মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; বিকেল ০৪:৪২ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
একটি বুলেট!!! কোটি প্রাণ!!! (১৭/০৩/২০১২)
ঘোর অমানিশার মধ্যে ঘুরপাক খাচ্ছে সৌদি প্রবাসীরা (১০/০৩/২০১২)
হাড়ভাঙ্গা পরিশ্রমের মধ্য দিয়ে দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসী শ্রমিকরা- (শেষ পর্ব) (২৫/০২/২০১২)
হাড়ভাঙ্গা পরিশ্রমের মধ্য দিয়ে দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসী শ্রমিকরা (পর্ব- ২) (১১/০২/২০১২)
হাড়ভাঙ্গা পরিশ্রমের মধ্য দিয়ে দেশে টাকা পাঠাচ্ছেন প্রবাসী শ্রমিকরা (পর্ব - ১) (০৪/০২/২০১২)
প্রভাতের প্রতীক্ষায় (০৭/০১/২০১২)
ঈদের ছুটিতে ভ্রমণ করলাম আরবের বুকে ইয়াহুদিদের সর্বশেষ দুর্গ দুমাত আল জান্দাল (৩১/১২/২০১১)
শীতের সকালে মা (১৭/১২/২০১১)
এক প্রবাসী ছেলের আর্তনাদ “আমি এখানে ঘৃণার পাত্র হতে আসিনি মা” (১৫/১০/২০১১)
আগের লেখা
327


একটি বুলেট!!! কোটি প্রাণ!!!

মামুনুর রশীদ

পৃথিবীর বাস্তব পরিপ্রেক্ষিত এবং গাণিতিক যত নিয়ম আছে সে হিসেবে একটি বুলেটের আঘাতে একটি প্রাণের বেশী ক্ষতিগ্রস্ত হবার কথা নয়। অবশ্য কোন এক্সিডেন্ট হলে সর্বোচ্চ দুই অথবা অলৌকিক কোন ঘটনা ঘটলে বেশীও হতে পারে। তবে সেটা ভিন্ন কথা। কিন্তু এক্ষেত্রে না কোন এক্সিডেন্ট হয়েছে, না ঘটেছে কোন অলৌকিক ঘটনা।

প্রকৃতপক্ষে আমি যে ঘটনাটির উদ্ধৃতি দিব সেটা কোন এক্সিডেন্ট অথবা অলৌকিক কোন ঘটনা নয়। তবে কেউ কেউ এই বিষয়টিকে ইন্সিডেন্ট হিসেবে উল্লেখ করে থাকে। যাই হোক এটাই হয়ত স্বাভাবিক, এবং বাস্তবতা।

আমাদের কারও ভুলে যাবার কথা নয়, গত ৬/৩/২০১২ তারিখে বাংলাদেশে নিযুক্ত সৌদি কূটনৈতিক আলী আল সাফাহ আল ফালাহকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেদিন সকাল বেলায় হঠাৎ করেই সকল অনলাইন পত্রিকাগুলোর শিরোনাম হয়ে আসে এ বিষয়টি। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে। একই সাথে মুহূর্তেই প্রবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিশেষ করে সৌদি প্রবাসীদের মনে বিষয়টি এক বড় ধরণের আতঙ্কের ঝড় সৃষ্টি করে। অনলাইন পত্রিকাগুলোর পাশাপাশি বিভিন্ন ব্লগগুলো হয়ে উঠে সরগরম।

এরই মধ্যে বিষয়টি চলে আসে বিভিন্ন টেলিভিশনের প্রধান শিরোনাম হয়ে। প্রবাসীদের সাথে সাথে উৎকণ্ঠা বাড়তে থাকে প্রবাসীদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবদের। একের পর এক বাজতে থাকে বাংলাদেশী প্রবাসীদের মোবাইল ফোনগুলো। ওপ্রান্ত থেকে একের পর এক প্রশ্ন আসতে থাকে কি হয়েছে সৌদি আরবে? সবার কানে বাজতে থাকে একটি প্রশ্ন তোমার কোন অসুবিধা হচ্ছেনাতো? একটু সাবধানে থাকবে কারণ তুমি ছাড়াতো আমাদের আর কোন ভরসা নেই। তোমর দিকেইতো তাকিয়ে আছে পুরো পরিবার।

ইতিমধ্যে খবর ছড়িয়ে পড়েছে পথে প্রান্তরে কাজ করা শ্রমিকদের মাঝেও। তারা তখন পর্যন্ত সঠিক খবরটি জানেনা আসলে কি হয়েছে? অফিসে চাকুরি করা কোন আত্মীয় স্বজন, কোন বন্ধু বান্ধব, অথবা পাড়ার কোন পরিচিতজনদের কাছে ফোন করতে শুরু করে খুব উৎকণ্ঠার সাথে সবার একটাই প্রশ্ন ছিল সেদিন, ভাই দেশ থেকে বারবার ফোন আসছে, ঘটনা কি ঘটেছে আমরা এখন কি করব? কি বলব দেশের লোকজনদেরকে? কারও কোন ভাষা জানা ছিলনা সান্ত্বনা দেবার মত তবুও যে যাকে যেভাবে পেরেছে বুঝিয়েছে।

কিন্তু আজ ১ সপ্তাহ শেষ হয়ে গেল এখনো পর্যন্ত এই খুনের মোটিভ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি আমাদের দেশের গোয়েন্দা সংস্থা। যদিও সৌদি সরকারের পক্ষ থেকে এই হত্যার দ্রুত রহস্য উদঘাটন এবং সুষ্ঠু সমাধান দাবী করা হয়েছে। সেখানে এখন পর্যন্ত খুনিকে চিহ্নিত করণতো দূরের কথা এর কোন কুল কিনারাই খুঁজে পাচ্ছেননা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী।

তবে বিভিন্ন পত্র পত্রিকার মারফতে জানা গেছে এর পেছনে থাকতে পারে আন্তর্জাতিক ষড়যন্ত্র। এর কারণ হচ্ছে যেহেতু ফালাহর বুকের বাম পাশে মাত্র একটি বুলেট পাওয়া গেছে সেহেতু এটা কোন পেশাদার খুনি ছাড়া সম্ভব না, অন্য দিকে যদি এই খুন নিছক কোন ছিনতাইয়ের জন্য হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কোন কিছু ছিনতাই করে নিয়ে যায়নি কেন। এমন সব জটিল হিসেবই বলে দেয় ঘটনাটি কোন নিছক খুন নয়, এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র।

বাংলাদেশ সরকারের সামর্থ নেই যে আন্তর্জাতিক এই চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে রহস্যের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারবে। তবুও তারা যদি তাদের সাধ্যমত চেষ্টা করে যেত তাহলে কোন দুঃখ ছিলনা। কিন্তু আজ এক সপ্তাহ ধরে আমরা যা দেখছি তা দেখে আমরা প্রবাসীরা সকলেই হতাশ। আমরা দেখছি আমাদের জাতীয় রাজনীতির দুই মেরুতে অবস্থিত ব্যক্তিদের পাল্টাপাল্টি অভিযোগ।

আমরা দূর প্রবাসে বসে আশা করেছিলাম আমাদের জন্য হলেও সরকার এবং বিরোধীদল এই বিষয়টি নিয়ে ব্লেম গেইম না খেলে এর একটি সুন্দর সমাধান করবেন। কিন্তু আমাদেরকে চরমভাবে হতাশ করে আমাদের দুই দলই ইতিমধ্যে তাদের চিরাচরিত খেলায় মেতে উঠেছে।

কেউ বলছে কূটনৈতিক পাড়ায় রাজনৈতিক অফিস খুবই দুঃখজনক আবার কেউ বলছে সরকার যদি জেনেই থাকে কোন সন্ত্রাসীরা সৌদি কূটনৈতিককে হত্যা করেছে তাহলে সেটা জনগণের সামনে প্রকাশ করুক। এই হচ্ছে আমাদের দেশের নির্লজ্জ রাজনীতি।

এখন প্রশ্ন হল সৌদি আরবে অবস্থানরত যে ২৫ লক্ষ (প্রায়) প্রবাসী রয়েছে তাদের জন্য আমাদের সরকার কি করছে? শুধু তাই নয় বর্তমানে যে ২৫ লক্ষ লোক সৌদি আরবে আছে তাদের সাথে জড়িত রয়েছে কমপক্ষে আরও ১ কোটি মানুষের ভাগ্য। কারণ হচ্ছে এখানে অবস্থানরত প্রবাসীদের প্রত্যেকের সাথে জড়িত রয়েছে তাদের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তানের ভাগ্য। সুতরাং খুব স্বাভাবিক ভাবে বলাই যায় এই ২৫ লক্ষ প্রবাসীর সাথে জড়িত রয়েছে কোটি প্রাণ।

যেখানে আমাদের এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে এর পেছনের কুশীলবদের খুঁজে বের করার চেষ্টা চালানোর কথা ছিল সেখানে আমাদের প্রধান দায়িত্বশীলরা বেমালুম বিষয়টি ভুলে গিয়ে নিজেদের ব্লেম গেইমে মত্ত। আর যেভাবে আমাদের দায়িত্বশীলরা এই ব্লেম গেইমের মাত্রা বাড়িয়ে দিয়েছেন ঠিক বুঝা যাচ্ছেনা এর কোন সুষ্ঠু সমাধান হবে কিনা।

আর যদি এর সুষ্ঠু সমাধান না হয় তাহলে খুব সহজে উপলব্ধি করা যায় যে, সৌদি প্রবাসীদের অবস্থা খুবই আশংকাজনক হবে এবং সেই সাথে বিপাকে পড়বে কোটি প্রাণ এবং চরম অর্থনৈতিক সংকট পড়তে পারে বাংলাদেশ। সেই সাথে এই একটি বুলেটের বিনিময়ে ক্ষতিগ্রস্থ হতে চলছে কোটি প্রাণ!!
http://www.sonarbangladesh.com/articles/MamunurRoshidDesigner
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
রিয়াদ থেকে আব্দুল মান্নান মুন্সী লিখেছেন, ১৮ মার্চ ২০১২; রাত ০৯:০২
অসাধারন লিখেছেন....পড়ে অনেক কিছুই বুঝলাম...কিন্তু তাহারা কি বুঝিবে...?
81454
রিয়াদ, সৌদি আরব। থেকে স্বপ্ন খান লিখেছেন, ২০ মার্চ ২০১২; সন্ধ্যা ০৬:৪১
আপনারা লেখেই যাবেন আর আমরা পড়েই যাব, কিন্তু লাভ হবেনা। কারণ উনারা আসলে একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। উনারা উনাদের মুখে যা আসবে তাই বলবে আর দেশের ১২টা বাজাবে। যাই হোক আপনার লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
81554
রিয়াদ, সৌদী আরব থেকে রিয়াদ থেকে কাছের মানুষ লিখেছেন, ২৪ মার্চ ২০১২; সন্ধ্যা ০৭:৫০
ক্ষমতাসীন সরকার এই হত্যার হোতা কে সবই জানে কিন্তু তারা যে তাদের গোলাম।
81738
দাম্মাম সৌদি আরব থেকে নজরুল লিখেছেন, ০৩ এপ্রিল ২০১২; বিকেল ০৪:০৫
বড় একটা নি:শ্বাস ফেলা ছাড়া আর কিছুই করতে পারছিনা।
কারণ আমাদের নিয়ে সরকার এবং বিরোধীদল উভয়ই খেলে যাচ্ছে, যেমনটা একটা ফুটবল নিয়ে দুই দলই খেলে, যার কাছে যায় সে-ই লাথি মারে।
82275
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy