১২ মার্চে বাংলাদেশের বিরোধী দলগুলোর ডাকা সমাবেশে কত মানুষ হয়েছে তার সঠিক পরিসংখ্যান কেউ দিতে পারেনি। তবে পরদিন পত্রিকাগুলো এ সমাবেশটিকে ভাসিয়ে নিয়ে গেছে। যেসব পত্রিকা এতদিন আওয়ামীলীগের নানা ধরনের অত্যাচার নিপীড়ন এবং ভারতের একচেটিয়া আধিপত্যের ব্যাপারে চুপচুপ তাদের সংবাদ প্রকাশের উচ্ছ্বাস ছিল লক্ষ্যণীয়। হয়ত তারা মহাসমাবেশ এবং বিরোধীদের ব্যাপারে কোনো বিশেষণ ব্যবহার করেনি। সাধারণত এসব পত্রিকা আওয়ামীলীগ এবং বামদের ব্যাপারে যেভাবে বিশেষণ ব্যবহার করে থাকে। কিন্তু সংবাদ এবং ছবির নির্মোহ ব্যবহার সরকার বিরোধীদের আকাশে তুলে নিয়েছে।
সবচেয়ে লক্ষ্যণীয় ছিল ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের একটি মন্তব্য প্রতিবেদন। ‘‘আওয়ামীলীগ‘স মোরাল ডিফিট” শিরোণামের এ প্রতিবেদনটি পরলে কেউ বিশ্বাস করতে পারবেন না এটি কি প্রখ্যাত রাজনৈতিক ও সাহিত্যিক আবুল মনসুর আহমদের ছেলে মাহফুজ আনাম না অন্য কেউ লিখেছেন। গণতন্ত্রের দুইপার্টি সিস্টেমে এটি আওয়ামীলীগকে ভালো বিকল্প মনে করে। বিএনপির ক্ষমতা আরোহনের চেয়ে বরং তারা তৃতীয় শক্তির উত্থানকে সমর্থন করে। ওয়ান ইলেভেন তার যথার্থ উদাহরন।
ডেইলি স্টার প্রথম আলো জুটির মাধ্যমে গড়ে তোলা ভারতীয় মদদপুষ্ট সুশীল সমাজ আওয়মীলীগের অনুপস্থিতিতে তৃতীয় শক্তিকে পছন্দ করে। পরিস্থিতি আয়ত্বের বাইরে চলে গেলে ক্ষমসিনদের কোল ঘেঁষে থাকতে পারঙ্গম এরা। এরশাদের দীর্ঘ স্বৈরশাসনের সময় মাহফুজ আনামদের জন্য প্রতিকূল ছিল না। বাংলাদেশের চলমান উত্তাল রাজনৈতিক পরিস্থিতি এদেশের মানুষকে শত্রু মিত্র স্পষ্ট করছে। সামনে কোন রাজনৈতিক শিবির ক্ষমতায় আসবে তা পরিস্কার হচ্ছে। টানিং পয়েন্টে অনেকেই ভোল পাল্টাবেন।
এদিন প্রথম আলোর প্রথম পাতায় দুটি ছাড়া বাকি সবই বিরোধীদের সামবেশের খবর ও ছবি। পত্রিকাটি প্রথম পাতায় তিনটি ছবি ব্যবহার করেছে। প্রথমটি চার কলামে পল্টনে জনসমাবেশের ছবি। দ্বিতীয়টি বক্তব্যদানরত খালেদার ছবি। এছবিটি বিশেষভাবে লক্ষ্যণীয়। দুই কলাম ৫ ইঞ্চি হবে এটির আকার। পত্রিকাটি সাধারণত কোনো সমলোচনা ও ব্যঙ্গবিদ্রুপ করতেই এ নেত্রীর কার্টুন ছাপে প্রথম পাতায়। শিশিরের আঁকা সেসব কার্টুনে এক ধরনের অপদস্ত করা হয় এ নেত্রীকে। এখন ডাইনির পরিবর্তে একজন গণতন্ত্রকামী ক্যারিশমেটিক নেতার আকর্ষণীয় ছবি ছাপলো পত্রিকাটি। অন্য ছবিটি আরো পরিস্কার। এটি তিন কলাম ছয় ইঞ্চি। স্পষ্ট দেখা যাচ্ছে ধারলো কিরিচ ও লোহার রড নিয়ে ছাত্রলীগের কর্মীরা তেড়ে যাচ্ছে বিরোধীদের উদ্দেশ্যে। ছবির ক্যাপশনে তা উল্লেখ করা হয়েছে।
ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বিরোধীদের ওপর আক্রমনের ছবি সব পত্রিকা ফলাও করে প্রকাশ করেছে। ইত্তেফাক, সমকাল, কালের কণ্ঠ ও আমাদের সময়ের মতো পত্রিকাও তা মিস করেনি। তবে প্রথম আলো, ডেইলি স্টার, নয়া দিগন্ত, আমার দেশ, যুগান্তর আলাদা করে বিভিন্ন পাতায় মহাসমাবেশ ও ছাত্রলীগের সশস্ত্র হামলার ছবি ছেপেছে।
সমকালের প্রথম পাতায় এমন কোনো শব্দ পাওয়া যাবে না যেটি বিশাল সমাবেশকে যথার্থ প্রতিনিধিত্ব করে। কিন্তু তার ছবি, শিরোণাম এবং খবরের বর্ণনা বিরোধী দলের সফল সমাবেশের স্বীকারোক্তি দিয়ে আপনা আপনি। এ ধরনের বৈরি পরিবেশে আওয়ামীলীগের ঠিক একই ধরনের সফল সমাবেশ হলে পত্রিকাটি নিশ্চই বেহুশ হয়ে বিশেষণ ব্যবহার করতো। সরকারকে সমর্থন দিতে মরিয়া কালের কণ্ঠ ও ইনকিলাব এদিন দারুণ ফ্লপ। এ দুটি পত্রিকা পরিবর্তিত পরিস্থিতির সাথে প্রথম আলো ডেইলি স্টারের মতো করে খাপ খেতে পারেনি। অন্যদিকে তারা সমাবেশের সফলতাকে প্রকাশ না করেও পারেনি। এ দুটি পত্রিকার পুরো প্রথম পাতাজুড়ে ছিল সমাবেশের খবর।
আমার দেশ নয়া দিগন্তের সাথে বিরোধী দলের কাতারে নাম লেখানো যুগান্তর নিঃসন্দেহে প্রথম আলো ও ডেইলি স্টারের কাছে ম্রিয়মান ছিল। যুগান্তরের প্রথম পাতায় মহাসাবেশের বাইরে কোনো খবর ও ছবি ছিল না। নয়া দিগন্ত ও আমার দেশ সরকারের নানা দমন নিপীড়নের খবর যতটা সম্ভব নিজেদের রক্ষা করে প্রকাশ করে আসছিল। এক্ষেত্রে আমার দেশ বেশ অগ্রসর। কিন্তু মহাসমাবেশের খবর উপস্থাপনে তারা অন্যদের তুলনায় ছিল ম্রিয়মান।
সরকার বিরোধী আন্দোলন যদি গণঅভ্যুত্থানে রূপ নেয় সেক্ষেত্রে পত্রিকাগুলোর চেহারা আরো পরিবর্তন হয়ে যেতে পারে। ভারতের বিষয়টি বাদ দিয়ে প্রথম আলো ও ডেইলি স্টার গংরা চলে আসতে পারে কঠোর আওয়ামী বিরোধী ধারায়। সরকারের কঠোর অগণতান্ত্রিক আচরণের কারণে এ পত্রিকাগুলোর জন্য সেটা সহজ হবে।
সাকিব এগিয়ে যান। সত্যিই একটি ভিন্ন ধারা। মনে হচ্ছে ভারতের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ে আমরা অবতীর্ণ হতে পারবো।
81146
২
Cox's Bazar থেকে Dr. Farooque লিখেছেন,
১৩ মার্চ ২০১২; রাত ০৮:০৭
বাংলাদেশের এক মাত্র শত্রূ ভারতের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ে তথা আদর্শগত লড়াইয়ে BNP-র বরাবরের সুবিধাবাদ দেশ বাচাবার পথে পাহাড়-সম বাধা ....প্রথম আলো ও ডেইলি স্টার গংরা RAW-এর Direction মতো periodic dramma করতে থাকবে, সফল হতে থাকবে BNP-কে দিয়েই General Moin পয়দা দিতে....BNP-কে দিয়েই Mahmudur Rahman-Salauddin Kader-দেরকে size up করতে!
81162
৩
ঢাকা থেকে নাজনীন ইলিয়াস লিখেছেন,
১৩ মার্চ ২০১২; রাত ১০:৪৮
বিরোধীদলের ১২ মার্চের মহাসমাবেশ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি বিষয় কষ্ট করে মাত্র ১ দিনেই লিখে ফেলার জন্য সাকিব ফারহানকে অসংখ্য ধন্যবাদ। এরকম সাকিব ফারহান-ই আমাদের দরকার ।
81167
৪
Dhaka থেকে NURUL ISLAM লিখেছেন,
১৪ মার্চ ২০১২; সকাল ১১:৩৬
পত্রিকাগুলো এবং ইলেকট্রনিক মিডিয়া যেন অসহায় বলা যায়। কারণ সেদিন যে TV চ্যানেলগুলো মহাসমাবেশের প্রোগ্রাম সরাসরি সম্প্রচার করতে চেয়েছিল কিন্ত সরকারের উপরের নির্দেশে চ্যানেলগুলোর সমস্ত সমপ্রচার বন্ধ করে দেওয়া হয়। এতে করে যেন সরকারের দুর্বলতায় প্রকাশ পেয়েছে। তবে আমাদের দেশে কিছু পত্রিকা আছে যা ভারতের র' এর সাথে সম্পর্ক রয়েছে। বর্তমান পরিস্হিতি সবায় যেন আচ্ করতে পারছে বর্তমান সরকার সামনে ক্ষমতায় আসার কোন সম্ভাবনায় যেন নেই। যা কি'না সরকারের নিজেদের ব্যর্থতার কারণ।
81187
৫
ঢাকা থেকে জুয়েল লিখেছেন,
১৪ মার্চ ২০১২; দুপুর ১২:৪৫
সরকারের কাছে গোপন রিপোর্টে ছিল যে বিএনপির সমাবেশ হিংসাত্মক হবে। তারা খালেদা জিয়ার নির্দেশে ঢাকায় তিন দিন অবস্থান করবে। তাহরীর স্কোয়ারের পুনরাবৃত্তি রোধ করার জন্য, ক্ষমতা হারানোর আতংক আর ভীতির কারনে সরকারের গৃহীত কার্যক্রম এমন যাচ্ছেতাই রকমের জনস্বার্থ বিরোধী। দলীয় ক্যাডারদেরকে লেলিয়ে দেওয়াটা আপাত:দৃষ্টিতে ছিল সহিংসতা মোকাবেলার জন্য । দলীয় মাস্তান বাহিনির একাংশের দ্বারা সমাবেশকে খুঁচিয়ে খুঁচিয়ে হিংসাত্মক করে তোলার প্রয়াসও ছিল এখানে। ভুল তথ্য দিয়ে সরকারকে ভয় দেখিয়ে ভয় পাইয়ে দিয়ে শুভাকাঙ্খী বন্ধু সেজে এরা কারা সরকারকে হঠকারী হবার প্রেরনা যোগায়?
অর্থাত্ সংঘাত সৃষ্টি করার জন্য একটি মহল প্রানপন চেষ্টায় রত আছে।
অহিংস থাকার বিএনপি দলীয় অবস্থান গোপন সব কুটচালকে ব্যার্থ করে দেয়।
81189
৬
ঢাকা থেকে কামাল লিখেছেন,
১৪ মার্চ ২০১২; দুপুর ০২:৩৪
আমার দেশ নয়া দিগন্তের সাথে বিরোধী দলের কাতারে নাম লেখানো যুগান্তর নিঃসন্দেহে প্রথম আলো ও ডেইলি স্টারের কাছে ম্রিয়মান ছিল।
সাকিবের এ মন্তব্যটি যথার্থ
81190
৭
south korea থেকে khairul alam লিখেছেন,
১৪ মার্চ ২০১২; রাত ০৮:০১
Thank 'ONEK'!!!!
81207
৮
ঢাকা থেকে মিন্টু লিখেছেন,
১৬ মার্চ ২০১২; সকাল ০৭:৫৯
১২ই মার্চ বিএনপির মহাসমাবেশের পর ১৪ই মার্চ আওয়ামী লীগের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,''দেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হোক এটা খালেদা জিয়ার পছন্দ নয়। উনি নিজে তো ম্যাট্রিকে উর্দু আর গণিতে পাস করেছিলেন। উনার দুই ছেলের একজন ড্রাগে আরেকজন গ্রেনেড হামলা, বোমাবাজি আর মানিলন্ডারিংয়ে গ্রাজুয়েশন করেছে। কাজেই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক এটা উনি চান না''।মোহাম্মদ নাসিম বলেন, ''খালেদা জিয়ার যে চেহারা, তাতে তিনি নামাজ তো দূরের কথা, কোনোদিন ওজু করেছেন বলেও মনে হয় না''।হাসানুল হক ইনু বলেন, ''দুর্নীতিবাজ দুই ছেলেকে ত্যাজ্য ঘোষণা করুন''। ---মন্তব্য নিষ্প্রয়োজন।
81285
৯
uk থেকে mansoor লিখেছেন,
১৮ মার্চ ২০১২; সকাল ০৮:৪১
Speeches on 14 march by our pm is just slang criticism we usually hear in 'basti' when 2 woman qurrel over water or children or stealing any cheap things !where male seldom interare in those fury war ! we would feel shame if those are translated in to English and read by any foreigners !
really, we'r in a serious status problem.
81385
১০
usa থেকে afzal khan লিখেছেন,
১৮ মার্চ ২০১২; সকাল ১০:৪৪
Corporation, IMF and WB rules the world. Media, local government, democracy and emotion of the people are the tools used by those establishment. Those who think all the owner of our news media is working for our national interest , they are absolutely wrong? Very few are working for the nation. Most of them are working for foreign interest. They change their sides based on reality. They do not care who is coming to power, they care who can serve their agenda which comes from outside. Now they realized boat is sinking, so they are just keeping themselves little safe distance so that when time comes they can join with new government. So we have to keep our eye on them.
81392
১১
dhaka থেকে Truthteller লিখেছেন,
২৫ মার্চ ২০১২; রাত ১২:১৩
সাকিব ভাই এর লেটেস্ট রিভিউ টা কোথায় গেলো!! এভাবে রিভিউ গুম করলো কে? এর আগেও এমন দেখেছি, কে একজন ব্লগার জাফর ইকবাল স্যার কে নিয়ে লিখেছে, তো দুই দিন পরে দেখি সেটা নেই। এরকম আর ও দেখেছি, নিজের ই কোথাও ভুল হবে ভেবে ভুলে গেছি। মানুষ গুম হচ্ছে, মানুষের মতামত গায়েব হয়ে যাচ্ছে। মানুষ গুম কারা করছে, তা না জানা গেলেও, রিভিউ কে মুছেন তা তো জানা। যে বা যারা মোডারেশন করেন, তাদের একটা জবাবদিহি থাকা উচিত পাঠকের কাছে।
81749
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন: