মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; বিকেল ০৫:০৯ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

সোনার বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ

মো. নুরুল আবছার

দূরে থেকে দেখেছি তোমাই আপন হতে,
অন্তরে যেন তুমি আছো হাজার বছর জুড়ে ।
হৃদয়ে যেন সুখ খুঁজে পাই তোমায় ছুঁয়ে ।
মৃত্যু যেন হয় শুধু হয় তোমার বুকে ।
তুমি আমার, প্রিয় তুমি
হাজার সুখের দেশ,
লক্ষ প্রাণে কেনা আমার সোনার বাংলাদেশ ।


হাজার তারা করে খেলা তোমার আকাশে,
জোনাকিরা দেয় যে আলো মৃদু বাতাসে ।
ঐ দেখা যায় মাঝি ছোটে পাল তুলে ।
নদীর বুকে জেলে দেখো মাছ ধরে ।
তুমি আমার, প্রিয় তুমি
হাজার নদীর দেশ,
লক্ষ প্রাণে কেনা আমার প্রিয় বাংলাদেশ ।

চাষীরা সব লাঙ্গল নিয়ে মাঠে চলে ।
গাঁয়ের বধু তাইতো ফসল গোলাই তোলে ।
কিশোরী দেখো আলতা রং পায়ে মাখে ।
কিশোর বুঝি যায় ছূটে যায় খেলার মাঠে ।
তুমি আমার, প্রিয় তুমি
হাজার রূপের দেশ,
লক্ষ প্রাণে কেনা আমার সোনার বাংলাদেশ ।

রাখালের বাশির সূর পাগল করে,
ভাটিয়ালী জারিসারি গানে গানে ।
হাজার বনের সমারোহে চোখ জূড়ে ।
পাহাড়ের চুড়া হতে ঝরণা ঝরে ।
তুমি আমার, প্রিয় তুমি
হাজার সুরের দেশ,
লক্ষ প্রাণে কেনা আমার প্রিয় বাংলাদেশ ।
http://www.sonarbangladesh.com/articles/MdNurulAbser
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
মহাখালী থেকে সাজিয়া লিখেছেন, ২৬ জুন ২০১০; রাত ০৮:২৫
ভাইয়া, আপনার কবিতাটা খুব ভালো হয়েছে।

24129
লোহাগাড়া, চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ মাহমুদ নজীব লিখেছেন, ২৬ জুন ২০১০; রাত ০৯:৩৩
সোনার বাংলা
প্রাণের বাংলা
আমার প্রিয় বাংলা
ভালবাসি তার ধুলো
ভালবাসি তার মাটি
ভালবাসি তার জ্যোৎস্না
প্রিয় স্বদেশ,
প্রাণের বাংলাদেশ।

কবিতাটির ভাল লাগাটা আবছার ভাইয়াকে কানে কানে-ই বলছি। দেখুন আবার কেউ যেন শুনে না যায়! বি কেয়ারফুল!!

আপনি বোধ হয় ফনেটিক এ টাইপ করেছেন! তাই বানানে একটু সমস্যা হয়েছে। ভাল থাকুন।
24136
জেদ্দা,সৌদি আরব থেকে নুর আয়েশা সিদ্দিকা লিখেছেন, ২৭ জুন ২০১০; রাত ১২:১১
প্রিয় মাতৃভুমি বাংলাদেশকে নিয়ে সুন্দর কবিতার জন্য ধন্যবাদ। তবে মনে হয় ১ম লাইনে তোমাই শব্দের জায়গায় তোমায় এবং১৬তম লাইনে গোলাই শব্দের জায়গায় গোলায় হবে। আর একটি কথা আমি কনফিউজড আপনি আমার কবি মামা আবছার কিনা।যদি হয়ে থাকেন তবে তো কবিতার জন্য ডাবল থ্যাংকস। আমার পিচ্চিটা বলে কি জানেন , তোমার মামার সাথে মামীর ছবি কই? ভালো থাকুন সুন্দর এসে ভীড় করুক আপনার জীবনে অহির্নিশ।সালাম ও শুভ কামনা থাকলো অনেক।
24152
আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে মুহাম্মাদ নুরুল আবছার লিখেছেন, ২৭ জুন ২০১০; রাত ১২:৫৫
আন্তরিক ধন্যবাদ সাজিয়া আপনাকে,নজীব তোমাকেও
সবার মন্তব্য ও পরামর্শের জন্য ধন্যবাদ ।
আর আমার ভাগনিকে
আমি আপনার কবি মামা আবছার, আপনাকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ,
আপনার পিচ্চিকে বলবেন তার মামী এখনও ঘরে আসে....।
ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন,
সালাম ও শুভেচ্ছা ।
24157
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, ২৭ জুন ২০১০; সকাল ১১:৩২
ধন্যবাদ, কবিতাটি ভালো লাগলো। নিয়মিতই লিখা চাই।
24205
সৌদি আরব থেকে জুলিয়া হাসান লিখেছেন, ২৭ জুন ২০১০; দুপুর ০১:২০
ড. মাহফুজুর রহমান আখন্দ স্যার-
এবার আপনার লেখা পেলাম না কেন?
কোথায় হারিয়ে গেলেন?
ভালো আছেন তো?
24223
আমীরাত থেকে নজরুল ইসলাম টিপু লিখেছেন, ২৮ জুন ২০১০; সকাল ১১:১৩
হৃদয়ে দেশপ্রেম বোধের প্রকাশ, সুন্দর ভাবে ফুটে উটেছে। প্রতিটি প্রবাসীই তার নিজের দেশের জন্য এভাবেই ভাবে, আফসোস করে। তবে দেশের মানুষের আচরণ প্রায়ই তার বিপরীত। ধন্যবাদ
24324
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, ২৮ জুন ২০১০; বিকেল ০৪:৫৭
সৌদি আরবের জুলিয়া হাসানকে বলছি-
ধন্যবাদ আপনাকে আমার মতো একজন ক্ষুদ্র লেখককে মনে করার জন্য।
এবার ব্যক্তিগত ব্যস্ততার কারণে লেখা পাঠাতে পারিনি।
ইনশাআল্লাহ সামনের সংখ্যা থেকে হয়তো আবার পাবেন।
আপনাদের মতো উৎসাহী পাঠক আছেন বলেই আমাদের পথজলা সহজ হয়।
আবারো আপনাকে ধন্যবাদ জানচ্ছি।
24358
আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে মুহাম্মাদ নুরুল আবছার লিখেছেন, ২৮ জুন ২০১০; সন্ধ্যা ০৭:১৯
ধন্যবাদ স্যারকে এই ছোট্ট কবির লেখা পড়ার জন্য ।
আর আমার প্রতিেবশী টিপু ভাইকে তার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
24375
১০
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, ২৯ জুন ২০১০; রাত ১১:২০
মুহাম্মাদ নুরুল আবছার-
লেখকরা কখনো ছোট্ট হয় না। ইনশাআল্লাহ এ পদচারণা অনেক দূরে পৌছে দেবে। দোয়া রলো।
24559
১১
্ৃৃুৃৃআমীরাত থেকে ৃকা্জী কায়সার বাপ্পী ০০৯৭১৫৫২৫১০৯২২ লিখেছেন, ২৯ জুন ২০১০; রাত ১১:৪৪
আপনাকে মাতৃভুমি বাংলাদেশকে নিয়ে সুন্দর কবিতার জন্য ধন্যবাদ।
24562
১২
uk থেকে shanu লিখেছেন, ০১ জুলাই ২০১০; সকাল ০৯:২৬
It is really a very touchy patriotic poem.I have recited your poem and enjoyed it very much. I found it is so inspiring and energizing.May Allah reward you in both worlds.
24677
১৩
সারজাহ, ইউ এ ই থেকে মোহাম্মদ আনোয়ার পারভেজ লিখেছেন, ০১ জুলাই ২০১০; রাত ১০:৩৪
দেশপ্রেম নিয়ে সুন্দর কবিতার জন্য আন্তরিক মোবারকবাদ । আগামীতে আরো ইসলাম ও দেশপ্রেম নিয়ে থাকবে এই আশা রইল । সুন্দর প্রতিভার বিকাশ হোক
মহান আল্লাহর দরবারে এই দোয়াই করি ।
24737
১৪
বাথুয়া থেকে জুেয়ল লিখেছেন, ১৫ অগাস্ট ২০১০; দুপুর ০১:০৭
বাবলু খুব ভাল
31881
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
হাটহাজারী, চট্টগ্রাম

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy