বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ১২:০৪ (ঢাকা সময়)
ভিশন ২০৩০: উন্নত মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক পরিবারের জন্য নিজের পাকা বাড়ী, নিজের গাড়ী এবং প্রতিটি তরুণ-তরুণীর জন্য সম্মানজনক চাকুরী।

মা'ই হতে পারে তার মেয়ের প্রকৃত বন্ধু

সালমা রহমান

'বন্ধুত্ব' শব্দটিই এমন, যার কোনো নির্দিষ্ট অর্থ হয় না, একক কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। বন্ধু বন্ধুই। পৃথিবীর সব স্বার্থের ঊর্ধ্বে বন্ধুর স্থান। যাকে বিশ্বাস করে সবকিছু বলা যায়, বিপদে-আপদে, সুখে-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে পাওয়া যায়- সেই তো প্রকৃত বন্ধু। জীবনে এমন বন্ধুর বড় বেশি প্রয়োজন। প্রত্যেকটি সন্তানই তাদের জীবনে কম বেশী মায়ের অভাব অনুভব করে।

পৃথিবীতে মা'ই হলো সন্তানের নির্ভরযোগ্য আশ্রয়স্থল। জীবেনর চরম সংকটকালে পরম মমতার ছোঁয়া যার কাছে পাই সে মা। মায়ের কাছে সন্তান যেমন তার শ্রেষ্ঠ সম্পদ তেমনি মা'ও সন্তানের কাছে সবচেয়ে পূজনীয় ব্যক্তি। মায়ের গর্ভে মায়ের রক্তে-মাংসে বেড়ে উঠে, সেই সন্তান যখন পৃথিবীতে আসে প্রথম দেখে সে মায়ের মুখ। পৃথিবীতে মায়ের বুকের দুধেই সে প্রথম লালিত পালিত হয়। সন্তানের সুখে কিংবা দুঃখে সর্বপ্রথম উচ্চারিত হয় মা ডাক। চেতন কিংবা অবচেতনেও সন্তান মাকেই আগে ডাকে। এই মাংয়ের পদতলেই সন্তানের বেহেশত।

আর সেই বন্ধুটি যদি হয় মা কিংবা মা-মেয়ের মধ্যে যদি গড়ে ওঠে বন্ধুত্বের চমৎকার অটুট বন্ধন, তাহলে নিঃসন্দেহে সে সম্পর্কে যোগ হয় নতুন এক মাত্রা। সে সম্পর্কে খুঁজে পাওয়া যায় ভিন্ন এক আমেজ। মানুষের এই ছোট্ট জীবনে চলতে-ফিরতে ছোট কিংবা বড় নানা রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়। পড়তে হয় বিভিন্ন রকম বিব্রতকর পরিস্থিতিতে। আর এ ধরনের ঘটনা মুহূর্তেই জীবনকে ওলট পালট করে দিতে পারে। সে সময় কাছের বন্ধুটি নানা অজুহাতে দূরে সরে গেলেও মা যদি তখন শুধুই অভিভাবক না হয়ে বন্ধুর মতো তার নিজের মেয়েটির পাশে এসে দাঁড়ান, বুকে টেনে নেন, মেয়ের সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করেন- সে মুহূর্তে মেয়েটির জীবনে আর কিছুরই প্রয়োজন পড়ে না। মায়ের চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। তখন সে পূর্ণ ভরসা কিংবা নির্ভরতার জায়গাটুকু খুঁজে পায়। মায়ের সাহায্য আত্মবিশ্বাস ফিরে পেয়ে জীবন হয়ে ওঠে রঙিন এবং মধুর। ঠিক তেমনি মায়ের জীবনেও ঘটতে পারে অনেক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তখন যদি মেয়েও শুধু মেয়ে না হয়ে মায়ের দিকে বাড়িয়ে দেয় বন্ধুত্বের হাত, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়।

মেয়েদের জীবনে এমনিতেই সমস্যার অন্ত নেই। কৈশোর কিংবা টিনএজ বয়সটার কথাই ধরুন না। এ সময়টাতে মেয়েদের নানা রকম শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হতে হয়, যা অনেক সময় মুখ ফুটে কাউকে বলতে পারে না। ফলে অনেক সময় বিরূপ আচরণ করতে থাকে অন্যের সাথে। সেই অনাকাঙ্খিত আচরণই তাকে মানসিক ভাবে প্রতি নিয়ত তাড়া করে। তাই মাকে বন্ধু ভেবে খুলে বলুন আপনার একান্ত গোপন সমস্যাটির কথা যেটা অন্য কারো সাথে বলতে আপনার সংকোচবোধ হচ্ছে....।

http://www.sonarbangladesh.com/articles/SalmaRahman
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
বরিশাল থেকে কায়েস লিখেছেন, ০৬ মার্চ ২০১১; রাত ০২:৫১
অত্যন্ত চমতকার লেখা এবং শিক্ষনীয়। । ।

ধন্যবাদ।।।।
50161
ডুবাই থেকে সোহাগ ভুইয়া লিখেছেন, ০৬ মার্চ ২০১১; সকাল ১১:২৭
very very good........
50210
রিয়াদ, সৌদি আরব থেকে সাদেক খান লিখেছেন, ০৬ মার্চ ২০১১; রাত ০৮:১৭
ধন্যবাদ সালাম রহমানকে।
এত সুন্দর একটা লিখার জন্য। এটাই সত্য মেয়ের জন্য মা'র চাইতে ভাল বন্ধু আর হতে পারে না, ঠিক তেমনি মা'র জন্যও মেয়ের চাইতে ভাল বন্ধু হতে পারে না। অত্যন্ত চমতকার লিখেছেন।
আবারও ধন্যবাদ!
50273
লন্ডন থেকে আবদুল্লাহ আল মামুন লিখেছেন, ০৭ মার্চ ২০১১; রাত ১২:০৬
সালমা রহমান, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার দেয়া যুক্তিপূর্ণ লেখাটি পড়ে চিন্তা করা উচিত এবং আমাদের কে শিক্ষা নেয়া উচিত।
50295
জয়পাড়া, দোহার, ঢাকা থেকে সালমা রহমান লিখেছেন, ০৭ মার্চ ২০১১; রাত ০৯:৩০
সকলকে আন্তরিক ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্য করে আমার অনুপ্রেরনাকে আরো গতিশীল করার জন্য।
সকলের জন্য শুভ কামনা।

তারপরও বলল মেয়েরা দুটি রূপেই বেশী বিদ্ধমান, এদের দুটি জাতে বিভাজন করা যায়।

এক জাত প্রধানত মা, আর একজাত হলো প্রিয়া। উভয় জাতকেই ঋতুর সাথে তুলনা করা চলে। সে হিসাবে “মা” হলেন বর্ষাঋতু। মা জলদান করেন, ফলদান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোক থেকে আপনাকে দেন বিগলিত করে, দূর করেন শুস্কতা, ভরিয়ে দেন অভাব।

আর প্রিয়া হলো বসন্তঋতু। গভীর তার রহস্য, মধুর তার মায়ামন্ত্র, তার চাঞ্চল্য রক্তে তোলে তরঙ্গ, পৌছয় সেই চিত্তের মনিকোঠায়, যেখানে সোনার বীণায় একটি নিভৃত তার রয়েছে নিরবে, ঝংকারের অপেক্ষায়, যে ঝংকারে বেজে বেজে উঠে সর্ব দেহে মনে অর্নিবচনীয়ের বাণী।
50395
জয়পাড়া, দোহার, ঢাকা থেকে সালমা রহমান লিখেছেন, ০৭ মার্চ ২০১১; রাত ০৯:৫৪
সকলকে আন্তরিক ধন্যবাদ সুন্দর সুন্দর মন্তব্য করে আমার অনুপ্রেরনাকে আরো গতিশীল করার জন্য।
সকলের জন্য শুভ কামনা।

তারপরও বলল মেয়েরা দুটি রূপেই বেশী বিদ্ধমান, এদের দুটি জাতে বিভাজন করা যায়।

এক জাত প্রধানত মা, আর একজাত হলো প্রিয়া। উভয় জাতকেই ঋতুর সাথে তুলনা করা চলে। সে হিসাবে “মা” হলেন বর্ষাঋতু। মা জলদান করেন, ফলদান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোক থেকে আপনাকে দেন বিগলিত করে, দূর করেন শুস্কতা, ভরিয়ে দেন অভাব।

আর প্রিয়া হলো বসন্তঋতু। গভীর তার রহস্য, মধুর তার মায়ামন্ত্র, তার চাঞ্চল্য রক্তে তোলে তরঙ্গ, পৌছয় সেই চিত্তের মনিকোঠায়, যেখানে সোনার বীণায় একটি নিভৃত তার রয়েছে নিরবে, ঝংকারের অপেক্ষায়, যে ঝংকারে বেজে বেজে উঠে সর্ব দেহে মনে অর্নিবচনীয়ের বাণী।
50396
চক বজার, চট্টগ্রাম থেকে মোহামাম্মদ লোকামান লিখেছেন, ১০ মার্চ ২০১১; সকাল ০৮:১৭
ধন্যবাদ সুন্দ লেখার জন্য। তবে মা শুধু মেয়ের কেন, ছেলেরও তো বন্ধু হতে পারে।
50587
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:
কীবোর্ড

Bijoy       UniJoy       Phonetic (Help)       English

নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 
 
লেখক পরিচিতি
 
 

 


© Sonar Bangladesh, 2002-2011. E-mail: editor@sonarbangladesh.com. Privacy Policy