মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৬:২৮ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
জাতি আজ সিরিয়াস বিপদগ্রস্ত ইলিয়াস (২৮/০৪/২০১২)
এ বিপর্যয় ছিল আটশত বছরপূর্ব এক দরবেশীয় সতর্ক সংকেত (১০/০৩/২০১২)
রিয়ার ভুত ধরা পড়েছে (২৮/০১/২০১২)
ফেলানী তোমার স্মরণে (০৭/০১/২০১২)
ঢিলের বদলে পাটকেল আসে কখনো ঐশ্বরিক কখনো মানবিক (৩১/১২/২০১১)
গভীর সংকটে জেগে উঠার সময় (১০/১২/২০১১)
ষড়যন্ত্রের ভূমিকম্পন: সিকিম মানচিত্রের পরিবর্তন (২৯/১০/২০১১)
বিডিআর বিদ্রোহের বাস্তবতাঃ বাংলাদেশের চোখ দিয়ে দেখলাম (১৫/০৫/২০০৯)
আগের লেখা
303


জাতি আজ সিরিয়াস বিপদগ্রস্ত ইলিয়াস

নাজমা মোস্তফা

সিলেটের উপর কিসের ভর হয়েছে যাদুর না কেলেঙ্কারীর না টিপাইমুখ বাঁধের? ইবলিস যেন ওখানে গিয়ে বাসা গাড়লো শেষবেলা। মনে হচ্ছে ঠিক কিয়ামতের আগে বা পড়ন্ত বিকেলে। সিলেটের রেলমন্ত্রীর এপিএসের গাড়ীতে বস্তাভর্তি টাকা: কালো বিড়াল বেরিয়ে পড়েছে। ঘুষ কেলেঙ্কারীর জন্য পদত্যাগ দাবী! রেলওয়ের ৫০ কোটি টাকার নিয়োগ বাণিজ্য ফাঁস। ইজ্জত বাঁচানো দায় হয়ে পড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এর মাঝে বলে দিয়েছেন সাংবাদিক সাগর রুনি দম্পতির হত্যার অগ্রগতি জানানো হবে না। এরি মাঝে পাওয়া গেছে মাত্তর ৭০ লাখ টাকা। এটা কি সরকারী টাকা? জবাবে মন্ত্রী বলেছেন, প্রশ্নই আসে না? প্রাথমিক বিষয়টি থানা পুলিশ গড়াতেও দেয়া হয় নি। তড়িঘড়ি মন্ত্রীর সংবাদ সম্মেলন আর উন্নয়নের ফিরিস্তি শুনলো অনেকেই। ওরা মাত্র কয়টি টাকাতে ধরা পড়েছে তাই আর পুলিশেও সোপর্দ করা হলো না। এটা কেমন যেন অসভ্যতা শোনায় হয়তো তাই? খুব কৌশলে ছেড়ে দেয়া হলো। যাক্ বাঁচা গেল ইজ্জত অনেকটাই বাঁচলো। এমন ইজ্জতের মন্ত্রীর দায় এসব নয়, তার এপিএস কোথায় যায় কি করে এসব খোঁজ নেয়া তার দায়ে পড়ে না, যদিও সামান্য সময়ের মাঝে দশবার টেলিফোন, কললিষ্টে তার প্রমাণ পাওয়া যায়! তারপরও মন্ত্রীদের ইজ্জত কখনোই যায় না। বড় শক্ত ইজ্জত! চোর ছ্যাচড়া হলে কবে তা ভেস্তে যেত, মন্ত্রী বলে ইজ্জতটা এতই পোক্ত! সহজে যায় না।

জানেন? একটি বিশাল খবর বেরিয়েছে, কেশবপুর বাসী নিজেরা বাধ মেরামত করেছে, মন্ত্রীরা তাদের কাছ থেকে কিছু শিখুন। শঠতার বদলে সততা। নিদেন পক্ষে মানবিকতা। বিশ্বাস করেন ড্রাইভার আজমের জন্য সব জনমানবের সেকি দুশ্চিন্তা আর গোয়েন্দার অকর্মণ্যতা।
সংবাদ সম্মেলনে উঠে এসেছে মন্ত্রীর জল মহালের ও জমি দখলের অভিযোগ, কি লজ্জার কথা! সত্যিই মন্ত্রী! সিলেটের ইজ্জত রাখুন। দরকারে কেশবপুর থেকে শিখুন। রেল মন্ত্রীর বাণী, হাছিনা তার হাতে তুলে দেন ভাঙ্গা রেলের ঘানি। সময় অল্প, মাত্র হাতে গোনা, তাই তড়িঘড়ি করতে গিয়েই সাধুরা আসামী। ড্রাইভার আজরাইলের মুখোমুখি। তারপরও সে ছিল মন্দের ভালো। বিবেক বলছে, সততার উদাহরণে তার পাওনা মন্দ হবার নয়।


জাতি আজ সিরিয়াস বিপদগ্রস্ত ইলিয়াস
দু দুজন গরীর ড্রাইভার আজ মাইনকার চিপাতে। আছে না নাই বলা মুষ্কিল তাতে?
মাত্র সাড়ে তিন মাসে ২২ গুম, এ কেমন কথা? শোনরে শোন!
এ গুম এমনই ঘুম! কথা বলে না নড়ে না চুপচাপ থাকে। যুক্তরাষ্ট্রে বিক্ষোভ দেশে বিদেশে।
হাছিনা বলছেন, সব খেলা খেলা অবহেলা, লুকিয়ে রেখেছে খালেদা।
ইলিয়াসের বেচারী মা স্ত্রী সন্তানেরা কি এ খেলার মর্ম বুঝতে পারবে, কোনবেলা?
রেল মন্ত্রীরে বাঁচাতে ইলিয়াস আলীর বিরুদ্ধে বিশ্বনাথে নতুন হামলা, নতুন মামলা?
৪৮ ঘন্টা! ওতো আরো পুরোনো খেলা স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ হাতে রচে দেয়া ঝামেলা।
এপিএস ফারুক মন্ত্রীর চামচা! তদন্ত কমিটি ডেকেছে তুমি সাড়া দাও নাই, বহুত খুব
সাহস তোমার। ভয় পেয়ো না, শশি কুমার ঝানু লোক, নিজেদেরই ঘরানার
আখতারুজ্জামানও এক ঘনিষ্টজন। সবার সম্মোধন এক কাতারে “তুই রাজাকাররে”।


জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।
সিলেট বিভাগে সর্বাত্মক হরতাল পালিত।
বড়লেখাতে সংঘর্ষ ১৪৪ ধারা, হবিগঞ্জে ধাওয়া পাল্টাধাওয়া।
বিশ্বনাথে কাফনের কাপড় পড়ে লাশেরা মিছিলে।
দূর পাল্লার ভেতরের বাহিরের গাড়ী সব বন্ধ ছিলে।
আব্দুল জলিল বলছেন, বিপদ ! হাছিনার সামনে সত্য কথা বললে
কেউ বলছে অধিকাংশ মন্ত্রীই দুর্নীতিগ্রস্ত, দেশটা গেছে বর্গির হাতে।
এত আয়োজনেও গোয়েন্দারা চুপ, খোঁজ নেই চালকের।
গুম তো সইবার নয়, তবে কিসের স্বাধীনতা তোমাদের?

জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।
মোশাররফ বলছেন টিপাইমুখ বাঁধ বিরোধিতাই গিলেছে ইলিয়াসকে।
প্রতিটি কারবালাতেই হোসনেরা বাঁচে এজিদেরা অকালে মরে।
ফেরাউনের জন্য থাকে একজন মুসা। নমরুদের জন্য থাকে ইব্রাহিম বাদশা।

জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।
কেউ বলছে অকর্মা থলের বিড়ালে কাজ হবে না, বাঘের দরকার।
অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে সাথে আছে সরকার।
সোয়া তিন বছরে শতাধিক গুম - বর্গী এল দেশে, এ দেশ কার?
আল জাজিরার খবরে, বাংলাদেশে গুমের মহামারী - বছরে শতেক।
বলো বন্ধু বল- রেল গেট কেলেঙ্কারীর এখন কি হইবেক?
মাটিচাপা? ধামাচাপা? মহাজেটে মহা ধুম বিরোধীরা হচ্ছে গুম।
গোটা দেশ বাংলাদেশ হবে কি বিশ্বনাথের ভাঙ্গা দশা?
এর মাঝে নিহত এক দুই তিন। সবই খবরের শিরোনামের ঋণ
কাফনের কাপড়ে মূল্যহীন লাশেরা আজ মিছিলে বিলীন।
মন্ত্রীসভার ১৮ ডায়রী থানায়, নিজেদের নিরাপত্তার অধিকার চায়

ইলিয়াসরা আজ হারিয়ে সব। চায় বাঁচবার অধিকার।
জাতি আজ দেয়ালে মাথা ঠুকে মরছে, যেন কিয়ামতের ময়দান।
কোথায় স্রষ্টা তুমি! কোথায় তোমার সিঙ্গা হাতের পাহলেওয়ান!
বাজাও সিঙ্গা ইসরাফিল! কেন আজো গাফেল তুমি এতবেলা?
কি, দেখো না এত বিড়ম্বনা? এত কান্না পানি শূণ্য বাংলার জমিন!

জাতি আজ সিরিয়াস। বিপদগ্রস্ত ইলিয়াস।
ন্যায় রাজ্য প্রতিষ্ঠা করো প্রভু !
ধ্বংস করো শয়তানের কারখানা।
তুমি তো বলেছ সৎ জাতির বিনাশ তুমি করো না।
আমরা হার মেনেছি সততার কবর রচেছি, আমরা জরুর আসামী
আমাদের মন্ত্রীরা সব লাইনবাধা হতভাগারা, বুঝেনি যে তুমি মিছে নও,
এক জলজ্যান্ত বাস্তবতা। নিরব দ্রষ্টা স্রষ্টা।
আজমেরে ঢুকিয়ে দেও পিলখানার গেটে।
ভাঙ্গা ট্রেনের মন্ত্রী ধরা পড়ে তোমার কৌশলে।
সে জানে না আর কি সামনে অপেক্ষা করছে - মরণ যাতনা।
প্রতিটি পাপের বিচার সামনে সাবধান!
চুল পরিমান অবিচার হবে না, এটাই অনুমান।
সবার জন্য সমান বিচার ড্রাইভার চৌকিদার জমাদার মন্ত্রী মিনিষ্টার।
দাঁড়াও সবে শুধু শিঙ্গার অপেক্ষায়। ইসরাফিল ঐ এলো অবেলায়!

২৬ এপ্রিল ২০১২।
http://www.sonarbangladesh.com/articles/NazmaMostofa
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
india থেকে dirtroad লিখেছেন, ৩০ এপ্রিল ২০১২; সকাল ১০:৫৮
What exactly is this??
83604
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy