মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; বিকেল ০৫:১৫ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

জেনারেল মইন কি বিচার প্রক্রিয়ার বাইরে থেকে যাবে?

রেজাউল করিম

স্বাধীনতাত্তোর বাংলাদেশে বহুবার ক্ষমতার পালাবদল হয়েছে। সেই সাথে বাংলাদেশের মানুষ ক্ষমতা লিপ্সু কিছু মানুষের চরিত্র দেখেছে। শেখ মুজিবুর রহমানের একদলীয বাকশাল, হুসাইন মুহাম্মদ এরশাদের স্বৈরশাসন ও ১/১১ পর কেয়ারটেকার সরকারের অপশাসন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। যার নির্মম খেসারত দিতে হয়েছে এদেশের জনগণকে। দেশের আপামর জনতার আন্দোলনের ফলে ৯০ ’র স্বৈরাচার পতনের পরবর্তী গতান্ত্রিক অবকাঠামো মানুষকে আশান্বিত করেছে। মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরী হয়েছিল যে, আর যাই হোক এদেশে আর কখনও কোন অগণতান্ত্রিক অপশক্তির উদ্ভব হবে না। কিন্তু না শিশু গণতন্ত্রকে গলা টিপে হত্যার নতুন ষড়যন্ত্র। এ চক্রের সদস্য দেশী ও বিদেশী শক্তির যৌথ উদ্যোগ। এবার শিশু গণতন্ত্রের হত্যা soundless· মুখে কাপড় ঢুকিয়ে চিৎকার বন্ধ করে ১লা জানুয়ারীতে তৎকালীন কলঙ্কিত সেনাপ্রধান মইন ইউ আহমেদকে দিয়ে নিশ্চিত করে জাতিসংঘ নামক এক মৃত সংস্থার মাধ্যমে।

মানুষের স্বাভাবিক এবং সুন্দর স্বপ্নকে ভেঙ্গে ভেঙ্গে কিছু ক্ষমতালিপ্সু বিশ্বাস ঘাতক যুগে যুগে সাধুবেশে কখন বা আড়ালে ক্ষমতার মসনদে আসিনের সকল প্রস্তুতি নেয়। বাংলাদেশের ইতিহাসে এমনি এক নব্য গৌড়গোবিন্দ্র জেনারেল মইন দেশের স্বশস্ত্র বাহিনীর চিরাচিত ঐতিহ্যকে নষ্ট করে জাতীর সাথে প্রতারনা করে সম্প্রতি অবসর নিয়েছেন। সেনাপ্রধান থাকাকালীন সময়ের তার কার্যাবলী আলোচনা করলেই স্পষ্ট হয়ে উঠবে জেনালের মইন জাতীর সাথে কত বড় বে-ঈমানী করেছে।

জেনারেল মঈন আহমেদ বাংলাদেশে বহুল আলোচিত এবং কালো অধ্যায় ১/১১ এর জনক। যার মাধ্যমে বাংলাদেশের মানুষকে দুই বছর জরুরী শাসন নামের মানবতা বিরোধী শাসনের স্বীকার হতে হয়েছে। স্থাপনা ধ্বংস, দোকান পাঠ ধ্বংস, হকার উচ্ছেদ, দ্রব্যমূল্য অসহনীয় উর্ধ্বগতি, দেশের কার্পোরেট ব্যক্তিদের গ্রেফতার, ২ বছর ব্যবসা-বাণিজ্যে চরম অস্থিরতা সহ মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে চরমভাবে বাধা গ্রস্থ করেছে। এদেশের একজাতীয় পরগাছা সুশীল কিছু মইনের ফর্মূলা বাস্তবায়নকারী ব্যক্তি, প্রতিষ্ঠান, বাদে সকল স্তরের মানুষ ভোগান্তিও স্বীকার হয়েছে।

মইন আহমেদ মাইনাস ফর্মূলার জনক। যার মাধ্যমে বাংলাদেশে নেতৃত্ব শূণ্যকরা এবং সাম্রাজ্য বাদ এবং আধিপত্যবাদ শক্তিকে আমন্ত্রণ জানানোর সকল প্রচেষ্টা অব্যাহত রাখা হয়। কিন্তু দৈবত কারণে মইন ফাইনাল সিগনাল কোথাও থেকে না পেয়ে পরবর্তীতে দুই নেত্রীকে শর্ত সাপেক্ষে ছেড়ে দেন। কিন্তু শুধু মইনের খায়েশপূরণ করার জন্য বিনা অপরাধে দুই নেত্রীসহ দেশের অধিকাংশ রাজনীতিবীদদের চরিত্র হরণ এবং কারাগারে বন্ধী জীবন কাটাতে হয়েছে। আদালত যদি রাজনীতিবীদদের নির্দোষ প্রমাণিত করে তবে বিনা দোষে কারাবরণ এবং চরিত্রে কালি লোপনের দায়দায়িত্ব মইন উ আহমেদ কেই নিতে হবে এবং তার বিচার হতেই হবে।
জেনারেল মইন সেনাপ্রধান থাকাকালীন ভারত সফর যা আমাদের স্বাধীন জাতিসত্ত্বার আবেগকে অন্যদিকে প্রভাবিত করে সেই সাথে একজন সেনা প্রধানের অন্যদেশের উপঢৌকন নেওয়া দেশের একজন সরকারী বেতনভূক্ত কর্মকর্তার জন্য কতটা যৌক্তিক সে ব্যাপারে সবার প্রশ্ন রয়ে যায়।

জেনারেল মইনের পৃষ্ঠপোষকতার ডিজিএফ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হস্তক্ষেপ করেই এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ জলিলের ভাষ্যে ডিজিএফ এর এজেন্ট হিসেবে কাজ করেছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কায়েকজন নেতা। জেনারেল মইন ক্ষমতায় থেকে বই লিখে বিখ্যাত হবার এক সস্তা আয়োজন করে যা তার দুর্নীতিবাজ চরিত্রের ফলক উন্মোচন করে।
তার সময়ে জাতীর সবচেয়ে বড় ক্ষতি বিডিআর কর্তৃক সেনা অফিসারের নির্মম হত্যাকাণ্ড যা কখনও পূরণীয় নয়। এত বড় ঘটনায় মইনের সংশিস্নষ্টতা প্রমাণে তাকে রিমাণ্ডে নেয়া জাতীয় দাবী।

রাজনীতিবীদদের নিয়ে তার মন্তব্য এবং জাতীর জনক প্রসঙ্গে তার বিকৃতি স্পষ্ট ঈঙ্গিত বহন করে জেনারেল মইন ১/১১ এর আয়োজনের একটি দলকে পৃষ্ঠপোষকতা দেবার জন্য। জেনারেল মইন আহমেদের ঊপস্থিতিতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দূর্নীতিবাজ অথচ সেই মইন তার উপহার গ্রহণ করেন পরবর্তীতে সংবাদপত্রে তোপের মুখে পদত্যাগ করেন জেনারেল মইন বাফুফে থেকে। জাতীয় সংসদ নির্বাচনে তার ভাইয়ের প্রার্থীতা এবং সেখানে সেনাবাহিনীর ভূমিকা বিতর্কিত, যা মইন আহমেদের অগণতান্ত্রিক মানুষিকতার সাক্ষ্য বহনে যথেষ্ট্য। তাকে আইনের আওতায় আনার পর বস্তাবন্দী হাজারো কু-কীর্তির এক এক করে বেরিয়ে আসবে ।

এছাড়া জেনালের মইনের কু-কীর্তি অনেক রয়েছে যা নিয়ে অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। একজন বিশিষ্ট সাংবাদিক মঈন আহমদকে মোনাফেক হিসেবে সমকালীন টিভি চ্যানেলের এক টক শোতে বলেন। আসাফ-উদ-দৌলা মইনকে লাইনচ্যুত ট্রেনের চালক হিসেবে উল্লেখ করেন। যার বিচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ছাত্রীসহ তার নিজের জেলাসহ সারাদেশের মানুষেরা মিছিল মিটিং করছে। সাবেক স্বৈরশাসক এরশাদ বলেছেন সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া বর্তমান সরকার ক্ষমতায় আসতে পারত না এবং সেই সাথে বর্তমান ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হাসিনা সরকার, সারাদেশের বুদ্ধিজীবি, সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র রাজনৈতিকদল সবাই যখন জেনারেল মইনের বিচার দাবী করেছে তখন তারা কুখ্যাত মইন পুরস্কৃত করতে চাচেছ। সুতরাং দিনের আলোর মত পরিস্কার যে জেনালের মইনের কার্যক্রম প্রমাণিত করে তিনি একজন দুর্নীতিবাজ সেনাপ্রধান এবং সেই সাথে তার দুর্নীতি থেকে মুক্তি পেতেই বর্তমান আওয়ামীলীগকে ক্ষমতায় বসানো হয়েছে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে। আমদের দূর্ভাগ্য জাতীয় কোন ব্যাপারেই আমরা একমত হতে পারি না। বিগত নিবাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না যেত,তাহলে তারা কি জেনারেল মইন গংদের বিচারদাবীতে অন্যদেও মত সোচ্ছার থাকতেন না?

ইতিহাস সাক্ষী যারা বে-ঈমানদারদের সাথে আপোষ করে জনগণ তাদের সাথে আপোষ করেনা। মীরজাফররা বিশ্বাসঘাতকতা করে নতুন নতুন ইতিহাস সৃষ্টি করে বটে, কিন্তুইতিহাস মীরজাফরদের ক্ষমা করেনি। সুতরাং যদি জেনারেল মইন তার কু-কর্ম থেকে মুক্তি দিয়ে আওয়ামী লীগ পুরস্কৃত করে জনগন নিশ্চয় আওয়ামী লীগকে ক্ষমা করবে না অথবা আওয়ামী লীগে যোগদানই মইন ইউ আহমেদের শেষ নয়। জেনারেল মইন গংদের বিচার হলে,ভবিষ্যত তাহলে ক্ষমতা লোলুপ ব্যাক্তির দৃষ্টি থেকে বাংলাদেশ রক্ষা পাবে এ প্রত্যাশা সবার।

লেখকঃ পি এইচ ডি গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইমেইল, mrkarim_ru@yahoo.com
http://www.sonarbangladesh.com/articles/MdRezaulKarim
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
AUSTRALIA থেকে FARRUK লিখেছেন, ০২ সেপ্টেম্বর ২০০৯; সকাল ০৭:২০
আপনার লেখাটি অত্যন্ত মূল্যবান। এইসব মূল্যবান লেখার কারনে আমি মনে করি কুখ্যাত জেনারেল মইনের সামাজিক বিচার হয়ে গেছে। রাজনৈতিক বিচার এবং আল্লাহর বিচার একদিন না একদিন হবেই।
3351
USA থেকে Razia লিখেছেন, ০২ সেপ্টেম্বর ২০০৯; বিকেল ০৪:০৭
Why should a patriotic and honest army officer like Moyeen U Ahmed should be tried? Is it because he did not allow martial law?
3367
Tokyo থেকে Mezbah লিখেছেন, ০২ সেপ্টেম্বর ২০০৯; সন্ধ্যা ০৭:৪৯
Hi Razia let your brain function properly///mezbahjp@yahoocom
3375
U.S.A. থেকে Adel লিখেছেন, ০৪ সেপ্টেম্বর ২০০৯; রাত ০১:০৬
Miss Razia:
If he is patriotic and honest why he fleed from Bangladesh in a dark night without letting know anyone? why he is hiding himself? How did he got 90 lakh taka loan from a bank and how did he paid that huge loan back? what is the source of money that he earned and paid back this huge amount?Hoe did he built a big 5 storied house in Gulsan?How his relatives made a huge amount of money in favor of his power? Where is the money that he and his gang grabed huge money from shekh Hasina's house? and so many other businessmen?
Please provide the answers of these questions. I want to see how honest and how brave you are. I am certainly sure Almighty Allah Will give him severe severe ..... punishment. May Allah accept my du'a.
3416
USA থেকে Mohammad Gani লিখেছেন, ০৪ সেপ্টেম্বর ২০০৯; সকাল ০৯:২১
Hi Razia;

Initially, indeed he was honest and patriotic (fake?). But these ended in smoke when he & Fakr Mia let all these dogs out, especially 2 of our national Role models; "Banglar- RATNA" Hasina and "mother of all corruptions" Khaleda Bibi through the revolving doors of our judiciary. Why did he arrested these 2 crooks if he had in mind that he would set them free?
3417
Australia থেকে Khaled লিখেছেন, ০৪ সেপ্টেম্বর ২০০৯; বিকেল ০৫:১০
Mr Rezaul Karim,can you tell me who was the right person previously in power like Bhngobandho,Zia,Ershad,Moin,Hasina and Khaleda all are corrupted but Still we like this genius people.If there was no 1/11,what would be happen.
America is our father of nation,so what America will say that must be happen,even if hasina says a single word against US,she will be sacked in a minute.So we are dependant not independant,we can't realize ourselve,who I am.
3425
mongolgrho থেকে kuddsa লিখেছেন, ০৭ সেপ্টেম্বর ২০০৯; সকাল ১১:৫২
apni mone hoy rajakar
3500
Pretoria,South Africa থেকে Dr.priyo লিখেছেন, ১৫ সেপ্টেম্বর ২০০৯; রাত ০২:৩৭
This "Horse trader"[I don,t want to mention his name and pollute my tongue in this holy month of Ramadan] must be brought to justice so that we can,nt have a black and sheep like him to lead our security forces in future.This man ruined us for more than 2 years.He destroyed the development of the country,the judiciary[even High court judges were forced to reject bail petition for unknown reasons].His brothers and his associates smuggled out hundreds of billions of taka whereas he lebeled politicians as most corrupt people in the country.Awami regime can not try him and his cronies because they are the beneficiaries.I am sure these traitors would be punished one day.We must pray-long live our shortest general!
3631
du থেকে rakib লিখেছেন, ২১ ডিসেম্বর ২০০৯; বিকেল ০৪:০৭
thanks mr karim for gibing your address properly. you are a good writer.
6155
১০
রা.বি. থেকে আনসারী লিখেছেন, ১৭ জানুয়ারি ২০১০; বিকেল ০৫:৪২
বিগত তত্তাবধায়ক সরকারের প্রশংসা করলেই তাঁকে আওয়ামী সমর্থক মনে হয় আর সমালোচনা করলেই তাঁকে বিএনপি-জামাত সমর্থক মনে হয় । কিন্তু সেই সরকারতো কিছু কিছু ভাল কাজও করেছেন যা বিগত কোন নির্বাচিত সরকার করতে পারেননি । আবার কিছু অযাচিত কাছ করেছেন যা করা তাদের দায়িত্বের অন্তভুক্ত ছিলনা । সবমিলিয়ে ভালকে ভাল হিসেবে আর মন্দকে মন্দ হিসেবে স্বীকার করে প্রশংসা অথবা সমালোচনা করলে তার গ্রহনযোগ্যতা কমবেনা বরং বাড়বে । লেখকের প্রতি অনুরোধ নিয়মিত লেখার জন্য ।
6952
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy