মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৬:৩৪ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

জীবন আমার বাজি

নেওয়াজ এম রহমান

মাঝরাতে চমকে উঠি তোমার ছবি দেখে
পড়ালেখার নামে ওরা দেখেছো এ কি শেখে?
কলম রেখে অস্ত্র হাতে এ কি তাদের খেলা?
এমনি করে যাবে কি কেটে সকাল সন্ধ্যা বেলা।
ভাবছি বসে পোড়া কপালি ওগো, এদেশ আমার
কে ধরবে ঝড় ঝঞ্জায় হালটি বলো তোমার?
তোমায় নিয়ে ভাবার মতো কেউ কি কোথাও আছে?
সুখে দুঃখে রইবে কি কেউ তোমার অতি কাছে?
তোমার উপর আঘাত এলে কে এগিয়ে যাবে?
শত্রু হতে রক্ষা পেতে কাদের তুমি পাবে?

ভেবেছ কি কখনও তুমি? তোমার মেয়ে ছেলে
তোমার জন্য একটি রাতও থাকবে নয়ন মেলে।
থাকবে কি গো তোমার পাশে একাত্তরের মতো?
আড়াল করে রাখবে তোমায়, আসুক না ঝড় যতো।
খোদা তুমি রক্ষা করো, জীবন আমার বাজি
যায় চলে যাক এ প্রাণ আমার, মরতে আমি রাজি।।

পল্লবী, ঢাকা
http://www.sonarbangladesh.com/articles/NewajMRahman
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট পাবনা থেকে মোঃআলাউদ্দিন আল আজাদ লিখেছেন, ২৭ জানুয়ারি ২০১২; রাত ১১:৩১
লেখাটি অনেক ভাল লেগেছে।আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুভুতিটা লেখার মাধ্যমে শেয়ার করার জন্য।আসলে বিপদের সময় আপন মানুষ ছারা আর কেউ পাসে থাকে না।
77377
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy