মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৬:৪২ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
মন্ত্রিত্বেও ব্যবসায়ী মনোভাব প্রয়োজন (২১/০৫/২০১২)
সোহেল তাজের ইস্তফা (২৮/০৪/২০১২)
বাজেটে অঘোষিত আয় (২৬/০৪/২০১২)
ব্যাংকের উচ্চ সুদই বড় সমস্যা (০২/০৪/২০১২)
ভাষা ব্যবহারে সংযত হওয়া চাই (২২/০৩/২০১২)
কুদরত শেখ হাসিনার পক্ষে (১৫/০৩/২০১২)
সরকার হটিয়ে তিনি কাকে বসাতে চান? (০৮/০৩/২০১২)
উদ্যোক্তার দুই ভাগ শেয়ার বাস্তবসম্মত নয় (০১/০৩/২০১২)
মেঘ সেলাই করা যায় না (২৬/০২/২০১২)
গণতন্ত্রই শেষ কথা (২২/০২/২০১২)
যার কাজ তাকেই করতে হবে (১৪/০২/২০১২)
যুদ্ধাপরাধীদের বিচারের বিকল্প নেই (০৯/০২/২০১২)
সীমান্ত উন্মুক্ত হলে ভারতেরই লাভ (০২/০২/২০১২)
এই ভণ্ডামীর শেষ কোথায়? (০১/০২/২০১২)
গণতন্ত্রেরই জয় হবে (২৪/০১/২০১২)
গো. আযমকে করুণা কেন? (২১/০১/২০১২)
ইসি নিয়ে রাষ্ট্রপতির সংলাপ (২৭/১২/২০১১)
মানবতাবিরোধীদের সুযোগ নয় (২১/১২/২০১১)
বর্জন করে কিছু অর্জন করা যাবে? (১৩/১২/২০১১)
তেল নিয়ে তেলেসমাতি (০৯/১২/২০১১)
ব্যাংকে তারল্য সংকট (২০/১১/২০১১)
আমিনীদের শক্তির উৎস কী (০৩/১১/২০১১)
একজন জাতীয় নেত্রী বিভ্রান্তি ছড়াবেন কেন? (২৭/১০/২০১১)
ন্যাটোকে দিয়ে আমেরিকার মধ্যপ্রাচ্য জয় (২৬/১০/২০১১)
ব্যবসা না রাজস্ব লুণ্ঠন? (২১/১০/২০১১)
বেআক্কেলের স্বর্গচিন্তা (১২/১০/২০১১)
বেগম জিয়ার মহাসমাবেশ (০১/১০/২০১১)
চাল আমদানির উদ্যোগ নেয়া যায় (২৬/০৯/২০১১)
ওয়ান-ইলেভেন নিয়ে উষ্মার কারণ (১৩/০৯/২০১১)
বিরোধী রাজনীতির গতিপ্রকৃতি (৩০/০৮/২০১১)
আগের লেখা
376


মন্ত্রিত্বেও ব্যবসায়ী মনোভাব প্রয়োজন

নুরুল ইসলাম বিএসসি

ব্যবসা করা ও মন্ত্রণালয় চালানো, চোখের সঙ্গে কানের যে দূরত্ব, ওইটুকুই। আমি কিছু বাস্তব উদাহরণ দিয়ে আমার কথাটা পরিষ্কার করতে চাই। সবার আগে সব ব্যবসা যে ব্যবসা নয়, এ কথা পরিষ্কার করতে চাই।

মানুষ, সমাজ ও দেশের কল্যাণে অর্থ বা পণ্যের বিনিময়ে যে বেচাকেনা হয় তাকে মোদ্দাকথায় ব্যবসা বলা যায়। কেউ লেদ মেশিনে অস্ত্র বানিয়ে বিক্রি করলে এটাকে ব্যবসা বলা যাবে না। কারণ এখানে মানুষের কল্যাণ নিহিত নেই। অনুরূপভাবে কালোবাজারিকেও ব্যবসায়িক সংজ্ঞায় ফেলা মুশকিল, কারণ এখানে রাষ্ট্রের সম্মতি নেই, মানুষের কল্যাণ নেই। এখানে হয় ব্যক্তিগত অর্থের সাধনা, এখানে মূল্যবোধের অনুশীলন হয় না।

এখন মূল আলোচনায়, মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসার সম্পর্কের কথা বলি।

খাতুনগঞ্জ বা চাক্তাই অথবা দেশের যে কোন অঞ্চলে বসে একজন আমদানিকারক, রফতানিকারক দেশের উৎপাদকের সঙ্গে এলসি খোলার আগে মূল্য নিয়ে হার্ড বারগেনিং করেন। মূল্য ছাড়া অন্যান্য শর্ত নিয়েও চূড়ান্ত দরকষাকষি করেন। দরাদরি ঠিক হলে অন্য শর্তগুলো নিজের অনুকূলে আছে মনে করলে, তখনই খাতুনগঞ্জের ব্যবসায়ী এলসি খোলেন। ব্যবসায়ী কোন দিন শর্ত দেন না যে তার একাউন্টে রফতানিকারক কত ডলার দেবেন, ওই শর্ত পেলেই রফতানিকারক বুঝে যাবেন, ডাল ম্যা কুচ কালা হ্যায়।

অনুরূপভাবে একজন মন্ত্রী বা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা যখন দেশের জন্য কোন চুক্তি করতে যান বা কোন পণ্য আমদানি করতে ইচ্ছা প্রকাশ করেন, তখন তাদেরও কাউন্টার দেশের মন্ত্রী বা কর্তাব্যক্তিদের সঙ্গে হার্ড বারগেনিং করে নিতে হয়ে। এই হার্ড বারগেনিংয়ের নামই ব্যবসা। ধরি, খাদ্য মন্ত্রণালয় ভিয়েতনাম থেকে এক লাখ টন চাল আমদানি করতে চায়। ভিয়েতনামের রফতানিকারক প্রতি টন চালের মূল্য ৫০০ মার্কিন ডলার চাইলেন। ওখানে যদি মন্ত্রী সৎ হন ও বিশ্ববাজারে চালের দামের পার্থক্য জানেন, মন্ত্রী অবশ্যই বারগেনিং করবেন। ওখানে যদি মন্ত্রী শর্ত দেন যে আমার একাউন্টে কত ডলার জমা হবে? এতে রফতানিকারক বুঝে যাবেন ডাল ম্যা কুচ কালা হ্যায়, দামটাও রফতানিকারক ওভাবে নির্ধারণ করবেন।

ভারতের সঙ্গে এখন নদীর পানি নিয়ে হার্ড বারগেনিং চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, এক ফোঁটা পানিও দেয়া যাবে না। বাংলাদেশ বলছে, এ পানি পাওয়া বাংলাদেশের ন্যায্য অধিকার, পানি দিতেই হবে। এই যে বারগেনিং, এটাও ব্যবসার মধ্যে পড়ে। চাপ সৃষ্টি করে যে যার থেকে যত বেশি আদায় করতে পারে।

আমি উপরের কথাগুলো এ জন্যই উপস্থাপন করলাম, টকশোসহ বিভিন্ন মিডিয়াতে, সংবাদে ব্যবসায়ী সংসদ সদস্যদের সংখ্যাধিক্য নিয়ে নানা কথা হয়। বর্তমান বিশ্বে ব্যবসা ছাড়া আর কি আছে বলুন। আমেরিকা অস্ত্রের ব্যবসা করে। অস্ত্রের ব্যবসা একচ্ছত্র রাখার কৌশল হিসেবে উত্তর কোরিয়া ও ইরানের ওপর চাপ সৃষ্টি করছে। চীনও অস্ত্রের সঙ্গে সঙ্গে অন্যান্য পণ্যের প্রসার করেছে। বিশ্বের অর্ধেক বাজার এখন তাদের দখলে। ব্যবসায় প্রসার লাভ করেছে বলেই আমেরিকা, রাশিয়াসহ সবাই এখন চীনের দিকে ঝুঁকেছে। চীন যদি প্রসার লাভ না করতে পারত, কেউ কি তার ধারেকাছে যেত? আমেরিকার এখন বড় ভয়, চীন আর ভারত বিশ্বের অর্থনীতির পরাশক্তি হয়ে যাবে।
আমাদের দেশকে প্রকৃতি অনেক কিছু দিয়েছে। দেয়নি শুধু দেশপ্রেমিক নেতা। লি কোয়াং ইউ বা মাহাথির মোহাম্মদের মতো একজন দক্ষ নেতা যদি এ দেশে জš§ নিত, দশ বছরে বিশ্বের আলোচিত দেশে পরিণত হতে পারত বাংলাদেশ।

হরতাল, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সমাজের ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো পর্যন্ত দখল করে ফেলেছে। এখন প্রতিযোগিতা চলছে, কার আগে কে ধনী হবে। এই অর্থনৈতিক প্রতিযোগিতা প্রকৃতির পছন্দের নয় বিধায় যা আছে তাও ধীরে ধীরে লোপ পাচ্ছে। এই ধরুন, হালদা নদীর মতো প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র পৃথিবীতে আর একটিও আছে কি-না সন্দেহ। অথচ আমরা হেলায় এটাকে ধ্বংস করে ফেলেছি। বৃষ্টি প্রকৃতির দান। অনেক দেশ আছে যেখানে বৃষ্টির জন্য হাহাকার। বিধাতার দরবারে হাত তুলে মোনাজাত করা হয়। পানি, গ্যাস, গাছপালা, বন্দর, কয়লা, উর্বর মাটি কী নেই এ দেশে? চাই সঠিক নেতৃত্ব, চাই দুর্নীতিমুক্ত সমাজ। যে সমাজে সবাই শান্তিতে খেয়ে-পরে বাঁচবে। সংঘাত চাই না, চাই না হরতাল। একমাত্র হরতালের কারণে এ দেশে অনেক বিদেশী বিনিয়োগ করতে চান না।

দুর্নীতির কারণে কেউ এ দেশের মাটি মাড়াতে চান না। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতে হাজার হাজার কোটি ডলার নিয়ে বিদেশীরা এসেছে। এমনকি ভিয়েতনামেও বিদেশীরা বিনিয়োগ করেছে। এখন মিয়ানমার মুক্ত হতে চলেছে। বাংলাদেশ সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হলে, মিয়ানমারে অনেকে বিনিয়োগে উৎসাহ বোধ করবে।

নূরুল ইসলাম বিএসসি
: সংসদ সদস্য ও কলাম লেখক
(সূত্র: যুগান্তর,২১/০৫/১২)
http://www.sonarbangladesh.com/articles/NurulIslamBSc
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
জেদ্দা থেকে জহির খান লিখেছেন, ২১ মে ২০১২; সকাল ১১:৪৫
জনাব বিএসসি সাহেব,
অাপনি ব্যবসা ভাল বোঝেন বলেইতো, ছেলের মাধ্যমে সানোয়ার হোল্ডিংস এর মাধ্যমে চিটাগাং এ ভুমি দস্যুবৃত্তি করছেন। ইটিভি বিষয়ে খবর প্রচার করলে ইটিভির বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানি মামমলা করেছে।
"নগরীর চান্দগাঁও এলাকায় সানোয়ারা হোল্ডিংস লিমিটেডের প্রকল্পের জমি নিয়ে প্রতিষ্ঠানের পরিচালক মুজিবুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রচার হয়। ওই সচিত্র প্রতিবেদনে মুজিবুর রহমানকে ভূমিদস্যু ও চাঁদাবাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।"
ভুমি দস্যুবৃত্তি করে টাকা কামায়ে এবার মামলা দস্যুবৃত্তি করে ২০০ কোটি টাকা কামাতে চান ? কত সুন্দর ব্যবসা, বিনা পুজিতে ২০০ কোটি টাকা ????????
84601
সোনার গাঁ থেকে রানু লিখেছেন, ২১ মে ২০১২; দুপুর ০২:৩৯
রতনে রতন চিনে, কুত্তা চিনে...। আসলে কেউ তার আসল পরিচয় গোপন রাখতে পারেনা, লেখক প্রমান করে ছেড়েছেন যে তিনি একজন ঝানু ব্যাবসায়ী কাম পলিটিশিয়ান।
84616
লন্ডন থেকে সালাম তালুকদার লিখেছেন, ২১ মে ২০১২; দুপুর ০৩:৫০
লেখার মান অতি নগণ্য-ভাষা ও যুক্তি খুবই দুর্বল। এরূপ লোক যে জাতির আইনপ্রণেতা ও কলামিস্ট তাদের কপালে আরো দুর্গতি যে অপেক্ষা করছে তা বলা নিষ্প্রয়োজন।
লক্ষ্যণীয় বিষয় হলো- তেল মারতে গিয়েও মানুষ মাঝে মাঝে ভুল করে সত্যটি প্রকাশ করে ফেলে। এর প্রমাণ হলো তার 'বিশ্বনেত্রী' যে যোগ্য ও দেশপ্রেমিক নন সে কথাটি নিজের অজান্তেই লিখে ফেলেছেন ("আমাদের দেশকে প্রকৃতি অনেক কিছু দিয়েছে। দেয়নি শুধু দেশপ্রেমিক নেতা। লি কোয়াং ইউ বা মাহাথির মোহাম্মদের মতো একজন দক্ষ নেতা যদি এ দেশে জ�� নিত, দশ বছরে বিশ্বের আলোচিত দেশে পরিণত হতে পারত বাংলাদেশ।") যেমনটা আগে একবার সোহেল তাজের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন-যারা বিদেশীকে বিয়ে করে তাদের দেশপ্রেম বলে কিছু থাকে না। অথচ তলিয়ে দেখেন নি যে তাদের যুবরাজ 'জয়' এক খৃস্টান বিদেশীনীকে নিয়ে ঘর করছে। আবার ওয়াইন থিওরীর জনক আশরাফ বাবাজী নাকি ভারতীয় এক বিধর্মী রমনীকে জীবনসঙ্গী করে দিব্যি জীবন পার করে দিচ্ছেন!!!
84619
নারায়নগন্জ থেকে মাহবুব লিখেছেন, ২১ মে ২০১২; বিকেল ০৪:১১
জনাব বিএসসি, ব্যবসা নিয়ে পাঠকদের যে ভাবে অ আ পড়িয়ে শেষের দিকে রাজনীতির সাথে গুলিয়ে গুবলেট বানিয়ে গিলাবার চেষ্টা করেছেন তা একেবারে খাদ্যানপোযোগী হয়েছে। আপনাকে অনেকে দুধের গোয়ালা বলে। ব্যবসার শুরুর দিকে আপনি নাম মাত্র মূল্যে টনে টনে বিদেশী তেজষকৃয় গুড়ো দুধ এনে এদেশের মানুষকে খাইয়ে স্বাস্থের যারপরনাই ক্ষতি সাধন করেছেন বলে কথিত আছে এবং সেই সুবাদে আঙ্গুল ফুলে হয়েছেন কলা গাছ, বনে গেলেন ক্রোড় পতি।
তিস্তার পানি নিয়ে মমতা ব্যনার্জি আমাদের প্রধান মন্ত্রী ও দীপু মণিকে (অনেকে বলে খুকু মনি) যেভাবে ঘোল খাওয়ালেন- তা কোন ব্যবসায় সিলেবাসের অর্ন্তভুক্ত, বুঝিয়ে বলবেন কি?
84621
USA থেকে Afzal khan লিখেছেন, ২১ মে ২০১২; রাত ১১:২১
Dear MP,
Let me remind you with the title of your one article কুদরত শেখ হাসিনার পক্ষে [সূত্রঃ যুগান্তর, ১৫/০৩/১২]--- Meaning, she is a God chosen leader according to you. Now after two months you are saying --আমাদের দেশকে প্রকৃতি অনেক কিছু দিয়েছে। দেয়নি শুধু দেশপ্রেমিক নেতা!------Question, what is your proof now, after two months you have found কুদরত divorce your leader from His support ? From another article------ সোহেল তাজের ইস্তফা -(সূত্রঃ যুগান্তর, ২৮/০৪/১২) you said about your leader ---শেখ হাসিনা আছেন বলেই আওয়ামী লীগ নামক দলটি ভালো অবস্থানে আছে। শেখ হাসিনা আছেন বলেই প্রগতিবাদীরা এ দেশে বসবাস করার সাহস পায়। শেখ হাসিনাবিহীন বাংলাদেশের কথা চোখে ভেসে উঠলে মাথা ঘুরে যায়। শেখ হাসিনা না থাকলে জঙ্গি, হিজবুত তাহ্রির, জামায়াতের অত্যাচারে এ দেশে থাকা সম্ভব হবে কি? After one month now you are saying----------আমাদের দেশকে প্রকৃতি অনেক কিছু দিয়েছে। দেয়নি শুধু দেশপ্রেমিক নেতা! Based on your above general remark, it seems to me you are also not viewing Bongobondhu as a দেশপ্রেমিক নেতা? Correct me if I am wrong? I think truth has coming out from your mouth eventually. With due respect there is a big deference between দেশপ্রেমিক নেতা and popular leader. Shubash Bosu could be a দেশপ্রেমিক নেতা! ---[আওয়ামী লীগ এমন একটি দল, যার তৃণমূলের নেতারা তার প্রাণ। আওয়ামী লীগ যারা করেন এদের একটা আদর্শ আছে। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এরা আওয়ামী লীগের পতাকাতলে সমবেত। এখানে কোন মতলব নেই, কোন কার্পণ্য নেই। আওয়ামী লীগে এমন অনেক নেতা-কর্মী আছেন, যারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ডাকে বিনাদ্বিধায় প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত-From the article ---সরকার হটিয়ে তিনি কাকে বসাতে চান?--সূত্রঃ যুগান্তর, ০৮/০৩/১২]-- My dear, please read your own previous article time to time. That will help you from making conflicting remarks. Unfortunately arrogant mind never learn from his own mistakes. I think you are not the writer of your article, may be some body is writing for you? You are our MP no doubt and we respect you. Please free your mind from party worshiping. Hold the truth. Truth will set you free. Change your way of thinking.
আমেরিকার এখন বড় ভয়, চীন আর ভারত বিশ্বের অর্থনীতির পরাশক্তি হয়ে যাবে।---Let me inform you America (world corporation) does not see India as an economical rival? It is the world corporation through building factories in India will make their economy strong ( when they will close their factory then certainly economy of that country goes down). So the life of economical power lies in the hands of world corporation. It is the world corporation with the will of hard working Chinese brought current China in to this position. Do not compare Chinese with Indian leader. Chinese is not a mixed nation like India. There faith is one, leader is one, thinking is one, food is one, dress is one, face is one and goal is one( how to progress). Our goal is how to sell our everything? America and western countries run by corporation. They do not fight for their language. They do not fight for jatir pita. They do not worship their leaders. They have few parties. They do not view their leaders like you view your leader. দুর্নীতির কারণে কেউ এ দেশের মাটি মাড়াতে চান না।--- You are admitting corruption still exists under your party government? But our PM is saying under her administration there is no corruption. So you are disagreeing with her. Stop mentioning about India. Without our national unity you can not aspect fare share from India. So do not ask any return from India try to save what you have. Big brother does not know how to share rather wants more. At the end you have used the idea of business in your article in a very superficial way. For good governance you need a correct system based on accountability. PM, Minister's and all the members are servants not master or zaminder? Any business is based on loss and profit. The job of a Minister is not based on loss and profit rather based on responsibilities and accountability? Honesty, sincerity and God fearing must be the principal of a minister. Now what is the quality of our ministers? Ignorance, arrogance, money power, corruption, leader and party worshiping? I am requesting you please separate business from managing societal affairs
. Stay with your business and do not mix ministry with business. We have enough business syndicates. Please stay with one issue. Thank you.
84642
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy