মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; বিকেল ০৪:২৪ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

রক্ত দিয়ে লিখা (কবিতা)

এম. এ. শহীদ

স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হতে পারিনি।
কনকনে বাজে মনে,
কি যে এক অজানা শিহরণ?
বন্ধ হয়নি কভু হৃদয়ের রক্তক্ষরণ।
স্বাধীনতা কি শুধু লাল সবুজের পতাকায়?

ডিসেম্বর আর মার্চে ঘরের ছাদে,
পথ প্রান্তরে উড়াবে বায়?
বন্ধুবেশী দুশমন রাক্ষসেরা-
দেশের টগ বগে নব যৌবনা ফেলানী মেরে
সীমান্ত কাঁটা তাঁরে ঝুলায়।

এভাবে অসংখ্য বালক বালিকা যুবক যুবতী-
হত্যা, ধর্ষণ চালাচ্ছে সীমান্ত পারে।
কলেজ ভার্সিটিতে পড়ছে নারীর শ্লীলতা হানীর ধুম।
ডাকাত ভয়ে দিবা রাত্রি নাই কোথাও ঘুম।
হত্যা, গুমের আতঙ্ক সারা বাংলায়,
তাঁহাই কি পাওনা ছিল স্বাধীনতায়?

হত্যা গুম পঙ্গু করছে সরকারী বাহিনী,
রক্ত দিয়ে হলো লিখা এত সব কাহিনী।
আজ ও প্রায় ঘরে ঘরে স্বজন হারানোর চিৎকার,
নাই কেহ শুনিবার?

স্বাধীনতার পতঙ্গ পঙ্গু সৈনিকেরা,
কাঁদছে ঝারে ঝার।
কারো নাই ভিটা মাটি, চিকিৎসার সামর্থ-
কারো নাই খাবার।
এই সব স্বাধীনতা না ধোকা, বলছে আজকের খোকা?
স্বাধীনতা ফুঁকারীরা সেজেছে গাদ্দার।
দেশের স্বার্থে স্বাধীনতা জাগোরে আবার।
http://www.sonarbangladesh.com/articles/MAShahid
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
রিয়াদ থেকে আব্দুল মান্নান মুন্সী লিখেছেন, ২২ জুন ২০১১; রাত ০৯:০৬
সহীদ ভাই লেখাটা পড়ে ভাল লাগল,এগিয়ে যান, ব্লগে আমন্ত্রীত,আসেন খেলা জমবে।
60370
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy