মঙ্গলবার, ৮ জ্যৈষ্ঠ ১৪১৯; ২২ মে ২০১২; সন্ধ্যা ০৭:২০ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

মেঘের মেয়ে

সাদিকুল ইসলাম স্বপন

মেঘের মেয়ে নেমে এলো
শুস্কভূমির গাঁয়
নূপুর বাজে ছন্দ তালে
ফুলকলিদের পায়

মেঘের মেয়ে হারিয়েছিল
বিজনপুরের দেশে
অবশেষে পেলাম ফিরে
কষ্ট নদীর শেষে

মেঘের মেয়ের আগমনে
নাচছে সবুজ পাতা
পথে পথে চলছে মানুষ
মাথায় দিয়ে ছাতা

মেঘের মেয়ে থাক তুমি
যেয়োনাকো দূর
নয়তো আবার হারিয়ে যাবে
আনন্দের এ সুর।


বৃষ্টি এলো (কবিতা -২)


বৃষ্টি এলো বৃষ্টি এলো
ঝম ঝমিয়ে ঐ
শশুর মশাই দিয়েছিলেন
সেই ছাতাখান কৈ ?
বৃষ্টি এলো বৃষ্টি এলো
বউকে নিব সাথে
শশুর বাড়ি উঠব গিয়ে
গরম রান্না ভাতে
বৃষ্টি এলো বৃষ্টি এলো
যাব শশুর বাড়ি
পথে কোথাও কুড়িয়ে নিব
ভাঙ্গা দইয়ের হাড়ি
বৃষ্টি এলো বৃষ্টি এলো
পড়ল জামাই ফাঁদে
অন্যদিকে শশুর মশাই
পথ হারিয়ে কাঁদে

http://www.sonarbangladesh.com/articles/SadikulIslamShapon
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
লোহাগাড়া, চট্টগ্রাম থেকে আব্দুল্লাহ মাহমুদ নজীব লিখেছেন, ১২ জুন ২০১০; বিকেল ০৫:৩৬
হায় হায় হায়! আপনি দেখছি ভীষণ কৃপণ! শ্বশুর বাড়ি যাবেন, সঙ্গে নেবেন শ্বশুরের দেওয়া ছাতাটা আবার শ্বশুরবাড়ির জন্য কিছু তো নিচ্ছেন ই না, উপরন্তু রাস্তার ভাঙা দইয়ের হাঁড়ি নেবেন বলে স্থির করলেন! শেষ মেষ ছাতাটাও পেলেন না! কানে কানে একটা কথা বলি, আপনার এখন একটিই উপায় আর তা হল ভাবনাটা পাল্টান আর তাড়াতাড়ি শ্বশুর মহাশয়কে পথ দেখার ব্যবস্থা করুন। নয় তো.....

অনেক অনেক ধন্যবাদ আপনাকে.. দু'টি ছড়াই অপূর্ব হয়েছে। মাঝে মধ্যে আমাদের মতো রসপ্রিয় পাঠককে খোরাক দিতে আপনি নিয়মিত এ ধরণের কবিতাও লিখবেন ইনশাআল্লাহ। ভাল থাকবেন। লিখবেন অনবরত।
22583
জিগাতলা, ঢাকা থেকে ইব্রাহিম লিখেছেন, ১২ জুন ২০১০; রাত ০৯:৫৩
ভাই আসলেই বিপদে আছে, হয়তো কোনো আত্নীয় (আপন/পর) -এর বর্ণণা লিখেছেন...............হাহাহাহাহাহা...................
22608
রাজশাহী থেকে আবু নোমান লিখেছেন, ১৩ জুন ২০১০; সকাল ০৭:৩৩
খুব ভালো হয়েছে ছড়া দুটিই।
22639
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ড. মাহফুজুর রহমান আখন্দ লিখেছেন, ১৩ জুন ২০১০; রাত ০৮:৫২
কি জি,
এতো কৃপনতা কেন?
শশুর মশাই কিন্তু...........................।
তবে ছড়া দুটো ভালো হয়েছে। ধন্যবাদ। নিয়মিত লিখো।
22720
ঢাকা থেকে মুর্তজা লিখেছেন, ১৫ জুন ২০১০; রাত ১০:১১
ভালো.এিেয়ে যান.
23000
ঢাকা‌‌ থেকে আশরাফুল লিখেছেন, ২২ জুন ২০১০; রাত ১২:৫১
ভালো হয়েছে। আপনার ছড়া বলুণ আর কবিতাই বলুন আমার কাছে তা ভালো লেগেছে। তবে....... ভালো থাকবেন।
খোদা হাফেজ।
23688
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy