শিরোনামটা মনে হয় মানান সই হলন। কেননা যাকে নিয়ে আজকের এই লেখা, তাকে যতদূর জানি, তিনি আর্তনাদ করার মানুষ নন। আর্তনাদ করব আমরা। যারা স্বৈরাচারী, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মসি জিহাদে লিপ্ত এক মর্দে মুজাহিদের লেখনী পড়া থেকে কিছুদিন বন্চিত থাকব। তবে তিনি যে মজলুম এ নিয়ে কোন সন্দেহ নেই। হ্যাঁ বলছিলাম এক মাহমুদুর রহমানের কথা। যার সত্য ভাষনের জবাব দিতে ব্যর্থ হয়ে সরকার তার কন্ঠ চেপে ধরেছে। তার সম্পাদিত দৈনিক আমারদেশ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে এবং তাকে গতরাতে গ্রেফতার করা হয়েছে। মাহমুদুর রহমান ইচ্ছা করলে হয়ত কিছুদিনের জন্য গ্রেফতার এড়িয়ে থাকতে পারতেন। কিন্তু তিনি সে চেষ্টা করেননি। তিনি গ্রেফতার হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত তার পত্রিকা অফিসে ছিলেন এবং বলেছিলেন আমাকে গ্রেফতার করতে হলে এখান থেকেই করা হোক। পুলিশ সারা রাত পত্রিকা অফিস ঘিরে রাখার পর ফজরের নামাজের সময় তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় মাহমুদুর রহমানের অনুরোধ ছিল শুধু একটি, “আমি মুসলমান, আমাকে ফজরের নামাজ পড়তে দিন”। জালিমেরা তাকে ফজরের নামায পড়ার সুযোগ না দিয়েই গ্রেফতার করে। গ্রেফতার করার পর পরই কোর্টে হাজির করার নিয়ম থাকলেও তাকে পরদিন বিকেল পর্যন্ত কোর্টে হাজির করা হয়নি। তার পরিবার ও আইনজীবিদেরকে জানতে পর্যন্ত দেয়া হয় নাই তিনি কোথায় আছেন। খবরে প্রকাশ, তাকে নাকি কোন একটি গোয়েন্দা সংস্থার হেফাজতে রাখা হয়েছিল যা সম্পুর্ন বেআইনী। পরের দিন তাকে বিকেল ৫টার দিকে কোর্টে হাজির করা হয় এবং কোর্ট জামিন ও রিমান্ডের আবেদন নামন্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আমার জানা মতে মাহমুদুর রহমান সাহেব জীবনে প্রথমবারের মত গ্রেফতার হলেন। এধরনের পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবার যে কত অসহায় বোধ করতে পারে তার অভিজ্ঞতা আমার হয়েছে গত ত্ত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আমাদের পরিপূর্ন সমবেদনা ও সহমর্মিতা রইল মাহমুদুর রহমানের পরিবারের প্রতি।
আজকের এই লেখা লিখতে বসেছি শুধুমাত্র আর্তনাদ করার জন্য নয়। নয় শুধুমাত্র সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের জন্য। বরং লিখছি এক ধরনের দায়বদ্ধতা থেকে। আল্লাহর গজব থেকে বাঁচার আকুতি থেকে। কোন এক সমাজে যখন জুলুমের পেয়ালা পূর্ন হয়ে যায়, আল্লাহর গজব আসতে তখন আর বাকী থাকে না। “আর যখন আমরা কোন জনপদকে ধ্বংস করতে মনস্থ করি, তখন সে জনপদের হর্তা কর্তাদেরকে (সীমা লংঘন বন্ধের) সুস্পষ্ট নির্দেশ পাঠাই, কিন্তু তারা সীমা লংঘন করেই যায়। এভাবেই তারা আল্লাহর গজবের যোগ্য হয়ে উঠে আর আমরা সে জনপদকে সমুলে ধ্বংস করে দেই” (বনী ইসরাইল:১৬)। আল্লাহর গজব কি শুধু জালেমদেরকেই ধ্বংস করবে? কোরাআন-হাদীস কিন্তু সেকথা বলেনা। একটি হাদীসে কুদসীতে আল্লাহ তায়ালা বলছেন, ‘আমার ইজ্জত ও জালালের কসম করে বলছি আমি অবশ্যই জালেমদের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়ব, আজ হোক কিংবা কাল। আর আমি তার থেকেও প্রতিশোধ নিয়ে ছাড়ব যে জুলুম সংগঠিত হতে দেখে কিন্তু সামর্থ থাকা স্বত্বেও তাকে থামানের কোন চেষ্টা করেনা’।
মাহমুদুর রহমান সাহেবের উপর আজকে যা করা হল তা সুস্পষ্ট জুলুম ছাড়া আর কি? গত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তাকে হয়রানি করার কম চেষ্টা হয়নি। তাকে দুদকের মামলায় জড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু তা সফল হয়নি। তার ব্যাবসা বানিজ্যে বিঘ্ন সৃষ্টি করা হয়েছে। দেশে বিদেশে তার প্রাণ নাশের চেষ্টা পর্যন্ত চালান হয়েছে। কিন্তু কোন কিছুতেই মাহমুদুর রহমানের কলম স্তব্ধ করতে না পেরে, মিথ্যা অজুহাতে শেষ পর্যন্ত মাহমুদুর রহমানকে গ্রেফতার ও আমারদেশ পত্রিকা বন্ধ করে হল। এ জন্য যে মোটা দাগের নাটক সাজানো হল তা হাস্যকর বললেও কম বলা হবে। আমারদেশের প্রকাশককে গোয়েন্দা সংস্থা ধরে এনে সাজানো মামলার দরখাস্তে সাক্ষর করতে বাধ্য করে। এর পর ২৪ ঘন্টারও কম সময়ের ব্যাবধানে পত্রিকার ডিক্লারেশন বাতিল ও সম্পাদককে গ্রেফতার করা হয়। সভ্য জগতে এধরনের নজীর আর আছে কিনা আমাদের জানা নেই। তথাকথিত সুশীল সমাজ, দেশী-বিদেশী মিডিয়া এবং গনতন্ত্র, মুক্ত বুদ্ধি ও সংবাদ পত্রের স্বাধীনতার তথাকথিত প্রবক্তারা রহস্যজনক ভাবে নীরব বোবা শয়তানের ভূমিকায় অবতীর্ন হয়েছে। মনে পড়ছে গত আওয়ামী লীগ সরকারের সময়ে ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীনের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারী হওয়ার পর একটি বৈদেশিক পরাশক্তির পক্ষ থেকে টেলিফোন আসার পরিপ্রেক্ষিতে গভীর রাতে কোর্ট বসিয়ে তাকে জামিন দেয়া হয়। আন্তর্জাতিক আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরার অপরাধে(!) মাহমুদুর রহমানের ভাগ্যে সেটা যে জুটবেনা তা বলাই বাহুল্য।
মাহমুদুর রহমানের পরিবার ও শুভানুধ্যায়ীদের জন্য এটা একটি কঠিন সময় ও হতাশা জনক পরিস্থিতি। মনে করি এধরনের পরিস্থিতিতে কেও মাহমুদুর রহমানের পক্ষে না থাকলেও আল্লাহ তায়ালা মজলুমদের পক্ষে অবশ্যই আছেন। আর আল্লাহ যদি কার পক্ষে থাকেন তবে তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে, তার উপর ভরসা রাখতে হবে। ফেরআউনের জুলুম নির্যাতনে জর্জরিত মুসা আ: তার কওমকে এভাবেই ভরসা দিয়েছিলেন, “আর মুসা আ: বললেন, আল্লাহর কাছে বেশী বেশী সাহায্য চাও আর ধৈর্য ধারন কর। এই জমীনের মালিক আল্লাহ, তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা এর উত্তারাধিকারী বানান, কিন্তু শেষ ভাল শুধু মাত্র তাদের যারা আল্লাহকে ভয় করে” (সূরা আরাফ:১২৮)। মজলুম ও আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার মধ্যে কোন বাধার দেয়াল থাকে না। মজলুমের দোয়া সরাসরি আল্লাহ তায়ালার কাছে পৌছে যায়। তাই মজলুমদের আল্লাহর দরবারে জালিম শাহীর হাত থেকে এই জাতীর মুক্তির জন্য বেশী বেশী দোয়া করা দরকার।
সরকারের এই জুলুম নির্যাতন একদিকে যেমন মাহমুদুর রহমান সাহেবদের মত নির্যাতিতদের সত্যের উপর টিকে থাকার পরীক্ষা, আল্লাহ তায়ালা উনাদেরকে এ পরিক্ষায় সফলকাম করুন, তেমনি যারা সরাসরি নির্যাতিত নন তাদের জন্যও পরীক্ষা। আমরা যদি নিজেদেরকে, এ সমাজকে, এদেশকে আল্লাহর গজব থেকে বাঁচাতে চাই তাহলে যার যার সামর্থ অনুযায়ী সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ, প্রতিরোধ করা ছাড়া কোন গত্যান্তর নেই। সত্যের পক্ষে লড়তে গেলে যুলুম নির্যাতনের শিকার হতে হবে এ আশংকায় পালিয়ে থাকার কোন সুযোগ নেই। আমাদের ভাগ্যে যা আছে কেও আমাদের তার চেয়ে বেশী ক্ষতি করতে পারবেনা। “বল, আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছে, তার বেশী কোন ক্ষতিই তোমরা করতে পারবেনা। আর আল্লাহর উপরই বিশ্বাসীদের ভরসা করা উচিত” (সূরা তাওবা: ৫১)। আমরা আর কিছু না পারি আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদতো জানাতে পারি, পত্রিকায়, অন লাইনে, ব্লগে দুএক কলম লিখতে তো পারি, পাড়া প্রতিবেশী আত্নীয় স্বজনকে জালেমের জুলুমের প্রতিবাদ করা যে ঈমানী দায়িত্ব এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতো করতে পারি। আর কি কি আপনি করতে পারেন আপনার আল্লাহর পরে আপনিই ভাল জানেন। জেনে রাখবেন, “আল্লাহ কোন জাতির ভাগ্য তাদের প্রচেষ্টা ব্যাতিত এমনিতেই পরিবর্তন করে দেননা”, (আর-রাদ:১১)। এখন এটা আমাদের পছন্দ। আমরা কি আল্লাহর গজবের অপেক্ষা করব, নাকি জাতিকে আল্লাহর গজবের হাত থেকে বাঁচানোর চেষ্টা করব।
যারা আওয়ামী লীগের শুভাকাংখী তাদেরকেও বলছি, সময় থাকতে সঠিক পথে ফিরে আসার জন্য দলকে পরামর্শ দিন। আল্লাহর রাসূলের সা: একটি হাদীস শুনে রাখুন, “তোমার ভাই জালেম হোক বা মজলুম হোক তাকে সাহায্য কর”। সাহাবীরা জানতে চাইলেন, মজলুমকে কিভাবে সাহায্য করব তাতো বুঝলাম কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব? আল্লাহর রাসূল সা: বললেন, “তোমার ভাইকে জুলুম নির্যাতন করতে বাধা দাও”। আমাদের সবার শুভ বুদ্ধির উদয় হোক। আল্লাহ তার রহমত দ্বারা আমাদেরকে তার গজব থেকে রক্ষা করুন এই কামনায় শেষ করছি।
আমিন।
ভাইয়া , আপনাকে ধন্যবাদ একটি সময়োপযোগী , তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ কলাম লিখার জন্য ।
21376
২
সত্যপুর থেকে সত্যবানু লিখেছেন,
০৫ জুন ২০১০; রাত ০৮:০৯
ভাই নাজিব মোমেন, একজন কলম সৈনিক যিনি বেশ লম্বা একটা সময় ধরে কলমের জেহাদ চালিয়ে গেলেন একা একাই সেই মাহমুদুর রহমানকে নিয়ে আপনার আজকের লিখাটা সময়ের দাবী ছিল। আসলে বর্তমানে মুসলমানরা জালেমের জুলুমের প্রতিবাদে অন্তরে ঘৃণা পোষন করাকেই যথেষ্ট বলে ধরে নিয়েছেন। তারা হয়তো এই ভেবে আত্নতুষ্টি লাভ করছেন, আগুন লেগেছে তো পড়শি বাড়ি আমার বাড়ি তো নিরাপদ আছে। কিন্তু সেই সব মুসলমানদের মনে রাখা উচিত ,আগুনের কাজ তার প্রলয়ংকরী দাহ্য শক্তি নিয়ে চারদিকে ক্রমান্বয়ে ছড়িয়ে পড়া।তাই সেদিন বেশী দুরে নয় যখন জুলুমের এই আগুনের বিরুদ্বে যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করা না হলে তা সবার জীবনেই সক্রমিত হয়ে যাবে। মল্লিক ভাইর সেই আহবান কারো ভুলে যাওয়া উচিত নয় ,এত জুলুম চারিদিকে থাবা ফেলে প্রতিদিন /মজলুমানের লগ্ন ফুরায় শোক বিহ্বল স্বপ্নহীন/এই অসহায় কাল বেলাতে তবু কেন তোমার ইমান দ্বিগুণ জ্বলে না/ অামরা যারা নিজেদের ক্ষমতার সীমাবদ্বতাকে নিয়ে ময়দানে সরব থাকার চেষ্টা করছি আমি মনে করি তাদের জন্য আপনার কলমের এই শুভ পথ চলা অনেক বেশী প্রত্যাশার ও ভালোলাগার। সোনার বাংলাদেশের সত্য রোদ্দুরের উঠোনে আপনার উপস্থিতি শুভ হোক ।সালাম ও শুভেচ্ছান্তে।
21387
৩
মধ্যপ্রাচ্য, থেকে প্রবাসী সখিনা লিখেছেন,
০৫ জুন ২০১০; রাত ০৮:২৬
মুজিব মানে একটি কালো ইতিহাস - ভঙ্গ-ভঙ্গের ঐতিহাসিক খলনেতা/
মুজিব মানে এক স্বৈরশাসক - ধ্বংসের রাজনীতিকদের মাথা//
কেমনে ভুলবে বাঙ্গালী জাতি, তুমিযে কত মহান/
তুমি আন্ধা বাংগালীদের গর্ব, কালের এক মহা শয়তান//
তুমি এলে যবে, রোযা রেখেছিল সবে/
তোমার বিদায়ে জাতি, জুতা দেখিয়েছিল ক্ষোভে//
১৯৭৫ এর ১৫ই আগষ্ট আজও এক মহান দিন/
নির্যাতিত মানুষেরা মুক্তি পেয়েছিল সেদিন//
তুমি নেই, তবুও আছ আমাদের মাঝে/
তোমার রেখে যাওয়া প্রেতাত্মা হাসিনার কাজে মরে আজ জাতি লাজে//
ধর্ষিতা নিস্পাপ নারীদের আত্মচিৎকারে হয়েছে বাতাস ভারী/
নেত্রী নয় এ যেন বাঙ্গালী জাতীর এক কলংকময় মন্ত্রী নারী//
কেমনে ভুলিব হে ভঙ্গ -ভ্েঙ্গর মহা খলনায়ক, তুমি সত্যিই মহান/
তুমি বাংগালী জাতির জন্য হয়ে এসেছিলে এক মহা শয়তান//
21391
৪
পর্তূগাল থেকে পল্লব লিখেছেন,
০৫ জুন ২০১০; রাত ০৯:২৮
যুগে যুগে অত্যাচারীরা বার বার আস্তাকূড়ে নিক্ষিপ্ত হয়েছে তবুও তাদের খাসলত বদল হয়নি কারণ তাদের রক্তে সৃষ্টি করে রেখে গেছে তাদের সন্তানদের, যাতে যুগে যুগে তাদের পূর্বপুরুষদের কুকীর্তিগুলো বর্তমানের কার্যকলাপে ইতিহাসের পাতায় সচল রাখতে পারে। " চোরে শুনেনা ধর্মের কাহিনী" জনাব ব্যারিষ্টার নাজিব মোমেন সাহেব আপনি যতই হাদিস কোরানের কথা বলে না কেন ওদিকে ওদের খেয়াল নেই। তারা চাই এ পৃথিবীতে শাসক হয়ে যশ-খ্যাতি, সম্মান হোক না তা অত্যাচারের বিনিময়ে। এমনকি এ সম্মানের জন্য যত রকম প্রতারণার আশ্রয় নেয়ার দরকার তা প্রয়োগ করতে কার্পণ্য করবে না। মুখোশ যারা পরে তাদের মূল কথা হলো প্রতারণা। অন্যকে প্রতারিত করাই তাদের ধর্ম। এদের সম্পর্কে সুরা নিসায় ১৪২ নং আয়াতে বলে হয়েছে-"অবশ্যই মুনাফিকগণ আল্লাহকে প্রতারিত করতে চায়, কিন্তু তিনিই তাদের প্রতারিত করেন এবং যখন তারা সালাতে দাঁড়ায় তারা শৈথিল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য। আল্লাহকে তারা অল্পই স্মরণ করে"। এদের কাছে নামাজীর আলখেল্লাটাই বড়। এদের দেখা যাবে গায়ে ইসলামিক যুব্বা, মাথায় টুপি , হাতে দামি তজবী এবং সমাজে নিজেদের মর্যাদা জাহির করার জন্য লোক দেখানো উপস্থিতি। আজ একজন মাহমুদুর রহমানকে পৈশাচিক কায়দায় গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে ঠিকই কিন্তু হাজার হাজার মাহমুদুর যে সৃষ্টি হয়ে গেছে তা কি সরকার লক্ষ্য করেছে? ব্যারিষ্টার নাজিব মোমেন সময়োপযোগি প্রতিবাদ করার জন্য ধন্যবাদ।
21402
৫
Jessore থেকে M M Mashidul Islam লিখেছেন,
০৫ জুন ২০১০; রাত ০৯:৫৯
Thanks to Allah,Thanks to নাজিব মোমেন ভাই...........
We should pray for মাহমুদুর রহমান to Allah.Allah help me..............
21409
৬
আল - খোবার, সৌদি আরব থেকে আব্দুল হান্নান চৌধুরী লিখেছেন,
০৬ জুন ২০১০; সন্ধ্যা ০৭:০৩
শেখ হাসিনা ও তার সরকারের উপর আল্লাহর .....
21595
৭
UK থেকে Rebel লিখেছেন,
০৭ জুন ২০১০; সকাল ০৬:২৩
Such kind of injustice should never be tolerated. Bakshali style of closing down the TV and Papers must immediately be stopped. Otherwise the whole nation must suffer from such injustice. If the people can not understand the misdeeds of chapabaj and syphants members of the BAL, then definitely the true must not come out. This process must not continue any more.
21670
৮
United Kingdom থেকে Mohammed Iqbal লিখেছেন,
০৭ জুন ২০১০; সকাল ০৮:০৯
Dear Sokhina (saudi arabia) , The poem you have made is not good sign of protesting . Protest like Barrister Najib is doing .
21677
৯
অবহেলিত পল্লীর এক জীর্ণ কুঠির থেকে নৌকামার্কার এক সময়কার অন্ধভক্ত নিরক্ষর মা-বাবার সন্তান লিখেছেন,
০৭ জুন ২০১০; দুপুর ১২:১৫
এটাকে দেশে বিদেশে কোনো বিবেকবান মানুষ ভালো মনে না করলেও, চরম প্রতিবাদের মুখেও, সরকার গুয়ার্তুমি করেই যাচ্ছে। দেশের ভেতরের এবং বাইরের বেশ কয়েকটা রিপোর্ট এবং বিবৃতি পড়েছিঃ আমেরিকার New York Times, বৃটেনের The Guardian সহ Reporters Without Borders এর বিবৃতি (http://en.rsf.org/opposition-daily-closed-force-used-02-06-2010,37648.html), International Press Institute এর বিবৃতি (http://www.freemedia.at/singleview/4973/), International Freedom of Expression eXchange (IFEX) এর বিবৃতি (http://www.ifex.org/bangladesh/2010/06/02/amar_desh_closed/), Committee to Protect Journalists (CPJ) এর বিবৃতি (http://cpj.org/2010/06/in-bangladesh-newspaper-shut-down-editor-arrested.php), Reporters Sans Frontières (RSF) এর বিবৃতি (http://www.rsf.org, http://en.rsf.org/bangladesh-facebo..., http://en.rsf.org/bangladesh-report..্ http://en.rsf.org/bangladesh-govern...) এর কোনোটাই সরকারের সিদ্ধান্ত পাল্টাতে প্রভাবিত করছে না। দেশের ভেতরেও তো আমার দেশের পক্ষ বিপক্ষ শিবির থেকে কম লেখালেখি হয়নি। চিন্তা রিপোর্ট (http://www.chintaa.com/index.php/campaigndetails/showAerticle/1/10/bangla), The Daily Star Editorial (http://www.thedailystar.net/pf_story.php?nid=141106), New Age Editorial (http://www.newagebd.com/2010/jun/03/edit.html), দেশবরেণ্য বুদ্ধিজীবি ও সাংবাদিকদের মতামত যেমন শফিক রেহমানের বক্তব্য (http://www.sonarbangladesh.com/article.php?ID=2861), বদরুদ্দীন ঊমরের বক্তব্য (http://www.sonarbangladesh.com/article.php?ID=2867), ফরহাদ মজহারের বক্তব্য (http://www.sonarbangladesh.com/article.php?ID=2832), আসিফ নজরুলের বক্তব্য (http://www.sonarbangladesh.com/article.php?ID=2873), আতাউস সামাদের বক্তব্য (http://www.sonarbangladesh.com/article.php?ID=2853) এসব কিছুই সরকার অগ্রাহ্য করে চলেছে। তাহলে কি এটা প্রমাণিত হয়না যে এ সরকার সেই ৭৫ এর বাকসালের মূর্ত প্রতীক? বরং ৭৫ এ ছিলো এক ধরণের বাকসাল আর এখন নব্য ডিজিটাল বাকসাল। ডিজিটাল স্বৈরাচার - ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি। কাজেই সরকারের বিরুদ্ধে বলে কেনো মাহমুদুর রহমান পার পাবে? ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাকসালে প্রযুক্তির এতো যৌলুস ছিলোনা তাও সরকারের প্রতিপক্ষ শিবিরের কেউ পার পায়নি। আর আজ প্রযুক্তির এতো যৌলুসে সিক্ত ডিজিটাল সরকারের রোষানল থেকে রেহাই পাওয়ার প্রশ্নই ওঠেনা। মাহমুদুর রহমানের ভাগ্যে রিমান্ড অবধারিত। কারণ রিমান্ড হলো জনগনের বিরুদ্ধে এই বাকসালী সরকারের গনতান্ত্রিক অধিকার। কারণ রিমান্ড ছাড়া জবাবদিহিতা এড়িয়ে হাড় গুঁড়ো করার আর কোনো উপায় নেই। হাড় গুড়ো কারাটাও ডিজিটাল গনতন্ত্রীদের মৌলিক অধিকার। তাঁর জানা উচিত ছিলো ছোটো মুখে বড়ো কথা মানায়না। তিনি এখন টের পাবেন কোন মৌচাকে তিনি ঢিল মেরেছেন।
আমরা শুধু মহান আল্লাহর কাছে আর্তনাদ করি, হে আল্লাহ তুমি এই জালিম রাজের হাত থেকে আমাদেরকে বাঁচাও, আমাদের চিন্তার স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, চলার স্বাধীনতা, শিক্ষার স্বাধীনতা, ইজ্জত ও সম্ভ্রমের সাথে বাঁচার স্বাধীনতা কে বাঁচাও। স্বাধীনতার স্বঘোষিত sole agent দের হাত থেকে আমাদের স্বাধীনতাকে বাঁচাও। আমাদের স্বাধীনতা মুখ থুবড়ে নিঃশব্দে গুংড়াচ্ছে। স্বাধীনতার আর্ত চিৎকারের ভাষাটাকেও ওরা কেড়ে নিলো? হে খোদা তোমার আরশ না অত্যাচারিতের আর্তনাদে কেঁপে ওঠে? না কী বাক-স্বাধোনতাহীনতার কারণে আর্তনাদ করতে না পারায় আমাদের স্বাধীনতা তোমার করুণা থেকেও বঞ্চিত হবে?
21719
১০
হাফার আল বাতেন , সৌদি আরব থেকে বাংলার মুখ লিখেছেন,
০৮ জুন ২০১০; রাত ১২:২১
নগ্ন হয়ে পড়েছে
ওদের আসল চেহারা ।
মানবাধিকারের পোষাকগুলো খসে পড়েছে
তাদের সতর থেকে ।
জিহবা সন্ঞ্চালনে
যা করে না
সেসব শব্দাবলী উচ্চারণ করে তস্কররা ।
পরমত সহ্য করার মত
সততা তাদের নেই
সত্য বচনে তারা থরহরি
গলা টিপে ধরতে তাদের হাত নিশপিশ করে ।
তাদের রক্তে ফ্যাসিবাদের দূষিত জীবাণু তারা
বয়ে বেড়াচ্ছে জন্মসূত্রে ।
যখন তখন তা একনায়কতন্ত্রের রোগ
হয়ে আক্রান্ত করে তাদের -
পরমত দলনে
সত্যের কন্ঠকে চেপে ধরতে
সত্যবাদীকে দমিয়ে দিতে
হত্যার হোলি খেলতে
ইসলামকে নিশ্চিহ্ন করতে
নিজের অপশাসনকে চিরস্হায়ী করতে
বাকশাল গঠনে
কিন্তু ্ওরা বারবার ভুলে যাই
অন্যায়কারীর গদি বড়ই নড়বড়ে
মানুষ সত্যকেই আকাঙ্খা করে সর্বান্তকরণে ।
জালিমদের জন্য আস্তাকুঁড়ে থাকবে অনাদিকাল ...................
21845
১১
বাংলাদেশ থেকে অত্যাচারিত লিখেছেন,
০৮ জুন ২০১০; সকাল ০৮:৫৭
সূরা নিসার ৭৫ নং আয়াতে বলা হয়েছে-
"তোমাদের কী হয়েছে যে তোমরা সংগ্রাম করবে না আল্লাহ্র পথে এবং অসহায় নরনারী এবং শিশুদের জন্য? যারা বলছে, ‘হে আমাদের প্রতিপালক! এ অত্যাচারী শাসকের দেশ থেকে আমাদের অন্যত্র নিয়ে যাও, তোমার কাছ থেকে কাউকে আমাদের অভিভাবক করো এবং তোমার কাছ থেকে কাউকে আমাদের সহায় করো"
21918
১২
Earth থেকে Shameem লিখেছেন,
০৮ জুন ২০১০; সন্ধ্যা ০৭:৫৯
Days are coming when people in millions will ask serious question about Sheikh Mujib's quality as a leader and as a statesman. Did he has any qualifications at all to rule a very big party like BAL. Did he has any quality at all to be the prime minister or president of a country of 70million people? Many strongly doubt he was. Let's see how the intellectuals turn leaf of history and facts.
22044
১৩
United Kingdom থেকে Abdul halim লিখেছেন,
০৯ জুন ২০১০; সকাল ০৬:০৪
Assalamu alaikum
Najib bhai Thank you very much. May give you taufiq to continue this. I would like request you to sue Jano knayha and somokal for publishing fefamatory news regarding your family. Please stand up, allah will help you and your family. According to defamation obviously they can not immune themselfe from being sued. The news published it is not political it personal.
Thanking you abdul halim
United kingdom
22080
১৪
চাঁপাই নবাবগঞ্জ থেকে শওকত আল-ইমরান লিখেছেন,
০৯ জুন ২০১০; সকাল ১১:৫২
লেখককে অসংখ্য ধন্যবাদ, সময়োপযোগী লেখার জন্য।
আমি জানি এই লেখকের পিতা একটি গণতন্ত্রপন্থী ইসলামী আন্দোলনের নেতা। গণতন্ত্ররের (ক্ষমতার) সার্থে এই নেতা অনেক আপোষ করেছেন ইসলাম বিরোধীদের সাথে। মাওলানা মওদূদী (রহঃ) যে আর্দশের ভিত্তিতে এই দলটিকে রেখে গিয়েছিলেন সেই আর্দশ থেকে এই দলটি অনেক দূরে সরে গেছে। আমরা দেখতে পাচ্ছি, এই দলটি সাধারন একটি রাজনৈতিক দলে পরিণত হচ্ছে।
22118
১৫
দুনিয়া থেকে আবদুল্লাহ লিখেছেন,
০৯ জুন ২০১০; রাত ০৮:৩৫
তথাকথিত সুশীল সমাজ, দেশী-বিদেশী মিডিয়া এবং গনতন্ত্র, মুক্ত বুদ্ধি ও সংবাদ পত্রের স্বাধীনতার তথাকথিত প্রবক্তারা রহস্যজনক ভাবে নীরব বোবা শয়তানের ভূমিকায় অবতীর্ন হয়েছে। আপনি সত্তিই বলেছেন মোনাফিক এবং বেইমানেরা এরকমই হয়ে থাকে এখন আমাদেরকে ঈমানের দাবিতে সত্যবাদি হতে হবে বিজয় অতি নিকটে আল্লাহ বলেন)৪৭ وكان حقا علينا نصر المؤمنين (الروم ঈমানের দাবিতে সত্যবাদি হতে পারলে অাল্লাহ অবস্সয় সাহাজ্য করবেন। বদরে আছমান থেকে ফেরেস্তা নাজিল করে ঈমানদারদের কে যে ভাবে সাহাজ্য করেছিলেন আজকেও সে অাল্লাহ আছেন এবং সবসময় থাকবেন আমরা হতাশ নই কারন আল্লাহ বলেন ولا تيئسو من روح الله انه لا ييئس من روح الله الا القوم الكافرون অর্থাত তোমরা আল্লাহর রহমত তেকে নিরাশ হয়েওনা কারন একমাত্র কাফের কওম ছাড়া আর কেও আল্লাহর রহমত তেকে নিরাশ হয়না। আল্লাহ তুমি মাহমুদুর রহমানকে হিফাজত কর আমীন।
22173
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন: