মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; বিকেল ০৫:৩৩ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
তরুগীত (০৭/০৪/২০১২)
তবুও ভাল লাগছে... (১৭/০৩/২০১২)
স্বাধীনতা ও অধিকার সংকটে মুসলিম নারী (১০/০৩/২০১২)
ওরা এতো বেপরোয়া কেন? (০৩/০৩/২০১২)
ওরা শহীদ মিনারে ফুল দিলে ভাষার অমর্যাদা হয় (২৬/০২/২০১২)
আরেকটি নোবেল পুরষ্কার ও এক আদম সন্তানের অমর হওয়ার গল্প (২২/১০/২০১১)
নিজের চরকায় তেল দিন (১৫/১০/২০১১)
পারসোনার গোপন ক্যামেরা: রাষ্ট্রযন্ত্রের ভগ্নরূপ ও সুশীলদের নগ্নরূপ (০৮/১০/২০১১)
রাষ্ট্রীয় সন্ত্রাস ও সন্ত্রাসের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা (১৩/০৮/২০১১)
অন্যদের জন্য লীলাখেলা, সব দোষ শুধু মুসলমানদের বেলা (০৬/০৮/২০১১)
শিক্ষক সমাজ: জাতির প্রত্যাশা (২৩/০৭/২০১১)
খালেদা জিয়া মুক্ত কেন?: শেখ হাসিনা জবাব চাই (১৬/০৭/২০১১)
হামলার পর মামলা: দেশরক্ষার আন্দোলন ও বিবস্ত্র গণতন্ত্র (০৯/০৭/২০১১)
আল্লাহর উপর অনাস্থা: এ যুগের লর্ড ও তছবি পট্টির গল্প (০২/০৭/২০১১)
আন্দোলনের মাঠে নারীদের উপস্থিতি: উদ্দেশ্য ও বাস্তবতা (২৫/০৬/২০১১)
একটি ছবি: কর্পোরেট মানবতা ও অধমের ভাবাবেগ (০৯/০৪/২০১১)
পিতার সম্পত্তিতে কন্যা: প্রাপ্য অংশটুকু দেওয়া হয়তো ঠিকঠাক? (০২/০৪/২০১১)
কোন চাচী বা কম, তেতুঁল খাওয়ার জম (১ম পর্ব) (২৫/১২/২০১০)
ফরিদপুরে বিমানবন্দর: বাস্তবতা ও জনগনের প্রত্যাশা (১৮/১২/২০১০)
আমার মনে জাগ্রত কয়েকটি প্রশ্ন: জবাবের প্রতীক্ষায় (০৪/১২/২০১০)
আগের লেখা
100


তরুগীত

মিনহাজ আল হেলাল

আমি ভিসুভিয়াস, আমি আগ্নেয়গিরি
তারুণ্য আমার উদ্দীপনা, সত্য আমার সিঁড়ি;
আমি প্রবাহিত তুফান, আমি নীলনদ
জালিমের কালোহাত নীরবে করি রদ;
আমি গ্যালাক্সি, আমি মিল্কি ওয়ে
প্রতিবাদী সবে অপমান-লাঞ্ছনা সয়ে;
আমি হিমালয়, আমি হ্যালির ধুমকেতু
ভালবাসা বন্ধন রচিত সীসাঢালা সেতু।

আমি মরু সাহারা, আমি দুর্বার
অন্যায় অবিচার জ্বালিয়ে করি ছারখার;
আমি বিশাল, আমি সত্যের কোষ
মিথ্যার সাথে মানি না কোন আপোস;
আমি অবিরাম ঝর্ণা, আমি নায়াগ্রা
লন্ডভন্ড করি অত্যাচার বিবাদ ঝগড়া;
আমি চন্দ্র, আমি পূর্ব গগণের রবি
হৃদয়ে ধারিত সব অসহায় দুঃখের ছবি।

আমি বিষাদ, আমি অসম্ভব যন্ত্রণা
ভেঙ্গে করি খানখান সমস্ত কুমন্ত্রণা;
আমি মহাপ্রলয়, আমি মুক্তমঞ্চ
দাসত্বের শৃঙ্খল করি তছনছ;
আমি গ্রেট ওয়াল, আমি অকূল প্রশান্ত
হাসিমুখে প্রাণ দেই রক্ষিতে সীমান্ত,
আমি মায়াবী, আমি স্বাধীনতার মন্ত্র
কৌশল করে রুখে দেই সকল ষড়যন্ত্র।

আমি যৌবনদ্দীপ্ত নবীন, আমি দুর্জয়
বন্দুক মাইন স্প্লিন্টারে করি না কোন ভয়;
আমি বহমান নদী, আমি কংশ
ধুলোয় মিশিয়ে নিঃশেষ দালালীর বংশ;
আমি সৈনিক, আমি অঙ্গীকারাবদ্ধ
একতাই আমার সমর সাইবার যুদ্ধ;
আমি হত দরিদ্র, আমি নিঃস্ব
শান্তি সংকল্প আমার, বিজয় সারা বিশ্ব।

লেখক: ফিনল্যান্ড প্রবাসী ছাত্র এবং ব্লগার
ই-মেইল: minhaj6ukl@gmail.com
http://www.sonarbangladesh.com/articles/MinhajAlHelal
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 
লেখক: ছাত্র, হাগা-হেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, হেলসিংকি
ই-মেইল: minhaj6ukl@yahoo.com

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy