মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৬:৫৪ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

সে বক

অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী

তুই এখন দেশ দরদী
বাংলা ভাষার সেবক,
বাংলা দেশের তালুক নিছছ
শিকার করিস সে বক

যে বক তোর খায় কুটিয়া
ব্যর্থ মনের ঘা,
রাজাকারের পোলা, চাটিস
স্বাধীনতার পা।

তুই যাস এখন শহীদ মিনার
হাতে নানান ফুল,
তোর বাপ, দাদা গান ধরিত
'স্বাধীনতাই ভুল'।

অর্থবিহীন গদ্য লিখিস
শিখাস পদ্য, ছড়া,
নস্টামি সব জাহির করিস
ভুল বানানে ভরা।

আমরা থাকি বিদেশ-বিভুই
দেশে, মাঠ পেয়ে তুই খালি,
দেশ দরদী সনদ কিনে
বাজাস বেতাল তালি।

ব্যর্থ, গ্লানি, কষ্ট পঁচা
লেখায় দিয়ে মিল,
দেখি হঠাৎ সাজিস কবি,
তুই, স্বাধীনতার চিল।

তোরে মানুষ চিনে, অ পুত,
ভালা হইয়া যা,
মাকে কেন বলিস বেডি,
বউকে বলিস মা?



http://www.sonarbangladesh.com/articles/ProfNazrulIslamHabibi
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
চট্টগ্রাম থেকে প্রদীপ কুমার চৌধুরী/দেবাশীষ চৌধুরী লিখেছেন, ০৩ মে ২০১১; দুপুর ০২:২৫
লেখাটি ২ জনের ভালো লেগেছে । এগিয়ে যান। ধন্যবাদ।
56058
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy