রবিবার, ২৩ মাঘ ১৪১৯; ০৫ ফেব্রুয়ারি ২০১২; রাত ০৮:৪৩ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
চিঠি (কবিতা) (১৩/১১/২০১১)
জেসমিন অথবা বিপ্লব (২৯/১০/২০১১)
প্রবল খরা এখন (১৫/১০/২০১১)
হয়তো তোমাকে চিনেছি (০৮/০১/২০১১)
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম বিষয়ক বিতর্ক ও শিক্ষকের অবস্থান (১৩/০২/২০১০)
ত্রিকোণমিতি চর্চ্চার প্রাথমিক বিকাশ এবং একটি মজার ভুল (১৫/০১/২০১০)
কবিতায় গণিত, গণিতের কবিতা (১৫/১২/২০০৯)
আমার ‘আমি’, গণিতের ‘আমি’ (০১/১২/২০০৯)
শিক্ষানীতি ২০০৯ : একটি সুপারিশমালা (১৬/১০/২০০৯)
আগের লেখা
180


চিঠি (কবিতা)

কে এম রব্বানী

তুমি আজ বিকেলে আসনি কেন?
আকাশের ক্যানভাসে জলরং এ আঁকা
তোমার ছবিটা প্রায় শেষ করে এনেছিলাম..
ইচ্ছে ছিল মনের তুলিতে শেষ আঁচড় ছোঁয়াব আজ।
তোমার বিমূর্ত মুখ, গ্রহণ লাগা আবছায় চোখ,
মেঠোপথ সিঁথি, পিরামিড নাক,
ধলেশ্বরী ঠোট, বর্ষায় প্লাবিত চিবুক
চিলের ডানার মত প্রসারিত যুগল ভুরু
বৃষ্টির ধারার মত নেমে আসা চুল
সঞ্চারণশীর মেঘের মত চোখের পাতা
ভেজা ভেজা জ্যোৎস্নার মত লাবন্য
সব, সব এঁকেছি তোমাকে ছাড়াই।

ইচ্ছে ছিল, তোমাকে মুখোমুখি রেখে
মুখোমুখি দেখে সবশেষে ক্যনভাসে বসাব
তোমার ঠোঁট থেকে চুইয়ে চুইয়ে পড়া
অপ্রকাশিত তোমার একান্ত বর্ণমালা-
এককাল ধরে যার পাঠোদ্ধার করেছি আমি।

তুমি আজ বিকেলে আসনি কেন?
তোমাদের পাড়ায় কি শীলাবৃষ্টি হচ্ছে?
নাকি শহরে জলপাই রং এর ট্যাংক নেমেছে?
তুমি আজ বিকেলে আসনি কেন?
http://www.sonarbangladesh.com/articles/KMRobbani
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
নেপাল থেকে shamim লিখেছেন, ১৪ নভেম্বর ২০১১; দুপুর ০১:২৩
অসাধারন। খুবই ভালো লাগছে কবিতা। এ যেন অলংকৃত এক নব বধুর সাজে সজ্জিত।
71671
ঢাকা থেকে এস, এম, ইমদাদুল ইসলাম লিখেছেন, ১৬ নভেম্বর ২০১১; রাত ০৯:৩০
আমার খুব ভাল লেগেছে আপনার কবিতাটা ।
71796
খুলনা থেকে কে এম রব্বানী লিখেছেন, ১৭ নভেম্বর ২০১১; রাত ০১:১৪
আপনাদের মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
71809
দক্ষিণ কোরিয়া থেকে সুপ্ত সবুজ লিখেছেন, ১৯ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:০৬
আজ বিকেলে আমি আসতে পারিনি।
না, আমাদের পাড়ায় শিলাবৃষ্টি হয়নি আজ,
শিলাবৃষ্টিকে আমি ভয় করি না
কারণ আমার বাবার মজবুত ছাদওয়ালা গাড়ি আছে,
জলপাই রংয়ের ট্যাংক আমাদের পাড়ায় আসেনি
আসলেও কোন সমস্যা হতো না
কারণ আমার ভাই মিলিটারীর বড় বাবু,
আজ বিকেলে তুমি আমার অপেক্ষায় ছিলে তাও জানি,
আমি না আসাতে তুমি অনেক কষ্ট পাবে তাও জানি,
তবু আমি আসতে পারিনি।
না, আমার বাবা মা আমাকে বাধা দেয়নি
আমার বিবেক আমাকে বাধা দিয়েছিল।
কারণ, আমার বাড়ির পাশের বস্তিতেই
হ্যা, আমার বাড়ির পাশের বস্তিতেই একটা মেয়ের লাশ পাওয়া গেছে,
ও আমার বয়সের মেয়ে ছিল,
ও আমার চেয়েও সুন্দরী ছিল,
কিন্তু হায়েনারা ওকে বাচতে দেয়নি।
নখরের ছাপে রক্তাক্ত দেহ ফেলে রেখে চলে গেছে।
জানো, মেয়েটার স্বামী আছে, খুব ভাল রিক্সা চালায়,
হয়তো তুমি তার সাথে রিক্সা চালিয়ে পারবে না,
কিন্তু স্বামী তাকে বাচাতে পারেনি।
জানো, মেয়েটার তিন বছরের একটা ফুটফুটে ছেলে আছে
কিন্তু ছেলের অসহায় কান্না হায়েনাদের বুকে মমতা জাগাতে পারেনি।
মেয়েটা আমার খুব পরিচিত ছিল,
ও আমাকে দেখলে মাথা নিচু করে কথা বলতো,
সেটা ভয়ে কিংবা লজ্জায় নয়, আমাকে সম্মান দেখাতে?
সবচেয়ে মজার বিষয় কি জানো?
পুলিশ মেয়টার স্বামীকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে।
আর হায়েনারা বস্তির পাশের ক্লাবঘরে মদ আর তাস নিয়ে উল্লাস করছে।
তাইতো আজ বিকেলে মেয়েটার তিন বছরের অসহায় শিশুটার দিকে তাকিয়ে
আমি তোমার কাছে আসতে পারিনি।
আমিও আকাশে আমার মেঠোপথ সিথি, পিরামিড নাক দেখেছি,
আমি এখনো যমুনার জলে প্লাবিত।
কিন্তু অসহায় শিশুর দিকে তাকিয়ে আমি নয়ন জলে প্লাবিত হয়েছি আজ
ভেবেছি তাকে আমি মানুষ করবো,
একদিন হায়েনাদের বিরুদ্ধে দাড় করিয়ে দেবো।
কি বলো পারবো না?
হয়তো ছেলেটাকে মানুষ করতে গেলে তুমি আর সেই আগের মত
আকাশের ক্যানভাসে আমার জলরং অবয়ব আকবে না।
আর যদি ভাবো পথ চলবো একসাথে
তবে অনুরোধ রইল-
আকাশের ক্যানভাসে আমার ছবির সাথে এই অসহায় শিশুটির ছবিটাও একো।
তবে হয়তো শীঘ্রই ভরা জ্যোৎস্নার লাবণ্যে বর্ণমালার বই নিয়ে বসবো দুজন।
কিছুদিন না হয় অপেক্ষায় থেকো।

আপনার কবিতার উত্তর দিতে গিয়ে আমার কবিতাটা কেমন হলো জানাবেন। কবে যে পত্রিকায় ছাপানোর যোগ্য কবিতা লিখতে পারবো তাই ভাবছি। যাহোক, আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে। উপমাগুলো অনেক সুন্দর।
71928
খুলনা থেকে কে এম রব্বানী লিখেছেন, ২৩ নভেম্বর ২০১১; সন্ধ্যা ০৭:৫০
জনাব সুপ্ত সবুজ,
আপনার বোধ অসাধারণ!! কবিতার জবাবে আপনার কবিতার বোধটি অসাধারণ মানবিক হয়েছে। বিশেষ করে
"আকাশের ক্যানভাসে আমার ছবির সাথে এই অসহায় শিশুটির ছবিটাও একো।
তবে হয়তো শীঘ্রই ভরা জ্যোৎস্নার লাবণ্যে বর্ণমালার বই নিয়ে বসবো দুজন। "

কবিতা আমিও তেমন লিখি না, আমি পাঠক মাত্র। আপনার কবিতার কাঠামো সম্পর্কে আমি কোন মন্তব্য করার এখতিয়ার রাখি না।কবিতা লেখক হিসাবে নয়, পাঠক হিসাবে বলব। আপনার লেখাটা আর একটু ছোট করে আনুন। আর একবার পড়ে যেখানে আপনার কানে খটকা লাগে সেখানেই একটু রি এরেঞ্জ করে নিন আরো সুন্দর হবে। আপনার মেইল এড্রেস জানা থাকলে মেইল দিতাম। আপনি লিখুন, ভাল করবেন।
পাদটিকা: এই কবিতাটি হাসতে হাসতে বলা মাত্র একটি লাইন (তোমাদের পাড়ায় কি শীলাবৃষ্টি হচ্ছে? নাকি শহরে জলপাই রং এর ট্যাংক নেমেছে?) নির্ভর করে তাৎক্ষণিক লেখা। আপনাকে অনেক ধন্যবাদ।
72185
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
নাম : কে এম রব্বানী
জন্ম তারিখ: ০৭ সেপ্টেম্বর, ১৯৬৭
গ্রাম- মাকড়াইল
উপজেলা - লোহাগড়া
জেলা - নড়াইল
এমএসসি: ১৯৮৯,
বিষয়: গণিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়
বর্তমানে সহকারী অধ্যাপক, গণিত বিভাগ
সরকারি বি এল কলেজ, খুলনা

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy