তোমার বিরুদ্ধে ওরা নতুন চক্রান্তে মেতেছে।
শুনেছি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী মুজিব একবার পঁচিশ বছরের জন্য
দিতে চেয়েছিল তোমাকে বনবাস
পূর্ণজন্মবাদে বিশ্বাসী এক রমণীর কাছে।
তারা রাজপথে গোলাপকে হত্যা করে
ট্রাকের চাপায় পিষ্ট হয় মেধাবী তরুণ
তোমার বুকে বসে স্রষ্টার নামে ভন্ডামী চলে
কবরে মানতে মানে, শিন্যি পাঠায়,
গির্জায় প্রার্থনা সভায় বসে
কবি সেজে গেয়ে যায় মিথ্যাচার।
বাংলাদেশ, তুমি কেমন আছ?
বিদেশী হ্যাটকোট পরা ভদ্রলোকের হাতে
তোমার নগ্নদেহ তুলে দিয়ে
তারা বিকৃত উল্লাস মেতে ওঠে।
শুড়িখানার বাজেট তৈরি হয়, ঘোষণা করে-
পাটনীতি, মাঠনীতি, ভন্ডনীতি, সন্ত্রাস নীতি ও কবিতা নীতি
তোমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র আঁটতে
বিদেশী কুটনীতিকদের সাথে তারা
ঘন ঘন মিটিং- এ বসে।
বাংলাদেশ তুমি কেমন আছ?
একবার বিদেশী এক পাষন্ড তোমাকে ছিনিয়ে নিতে এসেছিল,
আমি তোমাকে উদ্ধার করার জন্য
অস্ত্র হাতে নিয়েছি, যুদ্ধ করেছি।
এবারও কেউ যদি কেড়ে নিতে আসে
তোমার মুখের গ্রাস, নাকের নোলক
আমি তাদের মা করব না।
কবিতার খাতা ছেড়ে পুনরায় অস্ত্র হাতে নেব
চিহ্নিত বেঈমানদের বিরুদ্ধে গড়ে তুলব প্রতিরোধ।
বাংলাদেশ, তুমি কেমন আছ?
khub unnatamaner kobita. amra apnar ao lekha dekhte chai
71190
৩
comilla থেকে rahmat ali লিখেছেন,
০৪ নভেম্বর ২০১১; দুপুর ০১:০৯
Apni Nishchoi amader sei priya kobi da. Dhaka University te porakalin apnake amra kobi da bole daktam. apnar lekhar ami ekjon bhokto. apnar lekha aro dekhte chai.
71206
৪
London থেকে sumi akhter লিখেছেন,
০৫ নভেম্বর ২০১১; রাত ০২:৫৯
Mr. Omar Faruque. I like your poems. Really very nice poem you write.
71244
৫
Birmingham, UK থেকে Ruhena Jesmin লিখেছেন,
১১ নভেম্বর ২০১১; রাত ০৩:৫৮
I see a poem which is really nice. I like to read your poem more and more.
71489
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন: