মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৭:১৭ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

পুরনো কলাম

 
রাজনীতি (১৯/০৫/২০১২)
আফসোস (০৫/০৫/২০১২)
লিখতে চাই (২৮/০৪/২০১২)
আজ স্বাধীনতার চল্লিশটি বছর (২১/০৪/২০১২)
নেতা (১৪/০৪/২০১২)
স্বাধীনতা (০৭/০৪/২০১২)
বেদনার ক ফোটা জল (৩১/০৩/২০১২)
যৌতুক (২৪/০৩/২০১২)
শেয়ার বাজার (১৭/০৩/২০১২)
হঠাও দুর্নীতি বাচাঁও দেশ (০৩/০৩/২০১২)
নারী (২৭/০৮/২০১১)
ভালবাসনি (কবিতা) (৩০/০৭/২০১১)
সোনার বাংলা (কবিতা) (১৩/০২/২০১০)
তুলনাহীনা (কবিতা) (০১/১২/২০০৯)
আগের লেখা
37


রাজনীতি

এস. এম. মতিউল হাসান

আমি কোন রাজনীতি করি না
কোন পেশাদার দল আমার নেই
আমি এক সাধারণ মানুষ
আমি কোন মিছিলে যাই না।

যেখানে মিছিল মিটিং সেখান থেকে অনেক দুরে
আমার কোন স্বপ্ন নেই
আমি কোন রাজনীতিবিদ হবো
সবাই আমাকে নেতা বলে চিনবে।

মঞ্চে উঠতেই করতালি দিয়ে
আমাকে বরণ করবে
আদৌ ইচ্ছে আমার নেই
কারণ রাজনীতি হল মিথ্যা আশার বুলি।

রাজনীতি একটি ঘৃণীত নীতি
আমি পারি না মিথ্যার আশ্রয় নিতে
স্বার্থের প্রয়োজনে চোখ রাঙ্গাতে
তবে কেমন করে হবে রাজনীতি।

পারি না মঞ্চে উঠে সত্যকে চাপা দিতে
যে রাজনীতি দেয় দাঙ্গা হাঙ্গামা
সুষ্ঠু সমাজ করে নষ্ট বিনষ্ট
এমন রাজনীতিতে আমি বিশ্বস্ত নই।

সমাজে সেবার নামে চলে দুর্নীতি
করবে এটা করবে সেটা
সবাই বলে হয় যদি নেতা।
আমি এসব পারি না
তাই রাজনীতি করি না
কখনো মঞ্চে উঠি না
খেতে হয় লাঠিচার্জ
আবার কখনো মারধর।

কখনো উস্কানি ভাষণে
পুলিশ নিয়ে যায় হাজতে
এসব নির্লজ্জ রাজনীতি আমি করি না
তবু আমাকে সবাই ডাকে।
রাজনীতিতে নাকি প্রয়োজন
আমার মতো নেতা
আমি রাজনীতিতে নই
ভোটটা দেব কই
এমন শোষণ রাজনীতি
আমি লুকাই গিয়ে কই।
http://www.sonarbangladesh.com/articles/SMMotiulHasan
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
ঢাকা থেকে শিশির ভেজা ভোর লিখেছেন, ২০ মে ২০১২; সকাল ১১:৪০
এই দেশের নোংরা রাজনীতিতে না জড়ানোই ভালো। কবিতাটা অনেক ভালো হয়েছে। নিয়মিত চাই।
84550
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy