মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; বিকেল ০৫:০৮ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

গুম

মো. মনিরুজ্জামান

গুম হলো গো গুম হলো
আজ সবকিছু মোর গুম হলো
আজ কইলে কথা বাঁধ সাধে
সংবিধানের ফাঁদ পাতে
মোর মনের কথায় মন মরে
তাই আইন এসে কান ধরে
সেই আইন জালের ফাঁকগুলো
আজ ধরলো চেপে মুখগুলো।
গুম হলো গো গুম হলো
মোর মুখের কথাও গুম হলো।

আজ কন্যা বালক পায়না অভয়
পথে যেতে জীবন হারায়
কোন ক্যাডার এসে মুখটি চেপে
চায় মুক্তিপণের অংক মেপে
কেউ খেলার ছলে পিচাশ হেসে
দেয় ফিরিয়ে সোনা টুকরো লাশে
সেই নরপিচাশী জন্তুগুলো
নেয় ছিনিয়ে তাজা ফুলগুলো।
গুম হলো গো গুম হলো
আজ শিশু-প্রেমও গুম হলো।

আজ প্রথম বিভাগ দেয় না কাজ
থার্ড কেলাসের নৃত্য রাজ
এই জঙলি নীতির বিষ পানে
আজ মেধার বুকে শেল হানে
তাই চিত্ত মোদের হয় বিকল
উজির নাজির মাকাল ফল।
এই ডাইনি পশুর দলগুলো
খায় মেধা মোদের মনগুলো
গুম হলো গো গুম হলো
আজ জাতীর মেধা গুম হলো।

আজ রাস্তা-ঘাটে চাঁদার হাট
তাও পুলিশ খাতায় শুন্য মাঠ
আজ ঘুষ না দিলে হয় না কাজ
নীতির কথা বলতে লাজ
তাই দূর্নীতি বয় সব শিরায়
লাজ অনুভব কিছুই নাই
এই ঘুষনীতি জনজালগুলো
আজ খেলো জাতীর গুনগুলো।
গুম হলো গো গুম হলো
আজ সৎনীতিও গুম হলো।

আজ ফাঁকা পথেও চলতে ভয়
কোন গলিতে কোন যে ভয়
এই দিনদুপুরে ভরসা নাই
ছুরির মুখে হয় ছিনতাই
কিংবা কখন ফাটে বোম
অজ্ঞান পার্টি কাড়ে দম
এই ভয়ের রাজে দিনগুলো
মোর চোখ ধাঁধিয়ে রাত হলো।
গুম হলো গো গুম হলো
মোর স্বাধীন চলাও গুম হলো।

আজ রাত্রিবেলা ঘর মাঝে
নেই শান্তি অভয় মন মাঝে
মোর রাজা হেথা জ্ঞান হারা
কয় বেডরুমে কি হয় পাহারা!
তাও জনপথেও দেয় না অভয়
গোপন হাতের ভয়ে কাঁপায়।
এই মুক্ত ত্রাসের রাজ্য খেলো
মোর ঘর-বাহিরের শান্তিগুলো।
গুম হলো গো গুম হলো
আজ জাতির ঘুমও গুম হলো।

আজ ঈর্ষা-কাতর মনগুলো
খায় কামড়ে ছিঁড়ে গুনগুলো
তাই মাকাল ফলের দলগুলো
কয় নোবেল কি কোন মান হলো?
মোর নোবেল বিজয় জাতীর মান
বিশ্ব-মাঝে মেধার গান
আজ নোবেল মানীর মানগুলো
জাতীর মানের নামগুলো
সেই নরপশুরা টান দিলো।
গুম হলো গো গুম হলো
আজ জাতির মানও গুম হলো।

কেউ নদীর ধারায় বাঁধ সাধে
তাই জল বিনে আজ দেশ কাঁদে
তাও রাজা মোদের তামাক খায়
কয় নদীর বাঁধে মোর কি দায়!
দাদা মোদের খুব দয়াময়
কষ্ট তোদের তাদের কাঁদায়।
তাই জল না দিলেও দিই করিডোর
লাগবে না ফি খোলা দুয়োর
তাই দেশটাকে আজ দিই তুলে
ক্ষুদ্র আপন সুখ ভূলে
স্বাধীনতার দায় কি কম!
সব দিলেও কি হয়না কম!

আজ দেশ দরদী বুক খুলে
দেয় উদার হাতে দেশ তুলে।
কেউ বললে কিছু রক্ষা নাই
কয় স্বাধীনতায় আস্তা নাই।
এই গুমের রাজে প্রাণ কাঁপে
আজ প্রাণ কাঁপানো ভয় জাগে
আজ ক্লান্ত চোখে নেইকো ঘুম
ভয় দেশমাতাও কি হইলো গুম!
তাই চারদিকে আজ রব এলো
দেশটা মোদের গুম হলো।
গুম হলো গো গুম হলো
আজ দেশটা কিরে গুম হলো
আজ সব কিছু মোর গুম হলো।

লেখকঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া
http://www.sonarbangladesh.com/articles/MdMoniruzzaman
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Canada থেকে Mohammad Zahidul Alam লিখেছেন, ১৩ মে ২০১২; সন্ধ্যা ০৭:৫৩
Excellent!!!! Tells more than a million-word column. Themes in every segment is perfect! Little editing by an expert probably would make it more fluent. Many thanks dear writer!
84219
Malaysia থেকে Moniruzzaman লিখেছেন, ১৩ মে ২০১২; রাত ১০:০১
To Mohammad Zahidul Alam,

Thank you very much for your compliment. I feel sorry that the Sonarbangladesh authority didnt publish the piece in its original form, style and pattern which has compromised its rythmic tone tremendously. I really feel sorry for the readers.
84223
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy