ্যা ০৭:২৭
ভাল হইছে।
43530
৩
কানাডা থেকে মোহাম্মদ আবদুল খালেক লিখেছেন,
২০ ডিসেম্বর ২০১০; রাত ০২:২৬
স্বপ্নে ও জাগরনে যদি কেউ থাকে তবে তাকে "অন্বেষণে" যাওয়ার প্রয়োজন পড়ে না। জেসমিন যুথীর এই বিশ্লেষণের সাথে একমত। প্রকৃত প্রেমের অাবেগের কবিতাটি ভাল লেগেছে। আপনাকে ধন্যবাদ।
43661
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড
Bijoy
UniJoy
Phonetic
(Help)
English
Home
নাম:
স্থান:
ই-মেইল:
মন্তব্য:
লেখক পরিচিতি
© Sonar Bangladesh, 2002-2011. E-mail:
editor@sonarbangladesh.com
.
Privacy Policy