মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৬:৪৩ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।
পুরনো কলাম
তুই সূর্য নিবি? (২৩/০৪/২০১১)
লাল বল (১৬/০৪/২০১১)
একটি ইচ্ছের অধীন (০২/০৪/২০১১)
স্বাধীনতা তুই (১৯/০৩/২০১১)
আমার বাবা (১২/০৩/২০১১)
আগের লেখা
445
তুই সূর্য নিবি?
নুসরাত সাবিনা
নীল পরি এক সকাল নিবি?
ঠাণ্ডা হাওয়ার আদর নিবি?
পাখ পাখালীর গান শুনবি?
আপন করে নিরালাতে হৃদয় ভরে?
ও ছেলে তুই সূর্য নিবি?
ঝর্ণা পারের গল্প নিবি?
মুচকি নতুন হাসি নিবি?
কাল তাহলে আলসে ছেড়ে উঠবি ভোরে।
ফজর পড়ে অজু করে
এ ঘর ও ঘর ঘুরে ঘুরে
জানালাটা মেলে ধরে
দেখবি কেমন ঘুঘু ডাকে উদাস সুরে!
কেমনে আকাশ উড়ে বেড়ায়
ধীরে ধীরে মেঘের পাখায়
কেমনে পাখি নির্ভাবনায়
ডালে পাতায় ঘুরে বেড়ায় একটু দূরে।
দিনের শুরুর ভূমিকাটা
নাটকীয় আনন্দ তা!
মনের মতই প্রিয় সেটা
লেপের তলে হারালে তা জীবন বৃথা।
ফজর পড়া ঘুমের চেয়ে আরাম
খাওয়ার চেয়ে প্রিয় যেমন সিয়াম
কে না জানে ভাল কাজের কি দাম!
ভোগের চেয়ে ত্যাগই ভাল, শান্তি যে তা।
http://www.sonarbangladesh.com/articles/NusratSabina
<<আগের লেখা
পরের লেখা>>
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Home
১
কেন্দুয়া, নেত্রকোণা থেকে আনোয়ার হুসাইন খান সোহেল লিখেছেন,
২৮ এপ্রিল ২০১১; সকাল ০৭:৪৭
ধন্যবাদ। আপুমনি। সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
আশা করি আরও ভালো কবিতা লিখবেন।
আপনার সার্বিক মঙ্গল কামনায়
আনোয়ার ০১৭১৪ ৭৯৪ ৭৯৬
55594
২
narsingdi থেকে arif লিখেছেন,
০১ মে ২০১১; দুপুর ০১:৫৩
55887
৩
্নেপাল থেকে শামিম লিখেছেন,
০৩ মে ২০১১; রাত ১১:২৯
অসাধারন একটা কবিতা। অনেক ধন্যবাদ আপনাকে।
56082
৪
আমেরিকা থেকে নু, সাবিনা লিখেছেন,
০৭ মে ২০১১; দুপুর ০১:২৬
আনোয়ার হুসাইন, আরিফ এবং শামিম কে অসংখ্য ধন্যবাদ।
56269
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড
Bijoy
UniJoy
Phonetic
(Help)
English
Home
নাম:
স্থান:
ই-মেইল:
মন্তব্য:
লেখক পরিচিতি
© Sonar Bangladesh, 2002-2011. E-mail:
editor@sonarbangladesh.com
.
Privacy Policy
আশা করি আরও ভালো কবিতা লিখবেন।
আপনার সার্বিক মঙ্গল কামনায়
আনোয়ার ০১৭১৪ ৭৯৪ ৭৯৬