মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৬:০৮ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

সম্ভাবনা নতুন সময়ের কাছে (কবিতা)

মৌসুমী আক্তার মৌ

সূচনা নতুন এক সূর্য উদয়ের,
সময়টা যেন এখনি শুরু হলো।
জানিয়ে দিচ্ছে সূর্যের উজ্জ্বলতা,
সময়ের গভীরতার সীমানা।

সূর্যের ডুবন্ত স্বচ্ছলতা দেখে,
বুঝতে বাকি নেই,
একটি দিনের স্নিগ্ধতার শেষ।
রাতে চাঁদের মনোমুগ্ধকর আলো,
সম্ভাবনা একটি নতুন –
সূর্য উদয়ের ও নতুন সময়ের।

সময়ের শেষটাই হয়
নতুন এক সময়ের সম্ভাবনার জন্য।
অফুরন্ত সময়ের শেষ সীমানারেখাতেও
অপেক্ষমান নতুন সময়ের ।
সম্ভাবনা নতুন সময়ের কাছে,
সবার মাঝে যেন সহমর্মিতা থাকে।
http://www.sonarbangladesh.com/articles/MousumiAktarMou
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বনানী থেকে আরিবা আফিফা লিখেছেন, ২৬ নভেম্বর ২০১১; রাত ১০:৪১
সূর্যের ডুবন্ত স্বচ্ছলতা দেখে,
বুঝতে বাকি নেই,
একটি দিনের স্নিগ্ধতার শেষ।
রাতে চাঁদের মনোমুগ্ধকর আলো,
সম্ভাবনা একটি নতুন –
সূর্য উদয়ের ও নতুন সময়ের।

.....................................সুন্দর হয়েছে।
72337
ঢাকা থেকে প্রেম করলেই ছ্যাকা খাই লিখেছেন, ২৬ নভেম্বর ২০১১; রাত ১১:২৭
খুব ভালো হয়েছে। লিখতে থাকো ।
72339
িরয়াদ, সৌদি আরব থেকে েলাকমান বিন নূর হাশেম লিখেছেন, ২৭ নভেম্বর ২০১১; সকাল ০৫:৩৪
সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ + ফুলেল শুভেচ্ছা । সোনার বাংলাদেশ ম্যাগাজিনে আপনাকে স্বাগতম। নিয়মিত আপনার লেখা পাবো এটাই প্রত্যাশা।
72349
কানাডা থেকে মোহাম্মদ আবদুল খালেক লিখেছেন, ২৭ নভেম্বর ২০১১; রাত ১০:৩১
নতুন সময়ের সম্ভাবনা নিয়ে মৌ, মৌমাছি ছন্দে রেণু ছড়িয়ে দিলো কলিদের অন্তরে। সকল অন্তর অবারিত প্রত্যয়ের সুরে আনন্দময় হয়ে উঠুক। সেই সাথে সুন্দর কবিতার জন্য একজন মৌসুমীকে অনন্ত ধন্যবাদ।
72412
ঢাকা থেকে এস, এম, ইমদাদুল ইসলাম লিখেছেন, ২৮ নভেম্বর ২০১১; রাত ১০:০০
ভাল লাগল আপনার ভাবনাটা। আগামী সময়টা নিয়ে সম্ভবনার পজিটিভ ভাবনা আমাদের হতাশা থেকে কিছুটা হলেও জাগিয়ে তোলে । নতুন প্রজন্ম আসলে এরকম পজিটিভ ভাবতে চায়। কিন্তু যে সময়ে আমরা অথর্বরা কেবল একটা রুটি নিয়ে নির্লজ্জভাবে কাড়াকাড়ি করছি এবং আপনাদের মত পজিটিভ ভাবনাগুলোকে তারা ম্লান করে দিতে চাইছি। তখন আপনার ভাবনা এসব অথর্বদের মুখে চপেটাঘাত করুক ।
72455
ঢাবি থেকে হিমায়িত হিন্দোল লিখেছেন, ০২ ডিসেম্বর ২০১১; দুপুর ০১:৫০
সুন্দর হয়েছে; লিখতে থাকো। তোমার নামের স্বার্থকতা দেখেছো? মৌমাছিতে তোমার ব্লগ ভরে গেছে। সবাই প্রশংসা করছে। চালিয়ে যাও।
72754
কুয়েত থেকে নুর হোসেন মামুন লিখেছেন, ০৪ ডিসেম্বর ২০১১; রাত ০২:৫৫
খুব ভালো হয়েছে আপনাকে ধন্যবাদ
72957
রংপুর থেকে মোঃ মাহমুদুল হাসান মামুন লিখেছেন, ০৪ ডিসেম্বর ২০১১; সকাল ১১:২১
ভাল হয়েছে।বেশি করে লিখুন
72985
নকীব কম্পিউটার ট্রেনিং সেন্টার, কেন্দুয়া, নেত্রকোণা থেকে আনোয়ার হুসাইন খান সোহেল লিখেছেন, ০৮ ডিসেম্বর ২০১১; সকাল ০৭:৩৯
উপহার দিতে চাই---তোমায় কয়েকটি ছন্দ
কবিতায় থাকবে ছন্দ----শুনতে লাগবেনা মন্দ,
গদ্য কবিতা লেখা -----হয়ে যাক বন্ধ।
তাহলে কবির কবিতায়----থাকবেনা কোন দ্বন্ধ।
অন্তমিল আর ছন্দ-- কবিতা হয় প্রাণবন্ত।
মৌসুমীর প্রতি রইল---আমার দোয়া অফুরন্ত।
কলম তোমার চলুক--হয়না যেন বন্ধ।
সকলের মঙ্গল কামনায়---আমি এখানেই ক্ষ্যান্ত।
73274
১০
ঠাকুরগাওঁ, থেকে আখলাকুর রাহমান সাদী লিখেছেন, ০৯ ডিসেম্বর ২০১১; বিকেল ০৪:৩৩
জেগে উঠো সম্ভাবনার দীপ্ত শিখাঁয় যেখানে তুমি অফুরন্ত।অনেক ভাল।এই দেশের সম্ভাবনার মাঝে তুমিও একজন।চালিয়ে যাও।
73349
১১
চট্টগ্রাম থেকে শাকিল ইসলাম মাসুম লিখেছেন, ১০ ডিসেম্বর ২০১১; দুপুর ০১:০২
খুব সুন্দর হয়েছে,চালিয়ে যাও।
73382
১২
চট্টগ্রাম থেকে শাকিল ইসলাম মাসুম লিখেছেন, ১০ ডিসেম্বর ২০১১; দুপুর ০১:১৬
খুব সুন্দর হয়েছে,চালিয়ে যাও।
73385
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy